ছাত্রশিবির, নজরুল বিশ্ববিদ্যালয় - জাককানইবি

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • ছাত্রশিবির, নজরুল বিশ্ববিদ্যালয় - জাককানইবি
Website

ছাত্রশিবির, নজরুল বিশ্ববিদ্যালয় - জাককানইবি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল পেইজ।

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।🌺🌺
31/10/2026

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।🌺🌺

বঙ্গভঙ্গ; শোষণ ও বঞ্চনার ঐতিহাসিক ক্ষণ ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলাকে পশ্চিম ও পূর্বে ভেঙ্গে পৃথক দুটি প্রদেশ গঠন করা হয়...
16/10/2026

বঙ্গভঙ্গ; শোষণ ও বঞ্চনার ঐতিহাসিক ক্ষণ

১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলাকে পশ্চিম ও পূর্বে ভেঙ্গে পৃথক দুটি প্রদেশ গঠন করা হয়। পূর্ব বাংলা ও আসামের রাজধানী করা হয় ঢাকাকে। অন্যদিকে পশ্চিম বাংলার সাথে বিহার ও উড়িশাকে যুক্ত করা হয় এবং এর রাজধানী হয় কোলকাতা।

বৃটিশ সরকারের ভাষ্য অনুসারে প্রায় ৮ কোটি জনসংখ্যার বাংলা প্রদেশকে সুষম উন্নয়ন ও শাসনের স্বার্থে বিভক্ত করা হয়। বঙ্গভঙ্গ বিরোধী সমালোচকরা এর বিপরীতে বৃটিশ সরকারের Divide and Rule নীতির গন্ধ খুঁজে পান।

প্রকৃত অবস্থা ছিল বৃটিশ শাসনের শুরু থেকে বাংলার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠে কোলকাতা। সকল সরকারী অফিস-আদালত, প্রতিষ্ঠান, ব্যবসা ও বাণিজ্যের জন্য সমগ্র বাংলাকে যেতে হতো কোলকাতায়। ফলে কোলকাতা সমগ্র বাংলার ধন ও সম্পদের ভোগসত্ব লাভ করে। ফুলে পেঁপে উঠে কোলকাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবন।

দীর্ঘ বর্ষা মৌসুম, যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ, মুসলমান ভূ-পতিদের প্রতি বৃটিশ শাসকদের শত্রুভাবাপন্ন আচরণ, ব্রাহ্মণ্যবাদী বর্ণ হিন্দুদের বৃটিশ তোষণ, সূর্যাস্ত আইন ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কোলকাতার অভিজাত ও উঠতি মধ্যবিত্ত শ্রেণি ভূমির মালিকানায় একচ্ছত্র আধিপত্য লাভ করে। দূরত্ব ও দূর্যোগে ব্যাপকহারে জমির মালিকানা হারায় কৃষি প্রধান পূর্ব বাংলার মুসলিম ভূ-পতিরা। ফলে বাংলার ধন ও দৌলতের প্রাণকেন্দ্র হয়ে উঠে কোলকাতা।

সময়ের সাথে শিক্ষা, সংস্কৃতি, সমাজিক উন্নয়ন, অর্থনৈতিক সচ্ছলতা ও বাণিজ্যিক বৈষম্য হিন্দু প্রধান পশ্চিম বাংলা এবং মুসলিম প্রধান পূর্ব বাংলায় প্রকট হয়ে উঠে। পূর্ব বাংলার মাঠের ফসল যেন পশ্চিম বাংলার জমিদার শ্রেণির ভোগের উৎস। ফলে মুসলিম প্রধান পূর্ব বাংলায় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক বৈষম্য জনঅসন্তোষ সৃষ্টি করে। দীর্ঘকাল এমন বৈষম্য বিদ্যমান থাকায় পূর্ব বাংলার স্বাতন্ত্র রক্ষা ও মুক্তি অনিবার্য হয়ে উঠে।

পূর্ব বাংলার মুসলিম নেতৃবৃন্দ, বিশেষ করে নবাব স্যার সলিমুল্লাহ, নবাব আলী চৌধুরী, খাজা আতিকুল্লাহ ও ঢাকা নবাব পরিবারের অন্যান্যরা, স্থানীয় জমিদার, আইনজীবী, শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত এবং আলীগড় আন্দোলনের নেতারা মুসলিম অধ্যুষিত বৈষম্যপিড়িত পূর্ব বাংলার অধিকার ও স্বাতন্ত্র্যের জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেন।

