Bremen Bangladeshi Community Hub

Wegbeschreibung

Bremen Bangladeshi Community Hub Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Bremen Bangladeshi Community Hub, Gemeinschaftliche Organisation, Bremen.

🚨 জরুরি বিজ্ঞপ্তি: ডে-লাইট সেভিং সময় পরিবর্তন 🚨আজ রাত রবিবার, ২৫ই অক্টোবর  ২০২৬, রাত ৩টা  থেকে সময় এক ঘণ্টা পিছিয়ে  রা...
24/10/2026

🚨 জরুরি বিজ্ঞপ্তি: ডে-লাইট সেভিং সময় পরিবর্তন 🚨

আজ রাত রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬, রাত ৩টা থেকে সময় এক ঘণ্টা পিছিয়ে রাত ২টা করা হবে।

প্রতি বছরের মতো এবারও জার্মানিতে দিনের আলো বেশি কাজে লাগানোর জন্য সময় পরিবর্তন করা হচ্ছে। আজ রাত ৩টার সময় জার্মানির সব ঘড়ি এক ঘণ্টা অটোমেটিক পিছিয়ে যাবে। অর্থাৎ, রাত ৩টা সরাসরি ২টা হয়ে যাবে।

মজার ব্যাপার হলো; জার্মানিতে আজ রাতে আপনি এক ঘণ্টা বেশি ঘুমাইতে পারবেন! 😊

এছাড়াও, আজ থেকে বাংলাদেশ ও জার্মানির সময়ের ব্যবধান ৫ ঘণ্টায় নেমে আসবে। বাংলাদেশে থেকে যারা অনলাইনে ক্লাস করবেন, তারা সময় এডজাস্ট করে নিবেন।

জার্মানিতে নামাজের সময় পরিবর্তন আসবে। জার্মানিতে অবস্থানরত সবাইকে অনুরোধ করা হচ্ছে নতুন সময় অনুযায়ী নামাজের সময় মিলিয়ে নেওয়ার জন্য।

----------------------------------------
Sunday, 25th October 2026, 03:00:00 clocks will be turned back 1 hour to Sunday, 25th March 2026, 02:00:00 local standard time instead.

~ Bremen Bangladeshi Community Hub
- Bremen Bangladeshi Community Hub

06/09/2026

University of Bremen ক্যাম্পাসে-এ সাইলেন্ট রুম/ প্রেয়ার রুম (Prayer Room)🌿

জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত একাডেমিক পরিবেশের মাঝেও শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি শান্ত ও নিরিবিলি জায়গা; Prayer Room / Silent Room।

এই স্থানটি ব্যবহার করা যায় প্রার্থনা, নামাজ আদায়, ধ্যান, ব্যক্তিগত চিন্তা, মানসিক প্রশান্তি অথবা কিছু সময় নিরবে কাটানোর জন্য। ভাই এবং আপুদের জন্য একইভাবে ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সংস্কৃতি কিংবা বিশ্বাসের শিক্ষার্থীদের প্রয়োজনকে সম্মান জানিয়ে এমন একটি সুবিধা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলে।

বাংলাদেশী ভাই এবং বোনেরা ক্লাস, প্রজেক্ট কিংবা লাইব্রেরিতে পড়ার মাঝে এই সাইলেন্স/ প্রেয়ার রুম কিভাবে খুঁজে পাবেন, যেখানে আপনি আপনার ধর্মীয় প্রার্থণা করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন তার বিস্তারিত দিকনির্দেশনা এই ভিডিওতে রয়েছে...

📍 Raum Stille (B1800), GW2 Building
🏫University of Bremen Campus

📢 Join this exclusive free AI workshop at the University of Bremen campus and receive a Certificate of Participation.Ope...
06/09/2026

📢 Join this exclusive free AI workshop at the University of Bremen campus and receive a Certificate of Participation.

Open to participants from all backgrounds, with equal opportunities for both male and female participants.

‼️Seats are limited‼️
register now to secure your spot and share this opportunity with your friends!

Registration link in comment section👇

28/07/2026

🇩🇪 Bremen, Germany-এ বাংলাদেশি মুসলিম কমিউনিটির এক স্মরণীয় মিলনমেলা! 🇧🇩

আলহামদুলিল্লাহ, BMCAG Summer & Fruits Festival'26 সফলভাবে সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল রোমাঞ্চকর মিনি ক্রিকেট টুর্নামেন্ট, হরেক রকমের ফল উৎসব, দেশীয় খেলাধুলা, যোহরের সালাত, সুস্বাদু খাবার, শিশু ও নারীদের জন্য বিশেষ আয়োজন এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণী। আনন্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধনের এক অনন্য পরিবেশে মুখর ছিল পুরো দিনটি।

এই আয়োজনকে সফল করতে যারা উপস্থিত ছিলেন, অংশগ্রহণ করেছেন, স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নেপথ্যে নিরলস পরিশ্রম করেছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহু খাইরান। 🤍

আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন অটুট রাখুন এবং আগামী বছর আরও সুন্দরভাবে আবার একত্রিত হওয়ার তাওফিক দান করুন। আমীন। 🤲

🎥 রইল BMCAG Summer & Fruits Festival'26-এর কিছু স্মরণীয় মুহূর্ত।

🎓 শিক্ষা সবার অধিকার, বিলাসিতা নয়!১৭ জুন ২০২৬, শিক্ষার্থী পরিষদ, ছাত্র সংসদ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে ব্রেমেন সিন...
20/06/2026

🎓 শিক্ষা সবার অধিকার, বিলাসিতা নয়!

