IPTA Kolkata

IPTA Kolkata Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IPTA Kolkata, Community Organization, 80, A J C Bose Road, KOLKATA.

আমরা জবাব দিই - সৃষ্টিআগামী ৮ অগাস্ট, শনিবার, সন্ধ্যা ৬ টায়, নিরঞ্জন সদনের মিনি অডিটোরিয়ামে, ভারতীয় গণনাট্য সংঘ কলকাত...
02/08/2026

আমরা জবাব দিই - সৃষ্টি

আগামী ৮ অগাস্ট, শনিবার, সন্ধ্যা ৬ টায়, নিরঞ্জন সদনের মিনি অডিটোরিয়ামে, ভারতীয় গণনাট্য সংঘ কলকাতা জেলার বিবিধ মাধ্যম উপসমিতির উদ্যোগে গান-নাচ-মূকাভিনয়-গণযাদু-চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে এক অভিনব সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য 🙏🏻।

#কলকাতা #গণনাট্য #গণনাট্যসংঘ #গান #গণজাদু #চিত্রপ্রদর্শনী #শান্তি #নাচ #মূকাভিনয়

27/07/2026
গত ৪ ও ৫ জুলাই প্রসেনিয়াম আর্ট সেন্টারে কলকাতা জেলার উদ্যোগে দুটি আন্তর্জাতিক সিনেমা ও দুটি নাটক দেখানোর আয়োজন করা হয়...
08/07/2026

গত ৪ ও ৫ জুলাই প্রসেনিয়াম আর্ট সেন্টারে কলকাতা জেলার উদ্যোগে দুটি আন্তর্জাতিক সিনেমা ও দুটি নাটক দেখানোর আয়োজন করা হয়। প্রথমদিনের অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায়। এরপর প্রারম্ভিক বক্তব্য রাখেন কলকাতা জেলার সম্পাদক সমুদ্র গুহ এবং সাথে উপস্থিত ছিলেন সভানেত্রী সঙ্গীতা রায়চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: ফুয়াদ হালিম, সায়রা শাহ হালিম, বিশিষ্ট অভিনেতা ও সংগঠক সাহির ভাই এবং প্রমুখ ব্যক্তিত্ব। অনুষ্ঠান শুরু হয় স্পন্দনের প্রযোজনায় অরিন্দম দাসের লেখা শ্রুতিনাটক "বাবা তুমি ঘুমিয়ো না" এর শততম উপস্থাপনার মধ্যে দিয়ে। এরপর দেখানো হয় বিখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির "The Color of Paradise" সিনেমাটি।

দ্বিতীয়দিন প্রথমেই উপস্থাপিত হয় স্পন্দনের প্রযোজনা ও কলকাতা জেলার কলাকুশলীদের অভিনয়ে, দেবব্রত মণ্ডলের পরিচালনায় মধুজা ঘোষালের লেখা নাটক "আমার দেশ"। এরপর রাজ্য সম্মেলনে কলকাতা জেলার প্রাপ্ত ছবিটি জেলার তরফে প্রাক্তন সভাপতি কৃষ্ণা ভট্টাচার্যের হাতে তুলে দেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল ভট্টাচার্য। শেষে দেখানো হয় ইরানি পরিচালক জাফর পানাহির "Taxi" সিনেমাটি। ঘরভর্তি দর্শকেরা দুদিনই উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করেন।

#কলকাতা #গণনাট্য #গণনাট্যসংঘ #থিয়েটার #সিনেমা

শিশু মরে অস্ত্র হাসে- এ কেমন সভ্যতাযুদ্ধবাদের বিরুদ্ধে আজ জাগুক মানবতাবর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অস্থির পরিবেশের মধ্যে...
30/06/2026

শিশু মরে অস্ত্র হাসে- এ কেমন সভ্যতা
যুদ্ধবাদের বিরুদ্ধে আজ জাগুক মানবতা

বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অস্থির পরিবেশের মধ্যে, যেখানে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে অনবরত, কেড়ে নিচ্ছে অগুনতি মানুষের জীবন, বাসস্থান, জীবিকা ও পরিচয়... সেই পরিস্থিতিতে সেই ভয়াবহ যুদ্ধ, ধ্বংস, উচ্ছেদ ও টানাপোড়েনের শিকার সেই মানুষের কথা বলবে ভারতীয় গণনাট্য সংঘ, কলকাতা জেলা।
আগামী ৪ ও ৫ জুলাই, ঠিক সন্ধ্যে ৬টায়, প্রসেনিয়াম আর্ট সেন্টারে ভারতীয় গণনাট্য সংঘ, কলকাতা জেলার উদ্যোগে আয়োজিত হয়েছে দুটি আন্তর্জাতিক সিনেমা ও দুটি নাটক।
প্রবেশ অবাধ। সকলের সাদর আমন্ত্রণ।

#কলকাতা #গণনাট্য #গণনাট্যসংঘ #সিনেমা #থিয়েটার

"সবারে করি আহ্বান" ~আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস উপলক্ষ্যে ভারতীয় গণনাট্য সংঘ, কলকাতা জেলার ...
06/05/2026

"সবারে করি আহ্বান" ~

আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস উপলক্ষ্যে ভারতীয় গণনাট্য সংঘ, কলকাতা জেলার উদ্যোগে "রবীন্দ্র জয়ন্তী" অনুষ্ঠিত হবে।
সময়: বিকাল ৫টা
স্থান: তৃতীয় তল, গণনাট্য রাজ্য দপ্তর, ৮০, এ জে সি বোস রোড
সবার সাদর আমন্ত্রণ।

#গণনাট্যসংঘ #গণনাট্য #রবীন্দ্রজয়ন্তী #রবীন্দ্রনাথ #রবীন্দ্রনাথঠাকুর #২৫শেবৈশাখ

17/04/2026

#গণনাট্যসংঘ #কলকাতা #গণজাদু #গণনাট্য #কলকাতাথিয়েটার #বাংলাভাষা #উৎপলদত্ত #সলিলচৌধুরী #বামপক্ষ

17/04/2026

#গণনাট্যসংঘ #গণনাট্য #কলকাতা #গণজাদু #কলকাতাথিয়েটার

আগামী ৫ এপ্রিল থেকে ভারতীয় গণনাট্য সংঘ, কলকাতা জেলা, বিবিধ মাধ্যম উপসমিতির উদ্যোগে এই প্রথমবার শুরু হতে চলেছে, "জাদু" -...
27/03/2026

আগামী ৫ এপ্রিল থেকে ভারতীয় গণনাট্য সংঘ, কলকাতা জেলা, বিবিধ মাধ্যম উপসমিতির উদ্যোগে এই প্রথমবার শুরু হতে চলেছে, "জাদু" -এর ধারাবাহিক প্রশিক্ষণ শিবির।
প্রশিক্ষক প্রখ্যাত গণ জাদুকর দীপক রায়চৌধুরী।

শিক্ষার্থীদের কাছে থাকবে হাতে কলমে জাদুর বিজ্ঞান ও কৌশল শেখার সুবর্ণ সুযোগ। ক্লাসে আগ্রহীরা যোগাযোগ করুন।

#গণনাট্যসংঘ #গণনাট্য #কলকাতা #জাদু #গণজাদু #ম্যাজিক #জাদুপ্রশিক্ষণ #জাদুকর

Address

80, A J C Bose Road
Kolkata
700014

Website

Alerts

Be the first to know and let us send you an email when IPTA Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share