TRY KUET SOCIAL SERVICE CLUB...
ট্রাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েটের) একটি মানবকল্যাণমূলক সংগঠন!! A Non-Profit Voluntary Organization of KUETians
(7)

আমরা অনেকেই প্রতি শীতে নতুন নতুন গরমের কাপড় কিনে থাকি। নতুন কাপড়ের ভীড়ে আবেদন হারায় সেই পুরানো কাপড়গুলো, হয়তো অবহেলা...
01/12/2024

আমরা অনেকেই প্রতি শীতে নতুন নতুন গরমের কাপড় কিনে থাকি। নতুন কাপড়ের ভীড়ে আবেদন হারায় সেই পুরানো কাপড়গুলো, হয়তো অবহেলায় ফেলেও দেই আমরা। অন্যদিকে, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে দুর্ভোগ বাড়তে থাকে অসহায় রাস্তায় পড়ে থাকা শিশু, বৃদ্ধ -বৃদ্ধা ও নিম্নবিত্ত মানুষগুলোর। আমরা হয়তো তাদের শীত নিবারণে কিছুটা হলেও চেষ্টা করতে পারি।

আপনার অযত্নে থাকা গরম কাপড়গুলো হয়তো বেঁচে থাকার এক আশ্বাস হয়ে দাড়াতে পারে অসহায় বস্ত্র-বাসস্থানহীণ এই মানুষগুলোর কাছে। তারই প্রেক্ষিতে আমরা সকল কুয়েটিয়ানদের কাছে থেকে সংগ্রহ করছি পুরনো শীতবস্ত্র। আপনাদের অনাকাঙ্ক্ষিত অথবা পুরনো শীতবস্ত্রগুলো আমাদের ডোনেট করতে পারেন, আমাদের ভলান্টিয়াররা আপনাদের কাছ থেকে সেইগুলো কালেক্ট করে নিবে, যা পৌঁছে যাবে প্রান্তিক অসহায় হতদরিদ্র কোনো বৃদ্ধ বাবা, মা, কিংবা ভাই-বোনের শীতের শেষ সম্বল হিসেবে।

যেকোনো প্রয়োজনে
Sium [KJAH:210] 01988027300
Safwan [DMARH:110] 01968905316
Siam [BSMRH:305E] 01744727432
Asif [FHH:108] 01736492400
Asif [AEH:502E] 01902029121
Nimat [LSH:318N] 01911289207
Urmi [RH: N-1018]

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ক১৮ ব্যাচের শিক্ষার্থী তন্ময় সেনের বাবা দীর্ঘদিন প...
30/11/2024

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ক১৮ ব্যাচের শিক্ষার্থী তন্ময় সেনের বাবা দীর্ঘদিন প্যানক্রিয়াটিক ক্যান্সার-এর সাথে লড়াই করে আজকে আহসানিয়া মিশন হাসপাতাল, উত্তরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। উনার মৃত্যুতে ট্রাই পরিবার গভীরভবে শোকাহত। মহান সৃষ্টিকর্তা ভাই ও তার শোকাবহ পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য্য ধারনের শক্তি দান করুন, আমিন।

ঋতুর পরিবর্তনে এসেছে শীতের আমেজ। পুরো বাংলা মজে উঠেছে পিঠা-পুলির উৎসবে। কিন্তু যারা এই তীব্র শীত অতিবাহিত করছে কোনো শীতব...
29/11/2024