পূর্ব বাংলার মতো আসামও ছিল বঞ্চিত ও নিপিড়িত। চট্টগ্রাম বন্দর ও পূর্ব বাংলার সুদীর্ঘ নদীপথ ব্যবহার করে ঢাকাকে কেন্দ্র করে এই অঞ্চলের ভাগ্য উন্নয়নে ১৯০৫ সালের ১৬ই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন। পূর্ব বাংলায় নিপিড়ীত ও বঞ্চিত মানুষেরা নতুন স্বপ্নে জেগে উঠে।

বঙ্গভঙ্গে কোলকাতার বর্ণ হিন্দুদের প্রতিক্রিয়া
সরকারী চাকরী, আইন ব্যবসা, শিক্ষা, বাণিজ্য ও রাজনৈতিক সামর্থ্যের একচ্ছত্র ব্যবহারের ক্ষমতা কোলকাতার বর্ণ হিন্দুদের জন্য অনিশ্চিত হয়ে পড়ে বঙ্গভঙ্গের মাধ্যমে। কোলকাতা কেন্দ্রিক বাঙ্গালী জাতীয়তাবাদের উপর ভর করে গড়ে উঠা এই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক শক্তির বিকেন্দ্রীকরণ মেনে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। একই সাথে বিহারের জনগনের ভাষা হিন্দি এবং উড়িষ্যার ভাষা ওড়িয়া। বিহার ও উড়িষ্যার জনসংখ্যার অনুপাতে পশ্চিম বঙ্গের ভাষা ভিত্তিক বাঙ্গালী জাতিয়তাবাদের একচ্ছত্র ক্ষমতা হুমকির মুখে পড়ে। অন্যদিকে পশ্চিম বঙ্গের ধণিক শ্রেণির জমিদারি ছিল পূর্ব বঙ্গে, নতুন ব্যবস্থায় অভিজাতদের জমিদারি হারানোর ভয়ও পেয়ে বসে। যার ফলে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে। পরবর্তীতে সহিংস স্বদেশী আন্দোলনের জন্ম দেয়। এবং কোলকাতার বর্ণ হিন্দুদের তীব্র আন্দোলন ও বৃটিশ তোষণের মাধ্যমে ১৯১১ সালে এসে বঙ্গভঙ্গ আবার রদ করে বৃটিশ সরকার।

বঙ্গভঙ্গের কেন কোলকাতার বর্ণ হিন্দুদের ভয়ের কারণ…
রাজনৈতিক শক্তি হারানোর অনিবার্য নিয়তি অপেক্ষা করছিল কোলকাতার জন্য। কলকাতা ছিল জাতীয়তাবাদী রাজনীতি ও সংবাদপত্রের কেন্দ্র। সম্পূর্ণ বাংলার নিয়ন্ত্রণ ও রাজনৈতিক গুরুত্ব হারানোর সম্ভাবনা কোলকাতার বর্ণ হিন্দুদের আতংকিত করে তুলে। বিহার ও উড়িষ্যার ভাষা ভিন্ন হওয়ায় কোলকাতা নিজেই ভাষাগত সংখ্যাধিপত্য হারায়। এর ফলে ঢাকা হয়ে উঠবে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। মুসলমান সংখ্যাগরিষ্ঠ ঢাকা বাংলা ভাষা ও সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠবে এটা মেনে নেওয়া কোলকাতার বর্ণ হিন্দুদের জন্য ছিল দুঃসহ কল্পনা। এবং নিজেরাই ভাষা ভিত্তিক সংখ্যালুঘু হয়ে উঠার শংকায় পড়ে যায়। কোলকাতা বাংলার প্রাণকেন্দ্র হওয়ায় হাইকোর্ট, বিশ্ববিদ্যালয় ও প্রশাসনিক চাকরিতে তাঁদের আধিপত্য ছিল। পূর্ববঙ্গের জন্য আলাদা কাঠামো হলে সেই আধিপত্য ক্ষুণ্ণ হতো। পূর্ব বঙ্গের প্রশাসনিক, সামাজিক ও জীবন-জীবীকা উন্নত হলে অর্থনৈতিক আধিপত্য হারানো ছিল সময়ের ব্যাপার। বহু ভদ্রলোকের জমিদারি ছিল পূর্ববঙ্গে, কিন্তু তাঁরা থাকতেন কলকাতায়। নতুন প্রদেশে এই সম্পর্ক জটিল হতো। পূর্ব বাংলা ছিল অনেকটা কোলকাতার জমিদারদের পশু চারণভূমি। পূর্ব বাংলার কৃষকদের শ্রম ও ঘামে তারা হয়ে উঠেছিল বড় বড় জমিদার।

