Bangladeshi Community in Essen

Wegbeschreibung Kontaktieren Sie die Organisation

Bangladeshi Community in Essen জার্মানিতে বসবাসরত সকল বাংলাদেশীর পারস্পরিক যোগাযোগের সামাজিক মাধ্যম হিসাবে কাজ করবে।

🌞আজ জার্মানির আকাশে বিরল সূর্যগ্রহণ! 🌒আজ, ১২ আগস্ট ২০২৬, জার্মানি থেকে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা—আং...
12/08/2026

🌞আজ জার্মানির আকাশে বিরল সূর্যগ্রহণ! 🌒

আজ, ১২ আগস্ট ২০২৬, জার্মানি থেকে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা—আংশিক সূর্যগ্রহণ (Partielle Sonnenfinsternis)। এসেন ও আশেপাশের এলাকায় শুরু হবে ১৯:১৭ এবং সর্বোচ্চ গ্রহণের সময় ২০:১১ মিনিটে প্রায় ৮৮% সূর্য ঢেকে যাবে! সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই প্রায় ২১:০০টার দিকে দৃশ্যমানতা শেষ হবে।

যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়, তখনই সূর্যগ্রহণ ঘটে। জার্মানিতে এটি পূর্ণ সূর্যগ্রহণ নয়, বরং গভীর আংশিক সূর্যগ্রহণ। তবে এত বেশি অংশ সূর্য ঢেকে যাওয়ার ঘটনা জার্মানি থেকে আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০৮১ সাল পর্যন্ত।

আকাশ পরিষ্কার থাকলে পশ্চিম দিগন্তে এই অসাধারণ দৃশ্যটি আজ উপভোগ করা যাবে। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রকৃতির এই বিরল মহাজাগতিক মুহূর্তটি মিস করবেন না!

❌ সূর্যগ্রহণ চলাকালীন কোনভাবেই খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না।
❌ মনে রাখতে হবে সাধারণ সানগ্লাস দিয়েও দেখা অনেকটাই অনিরাপদ।

✅ অবশ্যই সার্টিফায়েড Sonnenfinsternis-Brille (ISO 12312-2) ব্যবহার করুন। টেলিস্কোপ/বাইনোকুলার ব্যবহার করলে বিশেষ Solar Filter প্রয়োজন।

এক মুঠো স্বপ্ন আর অগাধ ভালোবাসা নিয়েই যাত্রা শুরু হয়েছিল আমাদের বাঙালির মিলনমেলার। আপনাদের আগ্রহ, আন্তরিকতা আর প্রাণবন্ত...
05/08/2026

এক মুঠো স্বপ্ন আর অগাধ ভালোবাসা নিয়েই যাত্রা শুরু হয়েছিল আমাদের বাঙালির মিলনমেলার। আপনাদের আগ্রহ, আন্তরিকতা আর প্রাণবন্ত উপস্থিতির স্পর্শে সেই ক্ষুদ্র প্রয়াস পরিণত হয়েছিল বাঙালির মিলনমেলার এক অনন্য মহোৎসবে।

এই ক্ষুদ্র প্রয়াসকে ঘিরে এবারের মেলায় যে ভালোবাসার স্রোত, বিশ্বাসের দীপ্তি আর আপন হয়ে ওঠার অনুভূতি আমরা প্রত্যক্ষ করেছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের প্রতিটি পদচারণা, প্রতিটি হাসিমুখ, প্রতিটি শুভকামনা আমাদের হৃদয়কে করেছে গভীরভাবে ঋদ্ধ ও অনুপ্রাণিত। এবারের মেলার কিছু স্থিরচিত্র—যেখানে বন্দী হয়ে আছে আনন্দঘন আয়োজনের অবিস্মরণীয় মুহূর্তগুলো।

বাঙালির মিলন মেলাকে শুধু একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে আমরা চেস্টা করেছি  হৃদয়ের সঙ্গে হৃদয়ের সেতুবন্ধনের প্রয়াস হিসাব...
04/08/2026