ঋতুর পরিবর্তনে এসেছে শীতের আমেজ। পুরো বাংলা মজে উঠেছে পিঠা-পুলির উৎসবে। কিন্তু যারা এই তীব্র শীত অতিবাহিত করছে কোনো শীতবস্ত্র ছাড়াই, হাড় কাপানো শীতে যাদের রাত্রিযাপন করতে হয় ফুটপাতে, শুধু একটি চাদর জড়িয়ে ভাবে কী করে কাটাবে পুরোটা শীত, আপনি কি তাদের কথা ভাবছেন? তাদের জন্যই প্রতিবছরের ন্যায় "ট্রাই" এর পক্ষ থেকে এবারও আয়োজন করা হচ্ছে "Winter Event"। আপনার সহায়তাই পারে অসহায় হতদরিদ্র এই মানুষগুলোকে তীব্র শীতে উষ্ণতার চাদরে আচ্ছন্ন করতে। আপনি চাইলে নিজ পুরাতন কিন্তু "পরিধেয়" শীতবস্ত্র বা নগদ অনুদান দিয়ে এই অন্নহীন, অবৈতনিক মানুষদের পাশে দাঁড়াতে পারেন। এছাড়া আমরা একটি জ্যাকেট বিক্রি করছি, যার লভ্যাংশের পুরোটাই যাবে শীতবস্ত্র ইভেন্টে। কিংবা আপনি একটি কম্বলের দাম হিসেবে ৩৩০ টাকা অনুদান করতে পারেন, যে কম্বলটি পৌঁছে দেয়া হবে ফুটপাতে ঘুমন্ত কোনো শিশু/বৃদ্ধ বাবা-মার কাছে।

চলুন, আবারও সকলে একসাথে এই মহান উদ্যোগে যুক্ত হয়ে বাস্তব পরিবর্তন আনি সারাদেশ জুড়ে। আশা করি এবারো আপনাদের সকলকে সাথে নিয়ে কুয়েটিয়ানদের পক্ষ থেকে আবারো হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবো ইনশাআল্লাহ। দেশ-বিদেশে এবং গুরুত্বপূর্ণ পদে কর্মরত সকল কুয়েটিয়ানের এগিয়ে আসার মধ্য দিয়ে তীব্র শীত ভয়াবহ হয়ে উঠার পূর্বেই উষ্ণতা ছড়িয়ে যাক বাংলার প্রতিটির মানুষের দ্বারে।

সহযোগিতায় এগিয়ে আসতে-
Bkash
01791010971 (Shafin BME'20)
01319142561 (Tushar CSE'21)

Nagad
01771490287 (Nannu BME'20)
01781242415 (Tamim TE'21)

Rocket
019880273008 (Sium LE'20)
013000956542 (Fahad LE'21)

Bank Account:
Bank Account: Dutch Bangla Bank Limited
Account Holder: Md.Foysal Alam
Account Number: 2631050032552
Branch: Thakurgaon Road Branch
SWIFT Code: DBBLBDDH
Routing Number: 090940970
Phone Number: 01745740110

Paypal: +14793328010 (Rajon Paul Pantha)

Zelle: +14793328010 (Rajon Paul Pantha)

পুনর্বাসন প্রকল্প: ০৪মোট খরচ: ৫০,০০০ টাকা।আলহামদুলিল্লাহ ট্রাই এর উদ্দ্যোগে চলমান বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের অংশ ...
27/11/2024

পুনর্বাসন প্রকল্প: ০৪
মোট খরচ: ৫০,০০০ টাকা।

আলহামদুলিল্লাহ ট্রাই এর উদ্দ্যোগে চলমান বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রাম এর ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ একটি পরিবারের ঘর পুনর্বাসন করে দেওয়া হয়।

Karnaphuli Force কে বিশেষ ধন্যবাদ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য।

⏩ "এই জ্যাকেটের সম্পূর্ণ লভ্যাংশ দিয়ে শীতবস্ত্র ইভেন্ট -২০২৪ আয়োজন করা হবে"📌 প্রথম স্লটে প্রি-অর্ডার করলে মূল দামের উপর ...
23/11/2024

⏩ "এই জ্যাকেটের সম্পূর্ণ লভ্যাংশ দিয়ে শীতবস্ত্র ইভেন্ট -২০২৪ আয়োজন করা হবে"

📌 প্রথম স্লটে প্রি-অর্ডার করলে মূল দামের উপর থাকছে ১০০ টাকা মূল্যছাড়। প্রথম স্লটের প্রি-অর্ডার চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

খুব শীঘ্রই শীত আসছে আর তার সাথে আসছে অসহায় মানুষের শীতে কষ্ট ও চরম ভোগান্তি।প্রতিবছর শীতের তীব্রতায় দেশের অনেক দরিদ্র মানুষ ও পথশিশু চরম দুর্ভোগে পড়ে। যেখানে আমাদের কাছে শীত মানে পিঠা-পুলি, উষ্ণ কম্বল, আরামদায়ক মৌসুম, সেখানে অসহায়দের জন্য শীতকাল যেন এক কঠিন সংগ্রাম। অনেক পথশিশু শুধুমাত্র একটি ছেঁড়া চাদর নিয়েই শীত কাটানোর চেষ্টা করে, আর দারিদ্র্যগ্রস্ত পরিবারগুলি গরম কাপড় বা কম্বল কেনার সামর্থ্য না থাকায় শীতের ভয়াবহতা মোকাবেলা করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে।

প্রতিবছরের মতো এই বছরও ট্রাই শীতবস্ত্র ইভেন্টের উদ্যোগ নিয়েছে, যার উদ্দেশ্য শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র সরবরাহ করা। আর এই লক্ষ্যে, আমরা একটি জ্যাকেট বের করেছি, যার পুরো লভ্যাংশ ব্যয় করা হবে এবারের শীতবস্ত্র ইভেন্টে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই জ্যাকেটটির গুণগত মান অত্যন্ত ভালো রাখতে। বর্তমান বাজার পরিস্থিতি চিন্তা করে, দাম এমনভাবে নির্ধারণ করেছি, যাতে এটি সবার সাধ্যের মধ্যে থাকে এবং প্রত্যেকে সহজেই এটি কিনতে পারে।

আপনি একটি জ্যাকেট কিনে, অসহায় মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহের মহৎ কাজে অংশ নিন। একদিকে আপনি নিজে শীত থেকে সুরক্ষিত থাকবেন, অন্যদিকে আপনার সহায়তায় একজন শীতার্ত মানুষের শীত দূর হবে, তাদের মুখে হাসি ফুটবে এবং তাদের জীবনে কিছুটা উষ্ণতা এনে দেবে।

ট্রাই থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি জ্যাকেটটি কেনার জন্য। শীতবস্ত্র ইভেন্টটি সফল করতে আমাদের সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, সবাই একসাথে এই মহৎ উদ্যোগে অংশ নিয়ে অসহায়দের পাশে দাঁড়াবেন।এই শীতে আমাদের সবার ছোট্ট সহায়তায় উষ্ণতা ছড়িয়ে পড়ুক অসহায় মানুষের মাঝে।

🔻Offline Pre-order:
Sium [KJAH:210] 01988027300
Safwan [DMARH:110] 01968905316
Siam [BSMRH:305E] 01744727432
Asif [FHH:108] 01736492400
Asif [AEH:502E] 01902029121
Nimat [LSH:318N] 01911289207
Urmi [RH: N-1018]

📌For Payment:
Bkash: 01744727432
Nagad: 01791010971
Rocket: 019880273008

🔴 Form Link: https://tiny.cc/try_jacket24

♦ For any query:
01988027300 (Sium LE'20)
01791010971 (Shafin BME'20)

 #আপডেটতন্ময় ভাইয়ের (KUET LE'18) বাবার প্যানক্রিয়াটিক ক্যান্সারের অপারেশনের জন্য এখন পর্যন্তআমাদের সর্বমোট কালেকশন ৩৮,...
22/11/2024

