08/01/2026
কাঁথিতে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ. পি. জে. আব্দুল কালামের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের প্রয়াস আমরা সকলে।
পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিজ্ঞানী ও মানবতাবাদী ডঃ এ. পি. জে. আব্দুল কালামের মূর্তি স্থাপনের উদ্যোগে সামিল হয়েছি আমরা—একাধিক সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে আমরা কাঁথি পৌরসভার চেয়ারম্যান শ্রীযুক্ত সুপ্রকাশ গিরি এবং কাঁথির মহকুমাশাসক (SDO) শ্রীযুক্ত প্রতীক অশোক ধুমাল-এর সঙ্গে সাক্ষাৎ করি এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি।
পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষে সমাজসেবী Dipu Khan এর আহ্বানে আমাদের NGO ওয়েসিস এর পক্ষে এই উদ্যোগে সামিল হন ওয়েসিস এর সম্পাদক প্রীতি রঞ্জন মাইতি ।
এছাড়াও উপস্থিত ছিলেন দেশপ্রাণ এডুকেশন ফোরাম, পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন, রামনগর রক্ত মিত্র স্বেচ্ছাসেবী সংগঠন, ফেয়ারফিল্ড এক্সেলেন্সসহ অন্যান্য সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং অন্যান্য সমাজসেবী শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা।
আমরা সবাই মিলে বর্তমান সময়ে ডঃ কালামের জীবন, আদর্শ, বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছি এবং কাঁথি শহরে তাঁর মূর্তি স্থাপনের প্রয়োজনীয়তা প্রশাসনের কাছে ব্যাখ্যা করেছি।
পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগটিকে স্বাগত জানানো হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।