বাঙালির মিলন মেলাকে শুধু একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে আমরা চেস্টা করেছি হৃদয়ের সঙ্গে হৃদয়ের সেতুবন্ধনের প্রয়াস হিসাবে গড়ে তুলতে। যার কারনে এই মেলা আজ প্রবাসের মাটিতে শিকড়কে আঁকড়ে ধরে রাখার এক অনন্য উৎসবের উপলক্ষ হিসাবে পরিনত হয়েছে।

মেলাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে এবং অংশগ্রহণকারী স্টলগুলোর সৃজনশীলতা ও আন্তরিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে, প্রতিবছরের ন্যায় এবারও আগত দর্শনার্থী ও স্টল—উভয়ের জন্যই ছিল আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

স্টল সম্মাননা:

মেলায় আগত অতিথিদের অংশগ্রহণে পরিচালিত স্টলভিত্তিক জরিপে সর্বাধিক প্রশংসা অর্জন করে “বিডি সুইটস এসেন” নির্বাচিত হয়েছিলেন এবারের সেরা স্টল হিসেবে।এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছিল একটি এয়ার ফ্রায়ার।

সোশ্যাল মিডিয়া সম্মাননা:

বাঙালির মিলন মেলা গ্রুপে আয়োজিত পোস্টে দর্শনার্থীদের সর্বাধিক ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করে পোর্টেবল এয়ার কন্ডিশনার বিজয়ী হয়েছিলেন তনিমা ইসলাম।

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অকুণ্ঠ ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতাই এবারের বাঙালির মিলন মেলাকে স্মরণীয় ও সার্থক করে তুলেছে। আপনাদের এই ভালোবাসাই আগামী দিনের আরও সুন্দর ও পরিপূর্ণ আয়োজনের প্রেরণা হয়ে থাকবে।

ভালোবাসা ও কৃতজ্ঞতা সকলের প্রতি। ❤️🇧🇩

📖 একটি উপহার, যা বদলে দিতে পারে একটি জীবনের দৃষ্টিভঙ্গি।বাংলাদেশি মিলন মেলা ২০২৬-এ উপস্থিত থাকছে BIKZE (Bangladeshi Isla...
22/07/2026

📖 একটি উপহার, যা বদলে দিতে পারে একটি জীবনের দৃষ্টিভঙ্গি।

বাংলাদেশি মিলন মেলা ২০২৬-এ উপস্থিত থাকছে BIKZE (Bangladeshi Islamic Cultural Center Essen)।

BIKZE এর পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন আপনার পছন্দের ভাষায় (আরবি,বাংলা, ইংরেজি,জার্মান) পবিত্র আল-কুরআনের একটি কপি।

আপনি মুসলিম হোন বা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী—সবার জন্যই এই স্টল উন্মুক্ত।

🗓️ তারিখ: ২৫ জুলাই ২০২৬ (শনিবার)
📍 স্থান: Weigle-Haus, Essen

সবাইকে আন্তরিক আমন্ত্রণ।

প্রাণের মিলনমেলা কেবল স্টলের সমারোহ নয়, এটি অসংখ্য মানুষের হাসি, উচ্ছ্বাস, পুনর্মিলন আর অগণিত ছোট ছোট গল্পের এক অপূর্ব ...
18/07/2026

প্রাণের মিলনমেলা কেবল স্টলের সমারোহ নয়, এটি অসংখ্য মানুষের হাসি, উচ্ছ্বাস, পুনর্মিলন আর অগণিত ছোট ছোট গল্পের এক অপূর্ব ক্যানভাস। এখান কেউ থাকেন বিক্রেতার আসনে, কেউ থাকেন অতিথি হয়ে। মানুষে মানুষে সেতুবন্ধন তৈরির এই আয়োজন গড়ে তুলে অসংখ্য সুখ স্মৃতি। । আর সেই স্মৃতিগুলোই বছরজুড়ে ধারন করেই তৈরি হয় আমাদের প্রবাস জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো।

আমাদের এই আয়োজনের প্রকৃত সারথী সেই সকল সম্মানিত স্টল-অংশগ্রহণকারীদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা চিরঅম্লান।