#আপডেট
তন্ময় ভাইয়ের (KUET LE'18) বাবার প্যানক্রিয়াটিক ক্যান্সারের অপারেশনের জন্য এখন পর্যন্তআমাদের সর্বমোট কালেকশন ৩৮,৩৯৫/-, যেখানে অপারেশনের জন্য প্রয়োজন ২০-২২ লক্ষ টাকা। টাকার ঘাটতির কারণে অপারেশন ক্রমশ পিছিয়ে যাওয়ায় দিনদিন আঙ্কেলের শারীরিক অবনতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা আপনাদের সকলকে তন্ময় ভাইয়ের পরিবারের এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবে সহযোগীতার হাত বাড়ানোর অনুরোধ করছি। আপনাদের প্রতিটি ডোনেশন, তা যত ছোটই হোক না কেন, অর্থ কালেকশন ও ঘাটতির মাঝে বড় পার্থক্য তৈরি করতে পারে। আসুন আমরা সবাই একসাথে তন্ময় ভাইয়ের বাবাকে এই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করি।

সাহায্য পাঠাবেন যেভাবেঃ-

bKash:
01988027300 (Sium LE'20)
01761252126 (Akib TE'21)

Nagad:
01736492400 (Asif CE'20)
01862148137 (Hasib ESE'21)

Rocket:
017910109713 (Shafin BME'20)
017877145595 (Mintu LE'21)

Paypal:
[email protected] (S M Mehedi Islam)

Bank:
Bank: Dutch Bangla Bank Limited
Account Holder: MD. SHAHRIAR ISLAM SIAM
Account Number: 1721070040903
Branch: Daulatpur Branch, Khulna
Routing Number: 090470703
Swift Code: DBBLBDDH
Phone Number: 01744727432

পুনর্বাসন প্রকল্প: ০৩মোট খরচ: ৪০,৬০০ টাকাআলহামদুলিল্লাহ ট্রাই এর উদ্যোগে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ২নং ওয়ার্ডে দেল...
20/11/2024

পুনর্বাসন প্রকল্প: ০৩
মোট খরচ: ৪০,৬০০ টাকা

আলহামদুলিল্লাহ ট্রাই এর উদ্যোগে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ২নং ওয়ার্ডে দেলুয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ একজন কুয়েটিয়ান পরিবারের ঘর পুনসংস্কার এর কাজ সম্পন্ন করা হয়েছে।

 #আপডেট: তন্ময় ভাই (KUET LE'18) এর বাবার প্যানক্রিয়াটিক ক্যান্সারের চিকিংসার জন্য আমাদের ফান্ড কালেকশন চলমান আছে। এখন পর...
08/11/2024

#আপডেট:
তন্ময় ভাই (KUET LE'18) এর বাবার প্যানক্রিয়াটিক ক্যান্সারের চিকিংসার জন্য আমাদের ফান্ড কালেকশন চলমান আছে। এখন পর্যন্ত আমাদের সর্বমোট কালেকশন ২৩,২১১/-। অপারেশনের জন্য ২০-২২ লক্ষ টাকার প্রয়োজন, আমরা আমাদের লক্ষ্যমাত্রার খুব সামান্যই কালেকশন করতে পেরেছি। প্রয়োজনীয় টাকার প্রায় পুরোটাই এখনো ঘাটতি রয়ে গিয়েছে। বাকি এই টাকা ছাড়া উনার চিকিৎসা চলমান রাখা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আপনাদের সকলের কাছে ভাইয়ের এই বিপদে উনার পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ রইলো।

সাহায্য পাঠাবেন যেভাবেঃ-
bKash:
01988027300 (Sium LE'20)
01761252126 (Akib TE'21)
Nagad:
01736492400 (Asif CE'20)
01862148137 (Hasib ESE'21)
Rocket:
017910109713 (Shafin BME'20)
017877145595 (Mintu LE'21)
Paypal:
[email protected] (S M Mehedi Islam)
Bank:
Bank: Dutch Bangla Bank Limited
Account Holder: MD. SHAHRIAR ISLAM SIAM
Account Number: 1721070040903
Branch: Daulatpur Branch, Khulna
Routing Number: 090470703
Swift Code: DBBLBDDH
Phone Number: 01744727432

