Putia, Shibpur, Narsingdi - পুটিয়া, শিবপুর

Directions Website

Putia, Shibpur, Narsingdi - পুটিয়া,  শিবপুর পুটিয়া, শিবপুর, নরসিংদী।
পেইজটি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নকে নিয়ে।

কেবল বাংলাদেশ না, সারা বিশ্বে তিনিই প্রথম তৃতীয় লিঙ্গের কূটনীতিবিদ।ওয়ালিদ ইসলাম ৩৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্...
02/11/2026

কেবল বাংলাদেশ না, সারা বিশ্বে তিনিই প্রথম তৃতীয় লিঙ্গের কূটনীতিবিদ।
ওয়ালিদ ইসলাম ৩৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।

বর্তমানে তিনি কেনিয়ার নাইরোবিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন (নভেম্বর ২০২৫ থেকে)। ইতিপূর্বে তেহরানে বাংলাদেশ দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

২০১৭ সাল থেকে এই পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয়ে চীন, জাপান, মালয়েশিয়া ও ভারতের মতো দেশগুলোতে কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

অত্যন্ত সংগ্রামী শৈশব জীবন শেষে বাবা মায়ের অসম্ভব প্রচেষ্টায় এবং অদম্য পরিশ্রমে বর্তমানে বিশ্বের প্রথম স্বীকৃত তৃতীয় লিঙ্গের (হিজড়া) কূটনীতিক হিসেবে তিনি স্বকৃতি লাভ করেছেন। ২০২৪ সাল পর্যন্ত নিজের পরিচয় গোপন রেখে শেষ পর্যন্ত তিনি প্রকাশ করেন নিজেকে।

তাঁর এই জীবনসংগ্রাম ও পরিচিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো এবং বিবিসি বাংলা।

রানি মৌমাছির সঙ্গে মি"ল"ন"ই পুরুষ মৌমাছির জীবনের শে*ষ মুহূর্ত! প্রজননের পরই মৃ*ত্যু হয় পুরুষ মৌমাছির! 🐝মৌমাছির জগতে এমন...
01/11/2026

রানি মৌমাছির সঙ্গে মি"ল"ন"ই পুরুষ মৌমাছির জীবনের শে*ষ মুহূর্ত! প্রজননের পরই মৃ*ত্যু হয় পুরুষ মৌমাছির! 🐝

মৌমাছির জগতে এমন এক অদ্ভুত প্রাকৃতিক নিয়ম রয়েছে, যা জানলে অবাক হবেন। মৌচাকে পুরুষ মৌমাছিদের প্রধান কাজ হলো রানি মৌমাছির সঙ্গে মি"ল"নে"র মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করা। কিন্তু এই মি"ল"ন"ই তাদের জীবনের শেষ পরিণতি ডেকে আনে।

রানি মৌমাছির সঙ্গে মি"ল"নে"র সময় পুরুষ মৌমাছির প্র"জ"ন"ন অঙ্গ শরীর থেকে বেরিয়ে আসে এবং এর একটি অংশ ছিঁড়ে রানির শরীরে থেকে যায়। এই প্রক্রিয়ায় পুরুষ মৌমাছির শরীরে গু"রু"ত"র ক্ষ*তি হয়। ফলে মিলনের পরপরই বা অল্প সময়ের মধ্যে তার মৃ**ত্যু ঘটে।

এই প্রক্রিয়ার মাধ্যমেই পুরুষ মৌমাছি রানির শরীরে শুক্রাণু পৌঁছে দেয়, যা পরবর্তীতে মৌচাকের নতুন প্রজন্ম তৈরিতে সাহায্য করে।

প্রকৃতির এই বিস্ময়কর ব্যবস্থায় পুরুষ মৌমাছির জীবন যেন একবারের প্রজননের মধ্য দিয়েই শেষ হয়ে যায়।

প্রকৃতির এ এক অদ্ভুত নিয়ম পুরুষ মৌমাছি কখনোও নিজের সন্তানদের চোখে দেখতে পারে।

আপনার কি মনে হয় প্রকৃতি কি ভুল করেছ পুরুষ মৌমাছিদের সঙ্গে?

