Ovizan Youth Organization

Ovizan Youth Organization Social Service | Climate Justice | Feminist Society
A REGISTERED ORGANIZATION UNDER THE DEPARTMENT OF YOUTH DEVELOPMENT

কাড়াপাড়া ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডে নিরাপদ পানির দাবিতে এমপির কাছে স্বারক লিপি প্রদান ।বিস্তারিত কমেন্টে,,,,,,
03/06/2026

কাড়াপাড়া ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডে নিরাপদ পানির দাবিতে এমপির কাছে স্বারক লিপি প্রদান ।

বিস্তারিত কমেন্টে,,,,,,

অভিযান যুব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পরিচিতি ও মূল্যবোধকে আরও কার্যকরভাবে উপস্থাপনের লক্ষ্যে সংগঠনের নতুন লোগো অনুমোদন...
02/06/2026

অভিযান যুব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পরিচিতি ও মূল্যবোধকে আরও কার্যকরভাবে উপস্থাপনের লক্ষ্যে সংগঠনের নতুন লোগো অনুমোদন করা হয়েছে।

আজ থেকে নতুন লোগোটি সংগঠনের সকল অফিসিয়াল নথিপত্র, ব্যানার, পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য কার্যক্রমে ব্যবহৃত হবে।

সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নতুন লোগোটি ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,
অভিযান যুব সংগঠন

27/05/2026
বাংলা সাহিত্য ও সংগীতের অনন্য দিকপাল, বাংলাদেশের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭ তম জন্মজয়ন্তীতে জানাই গভী...
24/05/2026

বাংলা সাহিত্য ও সংগীতের অনন্য দিকপাল, বাংলাদেশের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭ তম জন্মজয়ন্তীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনায় তিনি আজও আমাদের প্রেরণার উৎস। তাঁর লেখা ও আদর্শ অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগায় প্রতিনিয়ত।

অভিযান যুব সংগঠনের পক্ষ থেকে জাতীয় কবির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

ঢাকার মিরপুরে ৭ বছরের রামিসার ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে আজ বাগেরহাটে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করে অভ...
23/05/2026

ঢাকার মিরপুরে ৭ বছরের রামিসার ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে আজ বাগেরহাটে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করে অভিযান যুব সংগঠন। একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের কান্না নয়, এটি পুরো সমাজের ব্যর্থতা। আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

আমাদের মূল দাবি:

•ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

•নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল কার্যকর করতে হবে।

•শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন বাস্তবায়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

•ধর্ষকদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নয়, অপরাধ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

"আর কোনো শিশুর জীবন যেন এভাবে থেমে না যায়।"

অভিযান যুব সংগঠন





অবশেষে সফলভাবে সম্পন্ন হলো  Monthly Youth Addaআজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত ছিলেন অভিযান যুব সংগঠনের তরুণ সদস্যরা। আলোচ...
21/05/2026

অবশেষে সফলভাবে সম্পন্ন হলো Monthly Youth Adda

আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত ছিলেন অভিযান যুব সংগঠনের তরুণ সদস্যরা। আলোচনা হয়েছে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক কার্যক্রম এবং যুবদের অংশগ্রহণ আরও শক্তিশালী করার নানা বিষয় নিয়ে।

একসাথে শেখা, মতামত ভাগাভাগি এবং নতুন ভাবনার মাধ্যমে এগিয়ে যাবে আমাদের পথচলা।

অভিযান যুব সংগঠন
বাগেরহাট

#অভিযান_যুব_সংগঠন

রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বাংলাদেশের স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন সমূহের পক্ষ থেকে যৌথ বিবৃতি-Ovizan Youth Organiza...
21/05/2026

রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বাংলাদেশের স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন সমূহের পক্ষ থেকে যৌথ বিবৃতি-
Ovizan Youth Organization

বিদায় কখনোই শুধু চলে যাওয়ার নাম না, কিছু মানুষ তাদের কাজ, ভালোবাসা আর স্মৃতি দিয়ে থেকে যায় সবার হৃদয়ে।অভিযান যুব সংগঠনের...
21/05/2026

বিদায় কখনোই শুধু চলে যাওয়ার নাম না, কিছু মানুষ তাদের কাজ, ভালোবাসা আর স্মৃতি দিয়ে থেকে যায় সবার হৃদয়ে।

অভিযান যুব সংগঠনের পক্ষ থেকে দাদার জন্য রইলো আন্তরিক শুভকামনা ও ভালোবাসা। আপনার শেয়ার করা অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও আন্তরিকতা আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সুন্দর ও শক্তিশালী করবে।

আপনার পথচলা আরও সুন্দর হোক, সফলতায় ভরে উঠুক প্রতিটি অধ্যায়।

অভিযান পরিবারের প্রতি আপনার অবদান সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

“মানুষ চলে যায়, কিন্তু তার অবদান থেকে যায় গল্প হয়ে।”

অভিযান যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।Inter-Hub National Debate Championship 2026 এ বাগেরহাট ইয়ুথ হা...
21/05/2026

অভিযান যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Inter-Hub National Debate Championship 2026 এ বাগেরহাট ইয়ুথ হাবের প্রতিনিধিত্ব করে কৃতিত্বপূর্ণ রানার্স আপ অর্জন করায় অভিযান যুব সংগঠনের সদস্য শুভজিৎ সাহা, নোভা ইসলাম, রাফিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাদের এই সাফল্য আমাদের জন্য গর্বের এবং তরুণদের মাঝে যুক্তি, নেতৃত্ব ও ইতিবাচক চর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করি।

তাদের আগামী দিনের পথচলা আরও সফল ও সমৃদ্ধ হোক — এই শুভকামনা রইলো।

— অভিযান যুব সংগঠন

শিশু রামিসার জন্য ন্যায়বিচার চাই।ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। শি...
21/05/2026

শিশু রামিসার জন্য ন্যায়বিচার চাই।
ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।



Address

Bagerhat
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ovizan Youth Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share