বিঃ দ্রঃ বিগত মেলায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এই ফটো গ্যালারিতে আপনার স্টলের ছবি নেই? তাহলে আমাদের ইনবক্সে ছবিটি পাঠিয়ে দিন। আমরা আনন্দের সঙ্গে আপনার স্টলের ছবিও এই গ্যালারিতে সংযুক্ত করে দেব।

আগামী ২৫শে জুলাই, শনিবার, বাংলাদেশি কমিউনিটি এসেনের আয়োজনে আনন্দ-উচ্ছ্বাসে বাঙালির মিলনমেলায় সবাইকে আমন্ত্রণ।

বিঃদ্রঃ মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি।
______
স্থান:
Weigle-Haus, Hohenburgstraße 96, 45128 Essen
তারিখ: ২৫.০৭.২০২৪
রোজ: শনিবার
সময়: সকাল ১০টা- সন্ধ্যা ৭.০০ঘটিকা।

বাংলাদেশি মিলনমেলা ২০২৬-এ স্টল নিবন্ধনে অসংখ্য প্রত্যাশা এসে আলতো করে ছুঁয়ে গেছে আমাদের আয়োজনের দুয়ার। সবাইকে একসঙ্গে...
17/07/2026

বাংলাদেশি মিলনমেলা ২০২৬-এ স্টল নিবন্ধনে অসংখ্য প্রত্যাশা এসে আলতো করে ছুঁয়ে গেছে আমাদের আয়োজনের দুয়ার। সবাইকে একসঙ্গে নিয়ে এতদিনের যে পথচলা সেই জায়গা থেকে আগ্রহী প্রত‍্যকেকে একটি করে স্টলের দায়িত্ব তুলে দেওয়ার ইচ্ছা আমাদের ছিল। সবার জন্য দুয়ার খুলে দিতে চেয়েছিলাম; কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে স্টলের ধারন ক্ষমতা বিবেচনায় নিবন্ধনকৃত সবাইকে আমরা এবার স্টল বরাদ্দ দিতে পারছি না।

আকাশের বিশালতাও যেমন সব তারাকে একই আলোয় কাছে টেনে রাখতে পারে না, তেমনি আয়োজনের সীমাবদ্ধতায় অনেক প্রিয় মুখকে এবার হতাশ করতে হচ্ছে। সুশৃঙ্খল আয়োজনের স্বার্থে আপনাদের প্রত‍্যশা পূরনের এই অক্ষমতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে বিশ্বাস করি। যাঁরা এবার সুযোগ পেলেন না, তাঁদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা। আগামীর প্রতিটি আয়োজনে আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকবে এই কামনা করছি।

স্টল বরাদ্দের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও সর্তকতা অবলম্বন করেছি। প্রথমে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এরপর কমিটির সদস্যদের যৌক্তিক পর্যালোচনা ও বিচক্ষণ সিদ্ধান্তের ভিত্তিতে কিছু স্টল নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ, সমান যোগ্য আবেদনগুলোর ক্ষেত্রে লটারির মাধ্যমে চূড়ান্ত স্টল বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। সীমিত স্থান, পণ্যের বৈচিত্র্য, মেলার সার্বিক সৌন্দর্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনা করে নিবন্ধনকৃতদের মধ্যে থেকে আমরা সর্বোচ্চ ১৫টি স্টল বরাদ্দ দিতে সক্ষম হয়েছি।

বাংলাদেশি মিলনমেলা ২০২৬-এ নিম্নোক্ত স্টলগুলো চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

১. বিডি সুইটস এসেনঃ মিক্স মিষ্টি, সিঙ্গাড়া, দুধ চা, ঝাল মুড়ি, ফুচকা, ঘি, দই, ম্যাঙ্গো লাচ্ছি, আচার, ফিরনি, কেক, পপসিকল, ককটেল।

২. যাদিনঃ বিরিয়ানি, সিঙ্গারা, পুরি, পিয়াজু, হালিম, সবজি রোল, চিকেন রোল, পানি, বোরহানি।

