নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার

  • Home
  • Bangladesh
  • Chhatak
  • নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার
Directions Website Contact the organization

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার, Nonprofit Organization, Lakeshwar Bazar, Chhatak.

Together for Humanity
নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।

প্রবাসী সদস্য মোঃ নোমান আহমদকে বিদায়ী সংবর্ধনাআজ রবিবার বাদ মাগরিব লাকেশ্বর বাজারে ছাদিকের দোকানে নূরে মদিনা সমাজ কল্যা...
26/07/2026

প্রবাসী সদস্য মোঃ নোমান আহমদকে বিদায়ী সংবর্ধনা

আজ রবিবার বাদ মাগরিব লাকেশ্বর বাজারে ছাদিকের দোকানে নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসী সদস্য মোঃ নোমান আহমদ-এর পুনরায় সৌদি আরব গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁর নিরাপদ যাত্রা, সুস্বাস্থ্য ও সফল প্রবাস জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার

"ঐক্য • সেবা • মানবতা • ভ্রাতৃত্ব"সদস্য পরিচিতি (২০২৬-২০২৭)সদস্যপদের ধরন: সাধারণ সদস্য / আজীবন সদস্য / সম্মানিত সদস্য।নূ...
29/06/2026

"ঐক্য • সেবা • মানবতা • ভ্রাতৃত্ব"

সদস্য পরিচিতি (২০২৬-২০২৭)
সদস্যপদের ধরন: সাধারণ সদস্য / আজীবন সদস্য / সম্মানিত সদস্য।

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার
www.nooremodina.com

নূরে মদিনা পরিবার একটি মানবিক ও সেবামূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়া...
28/06/2026

নূরে মদিনা পরিবার একটি মানবিক ও সেবামূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগ একসাথে মিলেই বড় পরিবর্তন আনতে পারে।

২০০৯ সালে লাকেশ্বর এলাকার সমাজসচেতন মানুষের উদ্যোগে নূরে মদিনা পরিবার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আমরা দরিদ্র ও অসহায় মানুষের জন্য শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের লক্ষ্য শিক্ষা, মানবতা ও সহমর্মিতার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা।

আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, ঈদ উপলক্ষে উপহার ও বস্ত্র বিতরণ, যাকাত ও ফিতরা সঠিকভাবে পৌঁছে দেওয়া, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা প্রদান, খেলা-দুলা আয়োজন (যা শরীর ও মনকে সুস্থ, শক্তিশালী এবং প্রাণবন্ত করে তোলে), ওয়াজ মাহফিলের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা প্রদান।

নূরে মদিনা পরিবার শুধু একটি সংগঠন নয়, এটি একটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বন্ধন—যেখানে সবাই একে অপরের পাশে থাকে, ঠিক একটি পরিবারের মতো।

নূরে মদিনা পরিবারের অধীনে কার্যক্রম পরিচালনা করে—
নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ (লাকেশ্বর বাজার),
নূরে মদিনা হ্যান্ডস,
এবং নূরে মদিনা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা (বড় পলির গাঁও)।

আমাদের লক্ষ্য একটি সুন্দর, দায়িত্বশীল ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা—যেখানে কেউ অসহায় থাকবে না।

💝 ডোনেশন করুন:
আপনার সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি।

🌿 ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🌿নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা...
18/06/2026

🌿 ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🌿

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল অতিথি, সদস্য, শুভানুধ্যায়ী ও উপস্থিত সুধীজনের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনাদের মূল্যবান সময়, উপস্থিতি, সহযোগিতা ও উৎসাহ আমাদের অনুপ্রেরণার উৎস। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হয়েছে।

সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
ধন্যবাদ সবাইকে। 🌹
নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার 🌿
www.nooremodina.com

18/06/2026

সমাপনী বক্তব্য পেশ করেন সংস্থার সভাপতি:
মাস্টার ফরিদ মিয়া

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ
অনুষ্ঠানের সমাপনী পর্বে সংস্থার সভাপতি মাস্টার ফরিদ মিয়া উপস্থিত সকল অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ঐক্য, মানবসেবা ও সামাজিক কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান।
নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার
www.nooremodina.com

18/06/2026

🌿 সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রধান অতিথি 🌿

ড. মুহাম্মদ জিয়াউর রহমান
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ইসলামিক স্টাডিজ বিভাগ
লিডিং ইউনিভার্সিটি, সিলেট

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রধান অতিথি। এ সময় সদস্যবৃন্দ সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার
www.nooremodina.com

18/06/2026

বক্তব্য দিচ্ছেন বিশেষ অতিথি

মাওলানা আজিজুর রহমান
প্রিন্সিপাল, লাকেশ্বর আলিম মাদ্রাসা

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক ও মূল্যবান বক্তব্য প্রদান করছেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত সকলকে সমাজকল্যাণমূলক কাজে আরও আন্তরিকভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার
www.nooremodina.com

18/06/2026

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করছেন
আলহাজ্ব শফিকুল হক
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী
www.nooremodina.com

18/06/2026

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার
নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
বক্তব্যে তারা সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
www.nooremodina.com

18/06/2026

নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার

নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান

বক্তব্য দিচ্ছেন বিশেষ অতিথি:
মোঃ মোস্তাবুর রহমান মুস্তাক
অধ্যক্ষ, পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের কার্যক্রমকে আরও অনুপ্রাণিত করেছে।
সকল অতিথি, টিম মেম্বার এবং উপস্থিত সুধীজনদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
www.nooremodina.com

Address

Lakeshwar Bazar
Chhatak
3134

Alerts

Be the first to know and let us send you an email when নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ-লাকেশ্বর বাজার:

Shortcuts

Share