তন্ময় সেন, কুয়েট লেদার '১৮ ব্যাচের একজন শিক্ষার্থী। তার বাবার মেডিকেল টেস্টে প্যানক্রিয়েটিক ক্যান্সার শনাক্ত হয়। যার ফ...
26/10/2024

তন্ময় সেন, কুয়েট লেদার '১৮ ব্যাচের একজন শিক্ষার্থী। তার বাবার মেডিকেল টেস্টে প্যানক্রিয়েটিক ক্যান্সার শনাক্ত হয়। যার ফলে ঢাকা পান্থপথ বিআরবি হাসপাতালে তার বাইপাস সার্জারি সম্পূর্ণ করা হয়। কিন্তু হিস্টোপ্যাথলজি রিপোর্ট অনুসারে ক্যান্সার অ্যাডভান্স স্টেজে চলে গেছে (ফোর্থ স্টেজ)।এখন দ্রুত কেমোথেরাপি শুরু করার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছেন।

ইতোমধ্যে অপারেশন ও হসপিটালের খরচ বাবদ প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তবে তার উন্নত চিকিৎসার জন্য আরও ২০-২২ লক্ষ টাকার প্রয়োজন বলে ডাক্তাররা জানিয়েছেন। তন্ময়ের বাবা গ্রামের বেসরকারি স্কুলের শিক্ষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবারের পক্ষে এই ব্যায়বহুল চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে ।

তাই আসুন, আমরা এখন একজন কুয়েটিয়ানের বাবাকে বাঁচাতে , তন্ময় সেনের পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাই সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং তার বাবার সুস্থতার জন্য দোয়া করি।

সাহায্য পাঠাবেন যেভাবেঃ-

bKash:
01988027300 (Sium LE'20)
01761252126 (Akib TE'21)

Nagad:
01736492400 (Asif CE'20)
01862148137 (Hasib ESE'21)

Rocket:
017910109713 (Shafin BME'20)
017877145595 (Mintu LE'21)

Paypal:
[email protected] (S M Mehedi Islam)

Bank:
Bank: Dutch Bangla Bank Limited
Account Holder: MD. SHAHRIAR ISLAM SIAM
Account Number: 1721070040903
Branch: Daulatpur Branch, Khulna
Routing Number: 090470703
Swift Code: DBBLBDDH
Phone Number: 01744727432

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ক০৩ ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ভাই কোল...
20/10/2024

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ক০৩ ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ভাই কোলন ক্যান্সার এর সাথে লড়াই করে আজ দুপুর ৩টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
(إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎)

উনার মৃত্যুতে ট্রাই পরিবার শোকাহত।
আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং ভাই এর শোকাবহ পরিবার কে ধৈর্য্য ধারনের শক্তি দান করুক। আমিন।

পুনর্বাসন প্রকল্প: ০২মোট খরচ; ৫৮,৫৮৩ টাকা।দেশের আকস্মিক বন্যায় বন্যার শুরু থেকে ত্রাণ কার্যক্রমে সর্বাত্মক নিয়োজিত থাকার...
18/10/2024

পুনর্বাসন প্রকল্প: ০২
মোট খরচ; ৫৮,৫৮৩ টাকা।
দেশের আকস্মিক বন্যায় বন্যার শুরু থেকে ত্রাণ কার্যক্রমে সর্বাত্মক নিয়োজিত থাকার পর বন্যার্তদের পুনর্বাসনের জন্য কাজ শুরু করে "ট্রাই"। এরই ধারাবাহিকতায়, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারি বাজার এর পূর্ব বটতলী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ একটি পরিবারের আবেদন আসে "ট্রাই" এর কাছে। আমাদের ভলান্টিয়ার কর্তৃক মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করার পর আমরা তাদের ঘর পুনর্বাসন এর সিদ্ধান্ত গ্রহণ করি। উক্ত অসহায় পরিবারের একমাত্র আয়ের উৎস হলো বর্গাচাষ ও দৈনিক মজুরি ভিত্তিক কাজ। তাই আকস্মিক বন্যায় তাদের একমাত্র ঘরটি ঠিক করার সামর্থ্য ছিল না তাদের।