টার্গেট নিয়ে এসেছিলাম আপনাকে জরিমানা করবো কিন্তু জরিমানা করতে পারলাম না!ছবির ফার্মেসির মালিককে উদ্দেশ্য করে ভোক্তা অধিকা...
01/11/2026

টার্গেট নিয়ে এসেছিলাম আপনাকে জরিমানা করবো কিন্তু জরিমানা করতে পারলাম না!

ছবির ফার্মেসির মালিককে উদ্দেশ্য করে ভোক্তা অধিকারের জব্বার স্যার ঠিক এই কথাগুলোই বলছিলেন।

কিন্তু কেন? চলুন, পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক।

জব্বার স্যার নিজ হাতে একটা একটা করে ফার্মেসির ওষুধগুলো পরীক্ষা করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, একটি ওষুধও ভেজাল কিংবা মেয়াদোত্তীর্ণ পেলেন না।

এরপর জানতে চাইলেন, দোকানের ট্রেড লাইসেন্স আছে কি না। লোকটি সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিল, তার বাবার নামে ট্রেড লাইসেন্স করা আছে।

জব্বার স্যারের প্রশ্ন, ফার্মাসিস্ট কে?

লোকটা বললো, "আমি স্যার। আমার সার্টিফিকেট আছে। দেখাব?

জবাবে স্যার বললেন, "না, বুঝেছি। আপনার সবকিছুই ঠিকঠাক আছে। আসলে জরিমানা করার টার্গেট নিয়েই এসেছিলাম। ভুয়া কিছু পেলে জরিমানা করতাম। কিন্তু আপনার তো সবকিছুই ঠিক আছে"

প্রতারণা আর অনিয়মের এই সময়ে এমন একজন সৎ ব্যবসায়ীকে দেখলে সত্যিই মনটা ভরে যায়।

যেখানে সুযোগ পেয়েও অনেকে অসাধু উপায়ে লাভবান হতে চান, সেখানে নিজের দায়িত্ব ও সততার জায়গায় অটল থাকা মানুষগুলোই সমাজের প্রকৃত সম্পদ।

আল্লাহ এমন সৎ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করুন। আমিন।

চারদিকে এত এত খারাপ সংবাদ ও নেতিবাচকতার ভিড়ে, গত বেশ কিছুদিনের মধ্যে এটিই আমার কাছে সবচেয়ে ভালো লাগার খবর।টাঙ্গাইলের দেল...
01/11/2026

চারদিকে এত এত খারাপ সংবাদ ও নেতিবাচকতার ভিড়ে, গত বেশ কিছুদিনের মধ্যে এটিই আমার কাছে সবচেয়ে ভালো লাগার খবর।

টাঙ্গাইলের দেলদুয়ারের বাবুপুর গ্রামের এলাকাবাসী কেউ ১০০, ২০০ টাকা, কেউ বা ১লক্ষ কেউ ২ লক্ষ টাকা চাদাঁ দিয়ে ৫৯ শতাংশ জমি ৩০লক্ষ ৫৯ হাজার টাকা এবং একজন বিক্রেতা আরো একশতাংশ জমি দান করে মোট ৬০ শতাংশ জমি এলাকার বাচ্চাদের জন্য খেলার মাঠ করার উদ্যোগ নেন। যুবসমাজকে জুয়া, অশ্লীলতা ও মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতে খেলাধুলা ও খেলার মাঠের কোনো বিকল্প নেই।

এমন সুন্দর ও সময়োপযোগী উদ্যোগের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। ❤️

নরসিংদী স্টেশন সংলগ্ন কবরস্থানআপনারা অনেকেই হয়তো কবরস্থানটি দেখেছেন,এইখানে ট্রেনের নিচে কা*টা ব্যাক্তিদের কবর দেয়া হয়।জা...
31/10/2026

নরসিংদী স্টেশন সংলগ্ন কবরস্থান
আপনারা অনেকেই হয়তো কবরস্থানটি দেখেছেন,
এইখানে ট্রেনের নিচে কা*টা ব্যাক্তিদের কবর দেয়া হয়।

জায়গাটি আগে আরো বড় ছিলো, কালের বিবর্তনে ছোট হয়ে গেছে।
কবরস্থানে গাছে দেখবেন অনেকগুলি জামা কাপড় টাঙানো,

এই জামা কাপড়গুলি মৃত ব্যাক্তিদের।
যদি মৃত ব্যাক্তির খোজে কেও আসে আর যদি কাপড় দেখে শনাক্ত করতে পারে তাই এমনটা করে রাখে আরকি।

মেট্রোরেলে প্রবীণ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, নারী ও শিশুদের জন্য সংরক্ষিত আসন শুধু বসার জায়গা নয়-এগুলো আমাদের মানব...
28/10/2026

মেট্রোরেলে প্রবীণ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, নারী ও শিশুদের জন্য সংরক্ষিত আসন শুধু বসার জায়গা নয়-এগুলো আমাদের মানবিকতা, বিবেক ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক! আসুন আমরা শুধু শিক্ষিত নই; বরং মানবিক মানুষ হই!

 #শ্রদ্ধাঞ্জলি: বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকীঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার): আজ...
28/10/2026

#শ্রদ্ধাঞ্জলি: বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকী

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার): আজ, ২৮ অক্টোবর, বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকী। এই দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই অকুতোভয় বীর'কে, যিনি জীবন উৎসর্গ করে রচনা করেছিলেন মুক্তিযুদ্ধের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেম চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দ খালিশপুরে জন্মগ্রহণ করেন। ৭ ভাইবোনের মধ্যে হামিদুর ছিলেন সবার বড়ো। পারিবারিক আর্থিক স্বচ্ছলতা না থাকায় বড়ো ভাই হিসেবে ছোটোবেলা থেকেই হামিদুরকে পারিবারিক কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হতো। কিশোর হামিদুর ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী। গ্রামে খেলাধুলায় তাঁর বেশ সুনাম ছিল। তবে অভাব-অনটনের মধ্যে কৈশোর না পেরুতেই পিতার ইচ্ছানুযায়ী হামিদুর ভাগ্য পরিবর্তনের জন্য মুজাহিদ বাহিনীতে ভর্তি হন। এরই মধ্যে একদিন যশোরের চৌগাছায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মহড়া দেখে তাঁর মনে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ জন্মে। সেই আগ্রহ থেকেই ১৯৭১ সালের জানুয়ারি মাসে যশোর এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুটিং টিম আসলে হামিদুর সৈনিক হওয়ার জন্য লাইনে দাঁড়ান। রিক্রুটিং টিম সুস্বাস্থ্যের অধিকারী হামিদুরকে সৈনিক হিসেবে প্রশিক্ষণের জন্য মনোনীত করে।

১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি প্রশিক্ষণের জন্য হামিদুর চট্টগ্রামের ইবিআরসিতে যোগদান করেন। রিক্রুটদের এই প্রশিক্ষণ ৬ মাস হওয়ার কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতিতে প্রশিক্ষণ শুরুর কিছুদিন পরই হামিদুরের জীবনে বিরাট পরিবর্তন ঘটে যায়। ২৫ মার্চ পশ্চিম পাকিস্তানি সৈন্যরা ইবিআরসির রিক্রুটদের নির্বিচারে হত্যা শুরু করে। এই গোলাগুলির মাঝে হামিদুরসহ কিছু সংখ্যক রিক্রুট ইবিআরসির পশ্চিম দিকের পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেন এবং পরে সুযোগ বুঝে ইবিআরসি থেকে বের হয়ে প্রথমে নিজ বাড়ি ও পরে যশোরের চৌগাছায় অবস্থানরত ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গিয়ে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রবল আগ্রহের কথা জানান। সেই থেকে হামিদুরকে ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন নিয়মিত সৈনিক হিসেবে গ্রহণ করা হয়। তাঁর সৈনিক নম্বর দেওয়া হয় ৩৯৪৩০১৪। পরবর্তীতে তাঁর অসীম সাহস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও কর্মোদ্যম দেখে সে সময় তাঁকে কোম্পানি কমান্ডারের রানার নিয়োগ করা হয়। যুদ্ধে একজন কমান্ডারের রানারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেননা কমান্ডারের যে-কোনো আদেশ-নিষেধ সঠিকভাবে অন্যদের কাছে পৌঁছানোর গুরুদায়িত্ব তাঁর ওপর ন্যস্ত থাকে।