৩. বিসমিল্লাহ হালাল ফুড কর্নারঃ মোরগ পোলাও, গরুর মাংসের তেহারি, ল্যাম্ব বিরিয়ানি, নেহারি ও নান রুটি, বোরহানি, ফুচকা, সিঙ্গারা, চিকেন রোল, ভেজিটেবল রোল, খাসির মাংসের হালিম, চটপটি, ঝালমুড়ি, পিয়াজু, জিলাপি, কোকাকোলা, ফান্টা, এনার্জি ড্রিংক, রং চা, দুধ চা, কফি।

৪. মুন’স কিচেনঃ বিফ বিরিয়ানি, চিকেন রোস্ট-পোলাও, ফ্রাইড চিকেন-ফ্রাইড রাইস, ভেজিটেবল সিঙ্গারা, চিকেন রোল, চটপটি, কাপ কেক, মিষ্টি, ড্রিংস।

৫. এনিটাইম কেক অ্যান্ড কফিঃ কেক, জার কেক, কাপ কেক, চিজ কেক, ক্যারামেল পুডিং, চিকেন প্যাটিস, স্পেশাল ড্রিংকস।🌿 বিশেষ আকর্ষণ: মেহেদি কর্নার (বাই মেহজাবিন)

৬. রাবুস কুইজিনঃ ফুচকা, চটপটি, ঝালমুড়ি, পাউন্ড কেক, বিফ তেহারি, সিঙ্গারা, চিকেন সমুচা, পিয়াজু, চিকেন বল, দুধ চা, বড়ই আচার, বাটার বান, ফিরনি, জিলাপি, কাঁচাগোল্লা, নকশি পিঠা, ড্রিংস।

৭. বেপারী ওয়ার্ল্ড প্রোডাক্ট সেন্টারঃ ঝালমুড়ি, সিঙাড়া, বিরিয়ানি, মিষ্টি, প্রমিস নাগেট, চিকেন উইংস, আলুর দম, চিকেন রোল, পানীয় এবং দেশীয় পোশাক।

৮. ওল্ড ঢাকাইয়া কিচেনঃ গরুর কাচ্চি, চিকেন বিরিয়ানি, ভুনা খিচুড়ি ও গরুর রেজালা, নেহারি ও নান রুটি, বিফ সমুচা, চিকেন রোল, চিকেন কাটলেট, চটপটি, ফুচকা, চিতই পিঠা ও ভর্তা, ফিরনি, রসমালাই, চা, কফি, পানি ও ড্রিংকস।

৯. শখের রান্নাঘর (ভুপারটাল)ঽ বিফ বিরিয়ানি, পোলাও-রোস্ট, সিঙ্গারা, পুরি, পিয়াজু, ফুচকা, চটপটি, মিষ্টি, কেক, লাচ্ছা সেমাই, জলপাই আচার, আমের আচার, আম-জাম ভর্তা, পানীয় ও আইসক্রিম।

১০. দেশী স্টাইল ইন জার্মানিঃ শাড়ি, রেডিমেড পেটিকোট, ব্লাউজ, থ্রিপিস, টু-পিস, কুর্তি, হিজাব, পাঞ্জাবি, গাজরা, কাশ্মীরি চুড়ি, দেশীয় ইমিটেশন গয়না, বিছানার চাদর, শিশুদের দেশীয় পোশাক।

১১. সারিনঃ শাড়ি, কামিজ/সালোয়ার স্যুট (পাকিস্তানি ও ইন্ডিয়ান), কুর্তি, ব্লাউজ, শিশুদের পোশাক, পাঞ্জাবি, জুয়েলারি।

১২. সামার ড্রিংসঃ সকল প্রকার পানীয়, রসমালাই ও পাটিসাপটা পিঠা।

১৩. ভুইয়ানঃ বিরিয়ানি, বট ভুনা, ঝালমুড়ি, সিঙ্গারা, পানীয়, ফুচকা।

১৪. ঢাকা ফ্লেভারঃ ভেলপুরি, ফুচকা, ঝালমুড়ি, সিঙ্গারা, আচার, হাওয়াই মিঠাই, বোরহানি, পায়েস এবং অন্যান্য।

