National Children's Task Force - NCTF, Bagerhat

National Children's Task Force - NCTF, Bagerhat Works for children rights

23/10/2025
এনসিটিএফ বাগেরহাট জেলার কার্যনির্বাহী কমিটির দ্বি বার্ষিক নির্বাচন আজ ২৫ জুলাই ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়।ন্যাশনাল চিল্ড্রে...
25/07/2025

এনসিটিএফ বাগেরহাট জেলার কার্যনির্বাহী কমিটির দ্বি বার্ষিক নির্বাচন আজ ২৫ জুলাই ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়।

ন্যাশনাল চিল্ড্রেনস টাস্কস ফোর্স (এনসিটিএফ) বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে আয়োজিত কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন এনসিটিএফ-এর সাবেক সভাপতি মাইনিন ইসলাম সহ আরো অনেকে। তারা নিজেদের সংগঠনের উদ্দেশ্য ও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তীতে সামনের দিনের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপন্থা বর্ণনা করেন। উক্ত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য, জেলা ভলান্টিয়ার স্নিগ্ধা দত্ত তিথী, ফিল্ড অফিসার মো: মোস্তাফিজুর রহমান সৈকত।

গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট ভোটের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট ২০২৫-২৬ সালের জন্য নতুন জেলা কমিটি গঠিত হয়। নির্বাচন শেষে সদ্য বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

নবনির্বাচিত সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ঢাকাস্থ উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এনসিটিএফ পরিবার গভীরভাবে শোকাহত...
23/07/2025

ঢাকাস্থ উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এনসিটিএফ পরিবার গভীরভাবে শোকাহত।

পরম করুনাময়ের নিকট আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ।

শিশু সহ সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে এনসিটিএফ।

The NCTF family is deeply saddened by the tragic plane crash that occurred in Uttara, Dhaka, involving students of Miles...
22/07/2025

The NCTF family is deeply saddened by the tragic plane crash that occurred in Uttara, Dhaka, involving students of Milestone College.

We sincerely pray to the Almighty for the swift recovery of the injured.

NCTF strongly urges the authorities to ensure greater safety measures for all citizens, including children, and to conduct a thorough investigation into the incident, holding those responsible to account.

ঢাকাস্থ উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এনসিটিএফ পরিবার গভীরভাবে শোকাহত।

পরম করুনাময়ের নিকট আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ।

শিশু সহ সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে এনসিটিএফ।

আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আপনারা ভালো আছেন।অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের নারায়ণগঞ্জ জেলার এনসিটিএফ কমিটির( শি...
14/06/2025

আসসালামু আলাইকুম ভাইয়া
আশা করি আপনারা ভালো আছেন।

অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের নারায়ণগঞ্জ জেলার এনসিটিএফ কমিটির( শিশু গবেষক) আরাফাত হোসেন মুন্না গত নভেম্বর থেকে গুরুতর অসুস্থ। ডাক্তার জানিয়েছেন আমাদের বন্ধু এবং সহযোদ্ধা আরাফাতের দুইটি কিডনি অকেজো হয়ে পড়েছে।

এমতাবস্থায় তাকে প্রায় প্রতি ২/১ মাস অন্তর অন্তর হাসপাতালে ভর্তি করতে হয় এবং সপ্তাহে ২টি ডায়লাইসিস নিতে হয়। বর্তমানে সে নতুন করে হেপাটাইটিস C ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এই মুহূর্তে আরাফাতের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা এনসিটিএফ এর পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করতে চাই। আমরা আশা করবো আমাদের বন্ধু ও সহযোদ্ধা আরাফাতের চিকিৎসায় আপনারা পাশে দাঁড়াবেন। আমরা সবাই মিলে আরাফাতের চিকিৎসায় পাশে থাকলে সৃষ্টিকর্তা তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।

আপনাদের নিকট আবেদন জানাচ্ছি বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য। আমাদের এই আবেদন সেভ দ্য চিলড্রেন, ৬৪টি জেলার এনসিটিএফ, ইয়ুথ মেন্টর গ্রুপসহ বিভিন্ন স্থান বা প্লাটফর্মে প্রেরণের বিনীত অনুরোধ করছি।

আরাফাতের চিকিৎসার জন্য তার পরিবারের সাথে যোগাযোগ নম্বর এবং বিকাশ ও ব্যাংক একাউন্টের তথ্য প্রেরণ করলাম।