৬ অক্টোবর ১৯০৫ (কার্যকর হওয়ার দিন)
শোকদিবস হিসেবে পালিত হয়: অরন্ধন, উপবাস, খালি পায়ে গঙ্গাস্নান। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে রাখিবন্ধন কর্মসূচি পালন করা হয় । রবীন্দ্রনাথ এই উপলক্ষে গান রচনা করেন ("বাংলার মাটি, বাংলার জল", "ও আমার দেশের মাটি" এবং “আমার সোনার বাংলা”। উগ্র জাতীয়তাবাদী ধারার বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায় (সন্ধ্যা) বন্দে মাতরম ও সন্ধ্যা পত্রিকা তীব্র ভাষায় আন্দোলনের পক্ষে প্রচার চালায়। তাঁরা নিষ্ক্রিয় প্রতিরোধ ও স্বরাজের কথা বলেন। স্বশস্ত্র ধারা গড়ে উঠেছিল অনুশীলন সমিতি ও যুগান্তর গোষ্ঠী নিয়ে। ১৯০৮ সালে মুজাফফরপুরে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর বোমা হামলার মধ্য দিয়ে গোপন সশস্ত্র সংগ্রাম প্রকাশ্যে আসে। উগ্রহিন্দু জাতীয়তাবাদী স্লোগান বন্দে মাতরম (বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে) আন্দোলনের মূল স্লোগান ও গানে পরিণত হয়। ১৯০৬ সালের বরিশাল সম্মেলনে পুলিশি আক্রমণের সময় এই স্লোগান বিশেষ প্রতীক হয়ে ওঠে। মহারাষ্ট্র থেকে আনা শিবাজী উৎসব ও গণপতি উৎসবের রীতি স্বদেশী উদ্দীপনায় যুক্ত হয়। কালী ও দুর্গা সাধনা শক্তি আরাধনার ভাষা ও প্রতীক রাজনীতিতে ব্যবহৃত হয়; ভবানী মন্দির পরিকল্পনা এর উদাহরণ। আন্দোলনে ব্যবহৃত ভাষা ও প্রতীকের ব্যবহার হিন্দু ঐতিহ্য থেকে এসেছিল। যা একটি হিন্দু জাতীবাদী আন্দোলনের চরিত্র নির্দেশ করে। শেখর বন্দ্যোপাধ্যায় তার লেখা Caste, Protest and Identity in Colonial India তে দেখান বর্ণ হিন্দু নেতৃত্বাধীন এই আন্দোলন সাধারণভাবে নিম্নবর্ণের সমর্থন পায়নি; নমঃশূদ্র সমাজের মতো গোষ্ঠীর নিজস্ব সামাজিক-রাজনৈতিক দাবি ও ভিন্ন অগ্রাধিকার ছিল।

পূর্ব বঙ্গে পরিবর্তনের হাওয়া
ঢাকা, শিলং ও চট্টগ্রামের মধ্যে সড়ক, রেল ও নদীপথ উন্নত হয়। কলকাতা-কেন্দ্রিক রেল ব্যবস্থার পরিবর্তে নতুন রেললাইন ও স্টিমার সার্ভিস চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, দিনাজপুর, রংপুর, জলপাইগুড়ি, মালদহ ও রাজশাহীকে যুক্ত করে। চট্টগ্রাম বন্দর বিদেশি বাণিজ্যে সচল হয়ে ওঠে। পূর্ব বাংলার পার্বত্য অঞ্চলে চা শিল্পের এবং পাটশিল্প সম্প্রসারণ হয়। চট্টগ্রাম ও রেঙ্গুনের মধ্যকার বাণিজ্যের নতুন সম্ভাবনা দেখা দেয়। ঢাকা কেন্দ্রিক মুসলমান সমাজে ব্যবসা উদ্যেগের ইতিবাচক হার দেখা দেয়। প্রশাসনিক, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন তরান্বিত হয়। ঢাকা প্রশাসনিক, শিক্ষা ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠার সম্ভাবনা তরান্বিত হয়।

