ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন

ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন মানবতার সেবা করার লক্ষে ,ঘাশিরদিয়া যুব সমাজের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

🌙 এই ঈদে আপনার 'সালামী' হোক অন্যের মুখে হাসির কারণ! 🌙​আসন্ন ঈদে আমরা অনেকেই আনন্দ উৎসবের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমাদের...
08/03/2026

🌙 এই ঈদে আপনার 'সালামী' হোক অন্যের মুখে হাসির কারণ! 🌙

​আসন্ন ঈদে আমরা অনেকেই আনন্দ উৎসবের প্রস্তুতি নিচ্ছি।
কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেকে আছেন, যাদের কাছে ঈদ মানেই কেবল বেঁচে থাকার লড়াই।
​এই ঈদে নিজের জন্য নয়,
আমাদের সংগঠন " ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন" এর পক্ষ থেকে আমি চেয়ে নিচ্ছি আপনার 'সালামী'—
যা সরাসরি পৌঁছে যাবে আমাদের সমাজের সেই মানুষদের কাছে,
যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।

​🤝 আমরা কাদের পাশে দাঁড়াচ্ছি?
​আপনার দেওয়া সামান্য অনুদান পৌঁছে যাবে:
সমাজের ​সুবিধাবঞ্চিত,এতিম,গরিব মানুষের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য তাদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে।🥰

​আপনার আমানত আমরা পৌঁছে দেব পূর্ণ বিশ্বস্ততার সাথে। আপনার সামান্য সদিচ্ছাই হতে পারে কারো ঈদের প্রকৃত আনন্দ।
জবরদস্তি নয় শুধুমাত্র নিজ ইচ্ছায় অনুদান দিতে।

​📱 অনুদান পাঠানোর মাধ্যম:
​বিকাশ / নগদ / রকেট: 01731183931

​আসুন, এই ঈদে আমরা শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্যও আনন্দ ভাগ করে নেই ইনশাআল্লাহ 🤲💚❤️✅

আসসালামু আলাইকুম❤️💚👉আমার প্রিয় ভাই বন্ধু ও আপুদের উদ্দেশ্যে কিছু কথা-আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সদয় অবগতির...
31/01/2026

আসসালামু আলাইকুম❤️

💚👉আমার প্রিয় ভাই বন্ধু ও আপুদের উদ্দেশ্যে কিছু কথা-
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে,
সুন্দর ও মনোরম পরিবেশে নামাজ ও ইবাদত করার উদ্দেশ্যে
"ঘাশিরদিয়া বাইতুন নূর জামে মসজিদ"
পূর্ণ নির্মাণের কাজ সম্মানিত এলাকাবাসী,প্রবাসী ভাই ও আমার প্রিয় বন্ধু।
আপনাদের ঐকান্তিক সহযোগিতা ও দোয়ার বরকতে এ পর্যন্ত আসতে পেরেছি।
আমি যেখানেই থাকি আমার মন-প্রাণ এই মসজিদেই পড়ে থাকে।
কবে মসজিদটির কাজ সম্পূর্ণ হবে এই অস্থিরতা সব সময় কাজ করে।
আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই আল্লাহর ঘরটি স্মৃতি চিহ্ন হিসেবে রেখে যাওয়াই আমাদের একান্ত বাসনা।
আমাদের বড় কোন ডোনার নেই।
আর আমার সাদ আছে সাধ্য নেই।
পর্যাপ্ত আর্থিক সঙ্গতি না থাকার কারণে এবং অত্যান্ত গুরুত্বপূর্ণ নেকির কাজে আপনাদের সম্পৃক্ত করার লক্ষ্যে,ফেসবুকে,ম্যাসেঞ্জারে পোস্ট দিয়ে,কমেন্ট করে।
আপনাদের সময়ে অসময়ে বিরক্ত করি।
আপনারা যারা আমাকে চিনেন,জানেন এবং ভালোবাসেন।
সেই অধিকার থেকেই আপনাদের নিকট বিভিন্ন সময় সাহায্যের জন্য আবেদন করি।
আলহামদুলিল্লাহ🤲
আপনারাও আন্তরিক সাড়া দেন।
আশা করি আল্লাহর ঘরের উসিলায় আমার এই বিরক্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
দান কম-বেশি,ছোট -বড়, মুখ্য নয়। যদি একমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য হয়। তাই আমার মনের এই তামান্না যে, আপনারাও সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব ৫০,১০০,২০০,৫০০.....টাকা সহযোগিতা করে আমাদের পাশে থাকুন এবং দুনিয়া ও আখেরাতের কামিয়াবি লাভ করুন,
আমিন🤲💚❤️✅
প্রয়োজনে বিকাশ, নগদ করুন -
📞01731 183931.