বিকাশ নম্বরঃ01614924745
নগদ নম্বরঃ01614924745

ব্যাংক একাউন্টের নামঃ Mohua akter
ব্যাংক একাউন্টের নম্বরঃ20507770209263505
রাউটিং নম্বরঃ 125270607
ব্যাংকের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ
শাখার নামঃপাগলা শাখা
জেলাঃনারায়ণগঞ্জ

যোগাযোগ
মহুয়া - আরাফাতের বড় বোন
মোবাইল নম্বর- 01725420930

কৃতজ্ঞতায়
তাবাসসুম আরা আদিবা
সভাপতি এনসিটিএফ
নারায়ণগঞ্জ জেলা

দেশে দিন দিন বেড়েই চলেছে শিশু নির্যাতনের হার। সব থেকে বেশী বৃদ্ধী পাচ্ছে শিশু ধর্ষণের হার। গত ২০২৪ সালে ৩৩১ জন শিশু ও কি...
10/03/2025

দেশে দিন দিন বেড়েই চলেছে শিশু নির্যাতনের হার। সব থেকে বেশী বৃদ্ধী পাচ্ছে শিশু ধর্ষণের হার। গত ২০২৪ সালে ৩৩১ জন শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন।


২০২৫ সালে ধর্ষণ প্রথার শুরু হয় শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ৭ বছরের একজন পথ শিশু ধর্ষণের মাধ্যমে। চলতি বছরের প্রথম দুই মাসে ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৪ ।

সামপ্রতিক শিশু নির্যাতন পরিস্থিত পর্যবেক্ষণ করলে দেখা যায়ঃ
• ৬ মার্চ: মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ‘ধর্ষণের শিকার' শিশু (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
• ৭ মার্চ: চিপস কিনে দিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ (বাংলা ট্রিবিউন)
• ৮ মার্চ: খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার (প্রথম আলো)
• ৮ মার্চ: ফরিদপুরে সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক (যমুনা টেলিভিশন)
• ৮ মার্চ: শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার (আজকের পত্রিকা)
• ৯ মার্চ: এবার গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারণও করলো ধর্ষক (ঢাকা ট্রিবিউন)
• ৯ মার্চ: সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা (আজকের পত্রিকা)।

আমরা এই ধরণের পাষবিক ঘটনার জন্য তীব্র নিন্দা প্রকাশ করছি। আমাদের দাবি বাংলাদেশকে আরও শিশু বান্ধব করে গড়ে তুলতে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। যাতে আর কোনো শিশুকে নির্যাতনের শিকার হতে না হয়। সকল শিশুমন যেনো ভয়ের আচড় থেকে দূরে থাকতে পারে।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি Tech Learning-24  ও এনসিটিএফ,  ইয়ুথ মেন্টর গ্রুপ অফ বাংলাদেশ  যৌথ-উদ্দ্যেগে স্বেচ্ছাসেবকদে...
08/03/2025

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি Tech Learning-24 ও এনসিটিএফ, ইয়ুথ মেন্টর গ্রুপ অফ বাংলাদেশ যৌথ-উদ্দ্যেগে স্বেচ্ছাসেবকদের ১ মাস ব্যাপি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

প্রজেক্ট নাম: আইটি নলেজ ডেভেলপমেন্ট ফর ভলান্টিয়ার'স।

প্রজেক্টের আয়ত্তায় ১ মাসে ১৫০-২০০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করে থাকবে৷

কোর্স থেকে থাকবে সাটিফিকেট।

কোর্সে এনসিটিএফ ও ইয়ুথ মেন্টর গ্রুপের প্রাক্তন সদস্যরা রেজিষ্ট্রেশন করতে পারবেন।

ক্লাস ডিউরেশন : ২০ দিন, ২০-৩০ ঘন্টা

রেজিষ্ট্রেশন লাস্ট ডেট ০৮-০৩-২৪ ইং রাত ১২ টা অব্ধি

নিজের স্কিল ডেভেলপ করতে আপনিও রেজিষ্ট্রেশন করুন নিচের লিংক থেকে৷

রেজিস্ট্রেশন লিংক:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIvsj3PeLclMgPqct6ZTOU1EfP4t-cWquigw_Xui3rIGyJEQ/viewform?usp=header

Address

Bangladesh Sidhu Academy
Bagerhat
111

Telephone

01911431918

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force - NCTF, Bagerhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force - NCTF, Bagerhat:

Share