১৭ জুন ২০২৬, শিক্ষার্থী পরিষদ, ছাত্র সংসদ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে ব্রেমেন সিনেটের সামনে একত্রিত হয়ে Winter Semester 2026-এর সেমেস্টার ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে Multicultural Campus Connect (MCC) এর নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ।

সেমেস্টার ফি বেড়ে ৪৪৩.৪০ ইউরো হওয়ায় ব্রেমেন জার্মানির সবচেয়ে ব্যয়বহুল শিক্ষানগরীগুলোর একটিতে পরিণত হচ্ছে। এই অতিরিক্ত আর্থিক চাপ বিশেষ করে আন্তর্জাতিক ও বহুসাংস্কৃতিক শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, যারা ইতোমধ্যেই নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি।

ইউনি ব্রেমেন ছাত্র সংসদ প্রতিনিধি মো. শাহেদুর রহমান বলেন, "আমরা বিশ্বাস করি, উচ্চশিক্ষা সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। আর্থিক প্রতিবন্ধকতা যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা না হয়।"

আসুন, আমরা শিক্ষার্থীদের কল্যাণ ও সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবিতে একসঙ্গে দাঁড়াই।

(English Version)

🎓 Education is a right, not a luxury!
On June 17, 2026, a protest gathering was organized in front of the Bremen Senate by student councils, student representatives, and various student organizations against the planned increase in semester fees for the Winter Semester 2026. The newly elected representatives of Multicultural Campus Connect (MCC) actively participated in the demonstration.

With the semester contribution increasing to €443.40, Bremen is becoming one of the most expensive cities in Germany for higher education. This additional financial burden poses a significant challenge, particularly for international and multicultural students who are already facing various economic difficulties.

Shahed Rahman, Student Council Representative at the University of Bremen stated, “Higher education should be accessible to everyone. Financial barriers must not stand in the way of any student’s dreams, ambitions, and future opportunities.”

✊ Let us stand together for student welfare, equal opportunities, and affordable education for all. 🇩🇪🇧🇩

বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় আমাদের ইউনি ব্রেমেন এর নিউজ। নিউজ লিংক গুলো কমেন্টসে যোগ করা হলো।
17/06/2026

বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় আমাদের ইউনি ব্রেমেন এর নিউজ।
নিউজ লিংক গুলো কমেন্টসে যোগ করা হলো।

🇧🇩 স্টুডেন্ট কাউন্সিল (SR) নির্বাচনে MCC প্যানেল বিজয় অর্জন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🇩🇪ইউনিভার্সিটি অব ব্রেমেনের...
15/06/2026

🇧🇩 স্টুডেন্ট কাউন্সিল (SR) নির্বাচনে MCC প্যানেল বিজয় অর্জন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🇩🇪

ইউনিভার্সিটি অব ব্রেমেনের স্টুডেন্ট কাউন্সিল (Studierendenrat / SR) নির্বাচনে Multicultural Campus Connect(MCC) প্যানেলের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

প্যানেলটি মোট ভোটের ১১.৪৪% অর্জন করেছে এবং এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তিনজন বাংলাদেশি শিক্ষার্থী। এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয় বরং ব্রেমেন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ, নেতৃত্ব ও ইতিবাচক অবদানের এক সুন্দর শুরু।

বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নির্বাচিত সকল প্রতিনিধিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, সমস্যা সমাধান, বহুসাংস্কৃতিক সম্প্রীতি এবং আরও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ে তুলতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনাদের এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আবারও আন্তরিক অভিনন্দন এবং আগামী দিনের জন্য রইল শুভকামনা। 🇩🇪🇧🇩

(English Version )

🇧🇩A Historic Win for BD-Student at the Uni-Bremen 🇩🇪

Today is a proud day for the Bangladeshi community in Bremen. In the 2026 University of Bremen Student Council (Studierendenrat / SR) election, the Multicultural Campus Connect (MCC) panel secured 11.44% of the total vote and from that single panel, three Bangladeshi students were elected.

Bangladeshi students have been elected to student representative bodies before. But this is the first time three candidates from one panel have won together. It’s a milestone that reflects just how much our community’s presence, participation, and leadership on campus have grown.

Our warmest congratulations to the newly elected representatives:

1. Shahed Rahman
2. Khaled Bin Musa
3. Md Shahriar Mullah

And our sincere thanks to everyone who stood beside them along the way with encouragement, prayers, trust, and votes. This victory belongs not to three students alone, but to an entire community that came together to make it happen.

To the winners, we wish you every success in representing your fellow students and in helping build a campus that is more inclusive, diverse, and welcoming for all.

Congratulations once again, and thank you to everyone who was part of this journey. 🇧🇩🇩🇪

Adresse

Bremen
28195

Website

Benachrichtigungen

Erfahren Sie als Erste/r von Neuigkeiten und Aktionen: Wir schicken Ihnen eine E-Mail, wenn Bremen Bangladeshi Community Hub etwas veröffentlicht. Ihre E-Mail-Adresse wird für keinen anderen Zweck verwendet, und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen