একজন বাংলাদেশ

Directions

একজন বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from একজন বাংলাদেশ, Nonprofit Organization, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, Maulvi Bazar.

11/11/2026

রতনের মায়ের ঘরটা এতো মায়া লাগে। আজ ফাইনালি ঘরের চারপাশে টিন দেয়া হলো এবং ঢালাই ফিনিশিং দেয়া হলো। ঘরের ফ্লোরের লাল রঙ টা আর চারপাশের নীল রঙ টা মন ছুয়ে যায়। যারা এখানে শ্রম দিয়েছে,তারা এই ঘর টাকে খুবই ভালোবেসে ফেলেছে। রতনের মায়ের আবদার এখন ঘরের বাহিরের বারান্দা এবং লেপ তোষক। উনার পিঠে ব্যথা করে। ইনশাআল্লাহ এই আবদার গুলোও আমরা পূরণ করবো।
আমরা ভালো কাজ করতে চাই কিন্তু আমাদের শক্তি কম। আমি অনুরোধ করবো যারা আমাদের চেয়ে শক্তিশালী আছেন, আমাদের এই লিলিপুট ভলান্টিয়ারদের সাথে এসে যুক্ত হয়ে আমাদের মনোবল বাড়ান। গ্রামের শিক্ষকমণ্ডলী যারা আছেন আপনারা এগিয়ে আসুন। আমরা এক হইলে সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ।

হয়তো একদিন নিজস্ব ট্রেনিং সেন্টার হবে আমাদের। কিন্তু চায়ের দোকানে বসে দেড় ঘন্টার মধ্যে এতকিছু শেখা এবং জীবনের প্রথম বিতর...
22/10/2026

হয়তো একদিন নিজস্ব ট্রেনিং সেন্টার হবে আমাদের। কিন্তু চায়ের দোকানে বসে দেড় ঘন্টার মধ্যে এতকিছু শেখা এবং জীবনের প্রথম বিতর্ক প্রতিযোগিতা এবং কবিতা প্রেক্টিসের এই অভিজ্ঞতা থেকে যাবে স্মৃতির পাতায়।

প্রশিক্ষণের দ্বিতীয় দিন আজ তারা শিখলো কিভাবে উপস্থাপনা করতে হয়। কিভাবে শুদ্ধ উচ্চারণ করতে হয়। কিভাবে নিজের পরিচয় দিতে হয়...
22/10/2026

প্রশিক্ষণের দ্বিতীয় দিন আজ তারা শিখলো কিভাবে উপস্থাপনা করতে হয়। কিভাবে শুদ্ধ উচ্চারণ করতে হয়। কিভাবে নিজের পরিচয় দিতে হয়।

মানব কল্যাণ স্কুলের শিক্ষার্থীদের জন্য একজন বাংলাদেশ এর প্রশিক্ষণ পর্বের সূচনা তারা শিখবে অনেক কিছু।ইনশাআল্লাহ
22/10/2026

মানব কল্যাণ স্কুলের শিক্ষার্থীদের জন্য একজন বাংলাদেশ এর প্রশিক্ষণ পর্বের সূচনা
তারা শিখবে অনেক কিছু।ইনশাআল্লাহ

22/10/2026

"একজন বাংলাদেশ" এর স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালা
আজ ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন হলো। আগামী বৃহস্পতিবার মূল পর্বের সূচনা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি সকাল সন্ধ্যা পাঠচক্র চলবে।

"জ্ঞান বিতরণ করলে কখনো কমে না, বরং তা প্রদীপের আলোর মতো—একটি প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বালালেও আলোর তীব্রতা কমে না।"

"কাঁদিবে না, ঝরিবে না, শুধু চেষ্টা করিয়া যাইবে।"
"চেষ্টা হলো সেই চাবি, যা ব্যর্থতার তালা ভেঙে একদিন সফলতার দরজা খুলে দেয়।"

যে নদী বইতে চায়, পাথর তাকে পথ করে দেয়;
যে মানুষ জিততে চায়, ভাগ্য তাকে সুযোগ দিতে বাধ্য হয়।"

"মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি..."

শ্রীমঙ্গলের আলোচিত জুলাই যোদ্ধা, অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর Babul Ahmed ভাই কেন আটক??!! জানতে চায় শ্র...
01/10/2026

শ্রীমঙ্গলের আলোচিত জুলাই যোদ্ধা, অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর Babul Ahmed ভাই কেন আটক??!!
জানতে চায় শ্রীমঙ্গল বাসী।
বাবুল ভাইয়ের ফেসবুক আইডিতে তার স্ত্রী পোস্ট লিখে জানান, বাবুলের সাথে কথা আছে বলে তাকে থানায় ডেকে নেওয়া হয়।

মৌলভীবাজার সদর থানার ওসী জানান,তার নামে কি মামলা আছে তিনি জানেন না। এসপি স্যারের নির্দেশে বাবুলের নিরাপত্তার জন্য তাকে শ্রীমঙ্গল থানা থেকে সদর থানায় আনা হয়েছে।
তার অপরাধ কি! প্রশ্ন করা হলে,উত্তরে পুলিশ জানায়,এ ব্যাপারে তারা কিছু জানে না। শ্রীমঙ্গল থানার ওসি বলতে পারবে!!

এই হলো অবস্থা!!

Babul Ahmed  একজন রাস্ট্র স্বীকৃত জুলাই যোদ্ধা। সে একমাত্র ব্যক্তি যে সব আমলে প্রতিবাদ করে গেছে এবং যাচ্ছে । এখনকার হেডম...
01/10/2026

Babul Ahmed একজন রাস্ট্র স্বীকৃত জুলাই যোদ্ধা। সে একমাত্র ব্যক্তি যে সব আমলে প্রতিবাদ করে গেছে এবং যাচ্ছে । এখনকার হেডম ওয়ালা নেতারা যখন জুলাই বিপ্লব ও তার পূর্বে খাটের নিচে লুকিয়ে বা সমঝোতা করে চলছিল তখন রাজপথে এক বাবুল একাই প্রকাশ্যে লড়াই করে গেছে। নিজ দলের সরকার ক্ষমতা গ্রহণ করার পরও বাবুলের আদর্শ পরিবর্তন হয়নি। সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে । যাই হোক এবার মূল কথায় আসি। বাবুলের বড় মেয়ে আলিফা এবার তৃতীয় শ্রেণির বোর্ড (নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ) পরীক্ষা দিবে। বাবুল সারাদিন পরিশ্রম করে যা কিছু আয় করে তা দিয়ে মেয়েদের খরচ বহন করে। ফেইসবুকে বাবুলের স্ত্রীর প্রদত্ত তথ্য মতে তার বাচ্চাদের সামনে তাকে নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগের সময় বাবাকে প্রায়ই একই কায়দায় নির্যাতনের কথা শুনেছে এবং বর্তমান সরকারের সময় নিজ চোখে দেখেছে। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু তাদের বাবার উপর নির্যাতনের চিত্র একই রয়ে গেছে। সন্তানের সামনে পিতাকে নির্যাতন এমন চিত্র একটা বাচ্চার উপর কি ধরনের মানসিক চাপ তৈরি করে তা লিখে বা বলে বুঝানো কঠিন। আমরা চিন্তিত এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা বোর্ড পরীক্ষায় এর প্রভাব কত গভীর হবে তা সময়ের সাথে সাথে ফুটে ওঠবে। আমরা সারা বাংলাদেশের সাধারণ জনগণকে বিষয়টি গুরুত্বসহকারে অনুধাবণ করার জন্য অনুরোধ করছি এবং বাবুলের দ্রুত মুক্তির ব্যাপারে আওয়াজ ও পদক্ষেপ নিতে বিনীত অনুরোধ করছি।

01/10/2026

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সাহসী সৈনিক, জুলাই যোদ্ধা বাবুল ভাইকে গতকাল রাত কোনো অভিযোগ ছাড়াই বাসা থেকে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী সন্তানের সামনেই তাকে মারধর করা হয়।
সবাই বাবুল ভাইয়ের পাশে দাড়ান। বর্তমানে মৌলভীবাজার সদর থানায় তাকে আটকে রাখা হয়েছে।

17/09/2026

প্রথম রিয়েল লাইফ ভাইবা দিচ্ছেন এই ভাই

17/09/2026

Law Student হওয়ার আগে এই ভিডিওটি Must

Address

টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when একজন বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share