এই সংকটাপন্ন অবস্থা বিবেচনা সাপেক্ষে, তাই ট্রাই এর পক্ষ থেকে তাদের ঘরটি পুনসংস্কার ও বন্যায় ভেঙ্গে যাওয়া টয়লেটটি পুরোপুরি পুননির্মাণ করে দেওয়া হয়। উক্ত কার্যক্রম মাঠ পর্যায়ে সার্বিকভাবে তদারকি করেন আমাদের ভলান্টিয়ার। তাদের নতুন ঘরের বাধভাঙ্গা আনন্দের উৎস হতে পেরে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাথে নিয়ে সকলের মুখে হাসি ফোটানোর কাজটি, "ট্রাই" করে চলছে অবিরাম।

বাংলাদেশ এ শামীম ভাই এর ক্যান্সারের ধরন এডিনোমা কারসিনোমা হিসেবে চিহ্নিত করা হলেও পরবর্তীতে ভারতে আরো পর্যবেক্ষণ এর পর জ...
17/10/2024

বাংলাদেশ এ শামীম ভাই এর ক্যান্সারের ধরন এডিনোমা কারসিনোমা হিসেবে চিহ্নিত করা হলেও পরবর্তীতে ভারতে আরো পর্যবেক্ষণ এর পর জানা গিয়েছে শামীম ভাই জার্মসেল টিউমার নামক ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারের চিকিৎসা নিয়মিত কেমোথেরাপি। শামীম ভাইকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল্ট্রাসোনোর মাধ্যমে জানা গিয়েছে ক্যান্সার শরীরের আরো অনেক জায়গায় ছড়িয়েছে। কেমোথেরাপির ১ম সাইকেল ভারতে হওয়ার পর পরবর্তী সাইকেলগুলো বাংলাদেশ এই সম্পন্ন হবে।
ইতোমধ্যেই প্রথম কেমো দেওয়া হয়েছে। বর্তমানে ভাইয়ের তেমন কোনো শারীরিক জটিলতা দৃশ্যমান নেই।

শামীম ভাই সকলের দোয়া প্রার্থী।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই শামীম ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

উত্তরবঙ্গের বন্যার্তদের জন্য বর্তমানে চলমান কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রংপুর জেলার বিভিন্ন গ্রামে ১৬৫ পরিবারের মাঝে ট্...
16/10/2024

উত্তরবঙ্গের বন্যার্তদের জন্য বর্তমানে চলমান কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রংপুর জেলার বিভিন্ন গ্রামে ১৬৫ পরিবারের মাঝে ট্রাই এর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিস্তারিতভাবে:
১. গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী গ্রামে নদী পার হয়ে ৪০ পরিবারের কাছে ট্রাই এর উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
২. গজঘন্টা ইউনিয়নের ছালপাক গ্রামে ৬০টি পরিবারের কাছে ট্রাই এর উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
৩. আলমার বাজার, আলালচর ও ছোট রুপাই এ ৬৫ পরিবারের কাছে ট্রাই এর উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

আমাদের উক্ত কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতার জন্য KUET Alumni of North America কে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ ভাইদের এই আর্থিক সাহায্য কবুল করে উত্তম প্রতিদান দান করুক (আমীন)

গত ৯ অক্টোবর সাতক্ষীরা জেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী, করচাখালী, তালবাড়িয়া, ঝিকরা গ্রামে ৫৫ টি বন্যার্ত পরিবারের মাঝে...
16/10/2024