সিপাহি মোহাম্মদ হামিদুর রহমানের শেষ যুদ্ধ ছিল ঐতিহাসিক ধলই যুদ্ধ। সিলেট জেলার (পরবর্তীতে মৌলভীবাজার জেলা) শ্রীমঙ্গল থানার আনুমানিক ১০ মাইল দক্ষিণ-পূর্বে ধলই অবস্থিত। সীমান্তের প্রায় ৪০০ গজ দূরে ধলই চা-বাগানের পূর্ব প্রান্তে রয়েছে গুরুত্বপূর্ণ ধলই বর্ডার আউটপোস্ট (বিওপি)। ধলই বিওপি দখলের জন্য ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 'সি' কোম্পানিকে দায়িত্ব প্রদান করা হয়। সেই কোম্পানিরই একজন সাহসী যোদ্ধা ছিলেন তিনি।

এদিকে ধলই এলাকার গুরুত্ব বুঝতে পেরে মুক্তিযুদ্ধের শুরুতেই ৩০ এফএফ এবং এক কোম্পানি রাজাকার ধলই বিওপিতে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করেছিল। ধলই বিওপিতে শত্রুর অবস্থান এতই সুদৃঢ় ছিল যে, সেখানে অটোমেটিক অস্ত্রগুলো কংক্রিটের বাংকারে ছিল, যা মাঝারি আর্টিলারি গোলা বর্ষণও প্রতিরোধ করতে সক্ষম ছিল। বিওপির সম্মুখে শত্রু সেনারা পাঞ্জি (মাটিতে পুঁতে রাখা ধারালো অস্ত্র) এবং মাইনও পুঁতে রেখেছিল। এই অবস্থানকে সাপোর্ট দেওয়ার জন্য ধলই ভ্যালী ক্লাবে একটি আর্টিলারি ব্যাটারিও মোতায়েন ছিল।

২৮ অক্টোবর ভোররাতে মূল আক্রমণ শুর হয়। মূল দল ক্যাপ্টেন কাইয়ুমের নেতৃত্বে আক্রমণের জন্য এগিয়ে যায়। আর্টিলারি ফায়ারের আড়ালে ৭ নং প্ল্যাটুন ডানে ও ৯ নং প্ল্যাটুন বামে যথাক্রমে নায়েব সুবেদার আবুল হাশেম এবং সুবেদার সাত্তারের নেতৃত্বে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এক সময় সব বাধা অতিক্রম করে তাঁরা শত্রু অবস্থানের খুব কাছাকাছি পৌঁছেও যায়। পাকিস্তানিরা মুক্তিবাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে ফলে, 'সি' কোম্পানি প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এদিকে ফোর্স হেডকোয়ার্টার থেকে বেতারে বার্তা পাঠানো হয় যে, যে-কোনো মূল্যেই হোক ধলই দখল করতেই হবে। ফলে অদম্য প্রেরণা নিয়ে মুক্তিযোদ্ধাগণ আবারও অগ্রসর হওয়ার চেষ্টা করে কিন্তু কিছু দূর অগ্রসর হওয়ার পর একটি এলএমজির অবিরাম গুলি বর্ষণে অগ্রযাত্রা ব্যাহত হয়। কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন কাইয়ুম যেকোনো মূল্যে সিপাহি হামিদুর রহমানকে এই এলএমজি থামানোর নির্দেশ দেন। অধিনায়কের নির্দেশ পেয়ে এক মুহূর্ত দেরি না করে নির্ভীকযোদ্ধা সিপাহি হামিদুর রহমান ক্রলিং করে এগিয়ে যান এলএমজির দিকে। বিওপির পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা ভারতের দিকে প্রবাহিত তারই পাশ দিয়ে একটি চা-বাগানের সেচের খালের ভেতর দিয়ে এলএমজি পোস্টের একেবারে নিকটে চলে যান।

এ সময় শত্রু তাঁকে দেখে ফেলে। কিন্তু ততক্ষণে হামিদুর বীরবিক্রমে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েন। ৭ নম্বর প্ল্যাটুনের প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধাদের বর্ণনা অনুযায়ী সে সময় সিপাহি হামিদুর রহমান দুজন পাকিস্তানি সৈন্যের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে তিনি শত্রু সৈন্যদ্বয়কে ঘায়েল করেন এবং নিজেও গুরুতর আহত হন। তারপরও তিনি শত্রুর এলএমজি বাংকারে গ্রেনেড ছুড়ে শত্রুর এলএমজি ম্যানকে নিষ্ক্রিয় করেন। এরপর মুক্তিসেনারা ঝড়ের গতিতে ধলই সীমান্ত ঘাঁটিতে প্রবেশ করেন। এলএমজি পোস্টের পাশে সিপাহী হামিদুর রহমানের মৃতদেহ দেখতে পাওয়া যায়, তাঁর পাশেই ছিল দুজন পাকিস্তানি সৈন্যের মৃতদেহ। তাঁর বীরত্বের ফলস্বরূপ ১ ইস্ট বেঙ্গল ধলই বাগানের কিছু অংশ এবং পত্রখোলা চা-বাগানের কিছু অংশ দখল করে নেয়। ক্যাপ্টেন কাইয়ুম তাঁর কোম্পানি নিয়ে একটু সুবিধাজনক স্থানে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। ধলই যুদ্ধ ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। একটানা দীর্ঘ ৭দিন যুদ্ধের পর অবশেষে মুক্তিযোদ্ধারা ধলই বিওপি দখল করতে সক্ষম হয়।

ধলই বিওপি দখলে শহিদ সিপাহি হামিদুর রহমানের কৃতিত্ব ও অবদান অবিস্মরণীয়। নিজের জীবন বিপন্ন ও শেষ পর্যন্ত উৎসর্গ করে তিনি সহযোদ্ধাদের অগ্রসর হওয়ার পথ সুগম করে দিয়েছিলেন। তাঁর আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ পরবর্তীতে বাংলাদেশ সরকার তাঁকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। সেদিন সহযোদ্ধারা এই বীর শহিদের মরদেহ বয়ে নিয়ে ভারতের আম্বাসা গ্রামে দাফন করেছিল। দীর্ঘদিন পর বিভিন্ন ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় গত ২০০৭ সালের ১০ ডিসেম্বর ভারত থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে এনে পুনরায় দাফন করা হয়।

দেশের প্রতি নিঃস্বার্থ দায়িত্ববোধের অনন্যসাধারণ যে উদাহরণ তিনি স্থাপন করেছেন তা নিঃসন্দেহে তাঁকে একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে অনন্য করে তুলেছে। সিপাহী হামিদুর রহমান নামটি তাই সকলের মনে চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

#বীরশ্রেষ্ঠ #হামিদুর_রহমান #বাংলাদেশসেনাবাহিনী #ইস্টবেঙ্গল #সিনিয়রটাইগার্স #মুক্তিযুদ্ধ #শ্রদ্ধাঞ্জলি

নরসিংদীতেও বিদ্যুৎ বিপর্যয়, জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ বন্ধ।
27/10/2026

নরসিংদীতেও বিদ্যুৎ বিপর্যয়, জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ বন্ধ।

