বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা
Directions Website Contact the organization

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম।
(3)

22/10/2026

@ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সেক্রেটারি, মাওলানা জুবাইর আহমদ( Jubair Ahmad) ভাইয়ের সম্মানিত পিতা জনাব ছোরত আলী দুনিয়ার সফর শেষ করছেন।

আল্লাহ তায়ালা উনার পরবর্তী মঞ্জিল গুলো সহজ করে দিন, নেক আমলগুলো কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন-

২০২৬–২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত...
15/10/2026

২০২৬–২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখার অন্তর্গত জামালগঞ্জ সরকারি কলেজ শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।


২০২৬ — ২০২৭ শিক্ষাবর্ষের সুনামগঞ্জ সরকারি কলেজে নবীণ শিক্ষার্থীদের নিয়ে   নবীণ বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজ...
10/10/2026

২০২৬ — ২০২৭ শিক্ষাবর্ষের সুনামগঞ্জ সরকারি কলেজে নবীণ শিক্ষার্থীদের নিয়ে নবীণ বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকসুর জিএস,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দিলাওয়ার, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ক্যাম্পাসে হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে ছাতকে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলসুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্প...
25/09/2026

ক্যাম্পাসে হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে ছাতকে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্পাস ও অফিস ভাঙচুর এবং দোকানপাটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখা। ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গোবিন্দগঞ্জ বাজারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আজ গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর এবং স্থানীয় কিছু দোকানপাটে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় শিবির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, "বর্তমান সময়ে ছাত্রদলও ছাত্রলীগের পুরোনো ও সহিংস পথেই হাঁটছে।" ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদলকে অবিলম্বে এই সহিংস পথ থেকে ফিরে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

একই সাথে সমাবেশে উপস্থিত অতিথিরা গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের পরিকল্পিত হামলার প্রতিবাদসুনামগঞ্জের ছাতক উপজেলা...
24/09/2026

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের পরিকল্পিত হামলার প্রতিবাদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাসে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে কলেজ ছাত্রশিবির। অরিয়েন্টেশন ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার পথে ছাত্রদলের জেলা সহসভাপতি মাহবুব আহমেদের নেতৃত্বে গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছাদ মিয়া, সেক্রেটারি সুবেগ আহমদসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রামদা ও চাপাতি হাতে পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এতে কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান জুনেদ, সেক্রেটারি মাহফুজুর রহমান ও কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ ৩০ থেকে ৩৫ জন সাধারণ শিক্ষার্থী আহত হন।

শুধু তাই নয়, গোবিন্দগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লায়েক আহমদ ও আমানা ট্রেডার্সের মালিক আব্দুল ওয়াদুদের ওপরও রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা। এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখা। আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে শাখা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, “জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। আমরা গোবিন্দগঞ্জ কলেজ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা রাজনৈতিক সহিংসতার ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”

মাসুদ আহমদ
প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সুনামগঞ্জ জেলা

আলহামদুলিল্লাহ
20/09/2026

আলহামদুলিল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ...
11/09/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।


এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ এবং উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগ...
07/09/2026

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ এবং উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখার অন্তর্গত বিশ্বম্ভরপুর উপজেলা শাখা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য, ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সভাপতি শহিদুল ইসলাম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।


এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ এবং উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগ...
07/09/2026

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ এবং উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখার অন্তর্গত জগন্নাথপুর উপজেলা শাখা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরিফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা।


Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা:

Shortcuts

Share