CODEC SMART-Eco Friendly Construction Materials Project

CODEC SMART-Eco Friendly Construction Materials Project পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী (কংক্রিট ব্লক) উৎপাদন ও প্রযুক্তির সম্প্রসারণ

� বিনামূল্যে প্রদানকৃত সেবা সমূহ :

১. প্রশিক্ষণ প্রদান ও উদ্যোক্তা তৈরি
২. পণ্য বুয়েট থেকে টেস্ট করিয়ে সার্টিফিকেট প্রদান
৩. ব্যবসা নিবন্ধন সহযোগিতা
৪. মেশিন ও কাচামাল ক্রয়ে সহযোগিতা
৫. উদ্যোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা সরন্ঞাম বিতরণ
৬. প্রকল্পের রিসোর্ট সেন্টারে সকল পরামর্শ প্রদান
৭. লার্নিং ভিজিটে নিয়ে বড় ফ্যাক্টরি পরিদর্শন করানো
৮. প্রকল্পের মিডিয়ার মাধ্যমে উদ্যোক্তাদের পন্য বিক্রয়

� প্রকল্পে

র উদ্দেশ্যঃ

১. পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী (হলো ব্লক) তৈরীর জন্য উদ্যোক্তা উন্নয়ন করা।

২. পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী (হলো ব্লক) ব্যবহারের জন্য রাজমিস্ত্রী ও সহকারী উন্নয়ন করা।

৩. পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী (হলো ব্লক) ব্যবহারের জন্য প্রান্তিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা।

৪. পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী (হলো ব্লক) উৎপাদন থেকে ব্যবহারকারী পর্যন্ত বিপনন চেইন উন্নয়ন করা।

৫. পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী (হলো ব্লক) ব্যবহার করে কিছু প্রদর্শনী স্থাপনা নির্মাণ করা।

৬. গৃহ/স্থাপনা নির্মাণের সকল ক্ষেত্রে পরিবেশ বান্ধব চর্চা নিশ্চিত করা।

� বিনামূল্যে প্রশিক্ষণ পেতে ও বাগেরহাট জেলায় উদ্যোক্তা হতে চাইলে এই লিংকে প্রবেশ করে সাবমিট করুন। https://forms.gle/NfYzZSihGPvN3XCr5
যোগাযোগ করুনঃ
০১৬১৭-৫৮৯৮৭০ (Whatsapp)
YouTube: https://www.youtube.com/
Facebook: www.facebook.com/efcmp
Facebook Group: www.facebook.com/groups/bdhollowblock/
Website: https://codecsep-cb.org/

01/05/2026

❤️ To every worker who gives their best every day — 𝐭𝐡𝐢𝐬 𝐝𝐚𝐲 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫𝐬.

On International Worker’s Day, CODEC pauses to recognize the people who are the true drivers of development: the farmers, the fishermen, the street vendors, the caregivers, the community volunteers, the informal workers who power our society quietly and tirelessly.

Development means nothing if it doesn’t reach the people who need it most. That’s why our work is rooted in 𝐝𝐢𝐠𝐧𝐢𝐭𝐲, 𝐟𝐚𝐢𝐫𝐧𝐞𝐬𝐬, and 𝐣𝐮𝐬𝐭𝐢𝐜𝐞 — not just as values, but as action.

Happy May Day from all of us at CODEC. 🙌

🌿🏗️ **জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ — SMART প্রকল্পের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন** 🌿**উপ-প্রকল্...
30/04/2026

🌿🏗️ **জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ — SMART প্রকল্পের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন** 🌿

**উপ-প্রকল্প:** Promoting Eco-friendly Construction Materials through Resource Efficient and Cleaner Production (RECP) Practices
**সাব-সেক্টর:** পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC) এর SMART প্রকল্পের আওতায় বাগেরহাটে অনুষ্ঠিত হলো পরিবেশ ও জলবায়ু, RECP এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (OHS) বিষয়ক একটি অংশগ্রহণমূলক প্রশিক্ষণ।

প্রশিক্ষণের শুরুতে প্রকল্পের পরিবেশ ও RECP কর্মকর্তা **সৈয়দ হাসিব আলী** সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আলোচনা, মতবিনিময় ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে যেন পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর উৎপাদন ও ব্যবস্থাপনায় প্রত্যাশিত জ্ঞান অর্জন করা যায়—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

👥 পরিচিতি পর্ব ও প্রি-টেস্টের মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

🌍 **প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয়সমূহ:**

* পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও করণীয়
* পরিবেশ দূষণ (বায়ু, পানি, মাটি, শব্দ) ও ব্যবস্থাপনা কৌশল
* **RECP (Resource Efficient and Cleaner Production)** এর ধারণা, উপকারিতা ও বাস্তব প্রয়োগ
* বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ প্রশমন পদ্ধতি
* জেন্ডার অন্তর্ভুক্তিকরণ ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRM)
* যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি প্রতিরোধে সচেতনতা
* শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (OHS)

