UJAN - উজান West Bengal

Directions

UJAN - উজান West Bengal মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো এই আমাদের অঙ্গীকার। আসুন সবাই মিলে এক সুন্দর পৃথিবী তৈরি করি।
It is our promise to stand by the people, for the people.

Let's create a beautiful world together.
आइए मिलकर एक खूबसूरत दुनिया बनाएं।

সকল রক্তদাতা বন্ধুদের জানাই আন্তরিক আমন্ত্রণ l
21/10/2026

সকল রক্তদাতা বন্ধুদের জানাই আন্তরিক আমন্ত্রণ l

21/10/2026

উজান ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সম্মানীয় সদস্য সদস্যা শুভানুধ্যায়ীবর্গকে জানাই শুভ বিজয়ার শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন। অর্থাভাবে উজানের নিজস্ব কোনো ঘর না থাকা সত্ত্বেও অধিকাংশ সদস্য সদস্যার বাইক কিংবা স্কুটি না থাকা সত্ত্বেও রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পারিবারিক এবং ব্যক্তি জীবনের হাজারো প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সকলের সম্মিলিত নিরলস শ্রমে, অর্থে,পরামর্শে,উজান ওয়েলফেয়ার ট্রাস্ট একটার পর একটা কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলেছে সম্মুখ পানে। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করছি সকলে সকল সমস্যা কাটিয়ে জীবনের এক একটি অধ্যায় সুন্দরভাবে অতিক্রম করে আরো সামনের দিকে এগিয়ে চলুন l

 #সচেতনতার_পাঠশালা_২০২৬শুরু সেই ২০১৯ সালে l বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো l এই পুজোকে কেন্দ্র করে মানুষজন মেতে ওঠেন উৎ...
20/10/2026

#সচেতনতার_পাঠশালা_২০২৬

শুরু সেই ২০১৯ সালে l

বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো l এই পুজোকে কেন্দ্র করে মানুষজন মেতে ওঠেন উৎসবে, অনুষ্ঠানে l আবহমানকাল ধরে চলে আসা এই পুজোয় ছোঁয়া লেগেছে আধুনিকতার l শৈল্পিক ভাবনার সঙ্গে বিজ্ঞানভিত্তিক মনন, চিন্তা, চেতনা স্পর্শ করেছে প্রতিমা থেকে মণ্ডপ হয়ে অনুষ্ঠান প্রাঙ্গণ সর্বত্র l যাকে আমরা বলি ' থিম ' l কেউ জল সংরক্ষণের কথা বলছেন, প্লাষ্টিক দূষণ রোধের কথা,কেউ বলছেন সবুজায়নের কথা, কেউ বা বলছেন বন্যপ্রাণীর প্রয়োজনীয়তা, আবার কেউ মিলিয়ে দিচ্ছেন প্রাচীন সংস্কৃতির সঙ্গে আধুনিক প্রযুক্তিকে l বর্তমান প্রজন্মকে কেউ চেনাচ্ছেন বাঙালির শিকড়কে l কয়েকটা দিন পুজোর পাশাপাশি মন্ডপ প্রাঙ্গণ হয়ে ওঠে যেন #সচেতনতার_পাঠশালা' l এখান থেকে দর্শনার্থীরা, ভক্তবৃন্দরা যা শেখেন, জানেন, বোঝেন তা যেন প্রাত্যহিক জীবন যাপনে মিশে গিয়ে মানুষের মধ্যে ক্রমশ বাড়তে থাকে সচেতনতার বোধ l আয়োজকদের ভাবনাকে সম্মান জানাতে আমরা সেরা আয়োজকদের স্মারক সম্মান জানিয়ে আসছি l এ বছর যাদের আমরা সম্মান জানিয়েছি তারা হলেন l

বাঁশগোড়া আনন্দধারা ক্লাব
প্রগতি পরিষদ
বিদ্যাপীঠ চৌরঙ্গী উন্নয়ন সংস্থা

এছাড়া যে সকল মণ্ডপ পুজোর পাশাপাশি কোনো না কোনোভাবে সচেতনতার বার্তা তুলে ধরেছে তাদের সকলকে উজান ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের হাত ধরে সচেতনতামূলক বার্তার পাশাপাশি বাঙালি সংস্কৃতি এগিয়ে চলুক এবং বিশ্বের নানা দিকে ছড়িয়ে পড়ুক l

রাজ্যের প্রশাসনিক প্রধান লোকপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় l সবাইকে অবাক করে দিয়ে প্রশাসনের অন্যান...
18/10/2026

