21/03/2025
. ক্র্যাফট মামা-রা ল্যাব-সহকারী ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন করেছেন। জেনারেল ব্যাকগ্রাউন্ট (ফিজিক্স, কেমিষ্ট্রি, ম্যাথ) থেকে এসে জয়েন করেছেন। তাদের পড়াশোনা ও সার্ভিস এরিয়া নন-টেক। প্রমোশনে জুনিয়র ইন্সট্রাক্টর হয়ে কি পড়াবেন? নন-টেক না টেকনিক্যাল বিষয়?
ফিজিক্স, কেমিস্ট্রি', ম্যাথে'র জন্য স্পেসিফিক সাবজেক্ট অনুযায়ী জেনারেল থেকে নন-টেক এর জন্য জুনিয়র ইন্সট্রাক্টর-রা আছেন। এছাড়াও নন-ক্যাডারে নিয়োগ অব্যাহত থাকে।
টেকনিক্যাল বিষয়গুলোর জন্য টেকনিক্যাল ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ার ইন্সট্রক্টর ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নন-ক্যাডারে স্ব স্ব ডিপার্টমেন্টে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন।
এর পর ইন্সট্রাক্টরগণ চিফ ইন্সট্রাক্টরে পদোন্নতি পেয়ে থাকেন। জুনিয়র ইন্সট্রাক্টর-(টেক) থেকে ইন্সট্রাক্টরে ৩৩% প্রমোশন পেয়ে থাকেন।বাকিগুলো ডিগ্রীধারী বিএসসি ইঞ্জিনিয়ার দের জন্য।
ক্র্যাফট ইন্সট্রাক্টর পদটি মূলত এইচএসসি (ভোকেশনাল) পাশকৃত ডিপার্টমেন্ট ওয়াইজ আবেদন যোগ্য ছিল। সেখানে রাতের আধারে নিয়োগ বিধি পরিবর্তন করে জেনারেল দের ঢুকায়ে দিলো। এখন আবার তারা জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগে (টেক) এ রিট করে প্রমোশনে আসতে চায়। (মামা বাড়ির আবদার)
ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদে এনাদের প্রমোশন দিয়ে শুধু নন-টেক ই পড়ান, তাহলে ঠিক হবে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ও পরিবর্ধনে হয়ত ত্রিপল স্ট্যান্ডার্ড হবে।
আর পলিটেকনিক এ বাচ্চারা কারিগরি শিক্ষা নিতে এসে জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক। যেখানে জনবহুল দেশ হিসেবে কারিগরি শিক্ষার প্রসার করা দরকার; সেখানে জেনারেল ও কারিগরি শিক্ষায় কাউয়া-ক্যাচাঁল লাগায় দিছে।
উন্নত দেশ হওয়া তো দূরের কথা দিনকে দিন বিদেশী ইঞ্জিনিয়ারদের পেছন পেছন ঘুরার সু-বন্দোবস্ত করতেছে। কারিগরি শিক্ষা এক শ্রেণির উচ্চশিক্ষিত জনগণের চক্ষুশূলে পরিনত হয়েছে।
সুদূরপ্রসারী পরিকল্পনায় ল্যাবের মানোন্নয়ন, উন্নত শিক্ষা সরঞ্জাম, থিউরিটিক্যাল নলেজের পাশাপাশি প্রাকটিক্যাল বাড়ানো তো দূরের কথা কারিগরি শিক্ষাকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে।
দক্ষ মানবসম্পদ তৈরি না করে বোঝায় পরিণত করার পায়তারা। এ ঘৃণ্য অবস্থা ও বিবাদ তৈরিকারী রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কার্যত এ দ্বায়ভার আইডিইবি'র নেয়া দরকার। ভোটের সময় শুধু ডাকবে সদস্য প্রকৌশলীরা আসেন, আমাদের ভোট দেন। এরপর হাওয়া হয়ে যায়।
✍️ Mizanur Rahman