Team Seri

Team Seri This page is made for helping needy and poor people

Our moto is to help needy people in order to build a better society cm a great nation.We are always there to help.

 #স্বাধীনতায়_স্বাধীন_চিন্তা 🇮🇳স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে আমরা("টিম সেরি") যেন স্বাধীন চিন্তা নিয়ে কাজ করতে পারি...
15/08/2026

#স্বাধীনতায়_স্বাধীন_চিন্তা 🇮🇳

স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে আমরা("টিম সেরি") যেন স্বাধীন চিন্তা নিয়ে কাজ করতে পারি।

আমাদের স্বাধীনতার স্বাদ দিতে, হাজার-হাজার বীর যেমন তাঁদের জীবনের তোয়াক্কা না করে ,ভেদাভেদ -মান-অভিমান ভুলে গিয়ে একতার সাথে লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছে আমাদের,আমরাও ("টিম সেরি") যেন একই ভাবে একতার সাথে নিজেদের মধ্যে মান-অভিমান,ভেদাভেদ , মনোমালিন্য ভুলে গিয়ে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারি।

আজকের স্বাধীনতা যেমন একদিনে আসেনি। স্বাধীনতা অর্জনের পথে বীর শহিদরা যেমন তাঁদের জীবন দিয়ে প্রতি টা বাঁধা অতিক্রম করেছে, আমাদেরও চলার পথে বাঁধা এলে ভয় পেলে চলবে না, সব বাঁধা অতিক্রম করে আমরাও ("টিম সেরি") যেন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।

৮০ তম স্বাধীনতা দিবসের দিন ভগবানের কাছে এই প্রার্থনাই করবো আমরা সকলে ,আজ থেকে প্রতিটি ভারতীয় যেন ভরা পেটে এবং খুশি মনে ঘুমতে যেতে পারেন। কোনও ক্ষুধার্ত মানুষকে যেন আর ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করতে না হয় 🙏🙏

ভেদাভেদ ভুলে আজকের দিনে এক নতুন ভারত গড়ে তোলার শপথ নিই। যে ভারতে ঘৃণার কোনও জায়গা থাকবে না, ভালবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম।

কোনও সময় যেন ক্ষুন্ন না হয় আমাদের পতাকার অভিমান 🇮🇳🙏

সকল সদস্য-সদস্যাকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা ❤🇮🇳

জয় হিন্দ 🇮🇳✊




✊✊✊


15/08/2026

29/07/2026

🔴 “টিম সেরির” পক্ষ থেকে একটি মানবিক আবেদন 🙏🙏

একটি ছোট্ট হাসি, একটি ছোট্ট স্বপ্ন, আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা — এসব নিয়েই লড়াই করছে আমাদের ছোট্ট “সৃজিতা”। সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এই কঠিন রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত ব্যয়বহুল। নিয়মিত ওষুধ, চিকিৎসা ও রক্তের প্রয়োজন তার জীবন বাঁচিয়ে রাখতে।

“টিম সেরি”-র পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী সৃজিতার পরিবারের হাতে সামান্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। কিন্তু এই লড়াইয়ে শুধু আমাদের একার পক্ষে এগিয়ে চলা সম্ভব নয়।

তাই আপনাদের সকলের কাছে আন্তরিক আবেদন — আপনার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার ছোট্ট একটি সহযোগিতাই হয়তো এই নিষ্পাপ শিশুটির চিকিৎসার পথকে আরও সহজ করে তুলবে এবং তাকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।

**সৃজিতার ঠিকানা :**
📍 গ্রাম + পোঃ :- আঁটপুর
📍 থানা :- জাঙ্গিপাড়া
📍 জেলা :- হুগলি
📍 পিন :- ৭১২৪২৪
📍 পিতা :- সূরজিৎ গুড়ে
সৃজিতার বাবার ফোন নং :- 9564643810
Phone pay / Google Pay (Team Seri) : 7483042062

আসুন, আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই। একটি শিশুর মুখের হাসি ফিরিয়ে আনার চেয়ে বড় মানবিক কাজ আর কিছু হতে পারে না 🙏🙏