বিঃদ্রঃ - পোস্টটি শেয়ার করেও সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ ❤️✅

28/11/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ💚

21/11/2025

আসসালামু আলাইকুম ❤️
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ!
মোঃশাজাহান ভাই এর চিকিৎসার জন্য আপনাদের দানকৃত =৩১৩৫০/-টাকা।
আজ বাদ জুমায় সকলের উপস্থিতিতে উনার চিকিৎসার তদারককারী শ্রদ্ধেয় আঃ রহিম কাকার হাতে বুঝিয়ে দিয়ে আসলাম।
মহান রব আপনাদের দানকে কবুল করুন এবং উনাকে দ্রুত আরোগ্য দান করুন,আমিন🤲❤️✅

👉একটি মানবিক আবেদন--🙏🙏আসসালামু আলাইকুম ❣️প্রিয় বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, নিচের ছবির ব্যাক্তিটি মোঃ শাজাহা...
06/11/2025

👉একটি মানবিক আবেদন--🙏🙏

আসসালামু আলাইকুম ❣️
প্রিয় বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, নিচের ছবির ব্যাক্তিটি মোঃ শাজাহান মুন্সি,পিতা মৃত-সামসুল হক (তুফা চান) মুন্সি।উনার ছোট ভাই আঃ রহমান মুন্সি। উনি,উনার বাবা এবং ভাই শিবপুর উপজেলার, ঘাশিরদিয়া গ্রাম এবং আইয়ুব পুর ইউনিয়নের অতি সুপরিচিত মুখ।

উনারা জীবনের শুরু থেকে পালপাড়া বাজার ও খড়ক মাড়া তথা সি এন্ড বি বাজার সুনামের সহিত তেল,লবনের ব্যাবসা করে আসছেন। জনাব শাজাহান মুন্সি আরো পরিচিত, তিনি তাবলীগ জামাতের আমির, দীর্ঘ দিন শুরু থেকে আমাদের প্রিয় "ঘাশিরদিয়া আন-নূর জামে মসজিদের" মোয়াজ্জেম,ইমাম এবং অসুস্হ হওয়ার আগ পর্যন্ত পালপাড় জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
উনার হাতে আমাদের এলাকার,
আমরা সবাই পবিত্র কুরআন শরীফ সহ সঠিক ভাবে নামাজ পড়া শিখেছি। তিনি জীবনের শুরুতেই শারিরীক প্রতিবন্ধী (কুজা) ছিলেন।
তিনি নিঃসন্তান।

বেশ কিছু দিন যাবৎ তিনি পায়ের একটা সমস্যা নিয়ে খুব অসুস্থ।
তার ইনাকামের একমাত্র মাধ্যম ব্যাবসা বন্ধ। কারণ সেই টাকা ও আমাদের এলাকাবাসীর সহায়তায় প্রায় লক্ষাধিক টাকা খরচ করে চিকিৎসা করে আসছেন।

বর্তমানে অবস্থা খুবই গুরুতর। অপারেশনের মাধ্যমে পা কেটে ফেলতে হবে😪
এজন্য অনেক টাকার প্রয়োজন।
তিনি এবং এলাকাবাসী সবাই মনে করেন,
আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।
অনলাইনেও কিছুটা পরিচিত।
তাই সবাই চেষ্টার পাশাপাশি আমার শরণাপন্ন হয়েছেন। যথা সম্ভব কিছু টাকা সংগ্রহ করে দেওয়ার জন্য ।
তাই উনার ও এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের নিকট সাহায্যের আবেদন করে ব্যাক্তিগত ভাবে পোস্ট করলাম।