পূর্ববঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নানাবিদ উন্নয়নের আশা দেখিয়ে ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লির দরবার অনুষ্ঠানে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন। কিন্তু এই ঘটনা ও সময় পরবর্তীতে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরাজয় ও বাঙ্গালী মুসলিম জাতিসত্তা দ্বার উন্মোচন করে। ১৯৪৭ সালে ভাষার পরিবর্তে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বেছে নেয় জনতা।

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা🌻
05/10/2026

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা🌻

ইতিহাস সাক্ষী দেয়, "বাংলাদেশের জমিনে হাজার বছর ধরে বাংলাদেশের জনগণ ইসলামের স্বপক্ষে ভূমিকা পালন করেছে। শহীদ তিতুমীরের বা...
03/09/2026

ইতিহাস সাক্ষী দেয়, "বাংলাদেশের জমিনে হাজার বছর ধরে বাংলাদেশের জনগণ ইসলামের স্বপক্ষে ভূমিকা পালন করেছে। শহীদ তিতুমীরের বাঁশেরকেল্লা এদেশের জনগণ তৈরি করেছে।

আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই, ইউনিভার্সিটিতে ৯০ ভাগ ছাত্রকে ইসলামের পতাকাতলে নিয়ে আসতে হবে। এবং সেটা সম্ভব আল্লাহর রসূলের সেই চেতনা দিয়ে, যেটা তিনি তায়েফে দোয়া করেছিলেন, ভালোবাসা দিয়ে।

- শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ
[৩১ ডিসেম্বর ১৯৫২- ৩ সেপ্টেম্বর ২০১৬]


জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬“রোড টু সিরাহ”প্রতিযোগিতার পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা -(পরীক্ষার লিঙ্ক পরীক্ষা...
02/09/2026

জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬
“রোড টু সিরাহ”

প্রতিযোগিতার পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা -

(পরীক্ষার লিঙ্ক পরীক্ষার আগের দিন দেওয়া হবে।)


#সীরাতপাঠপ্রতিযোগিতা

আজ ২৯ আগস্ট।মিশরের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুর্শিদে আ’ম শহীদ সাইয়্যেদ কুতুব (রহ.)_এর শাহাদাতবার্ষিকী।১৯০৬ সা...
29/08/2026

আজ ২৯ আগস্ট।
মিশরের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুর্শিদে আ’ম শহীদ সাইয়্যেদ কুতুব (রহ.)_এর শাহাদাতবার্ষিকী।

১৯০৬ সালে মিশরের এক ধর্মপরায়ণ ও আল্লাহভীরু কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর অনন্য কীর্তি তাফসির ‘ফি জিলালিল কুরআন’ এবং ইসলামী সমাজবিপ্লবের চিন্তাধারা।

কর্মজীবনে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত হন, যা তৎকালীন মিশরে সম্মানজনক পদ ছিল। আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে পড়াশোনার জন্য শিক্ষা মন্ত্রণালয় তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠায়। প্রায় তিন বছর পর তিনি দেশে ফিরে আসেন। সেখানে অবস্থানকালে বস্তুবাদী সমাজব্যবস্থার নানা দুরবস্থা প্রত্যক্ষ করেন। ইসলামই মানবতার একমাত্র সমাধান এই উপলব্ধি থেকে ইখওয়ানুল মুসলিমুনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি যাচাই করে ১৯৪৫ সালে সংগঠনটির সদস্য হন।

পরবর্তীতে বছরের পর বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয় তাঁকে। নানা ধরনের প্রস্তাব দেওয়া হলেও তিনি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন। দ্বীনের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেননি। এরই পরিণতিতে ১৯৬৬ সালের ২৯ আগস্ট তৎকালীন মিশরীয় সরকার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করে। তিনি শাহাদাতের অমিয় সুধা পান করে আল্লাহর মেহমান হয়ে যান।

আল্লাহ তাআলা শহীদ সাইয়্যেদ কুতুব (রহ.)-কে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমীন।

28/08/2026

আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মত || Ami Tomar Kache Khub Oshohai, Chotto Shisur Moto...

