12/10/2026
এবারের দুর্গাপূজায় হোক এক অন্যরকম উদ্যোগ। ❤️
পুজো মানেই আনন্দ, নতুন জামাকাপড়, ভালো খাবার আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। কিন্তু আমাদের এই আনন্দের মাঝে একবার কি মনে পড়ে রাস্তার সেই অবলা প্রাণীগুলোর কথা? 🥺🐕
আমরা যখন ঠাকুর দেখতে বেরোব, তখন চেষ্টা করব সঙ্গে করে কিছু রুটি ও বিস্কুট নিয়ে যাওয়ার।
আমরা হয়তো আনন্দ করে অনেক ভালো খাবার খাব, কিন্তু রাস্তার সেই নিরীহ কুকুরগুলো হয়তো একমুঠো খাবারের আশায় এদিক-ওদিক ঘুরে বেড়াবে। ওরা মুখে বলতে পারে না, কিন্তু ওদেরও তো ক্ষুধা লাগে, ওদেরও তো বেঁচে থাকার লড়াই আছে!
আমাদের কাছে কয়েকটা রুটি কিংবা এক প্যাকেট বিস্কুট হয়তো খুব সামান্য, কিন্তু একটা ক্ষুধার্ত প্রাণের কাছে সেটাই হতে পারে অনেক বড় প্রাপ্তি। ❤️
মা দুর্গার আরাধনা শুধু মণ্ডপে নয়, প্রতিটি অসহায় প্রাণের প্রতি ভালোবাসার মধ্যেও রয়েছে। 🙏
তাই এই অনুরোধ শুধু কোনও NGO-র সদস্যদের কাছে নয়, সমস্ত মানুষের কাছে। আপনি যে সংগঠনেরই সদস্য হোন, কিংবা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত না থাকুন—এবার ঠাকুর দেখতে যাওয়ার সময় নিজের সামর্থ্য অনুযায়ী কিছু রুটি ও বিস্কুট সঙ্গে রাখার চেষ্টা করুন।
নিজেরা আনন্দ করব, আর আমাদের সামান্য ভালোবাসায় ওদের মুখেও একটু খাবার তুলে দেব। খাবার দেওয়ার সময় খেয়াল রাখব, যেন ওদের এবং অন্য কারও কোনও অসুবিধা না হয়।
মনে রাখবে, পুজোর আনন্দ তখনই আরও সুন্দর হয়ে ওঠে, যখন সেই আনন্দের ভাগীদার হয় নির্বাক প্রাণীরাও।
❤️ এসো, এবারের দুর্গাপূজায় শুধু নিজের আনন্দ নয়, ওদের মুখেও একটু হাসি ফোটানোর চেষ্টা করি।
পুজো হোক সবার, আনন্দ হোক সবার, ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। 🐾