১৫. বুখবুশঃ বিভিন্ন ক্যাটাগরির বই।

১৬. সবজিঃ বিভিন্ন দেশীয় সবজি।

আয়োজনেঃ বাংলাদেশী কমিউনিটি এসেন

📢 বাংলাদেশি মিলনমেলা ২০২৬-এর স্টল নিবন্ধন সংক্রান্ত জরুরি ঘোষণা আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশি মিলনমেলা ২০২৬-...
04/07/2026

📢 বাংলাদেশি মিলনমেলা ২০২৬-এর স্টল নিবন্ধন সংক্রান্ত জরুরি ঘোষণা

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশি মিলনমেলা ২০২৬-এ স্টলের জন্য ইতোমধ্যেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি সংখ্যক নিবন্ধন সম্পন্ন হয়েছে। সে কারণে—

⛔ আগামীকাল রাত ১০:০০টার পর স্টল নিবন্ধন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

যারা এখনো নিবন্ধন করেননি, তারা অনুগ্রহ করে আগামীকাল রাত ১০:০০টার আগেই নিবন্ধন সম্পন্ন করুন।নিবন্ধন লিংক কমেন্টস সেকশনে দেখুন।

📝 নিবন্ধন কার্যক্রম বন্ধ হওয়ার পর কমিটির সদস্যরা সভার মাধ্যমে সার্বিক বিষয় বিবেচনা করে স্টল বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করবেন। বরাদ্দপ্রাপ্ত স্টলের তালিকা পরবর্তীতে আমাদের পেজে প্রকাশ করা হবে।

সবার আন্তরিক আগ্রহ ও অভূতপূর্ব সাড়ার জন্য বাংলাদেশি কমিউনিটি এসেন-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

বাংলাদেশী কমিউনিটি এসেন।

🎉 বাংলাদেশি মিলনমেলা ২০২৬ – এসেন 🎉এসেনের ভাইগেল হাউসে বাংলাদেশি কমিউনিটি এসেন-এর উদ্যোগে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ...
28/06/2026

🎉 বাংলাদেশি মিলনমেলা ২০২৬ – এসেন 🎉
এসেনের ভাইগেল হাউসে বাংলাদেশি কমিউনিটি এসেন-এর উদ্যোগে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী বাংলাদেশি মিলনমেলা।

যা থাকবে...
🍽️ মজাদার ও মুখরোচক বাংলাদেশি খাবার
👗 নান্দনিক পোশাক
💍 আকর্ষণীয় জুয়েলারি
🛍️ অনেক রকম স্টল ও চমকপ্রদ পণ্য
🎊 আর সব সময়ের মত, উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

📢 স্টল দিতে আগ্রহীদের জন্য বিশেষ ঘোষণা:
যাঁরা এই মিলনমেলায় স্টল দিতে আগ্রহী, তারা দয়া করে অতিসত্বর নিচের লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় সীমা ১২ই জুলাই পর্যন্ত।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdhjjr9opqPaGb4Ht1faostuXln08Cl_raAapYRA3yBmbloDw/viewform?usp=publish-editor

👉 মিস করবেন না! সবাইকে নিয়ে চলে আসুন, আর মিলেমিশে উদযাপন করি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ।

“আনন্দ-উচ্ছ্বাসে বাঙালির মিলন মেলা” ২০২৬ মনে কি পড়ে দেশী খাবারের স্বাদে আর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে স্মৃতি রোমন্থনে ...

Adresse

Weigle Haus
Essen

Website

Benachrichtigungen

Erfahren Sie als Erste/r von Neuigkeiten und Aktionen: Wir schicken Ihnen eine E-Mail, wenn Bangladeshi Community in Essen etwas veröffentlicht. Ihre E-Mail-Adresse wird für keinen anderen Zweck verwendet, und Sie können sich jederzeit abmelden.

Kontaktieren Sie Die Organisation

Nachricht an Bangladeshi Community in Essen senden:

Verknüpfungen

Teilen