Human Welfare Association

Human Welfare Association কামালপুর ইউনিয়নে সামাজিক উন্নয়ন ও সচেতনা ভিত্তিক একটি সামাজিক সংগঠন।

৩ নং কামালপুর ইউনিয়নের গর্ব, মৌলভীবাজার জেলার উদীয়মান তরুণ সমাজকর্মী প্রিয় ভাই হুসাইন আহমদ আমাদের সবার কাছে পরিচিত একটি ...
12/03/2026

৩ নং কামালপুর ইউনিয়নের গর্ব, মৌলভীবাজার জেলার উদীয়মান তরুণ সমাজকর্মী প্রিয় ভাই হুসাইন আহমদ আমাদের সবার কাছে পরিচিত একটি মানবিক মুখ। সমাজের কল্যাণে এবং মানুষের সেবায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
বিশেষ করে করোনা মহামারির কঠিন সময়ে যখন অনেকেই ভয়ে ঘরে অবস্থান করছিলেন, তখন হুসাইন আহমদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের দাফন, অক্সিজেন সেবা, খাদ্য সহায়তা সহ অসংখ্য মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছেন।
এমন একজন নম্র, ভদ্র ও মানবিক সমাজকর্মীর উপর মামুন নামে এক সন্ত্রাসীর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
সকল সমাজকর্মীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—মৌলভীবাজার জেলা শহর কোনো সন্ত্রাসীর আশ্রয়স্থল নয়। মানবতার পথে যারা কাজ করে, আমরা তাদের পাশে আছি এবং সবসময় থাকব।

16/10/2025

Cricket Players Association Of Kamalpur💚
শুভ কামনা।

হিউম্যান ওয়েফেয়ার এসোসিয়েশন এর অন্যতম সেচ্ছাসেবী সহ সাধারণ সম্পাদক মৃদুল আল হাদীর ডেনমার্ক গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে...
22/09/2024

হিউম্যান ওয়েফেয়ার এসোসিয়েশন এর অন্যতম সেচ্ছাসেবী সহ সাধারণ সম্পাদক মৃদুল আল হাদীর ডেনমার্ক গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সমাজের কল্যনে সংগঠনের নিবেদিত এই সেচ্ছাসেবীর প্রবাস জীবনের সফলতা কামনা করি।

আলহামদুলিল্লাহ...আজ আমাদের হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন  এর পক্ষথেকে প্রস্তাবিত "প্লাবনবাসীর পূর্নবাসন ২০২৪" এর প্রাপ্ত ...
16/09/2024

আলহামদুলিল্লাহ...
আজ আমাদের হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষথেকে প্রস্তাবিত "প্লাবনবাসীর পূর্নবাসন ২০২৪" এর প্রাপ্ত অনুদান ১ম পর্যায়ে ৩৫টি পরিবারের মধ্যে বন্টন সম্পন্ন করা হয়। অতিসত্তর দ্বিতীয় পর্যায় বাস্তবায়িত হবে।প্রতিবারের মত আপনাদের সকলের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি।

বিদ্র: কোন গ্রহিতার চেয়ারা সম্ভলিত স্পস্ট ছবি ফেইসবুকে বা সসিয়াল মিডিয়ায় প্রকাশ করা আমাদের সংগঠন সমর্থন করে না।জবাবদিহিতার সার্থে অল্পমাত্রায় ছবিযুক্ত পোস্ট করা হয়ে থাকে।

কৃতজ্ঞতায়: হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন , কামালপুর।

আসসালামুয়ালাইকুম, বিদ্যমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের ইউনিয়ন এর নদী বেষ্টিত বেশ কিছু পরিবার সহ জেলা ব্যাপি বিভিন...
29/08/2024

আসসালামুয়ালাইকুম,
বিদ্যমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের ইউনিয়ন এর নদী বেষ্টিত বেশ কিছু পরিবার সহ জেলা ব্যাপি বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মাধ্যমে পূনবাসন সহায়তা সামাগ্রী বিতরন কার্যক্রম "প্লাবনবাসীর পূর্নবাসন ২৪" এর উদ্যোগ হাতে নেয়া হয়েছে। বন্যা পরবর্তি সময়ে তাদের ক্ষয় ক্ষতি মোকাবিলায় আমরা তাদের পাশে দাড়াতে চাই। তাই উক্ত সহায়তা কার্যক্রমে আপনাদের সকলে সামান্যতম হলে অংশগ্রহণ প্রত্যাশা করছি।

বিকাশ:
01925089646

ইউ কে একাউন্ট নাম্বার
"BARCLAYS BANK"
MD SHIRAZUL HASAN
AC: 53059146
Short Code: 20-27-28
Ref: Flood24

বাংলাদেশ
একাউন্ট নাম্বার :
0851020036082
মহসিন আলী
ইষ্টার্ন ব্যাংক লিমিটেড ,
মৌলভীবাজার শাখা।

আহবানে : হিউম্যান ওয়েল ফেয়ার এসোসিয়েশন , কামালপুর, মৌলভীবাজার।

আসসালামুয়ালাইকুম, বিদ্যমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের ইউনিয়ন এর নদী বেষ্টিত কিছু পরিবার সহ জেলা ব্যাপি বিভিন্ন অ...
29/08/2024

আসসালামুয়ালাইকুম,
বিদ্যমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের ইউনিয়ন এর নদী বেষ্টিত কিছু পরিবার সহ জেলা ব্যাপি বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মাধ্যমে পূনবাসন সহায়তা সামগ্রী বিতরন কার্যক্রম "প্লাবনবাসীর পুনর্বাসন ২৪" এর উদ্যোগ হাতে নেয়া হয়েছে। বন্যা পরবর্তি সময়ে তাদের ক্ষয় ক্ষতি মোকাবিলায় আমরা তাদের পাশে দাড়াতে চাই। তাই উক্ত সহায়তা কার্যক্রমে আপনাদের সকলে সামান্যতম হলে অংশগ্রহণ প্রত্যাশা করছি।

বিকাশ:
মহসিন আলী।
01925089646

ইউ কে একাউন্ট নাম্বার
"BARCLAYS BANK"
MD SHIRAZUL HASAN
AC: 53059146
Short Code: 20-27-28
Ref: Flood24

বাংলাদেশ
একাউন্ট নাম্বার :
0851020036082
মহসিন আলী
ইষ্টার্ন ব্যাংক লিমিটেড ,
মৌলভীবাজার শাখা।

আহবানে:হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন,কামালপুর, মৌলভীবাজার।

অধ্যরোজ মঙ্গলবার  আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সংগঠন এর দায়িত্বশীলদের সাথে করনীয় শীর্ষক এক   প্রাথমিক ...
06/08/2024

অধ্যরোজ মঙ্গলবার আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সংগঠন এর দায়িত্বশীলদের সাথে করনীয় শীর্ষক এক প্রাথমিক আলোচনা করা হয়। আমাদের বিশ্বাস আপনারা এই গ্রুপে প্রতি যে সম্মান প্রদর্শন করে দেশের বর্তমান জটিল পরিস্থিতিতে একসাথে আমাদের এই ইউনিয়ন কে এগিয়ে নেয়ার যে প্রত্যায় ব্যাক্তকরে যাচ্ছেন তা সত্যিই প্রসংশনীয়। অদুর ভবিষতে আমরা যে কোন পরিস্থিতিতে একসাথে চলব ইনশাআল্লাহ। বিদ্যমান কোন পরিস্থিতি যাতে আমাদের পারস্পরিক আন্তরিকতা ও যোগাযোগে বিগ্ন ঘটাতে না পারে এবং ইউনিয়ন এর শান্তি প্রতিষ্ঠায় যার যার অবস্থান থেকে সহনশিলতার পরিচয় দিতে সর্বাত্তক সহযোগিতা কামনা করছি।

আহবানে : হিউম্যান ওয়েল ফেয়ার এসোসিয়েশন , কামালপুর ইউনিয়ন।

05/08/2024

আমাদের হিউম্যান ওয়েল ফেয়ার এসোসিয়েশন দেশে চলমান পেক্ষাপট এর মাধ্যমে সৃষ্টি হওয়া যে কোন পরিস্থিতে স্থিতিশীলতা বিরাজমান থাকবে এটা প্রত্যাশা করে। বিশেষ করে ইউনিয়ন অভ্যন্তরে যে কোন আগ্রাসী কার্যক্রম যেমন কারো ব্যাক্তিগত ব্যাবসা প্রতিষ্ঠান , অফিস বা বাসায় হামলা বা কোন প্রকার কুরুচিপূর্ণ মন্তব্য এর প্রতি তিব্র নিন্দা জানাচ্ছি এবং সকল শ্রেনী পেশার মানুষ একসাথে ইউনিয়ন কে এগিয়ে নেয়ার আহবান জানাচ্ছি।

আহবানে : হিউম্যান ওয়েল ফেয়ার এসোসিয়েশন, কামালপুর , মৌলভীবাজার।

26/07/2024

একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চার পাশের বাতাসকে
============================

নিম গাছ পরিবেশগত ভাবে খুবই উপকারী । এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেগুলোতে তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে । নিম গাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে সীসা শোষণ করে। ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতা নিম গাছের রয়েছে। ১৯৯৬ সালে আন্তর্জাতিকভাবে একটি সমীক্ষা ইঙ্গিত দেয় যে নিম গাছ শিল্প এলাকায় ও শহুরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলির মধ্যে একটি এবং এটি পরিচিত হট স্পটগুলিতে সবুজ বেল্টের মত কাজ কর।
নিমের কার্বন ডাই-অক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি। এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাই-অক্সাইডের ১৪ টি মাইক্রোমোল ( প্রতি বর্গ মিটার) ঠিক করতে পারে। নিম গাছের পত্র পৃষ্ট সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড ফিক্স করার জন্য একটি ভাল বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে সালফার ডাই-অক্সাইড।
একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চার পাশের বাতাসকে।

নিম আমাদের দেশীয় গাছ, আবহাওয়া উপযোগী এবং যে কোনো ধরনের মাটিতে জন্মে। নিম গাছ দ্রুত বর্ধণশীল, পানির স্তর ধরে রাখে, মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে। নিমের তেল মানুষ, গরু ও পশুপাখির উকুননাশক এবং চর্মরোগ নিরোধক। নিমের তেল, খৈল ও পাতা প্রাকৃতিক কীট নিবারক ও সার হিসাবে ব্যবহৃত হয়। নিমের কাঠ অধিক মূল্যবান, উন্নত মানের, স্বাস্ব্যকর ও পরিবেশসম্মত এবং এই কাঠ দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায় যা উঁই, ঘৃণ আ অন্য পোকায় নষ্ট করে না।
নিম গাছ অন্যান্য গাছের চেয়ে বেশি অর্থকরি এবং পরিচর্যায় তেমন খরচ নেই। নিম বাড়ির আঙিনা, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ সর্বত্র লাগানো যায়। নিম গাছের গন্ধে আশপাশের ফসলেও কীট-পতঙ্গ আসে না ! তাই ফসলের মাঠেও নিম গাছ লাগানো উপকারী। তুলনামূলকভাবে নিমের অথনৈতিক গুরুত্ব অন্যান্য কাঠ, ফল ও ঔষধী গাছ থেকে অনেব বেশি। নিমের পাতা হাম, বসন্ত, ঘা, খুজলি, পাঁচড়া ও চুলকানিতে ব্যবহার হয়। নিম গাছে রোগ-ব্যাধি হয় না এবং এই গাছ গরু-ছাগলে খায় না। নিম গাছকে বিজ্ঞানীরা আগামী শতকের মহামূল্যবান বৃক্ষ হিসাবে চিহ্নিত করেছেন এবং নিম গাছের তৈরি ওষুধ রাসায়নিক ওষূধের চেয়ে বেশি উপকারে আসবে বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের মতো দরিদ্র দেশে নিম অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় দেখা গেছে ১০ বছর বয়সের দু‘টি নিম গাছের পাতা, ফল, তেল, ও ডালপালা বিক্রি করে সে আয় থেকে ৫ জনের একটি পরিবারের সারা বছরের মৌলিক চাহিদা পূরণ সম্ভব।

সামনে গাছ লাগানোর মৌসুম শুরু হবে। সবার বাড়ির খালি জায়গায় রাস্তার ধারে যার যার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারি।আসুন গাছ লাগাই, অক্সিজেনের ফাক্টরী গড়ে তুলি।

(একটি সংগ্রহিত, জনসচেতনতা মূলক পোস্ট)

আমাদের সংগঠন এর  একজন সুযোগ্য মেধাবী নেতৃত্বদানকারী সংগঠক আমাদের প্রিয় Dulal Husain Juman ইতিমধ্যে নিজেকে আমাদের সমগ্র ই...
12/07/2024

আমাদের সংগঠন এর একজন সুযোগ্য মেধাবী নেতৃত্বদানকারী সংগঠক আমাদের প্রিয় Dulal Husain Juman ইতিমধ্যে নিজেকে আমাদের সমগ্র ইউনিয়ন তথা এই জেলায় নিজেকে একজন যোগ্য মানবকর্মী হিসেবে প্রমাণিত করেছেন এবং পর্যায়ক্রমে যুক্তরাজ্যে তার এই উচ্চতর ডিগ্রি অর্জন আবারো প্রামান করে যে আমাদের সংগঠন এর প্রতিটি তরুন তাদের সত্যিকারের মেধার বিকাশ ঘটাতে পারলে দেশ পেরিয়ে পৃথিবীর যে কোন প্রান্তে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম।

আমাদের সংগঠন এর সাবেক সাধারণ সম্পাদক সকলের প্রিয় Dulal Husain Juman এর অর্জন নিশ্চয়ই ইউনিয়ন এর তরুনদের কে এ আরো বেশি আত্নবিশ্বাসী করবে যে ইচ্ছাশক্তি থাকলে সামাজের মানুষের পাশে থেকেও মানুষের সুখ দুঃখে সময় দিয়েও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

আমাদের এই মেধাবী সংগঠক এর সাফল্যে আমরা সত্যিই সম্মানিতবোধ করছি , এগিয়ে যাক আমাদের Human Welfare Association এগিয়ে যাক আমাদের প্রিয় এই কামালপুর ইউনিয়ন ।

বর্তমানে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে আমাদের দেশে। কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ চাচ্ছেন পেজে। কিন্তু আপনি ...
01/06/2024

বর্তমানে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে আমাদের দেশে। কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ চাচ্ছেন পেজে। কিন্তু আপনি কি জানেন এই গাছ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর ?

ডালপালা বিস্তার ছাড়াও গাছটির মূল থাকে ১৫ মিটার গভীরে। পানি ও খনিজ লবণ শোষণ ছাড়াও এরা অতিরিক্ত পানি শুষে ডালপালায় জমা রাখে। ফলে যে জায়গায় গাছটি লাগানো হয়, সে স্থানটি হয়ে পড়ে পানিশূন্য ও কমে যায় উর্বরতা শক্তি।

এতে পানির স্তর নিচে নামাসহ অন্য প্রজাতির গাছের স্বাভাবিকতা নষ্ট হয়ে পরিবেশ হুমকির মুখে পড়ে। এসব জানার পরও উত্তরাঞ্চলে ইউক্যালিপটাস গাছ লাগানোর হিড়িক পড়েছে। এতে এ অঞ্চল একদিন মরু অঞ্চলে পরিণত হতে পারে।

জমির আইল, কৃষিজমি ও পতিত জমিতে লাগানো এ গাছ উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি করে। ইউক্যালিপটাসের পাতা ও ডালপালা জমিতে পড়লে এর পাতা বা ডালগুলো জৈব সারের পরিবর্তে অজৈব/রাসায়নিক পদার্থের মতো কাজ করে কৃষিজমিকে অনুর্বর করে, রাসায়নিক এর মত কাজ করার কারণ এই গাছের ডাল পালা তে দাহ্য জাতীয় উপকরণ বিদ্যমান। ফলে ফসলের উৎপাদন কমে যায়। এত কিছু জানার পরও কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত?

