কাঁঠাল খাইড় যুব ও সমাজকল্যাণ সমিতি

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • কাঁঠাল খাইড় যুব ও সমাজকল্যাণ সমিতি
Directions

কাঁঠাল খাইড় যুব ও সমাজকল্যাণ সমিতি Katal Khair-3127, Jagonnath Pur, Sunamgonj;

আলহামদুলিল্লাহকাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে আজ অসুস্থ জনাব হেলাল মিয়াকে চিকিৎসার সহায়তা হিসেবে কিছু আর্থ...
10/10/2026

আলহামদুলিল্লাহ

কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে আজ অসুস্থ জনাব হেলাল মিয়াকে চিকিৎসার সহায়তা হিসেবে কিছু আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আমরা আন্তরিকভাবে দোয়া করি, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, তাঁর কষ্ট লাঘব করেন।

কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতির মূল লক্ষ্য হলো—মানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানো। আমাদের এই মানবিক কার্যক্রম যেন সব সময় অব্যাহত থাকে, মহান আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি।

আসুন, মানবতার সেবায় এগিয়ে আসি। মানুষের বিপদে পাশে দাঁড়াই, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি। ❤️

— কাঁঠালখাইড় যুবসমাজ কল্যাণ সমিতি

আজ কাঁঠালখাইড় যুব ও সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামের হিন্দু ধর্মাবলম্বী পরিবারের একটি বিবাহ অনুষ্ঠানে সৌজন্য উপহার হ...
06/10/2026

আজ কাঁঠালখাইড় যুব ও সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামের হিন্দু ধর্মাবলম্বী পরিবারের একটি বিবাহ অনুষ্ঠানে সৌজন্য উপহার হিসেবে কিছু আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের উন্নয়নে কাজ করাই আমাদের অন্যতম লক্ষ্য।

কাঁঠালখাইড় যুব সমাজকল্যাণ সমিতি সমাজ ও সমাজের মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত ও জাগ্রত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা ও অঙ্গীকার।

আসুন, আমরা সবাই ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একে অপরের সুখে আনন্দিত হই, দুঃখে পাশে দাঁড়াই এবং মানবতার বন্ধনে একটি সুন্দর, সম্প্রীতিময় সমাজ গড়ে তুলি। মানুষের পাশে দাঁড়ানোর এই ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করবে।

সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়ায় এগিয়ে যাবে কাঁঠালখাইড় যুব সমাজকল্যাণ সমিতি। 🤝❤️

আলহামদুলিল্লাহ।আজ রোজ বুধবার বাদ মাগরিব পবিত্র দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাঁঠাল খাইড় যুব ও সমাজকল্যাণ সমিতি-এর নতুন কার্য...
05/08/2026

আলহামদুলিল্লাহ।

আজ রোজ বুধবার বাদ মাগরিব পবিত্র দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাঁঠাল খাইড় যুব ও সমাজকল্যাণ সমিতি-এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

এই কার্যালয় আমাদের জন্য শুধু একটি অফিস নয়; এটি সমাজসেবা, মানবকল্যাণ, ঐক্য, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের একটি নতুন কেন্দ্র। আমরা বিশ্বাস করি, কাঁঠাল খাইড় শনিরবাজারে অবস্থিত এই কার্যালয় থেকেই পরিচালিত প্রতিটি উদ্যোগ মানুষের কল্যাণে নিবেদিত থাকবে এবং এলাকার যুবসমাজকে সেবামূলক ও গঠনমূলক কাজে আরও উৎসাহিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন এমন সকল সম্মানিত মুরুব্বিয়ান,অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী, উপদেষ্টা এবং সমিতির দায়িত্বশীল ও প্রতিটি সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমরা দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করছি যে, কাঁঠাল খাইড় যুব ও সমাজকল্যাণ সমিতি সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে। আমাদের সমিতির এই কার্যালয়কে কে কেন্দ্র করে সমাজের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের অঙ্গীকার।

মহান আল্লাহ তাআলার নিকট আমাদের প্রার্থনা—তিনি যেন আমাদের এই উদ্যোগ কবুল করেন, সকল কাজে বরকত দান করেন এবং সমাজ ও মানবতার কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার তাওফিক দান করেন।

"মানুষের কল্যাণেই আমাদের অঙ্গীকার, সমাজের উন্নয়নেই আমাদের পথচলা।"

সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ আমাদের একান্ত কাম্য। 🤲

🌿 মানবতার সেবাই আমাদের অঙ্গীকার 🌿কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে আজ আমাদের এলাকার অসুস্থ রোগী জনাব আমীর আলী ...
11/07/2026

🌿 মানবতার সেবাই আমাদের অঙ্গীকার 🌿

কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে আজ আমাদের এলাকার অসুস্থ রোগী জনাব আমীর আলী সাহেবের বাড়িতে গিয়ে উনার শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এবং এলাকায় বাসকারী অসুস্থ জনাব সজল মিয়াকেও দেখে চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করা হয়। পাশাপাশি, উনাদের চিকিৎসার সহায়তায় সমিতির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও নৈতিক কর্তব্য। হয়তো আমাদের এই সহায়তা খুবই ছোট, কিন্তু আন্তরিকতা, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে একজন মানুষের মনে সাহস ও আশার সঞ্চার করা সম্ভব। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দুইজন রোগীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাঁদের শিফায়ে কামিলা ও আজিলা দান করুন, সকল কষ্ট দূর করে দিন। আমীন।

আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতির সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি। আপনাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসাই আমাদের মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ মানবকল্যাণে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
আল্লাহ আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমীন।

🤝 কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতি💥
"মানবতার সেবায়, সবসময় মানুষের পাশে।"

13/06/2026

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ: আশারকান্দি ইউনিয়নে চরম বিদ্যুৎ বৈষম্য ও আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই।

আমরা জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সাধারণ জনগণ এক চরম বিদ্যুৎ বৈষম্যের শিকার। তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ, সেখানে আমাদের এলাকায় লোডশেডিংয়ের নামে দিনের পর দিন বিদ্যুৎহীন করে রাখা হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, রাতে একটু শান্তিতে ঘুমানোর উপায় পর্যন্ত নেই। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের কষ্ট এখন চরমে পৌঁছেছে।

অথচ আমাদের ঠিক পাশের এলাকা, যা ওসমানীনগর থানার অন্তর্ভুক্ত, সেখানে লোডশেডিং নেই বললেই চলে। একই অঞ্চলের বাসিন্দা হয়েও ভৌগোলিক সীমানার কারণে আমাদের সাথে এই স্পষ্ট বৈষম্য কেন? বিদ্যুৎ কি শুধু নির্দিষ্ট কিছু এলাকার জন্য, নাকি আমরা আশারকান্দিবাসী কর প্রদান করেও এই মৌলিক সুবিধা পাওয়ার অধিকার রাখি না?

এই তীব্র গরমে রাতের পর রাত জেগে থাকা এবং দৈনন্দিন ও ব্যবসায়িক কাজকর্ম স্থবির হয়ে পড়া আর কতদিন সহ্য করতে হবে? বিদ্যুৎ বিভাগের এই উদাসীনতা ও বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের আকুল আবেদন—দয়া করে আশারকান্দি ইউনিয়নের এই কৃত্রিম বিদ্যুৎ সংকট ও বৈষম্য দূর করুন। আমাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার এবং শান্তিতে ঘুমানোর অধিকার ফিরিয়ে দিন।

#আশারকান্দি_বিদ্যুৎ_সংকট #বিদ্যুৎ_বৈষম্য_বন্ধ_হোক #জগন্নাথপুর

11/06/2026

আসসালামু আলাইকুম। শুভ সকাল। ☀️

ঐক্য, সেবা ও প্রগতি—এই নীতিকে সামনে রেখে এগিয়ে চলেছে আমাদের "কাটাল খাইড় যুব ও সমাজকল্যান সমিতি"। সমাজের কল্যাণে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে আমরা সবসময় ঐক্যবদ্ধ।

আমাদের সকল কার্যক্রমে আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

🌙🕋 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🕋🌙কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, গ্রামবাসী, দেশ ও প্...
27/05/2026

🌙🕋 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🕋🌙

কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, গ্রামবাসী, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

পবিত্র এই ঈদ ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আল্লাহ তায়ালা সকলের কোরবানি কবুল করুন এবং আমাদের সবাইকে ভ্রাতৃত্ব ও কল্যাণের পথে পরিচালিত করুন।

✨ ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি হৃদয় ✨

ঈদ মোবারক 🌸
— কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতি

আলহামদুলিল্লাহ 🌿সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতি”। এরই ধারাবাহ...
21/05/2026

আলহামদুলিল্লাহ 🌿

সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতি”। এরই ধারাবাহিকতায় এলাকার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সমিতির উদ্যোগে এবং ফ্রান্স প্রবাসী নয়ন জামানের আন্তরিক অর্থায়নে একটি সোলার প্যানেল লাইট স্থাপন করা হয়েছে।

এই আলোকসজ্জা শুধু একটি লাইট নয়, বরং এটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের একটি ছোট্ট পদক্ষেপ। রাতের অন্ধকারে চলাচল সহজ করা এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে অবদান রাখাই আমাদের মূল লক্ষ। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা থাকলে ভবিষ্যতেও কাঁঠাল খাইড় যুব সমাজকল্যাণ সমিতি এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। 💙✨

সমিতির পক্ষ থেকে জনাব নয়ন জামানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।💙

মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।কাঁঠাল খাইড় সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামের প্রবীণ মুরুব্বি অসুস্থ জনাব তজলু মিয়া কে...
06/05/2026

মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।
কাঁঠাল খাইড় সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামের প্রবীণ মুরুব্বি অসুস্থ জনাব তজলু মিয়া কে দেখে ও উনার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আমরা বিশ্বাস করি, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আল্লাহ যেন অসুস্থ জনাব তজলু মিয়াকে দ্রুত সুস্থতা দান করেন, এবং আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন। 🤲💙

কাঁঠাল খাইড় যুব ও সমাজকল্যাণ সমিতি
মানবতার কল্যাণে, মানুষের পাশে।
fans

"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য "১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।শ্রম...
01/05/2026

"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য "

১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

শ্রমের মর্যাদা চির অক্ষুণ্ণ থাকুক, সকল বৈষম্যের অবসান হোক।

Address

Katal Khair, Jogonnth Pur, Sunamgonj ;
Sunamganj
3127

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাঁঠাল খাইড় যুব ও সমাজকল্যাণ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share