রাজ্যের প্রশাসনিক প্রধান লোকপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় l সবাইকে অবাক করে দিয়ে প্রশাসনের অন্যান্য কর্তাব্যক্তিদের সামনে নিজেই জানালেন উজানকে তিনি জানেন l সংবাদমাধ্যমের বন্ধুদের কৃতজ্ঞতা জানাচ্ছি যাঁদের মাধ্যমে আমাদের কাজকর্ম ছড়িয়ে পড়ে প্রশাসনিক মহল থেকে ব্যাপক সংখ্যক জনসাধারণের মধ্যে l অন্যান্যবারের মতো এবারও মুখ্যমন্ত্রী আরো ভালো কাজ করার পরামর্শ দিলেন l ভালো থাকুন সকলে l পুজো ভালো কাটান সকলে l

পুজোর প্রাক্কালে বর্ষব্যাপী সামাজিক কাজে যুক্ত থাকা প্রতিষ্ঠান STPN ট্রাস্টের তরফে উজান শিক্ষা সদনের শিক্ষার্থীদের পোশাক...
15/10/2026

পুজোর প্রাক্কালে বর্ষব্যাপী সামাজিক কাজে যুক্ত থাকা প্রতিষ্ঠান STPN ট্রাস্টের তরফে উজান শিক্ষা সদনের শিক্ষার্থীদের পোশাক উপহার তুলে দেওয়া হয়েছে l উজান ওয়েলফেয়ার ট্রাস্ট এর তরফে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ সকল কর্মকর্তা এবং সদস্য সদস্যা শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি l

নিজের সন্তানের ভবিষ্যতের জন্যে চিন্তিত ? তাহলে আজই যোগাযোগ করুন- N J STPN High School ( খেজুরী)
২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রি- নার্সারী থেকে ক্লাস - IX এ ভর্তি চলছে। সীমিত সিট। তাড়াতাড়ি বিদ্যালয় অফিসে যোগাযোগ করুন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এর কথা চিন্তা করে সম্পূর্ন ফ্রী তে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য বিদ্যালয় অফিসে যোগাযোগ করুন। মোবাইল: ৮৯৭২৭৯৯৯০৯
হোস্টেলের সুবিধা রয়েছে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (Affiliation/ INDEX Code: V2-327) ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত বিদ্যালয়।

দেখা হবে আগামীকাল l সকল নাট্যপ্রেমীকে জানাই আমন্ত্রণ l
12/10/2026

দেখা হবে আগামীকাল l সকল নাট্যপ্রেমীকে জানাই আমন্ত্রণ l

আগামী ১৩ ই অক্টোবর সকল নাট্যপ্রেমীদের জানাই আমন্ত্রণ lশুরু হতে চলেছে নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় l
10/10/2026

আগামী ১৩ ই অক্টোবর সকল নাট্যপ্রেমীদের জানাই আমন্ত্রণ l
শুরু হতে চলেছে নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় l

শীত এখনো জাঁকিয়ে পড়েনি ঠিকই l কিন্তু প্রতিবার আমাদের সার্ভে করা তালিকার পাশাপাশি আবেদনের ভিত্তিতে যে সংখ্যক মানুষজনের ...
07/10/2026

শীত এখনো জাঁকিয়ে পড়েনি ঠিকই l কিন্তু প্রতিবার আমাদের সার্ভে করা তালিকার পাশাপাশি আবেদনের ভিত্তিতে যে সংখ্যক মানুষজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় সেই পরিমাণ শীতবস্ত্রের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় সে তুলনায় আমাদের অর্থ সংগ্রহ কম হয় বলে প্রতিবার শীতবস্ত্র বিলিতে অনেকটা দেরি হয়। ২০১৯ সাল থেকে শীতবস্ত্র বিতরণ করা হয় তাই সকলের প্রত্যাশা বাড়ছে প্রতিবার শীত পড়ার আগে থেকেই আবেদন আসতে থাকে l প্রতিবছর তালিকা উত্তরোত্তর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তালিকার অধিকাংশ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে এবারও আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি l আপনাদের সহযোগিতা ছাড়া এই কর্মসূচি সফল করা সম্ভব ন নয় l অন্যান্য বারের মতো এবারও সফল হোক এই উদ্যোগ l

06/10/2026
নাটকের আলোয় জেগে উঠুক সংস্কৃতি এবং সম্প্রীতি l
05/10/2026

নাটকের আলোয় জেগে উঠুক সংস্কৃতি এবং সম্প্রীতি l

Address

KHEJURI, CONTAI, PURBA MEDINIPUR
Contai
721432

Website

Alerts

Be the first to know and let us send you an email when UJAN - উজান West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share