এ বিষয়ে কৃষকরা জানান, অন্যান্য গাছের তুলনায় ইউক্যালিপটাস গাছ দ্রুত বড় হয়। এ কাঠের চাহিদা বেশি, কাঠে ঘুণ ধরে না, দামও বেশি। তাই ইউক্যালিপটাস গাছ রোপণ করেন তারা।

তবে আবাদি জমির আইলে ইউক্যালিপটাস রোপণ করায় দিন দিন ফসলের উৎপাদন কমে যাচ্ছে, সেটিও স্বীকার করেছেন তারা।

কৃষি অফিসার এবং পরিবেশ বিজ্ঞানীদের মতে, সাধারণ গাছ প্রকৃতি ও পরিবেশের ভারাসাম্য রক্ষার পাশাপাশি প্রাণিকুলের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে কার্বন ডাই অক্সাইড,নাইট্রোজেন গ্রহণ করে আর অক্সিজেন সরবরাহ করে সহায়তা করে। কিন্তু ইউক্যালিপটাস তা করলেও রাতে শ্বসন এর সময় এ গাছ বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ, ও অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড ত্যাগ এবং নাইট্রোজেন নির্গমন করে।

আবাদি জমির আইলে এ গাছ থাকলে ক্ষেতে পোকামাকড় ও রোগবালাই বেড়ে যায়। ইউক্যালিপটাস গাছ জমির উর্বরতা শক্তি কমিয়ে দেওয়াসহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতিসাধন করে।

কৃষি বিভাগ মাঠপর্যায়ে এ গাছ না লাগাতে এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে কৃষকদের নিরৎসাহিত করে যাচ্ছে।

সুতরাং ইউক্যালিপটাস গাছ, রেইন ট্রি এর মত ক্ষতিকারক গাছ না লাগিয়ে ফল গাছ লাগান, বট,পাকুর এর মত ছায়া দেয় এমন গাছও বাড়তে দিন।

একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ বাতাসকে ঠান্ডা রাখতে সক্ষম। নিম গাছ পরিবেশগত ভাবে খুবই উপকারী । এটি খুব ...
13/05/2024

একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ বাতাসকে ঠান্ডা রাখতে সক্ষম।

নিম গাছ পরিবেশগত ভাবে খুবই উপকারী । এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেগুলোতে তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে । নিম গাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে সীসা শোষণ করে। ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতা নিম গাছের রয়েছে। ১৯৯৬ সালে আন্তর্জাতিকভাবে একটি সমীক্ষা ইঙ্গিত দেয় যে নিম গাছ শিল্প এলাকায় ও শহুরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলির মধ্যে একটি এবং এটি পরিচিত হট স্পটগুলিতে সবুজ বেল্টের মত কাজ কর।
নিমের কার্বন ডাই-অক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি। এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাই-অক্সাইডের ১৪ টি মাইক্রোমোল ( প্রতি বর্গ মিটার) ঠিক করতে পারে। নিম গাছের পত্র পৃষ্ট সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড ফিক্স করার জন্য একটি ভাল বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে সালফার ডাই-অক্সাইড।
একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চার পাশের বাতাসকে।

