12/10/2026
বেরোবি'র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ 🌱🌿
"স্মৃতির ক্যানভাসে রেখে যেতে চাই সবুজের স্নিগ্ধতা। 🌱💚
প্রিয় বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি" গ্রহণ করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। প্রিয় প্রাঙ্গণে 'বকুল' ও 'অর্জুন' বৃক্ষরোপণের মাধ্যমে পালন করা হলো এই বিশেষ দিনটি।
কর্মসূচিতে সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণই প্রকাশ করে ক্যাম্পাসের প্রতি তাঁদের গভীর টান ও পরিবেশগত সচেতনতা। আমাদের বিশ্বাস, এই ছোট্ট উদ্যোগটিই ভবিষ্যতের ক্যাম্পাসকে করবে আরও মনোরম ও সবুজ। 🌿🎓
শুভ ১৮তম বিশ্ববিদ্যালয় দিবস! শুভ প্রতিষ্ঠাবার্ষিকী বেরোবি 💜💫
—নাহিদ
প্রচার সম্পাদক,
ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি, বেরোবি।