14/10/2025
১ নভেম্বর থেকে বিকাশ, নগদসহ সকল মোবাইল ব্যাংকিং ওয়ালেট টু ওয়ালেট (MFS to MFS) NPSB ব্যবহার করে ট্রান্সফার করা যাবে, ওয়ালেট টু ব্যাংক NPSB এবং ব্যাংক টু ওয়ালেট NPSB করা যাবে। ক্যাশআউট ছাড়া MFS এর বাকী সব লেনদেনে খরচ কমে যাবে বলে আশা করছি।
দেশে ক্যাশ (নগদ অর্থের) লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্ট বাড়ানোর লক্ষ্যে এনপিএসবি প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে অর্থ স্থানান্তরের এই সুযোগ চালু করা হয়েছে।
এছাড়া ইন্টার-অপারেবল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার তার গ্রাহক (প্রেরক) থেকে এই চার্জ আদায় করা হবে।
সেক্ষেত্রে ব্যাংক থেকে এমএফএস-এ টাকা পাঠালে হাজারে মাত্র দেড় টাকা, আর এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠালে হাজারে সাড়ে আট টাকা। ব্যাংক টু ব্যাংক হাজারে দেড় টাকা, এছাড়া ব্যাংক টু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লেনদেনে হাজারে ২ টাকা মাত্র চার্জ প্রযোজ্য।
এই চার্জ প্রেরক গ্রাহকের কাছ থেকে আদায় করা হবে, তবে প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না।
এছাড়া, ইন্টার-অপারেবল লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নির্ধারিত লেনদেন সীমা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
এনপিএসবি-এর আওতায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার ব্যবহার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে আগের নির্দেশনাই বহাল থাকবে।