09/11/2026
মানবতার সেবায়, মানুষের পাশে ছোট্টো প্রয়াস। ❤️
গত ৮ই নভেম্বর, ২০২৬, রবিবার, বাঁকুড়ার ধলডাঙ্গা গ্রাম নিবাসী প্রয়াত আশাকর্মী স্বর্গীয়া কাকলি দাসের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আয়োজিত খাবারের অবশিষ্ট অংশ নষ্ট না করে, তা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এক মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়।
আমাদের ছোট্টো প্রয়াসের সহযোগিতায় এক্তেশ্বর গ্রামের প্রায় ৩০ জন মানুষের হাতে সেই খাবার পৌঁছে দেওয়া হয়।
আমরা বিশ্বাস করি, মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয়। কোনো খাবার নষ্ট না করে, তা অভাবী মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার এই ছোট্ট প্রয়াস হয়তো কারও একবেলার আহারের ব্যবস্থা করেছে, আর আমাদের মনে করিয়ে দিয়েছে—মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় আয়োজন নয়, প্রয়োজন শুধু একটি সুন্দর মানসিকতার।
প্রয়াত কাকলি দাসের আত্মার চিরশান্তি কামনা করি এবং এই মহতী উদ্যোগে সহযোগিতার জন্য তাঁর পরিবারের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
🙏 আসুন, ভালোবাসা ও সহমর্মিতায় গড়ে তুলি এক সুন্দর সমাজ।
#ছোট্টো_প্রয়াস #মানবিক_উদ্যোগ #খাদ্য_বিতরণ #মানবতার_পথে
(আমরা সমাজের জন্য কিছু ভালো করতে চাই কিন্তু active member এর অভাবে আমাদের কাছে কাজটি কষ্টকর হয়ে উঠছে, যদি আপনারা actively আমাদের সাপোর্ট করেন তাহলে হয়তো আমরা আরো অনেক দূর এগোতে পারবো ; মেম্বার হিসেবে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করুন : 6294 158 725)
FACEBOOK I'D :
https://www.facebook.com/profile.php?id=100078120272645&mibextid=ZbWKwL
FACEBOOK PAGE :
https://www.facebook.com/chottoprayas2021?mibextid=ZbWKwL
INSTAGRAM I'D :
https://instagram.com/chottoprayas2021?igshid=MmVlMjlkMTBhMg==
WHATSAPP GROUP :
https://chat.whatsapp.com/D7pajX8HBWQBZ88wdbwfd1
💙🙏💙