🗝️  #নরসিংদী_জেলা_কারাগার:নরসিংদী কারাগারের বন্দি ধারন ক্ষমতা ৩৪৪ জন কিন্তু কারাগারে বন্দীআছে এখন প্রায় ১৪০০ জন।মানে প্...
20/10/2026

🗝️ #নরসিংদী_জেলা_কারাগার:
নরসিংদী কারাগারের বন্দি ধারন ক্ষমতা ৩৪৪ জন কিন্তু কারাগারে বন্দীআছে এখন প্রায় ১৪০০ জন।মানে প্রায় চার গুন।একটি কক্ষ যদি ২০ ফুট লম্বা চওড়া ১২ ফুট হয় সর্বোচ্চ ২০ জন থাকতে পারবে কিন্তু সেখানে থাকে ৬০ থেকে ৮০ জন।

চিকন কম্বল ২ টা দেই তাও অনেক পুরাতন অনেকজনের ব‍্যবহার করা।ফ‍্যান,গরম,শীত আর খাবারের কথা কি বলবো ? একদিন বৃষ্টি আসলে সবাই রুমে বন্দি বাহির হওয়া যায় না পানি ভরপুর।বাথরুমের পানি,মলমূত্র আর ময়লা বাহিরে চলে আসে এখানেই থাকা খাওয়া।

কেউ অসুস্থ হলে চিকিৎসা ব‍্যবস্থা ডাক্তার আসার পূর্বে রোগী নাই।নরসিংদী জেলা কারাগারে সুস্থ মানুষ ঢুকলে তার আর সুস্থ অবস্থায় বাহিরে বের হওয়ার কোন উপায় আছে ?

বর্তমানে নরসিংদী জেল সুপার, মো: তারেক কামাল সাহেব এবং সম্মানিত জেলার : হুমায়ূন কবির সাহেব
জেলখানায় একটু সুদৃষ্টি দিবেন প্লিজ।।

#সংগৃহীত_পোস্ট।
(হাবিবুর রহমান ভাইয়ের টাইম লাইন থেকে।)

20/10/2026

* পূজার ছুটি কে কাজে লাগিয়ে সাঁতার শিখে নিন। সাঁতার হচ্ছে লাইভ সেভিংস স্কিল। জীবনের জন্য সাঁতার। আপনার সন্তানদের শিক্ষা দীক্ষায় পারদর্শী করছেন কিন্তু জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টি সেটা শেখাচ্ছেন তো??

🏊🏻 #মেয়েরাও সাঁতার শিখতে পারবে তবে প্রতিটি ক্লাসে #আবশ্যিকভাবে একজন #অভিভাবক ক্লাসে উপস্থিত থাকতে হবে।

🏊🏻 ১০০% নিশ্চয়তা সহকারে সাঁতার শিখুন মাত্র ৭ থেকে ১০ দিনে পুটিয়া সুইমিং একাডেমিতে।

🏊🏻 সন্তানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেই প্রতিটি ক্লাস পরিচালনা করা হয়।

Putia Swimming Academy - পুটিয়া সুইমিং একাডেমি
🛟 #ঠিকানাঃ পুটিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর।
☎️কল/ #হোয়াটসঅ্যাপঃ +8801966873687
+8801970020666

゚viralシfypシ゚viralシalシfollowers

.
.
#পুটিয়া_সুইমিং_একাডেমি
#নরসিংদীতে_সাঁতার_শিখুন_মাত্র_০৭_থেকে_১০দিনে

Address

পুটিয়া, শিবপুর, নরসিংদী/Putia, Shibpur
Narsingdi
1600

Opening Hours

Monday 00:00 - 23:59
Tuesday 00:00 - 23:59
Wednesday 00:00 - 23:59
Thursday 00:00 - 23:59
Friday 00:00 - 23:59
Saturday 00:00 - 23:59
Sunday 00:00 - 23:59

Alerts

Be the first to know and let us send you an email when Putia, Shibpur, Narsingdi - পুটিয়া, শিবপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share