"মানুষের পাশে, মানবতার জন্য " — টিম সেরি 🤝❤️

25/07/2026



25 শে জুলাই – “ টিম সেরি'র ” প্রতিষ্ঠা দিবস 🤝❤️

আজ আমাদের কাছে শুধুমাত্র একটি তারিখ নয়, আজ “ টিম সেরি ”- র প্রতিষ্ঠা দিবস। মানুষের পাশে দাঁড়ানোর, ভালোবাসা ভাগ করে নেওয়ার এবং সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করার অঙ্গীকার নিয়েই এই পথচলার শুরু।

গত 4ঠা জুলাই , আমরা কিছু ছোট্ট অনাথ শিশুর হাতে সামান্য পড়াশোনার সামগ্রী ও খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সৌভাগ্য পেয়েছিলাম। হয়তো আমাদের দেওয়া খুবই সামান্য ছিল, কিন্তু তাদের হাসিমুখ আমাদের বিশ্বাস আরও দৃঢ় করেছে — মানবতার সবচেয়ে বড় শক্তি হলো একে অপরের পাশে দাঁড়ানো।

আজ, প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ দিনে, সেই দিনের কাজের একটি ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই মুহূর্তগুলো শুধু স্মৃতি নয়, এগুলো আমাদের আগামী দিনের অনুপ্রেরণা।

আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতা থাকলে “টিম সেরি” ভবিষ্যতেও আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে।

“ শুভ প্রতিষ্ঠা দিবস, টিম সেরি ” 🤝❤️

মানুষের জন্য, মানুষের পাশে — এই অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা অব্যাহত থাকবে 🙏🙏


12/07/2026





24/06/2026



05/06/2026




 #আন্তর্জাতিক_নারী_দিবসমাতঙ্গিনী হাজরা ও প্রীতিলতার  অসীম সাহসিকতা থেকে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসুর প্রথম জয়ের লড়াই—...
08/03/2026

#আন্তর্জাতিক_নারী_দিবস

মাতঙ্গিনী হাজরা ও প্রীতিলতার অসীম সাহসিকতা থেকে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসুর প্রথম জয়ের লড়াই—বাংলার মাটি ধন্য এই মহীয়সী নারীদের পদচারণায়। মহাশ্বেতা দেবীর শাণিত কলম আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। আজকের এই দিনে সকল নারীশক্তিকে কুর্নিশ, যারা যুগ যুগ ধরে সমাজ গড়ার কারিগর হিসেবে আমাদের পথ দেখাচ্ছেন।এই মহীয়সী নারীদের আদর্শকে পাথেয় করেই এগিয়ে চলুক আজকের নারীশক্তি।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা!✊






  রক্ত বইলে স্বাধীনতা পাবে ভয়কে হারালে নির্মমভাবে জয়ের পথটা সোজা দেখা যাবে বিপ্লবী তুমি, বিপ্লব চাই, বিপ্লব আনে রক্তঅশনি...
23/01/2026



রক্ত বইলে স্বাধীনতা পাবে
ভয়কে হারালে নির্মমভাবে
জয়ের পথটা সোজা দেখা যাবে
বিপ্লবী তুমি, বিপ্লব চাই, বিপ্লব আনে রক্ত
অশনি সময়ে পরাধীন দেশে

সুভাষ কে বোঝা শক্ত
BOSE!
BOSE!
BOSE!
সুভাষ কে বোঝা শক্ত
২৩শে জানুয়ারি, শনিবার (৫ই মাঘ) কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে ১৮৯৭ খ্রিস্টাব্দের দুপুর ১২ বেজে ১৫ মিনিটে উড়িষ্যার কটক শহরে জানকীনাথ বসুর বাড়িতে প্রভাবতী দেবীর কোল আলো করে জন্ম গ্রহণ করলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান বিপ্লবী,ভারতের সর্বকালের সেরা আইকন, আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক, ভারতমাতার বীর সুপুত্র, দেশ নায়ক ছোট্টো সুবি ৷ শতকোটি প্রনাম 🙏🙏
✊✊✊
Long Live The Revolution



“Every child deserves education, care, and a world full of possibilities. Happy Children’s Day!”
14/11/2025

“Every child deserves education, care, and a world full of possibilities. Happy Children’s Day!”




Address

Antpur, Hooghly
Kolkata
712408

Telephone

+918768476537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Seri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Team Seri:

Shortcuts

Share