আশা করি আপনার আমাকে বিশ্বাস করে,আপনাদের সাদ্যমত সাহায্য করে উনার পাশে থাকবেন ইনশাআল্লাহ।👍✅
উনার জন্য সবাই দোয়া করবেন
এবং যাদের সামর্থ্য ও ইচ্ছে আছে সাহায্য করবেন🤲💚👍

🔺বিঃদ্রঃ বর্তমানে উনার ব্যাক্তিগত মোবাইল না থাকার কারণে আমার নাম্বার দিয়ে দিলাম।
বিকাশ+নগদ+ রকেট -

01731-183931

আপনাদের সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো 🤲❣️✅

একটি শোক সংবাদ। আমাদের ঘাশিরদিয়া উত্তর-পূর্বপাড়া নিবাসী। শাহজাহান মুন্সি ও আঃ রহমান মুন্সির ছোট ভাই। মরহুম তোফাচাঁন সা...
02/10/2025

একটি শোক সংবাদ।
আমাদের ঘাশিরদিয়া উত্তর-পূর্ব
পাড়া নিবাসী। শাহজাহান মুন্সি ও আঃ রহমান মুন্সির ছোট ভাই।
মরহুম তোফাচাঁন সাহেবের ছোট ছেলে মোঃআল আমিন। পুরানদিয়ায় অটো,সিএনজির সাথে সংঘর্ষে মারাত্মক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😪
মহান রব মরহুমকে মাফ করে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করুন এবং তার দুই ছেলেমেয়ে, পরিবার সহ সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন,আমিন🤲

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম  শিবপুর উপজেলার৪র্থ বর্ষে পদার্পণে আমরা আনন্দিত ও গর্বিত ❤️👌  শিবপুর উপজেলার সকল সংগঠন ও স...
28/08/2025

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম
শিবপুর উপজেলার
৪র্থ বর্ষে পদার্পণে আমরা আনন্দিত ও গর্বিত ❤️👌
শিবপুর উপজেলার সকল সংগঠন ও স্বেচ্ছা সেবীগণদের
আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই💚🌹

❤️🍀 শুভ প্রতিষ্ঠা বার্ষিকী 🍀❤️



#কেন্দ্রীয়স্বেচ্ছাসেবীফোরাম
#শিবপুরউপজেলা
#৩য়প্রতিষ্ঠাবার্ষিকী

তারা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদের বিষয়ে; আপনি বলে দিন,এটি মানুষের জন্য সময় নির্ধারণী। (সূরা বাকারা: ১৮৯)❤️আজ ১ লা মহর...
26/06/2025

তারা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদের বিষয়ে; আপনি বলে দিন,
এটি মানুষের জন্য সময় নির্ধারণী। (সূরা বাকারা: ১৮৯)❤️

আজ ১ লা মহররম ১৪৪৭ হিজরি💙 নববর্ষ উপলক্ষ্যে সবাইকে হিজরী নববর্ষের শুভেচ্ছা🌹🌿

ইয়া রাব্বুল আলামিন!পবিত্র মাহে রমজানের মাগফিরাতের শেষ দিনে আজ পবিত্র জুমআ💚আজকের এই দিনকে উসিলা করে,তুমি রহমানুর রাহিম ফি...
21/03/2025

ইয়া রাব্বুল আলামিন!
পবিত্র মাহে রমজানের মাগফিরাতের শেষ দিনে আজ পবিত্র জুমআ💚
আজকের এই দিনকে উসিলা করে,
তুমি রহমানুর রাহিম ফিলিস্তিনের মজলুম মুসলিম জনগণের উপর রহম করো, তাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করো🤲😪
আমাদের ঈমানের কমজোরীকে ক্ষমা করো,আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে কবুল করো।
সারা বিশ্বের মুসলিম জাহানকে মাফ করে দাও,আমিন🤲❤️
🌹জুম্মা মোবারক🌹

15/03/2025

আলহামদুলিল্লাহ! আরেকটি সুন্দর সকাল💙🌹🌿

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/03/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/01/2025

💖আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)💖

Address

Ghashirdia
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন:

Share