নিম আমাদের দেশীয় গাছ, আবহাওয়া উপযোগী এবং যে কোনো ধরনের মাটিতে জন্মে। নিম গাছ দ্রুত বর্ধণশীল, পানির স্তর ধরে রাখে, মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে। নিমের তেল মানুষ, গরু ও পশুপাখির উকুননাশক এবং চর্মরোগ নিরোধক। নিমের তেল, খৈল ও পাতা প্রাকৃতিক কীট নিবারক ও সার হিসাবে ব্যবহৃত হয়। নিমের কাঠ অধিক মূল্যবান, উন্নত মানের, স্বাস্ব্যকর ও পরিবেশসম্মত এবং এই কাঠ দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায় যা উঁই, ঘৃণ আ অন্য পোকায় নষ্ট করে না।
নিম গাছ অন্যান্য গাছের চেয়ে বেশি অর্থকরি এবং পরিচর্যায় তেমন খরচ নেই। নিম বাড়ির আঙিনা, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ সর্বত্র লাগানো যায়। নিম গাছের গন্ধে আশপাশের ফসলেও কীট-পতঙ্গ আসে না ! তাই ফসলের মাঠেও নিম গাছ লাগানো উপকারী। তুলনামূলকভাবে নিমের অথনৈতিক গুরুত্ব অন্যান্য কাঠ, ফল ও ঔষধী গাছ থেকে অনেব বেশি। নিমের পাতা হাম, বসন্ত, ঘা, খুজলি, পাঁচড়া ও চুলকানিতে ব্যবহার হয়। নিম গাছে রোগ-ব্যাধি হয় না এবং এই গাছ গরু-ছাগলে খায় না। এই গাছ জীববৈচিত্র্য রক্ষা করে, পাখিরা এই গাছের ফল খায়। নিম জন্মনিয়ন্ত্রণ, মশক নিধন, কৃমিনাশ, অজীর্ণ ও ডায়াবেটিস রোগে ব্যবহার হয়। নিমের শুকনো পাতা মূল্যবান কাপড়-চোপড়, বীজ ও ফসল সংরক্ষণে এবং পোকা দমনে ব্যবহার করা হয়। নিমের কসমেটিকস স্বাস্থ্য উপযোগী এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন। নিমের শিকড়, ছাল ডাল-পালা পাতা, ফুল, ফল এবং বীজসহ সকল কিছুই ব্যবহার উপযোগী এমনকী নিমের ছাইও।
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখার জন্য, দাঁতের মাজন ও পেস্ট তৈরিতে নিম ব্যবহার হয়। নিমের তেল মাথা ঠান্ডা রাখে, টাক মাথায় চুল গজায় এবং চুল পড়া বন্ধ করে। নিম সার ও কীটনাশক, মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণী এবং উপকারী কীটপতঙ্গের জন্যে ক্ষতিকর নয়। নিম কুষ্ঠ ও অজীর্ণ রোগে উপকারী, ইহা এন্টিসেপটিক এবং যৌন রোগ নিরামক। নিম একটি ধনন্তরী মহৌষধ এবং সর্বোপরি যে বাড়িতে নিম গাছ থাকে সে বাড়ি সকল প্রকার রোগ-ব্যাধিমুক্ত থাকে। নিম গাছকে বিজ্ঞানীরা আগামী শতকের মহামূল্যবান বৃক্ষ হিসাবে চিহ্নিত করেছেন এবং নিম গাছের তৈরি ওষুধ রাসায়নিক ওষূধের চেয়ে বেশি উপকারে আসবে বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের মতো দরিদ্র দেশে নিম অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় দেখা গেছে ১০ বছর বয়সের দু‘টি নিম গাছের পাতা, ফল, তেল, ও ডালপালা বিক্রি করে সে আয় থেকে ৫ জনের একটি পরিবারের সারা বছরের মৌলিক চাহিদা পূরণ সম্ভব।

সামনে গাছ লাগানোর মৌসুম শুরু হবে। সবার বাড়ির খালি জায়গায় রাস্তার ধারে যার যার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারি।আসুন গাছ লাগাই, অক্সিজেনের ফাক্টরী গড়ে তুলি।

Address

Moulvibazar
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Human Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share