🎥 ভিডিও উপস্থাপনার মাধ্যমে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর ব্যবহার বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয় এবং পোড়া মাটির ইট উৎপাদনের ফলে পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

✨ প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন এবং নিজেদের ব্যবসায়িক কার্যক্রমে RECP ও পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগে আশাবাদ ব্যক্ত করেন।

📊 প্রশিক্ষণ শেষে পোস্ট-টেস্ট গ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান মূল্যায়ন করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ সমাপ্ত করা হয়।

🌱 CODEC-এর এই উদ্যোগ পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ নির্মাণ খাত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

🔊 আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬📌 প্রতিপাদ্য: *“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”*শব্দদূষণ আমাদের অদৃশ্য শত্রু 😔। এটি ...
29/04/2026

🔊 আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬
📌 প্রতিপাদ্য: *“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”*

শব্দদূষণ আমাদের অদৃশ্য শত্রু 😔। এটি ধীরে ধীরে আমাদের শ্রবণশক্তি নষ্ট করে 🔇, শিশুদের মেধা বিকাশে বাধা সৃষ্টি করে 📚 এবং পরিবেশের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে 🌿🐦।

অপ্রয়োজনীয় হর্ন 🚗📢, উচ্চ শব্দে গান 🎶, নির্মাণ কাজের শব্দ 🏗️—সব মিলিয়ে আমরা নিজেরাই তৈরি করছি এক অসহনীয় পরিবেশ 😣।

👉 আসুন, আমরা সবাই সচেতন হই—
✔ অপ্রয়োজনীয় শব্দ পরিহার করি 🙏
✔ নীরব ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলি 🌱
✔ নিজের ও অন্যের সুস্থতার জন্য শব্দদূষণ কমাই ❤️

🌿 একটি নীরব পরিবেশ মানেই একটি সুস্থ জীবন 😊
#শব্দদূষণ_বন্ধ_করুন #সুস্থ_জীবন

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক কর্তৃক আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত Sustain...
26/04/2026

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক কর্তৃক আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের অধীনে ”পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” (EFCM) সাব-সেক্টর এর আওতায় ২২ এপ্রিল ২০২৬ বরগুনা সদরে “জাগোনারী পাঠশালা “ প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হলো
“উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি,ব্যবসা ও পণ্যের সনদপত্র ( ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ইত্যাদি) অর্জনে সহায়তা” বিষয়ক প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ ছিল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব হায়াত মাহমুদ রাকিব, যিনি সনদপত্র সংক্রান্ত বিভিন্ন সরকারী নীতি, বিধি, আইন দিকনির্দেশনা, প্রক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। উদ্যোক্তাদের কার্যকর পদক্ষেপ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত করার জন্য তিনি বাস্তবভিত্তিক পরামর্শ দেন ও সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে সনদপত্রের প্রয়োজনীয়তা, প্রক্রিয়া এবং প্রাসঙ্গিক নথি তৈরির বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।
উদ্যোক্তাগণের সক্রিয় অংশগ্রহণ এবং আগ্রহ নিয়ে পুরো প্রশিক্ষণ কার্যক্রমকে করে তোলে প্রাণবন্ত। তারা ভবিষ্যতে এই জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুষ্ঠু, স্বচ্ছ ও আইনী ভাবে সঠিক ভাবে পরিচালনা করতে পারবেন।
CODEC-এর এই উদ্যোগ টেকসই, নিরাপদ ও নিয়মমাফিক ব্যবসা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক কর্তৃক আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত Sustain...
26/04/2026

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক কর্তৃক আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের অধীনে ”পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” (EFCM) সাব-সেক্টর এর আওতায় ২৩ এপ্রিল ২০২৬ কোডেক পটুয়াখালী জোনের ৪টি শাখার শাখা ব্যবস্থাপক,এরিয়া ম্যানেজার, যোনাল ম্যানেজার নিয়ে কোডেক পটুয়াখালী প্রশিক্ষণ কেন্দ্রে ১দিনের ষ্টাফ ক্যাপাসিটি বিল্ডিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে উপস্থিথ ছিলেন যোনাল ব্যবস্থাপক জনাব শেখ হাসানুর রহমান ও সহকারী পরিচালক জনাব রাশেদুর রেজা। মূলত স্মার্ট প্রকল্পের কার্যক্রম কার্যক্রম পটুয়াখালী যোনে সম্প্রসারণ কিখাবে হবে, আরইসিপি প্রদানের নিয়মাবলী, ডকুমেন্টেশন, অগ্রসর ঋণের খাতসমূহ, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়ন কৌশল বাজেট ও পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।


কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক কর্তৃক আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত Sustain...
09/04/2026

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক কর্তৃক আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের অধীনে ”পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” (EFCM) সাব-সেক্টর এর আওতায় ০৯ এপ্রিল ২০২৬ বাগেরহাটে সফলভাবে অনুষ্ঠিত হলো
“উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি,ব্যবসায়িক ও পণ্যের সনদপত্র (BSTI, ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ইত্যাদি) অর্জনে সহায়তা” বিষয়ক প্রশিক্ষণ।