#

আলহামুলিল্লাহ! বিশ্ববিদ্যালয়ের নবীনতম ব্যাচকে নিয়ে বার্ষিক শিক্ষাসফর "হাওরে হাওয়া বদল" সম্পন্ন হয়েছে। সফরকালে শিক্ষার্থী...
26/08/2026

আলহামুলিল্লাহ! বিশ্ববিদ্যালয়ের নবীনতম ব্যাচকে নিয়ে বার্ষিক শিক্ষাসফর "হাওরে হাওয়া বদল" সম্পন্ন হয়েছে।

সফরকালে শিক্ষার্থী বন্ধুদের নিয়ে নিকলী হাওর এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার রোড সফর করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা ও বিনোদনমূলক ইভেন্ট আয়োজন এবং পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রশিবির সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন এবং জাককানইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শরিফুল ইসলাম খালিদ সহ কেন্দ্রীয় ছাত্রশিবিরের সম্পাদকবৃন্দ।

19/08/2026

ভবিষ্যতের জন্য দক্ষ তরুণ প্রজন্ম গড়তে এক অনন্য উদ্যোগ — ThriveGen (Future-Proofing Bangladesh's Youth)! 🚀🇧🇩

বর্তমান পরিবর্তনশীল বিশ্বে কর্মজগতে সফল হতে শুধু একাডেমিক ডিগ্রিই যথেষ্ট নয়। প্রয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বগুণের সঠিক সমন্বয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য যোগ্য ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে এবং Thriving Skills-এর সার্বিক সহায়তায় পরিচালিত হচ্ছে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রোগ্রাম ThriveGen।

এটি কেবল কয়েকটি বিচ্ছিন্ন কোর্স নয়, বরং এটি একটি Continuous Learning Journey—যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ধাপে দক্ষ করে তুলবে।

📌 প্রোগ্রাম স্ট্রাকচার ও বিশেষ সুবিধাসমূহ
* বছরে ৮টি কোর্স: প্রতিটি স্তরের শিক্ষার্থীরা প্রতি কোয়ার্টারে (৩ মাসে) ২টি করে, ১ বছরে ৪টি কোয়ার্টারে মোট ৮টি Soft Skills ও Hard Skills কোর্স সম্পন্ন করার সুযোগ পাবে।
* ত্রৈমাসিক অ্যাসেসমেন্ট: প্রতি ৩ মাস পর পর অর্জিত দক্ষতা যাচাইয়ের জন্য অনলাইন মূল্যায়ন পরীক্ষা।
* সেরা ১০০ জনের জন্য পুরস্কার: সার্বিক পারফরম্যান্স ও অ্যাসেসমেন্টের ভিত্তিতে নির্বাচিত সেরা ১০০ জন শিক্ষার্থীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
* স্বীকৃত সার্টিফিকেশন: প্রতিটি কোর্স সফলভাবে সম্পন্ন শেষে মিলবে ইন্ডাস্ট্রি-ভ্যালিডেটেড ডিজিটাল সার্টিফিকেট।
* ThriveGen LMS: যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে নিজের সুবিধামতো শেখার সুযোগ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

* ওয়েবসাইট: https://thrivingskill.com/thrive-gen/q-1/ #

* WhatsApp Support: +8801312100288

Organized By: Bangladesh Islami Chhatrashibir

Organizing Partner: Thriving Skills

ছাত্রশিবির আয়োজিত জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬ ‘রোড টু সীরাহ’-এর রেজিস্ট্রেশনের আর মাত্র ৩ দিন বাকি!যারা এখনো রেজিস্...
18/08/2026

ছাত্রশিবির আয়োজিত জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬ ‘রোড টু সীরাহ’-এর রেজিস্ট্রেশনের আর মাত্র ৩ দিন বাকি!

যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তারা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন লিংক কমেন্টে।

Address

Jatiya Kabi Kazi Nazrul Islam University
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, নজরুল বিশ্ববিদ্যালয় - জাককানইবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby non profit organizations