✨ এই প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ ছিল পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর জনাব আসাদুর রহমান, যিনি সনদপত্র সংক্রান্ত বিভিন্ন সরকারী নীতি, বিধি, আইন দিকনির্দেশনা, প্রক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। উদ্যোক্তাদের কার্যকর পদক্ষেপ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত করার জন্য তিনি বাস্তবভিত্তিক পরামর্শ দেন ও সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

📝 প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে সনদপত্রের প্রয়োজনীয়তা, প্রক্রিয়া এবং প্রাসঙ্গিক নথি তৈরির বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।

🌱 উদ্যোক্তাগণের সক্রিয় অংশগ্রহণ এবং আগ্রহ পুরো প্রশিক্ষণ কার্যক্রমকে করে তোলে প্রাণবন্ত। তারা ভবিষ্যতে এই জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুষ্ঠু, স্বচ্ছ ও আইনীভাবে সঠিক ভাবে পরিচালনা করতে পারবেন।

💡 CODEC-এর এই উদ্যোগ টেকসই, নিরাপদ ও নিয়মমাফিক ব্যবসা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

🌿🔥 নিরাপদ উৎপাদনই টেকসই উন্নয়নের চাবিকাঠি 🔥🌿“কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক কর্তৃক আয়েজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডে...
08/04/2026

🌿🔥 নিরাপদ উৎপাদনই টেকসই উন্নয়নের চাবিকাঠি 🔥🌿

“কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক কর্তৃক আয়েজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত ”Sustainable Microentereprise and Resilient Transformation (SMART) এর অধীন ”পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” (EFCM) সাব-সেক্টর এর আওতায় ০৮ এপ্রিল ২০২৬ বাগেরহাটে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে
“উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদনে অগ্নি নিরাপত্তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা (OHS) অনুশীলন” বিষয়ক প্রশিক্ষণ।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জনাব মাহবুব আলম, জোনাল ম্যানেজার, কোডেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

🔥 এই প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল বাগেরহাট জেলার ফায়ার সার্ভিস টিমের সরাসরি অংশগ্রহণ। তারা কারখানায় অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকে গ্রহণ করতে হবে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কীভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে জীবন ও সম্পদের ক্ষতি কমানো যায় এসব বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

🧱 প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্লক প্রডিউসার ও টেকনিক্যাল পারসনরা হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে নিরাপদ উৎপাদন, যন্ত্রপাতির সঠিক ব্যবহার, ঝুঁকি নিরূপণ এবং OHS অনুশীলন সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেন।

✨ উদ্যোক্তাগণের সক্রিয় অংশগ্রহণ, আগ্রহ পুরো প্রশিক্ষণ কার্যক্রমকে করে তোলে আরও প্রাণবন্ত। তারা ভবিষ্যতে এই জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে নিরাপদ ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে আশাবাদ ব্যক্ত করেন।

🌱 CODEC-এর এই উদ্যোগ টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব শিল্পায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

20/03/2026

✨ 𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 𝐟𝐫𝐨𝐦 𝐂𝐎𝐃𝐄𝐂! ✨

As the blessed month of Ramadan comes to a close, we warmly greet all those celebrating Eid ul Fitr 2026.

May this Eid fill every home with peace, bring comfort to those facing hardships, and inspire hope, compassion, and unity in our communities.

Let’s honor this special occasion by spreading kindness, generosity, and solidarity—together, building a world that is more inclusive and humane for all.

🌙

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০৮ মার্চ ২০২৬ তারি...
09/03/2026

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০৮ মার্চ ২০২৬ তারিখে Community Development Centre (CODEC) কর্তৃক বাস্তবায়িত, বিশ্বব্যাংক এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় পরিচালিত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project-এর আওতায় “Promoting Eco-friendly Construction Materials through Resource Efficient and Cleaner Production (RECP) Practices” উপ-প্রকল্পের অধীনে চিতলমারী মডেল পরিবেশ ক্লাব এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি স্বাধীনতা উদ্যান, বাগেরহাটে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুরুল হক (রাহাদ), মাননীয় সংসদ সদস্য, বাগেরহাট-২।
এছাড়াও অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ SMART EFCM প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং চিতলমারী মডেল পরিবেশ ক্লাবের সভাপতি, সহ-সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ নারীদের অধিকার, নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং সমাজে নারীর সমান অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দেশ ও জাতীয় উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা, সরকারের প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নারী ও কন্যাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে করণীয় দিকগুলো তুলে ধরা হয়।
উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণ ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত অংশগ্রহণমূলক, প্রাণবন্ত ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে।

24/02/2026

Address

Bagerhat/Jatrapur
Bagerhat
9300

Alerts

Be the first to know and let us send you an email when CODEC SMART-Eco Friendly Construction Materials Project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CODEC SMART-Eco Friendly Construction Materials Project:

Share