গত ৯ অক্টোবর সাতক্ষীরা জেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী, করচাখালী, তালবাড়িয়া, ঝিকরা গ্রামে ৫৫ টি বন্যার্ত পরিবারের মাঝে ট্রাই এর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বন্যার্তদের সহায়তায় ট্রাই এই কার্যক্রমে আপনাদের অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ।

শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের বন্যার্তদের জন্য আমাদের চলমান ফান্ড কালেকশন এ কুয়েট এলমনাই এসোসিয়েশন নর্থ আম...
15/10/2024

শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের বন্যার্তদের জন্য আমাদের চলমান ফান্ড কালেকশন এ কুয়েট এলমনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা এর পক্ষ হতে ২,৫০,২১১.৪৭ টাকা প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ।

উক্ত ফান্ড দিয়ে শেরপুরে ১৪০ টি পরিবার এবং উত্তরবঙ্গে ১৬৫ টি পরিবারের মাঝে ট্রাই এর উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ।

ট্রাই এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ ভাইদের এই আর্থিক সহযোগিতা কবুল করে উত্তম প্রতিদান দান করুক (আমীন)।

সাম্প্রতিক সময়ে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ভয়াবহ বন্যা সম্পর্কে আপনারা অবগত আছে...
12/10/2024

সাম্প্রতিক সময়ে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ভয়াবহ বন্যা সম্পর্কে আপনারা অবগত আছেন। বন্যার্ত এসব এলাকার মানুষের পাশে দাঁড়াতে বরাবর এর মতো এইবারও ছুটে যায় ট্রাই। তারই পরিপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর শেরপুর জেলার নানলিতাবাড়ির যোগানীয় ইউনিয়ন, কলসপাড় ইউনিয়ন, ঝিনাইগাতীর ডাম্নের পাড়ের বিভিন্ন গ্রামে সবর্মোট ১৪০ পরিবারে ট্রাই এর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বন্যার্তদের সহায়তায় ট্রাই এই কার্যক্রমে আপনাদের অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বন্যার্তদের সাহায্যের জন্য আমাদের বন্যার ফান্ড কালেকশন আমরা আবার শুরু করেছি।

📌বন্যার্তদের জন্য সাহায্য পাঠাতে:

Bkash: (Send Money)
01886175010 [Mohaimin IEM'19]
Full Name: A H A Mohaimin
01864997573 [ Rahat MSE'19]
Full name: Md. Ibrahim Kholil Rahat
01303175010 [Mohaimin IEM'19]

Rocket: (Send Money)
017507607033 [ Tanvir BME'19]
Full name: Md. Tanvir Hasan
017737150450 [ Apu ChE'19]

Bank:
Bank Account:Dutch Bangla Bank Limited
Account Holder: Sasbir Rahman Sium
Account Number: 3101050005586
Branch: Daulatpur Branch, Khulna
Routing Number: 090470703
Swift Code: DBBLBDDHCTS
Phone Number: 01988027300

Paypal: [email protected] [ Zadid Habib]
Zelle: [email protected] [ Zadid Habib ]

শেরপুর, ময়মনসিংহ ,কুড়িগ্রাম, নেত্রকোনা সহ উত্তরবঙ্গের নানাস্থানের মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছেন, যার ফলে তাদের জীবন ব...
10/10/2024

শেরপুর, ময়মনসিংহ ,কুড়িগ্রাম, নেত্রকোনা সহ উত্তরবঙ্গের নানাস্থানের মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছেন, যার ফলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট, ফসলের ক্ষেত, গবাদি পশু—সবকিছুই বন্যার পানিতে ডুবে গেছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে এখন আশ্রয়হীন। দুঃখজনকভাবে, এই বন্যা পরিস্থিতি অনেক সময় গণমাধ্যমে যথেষ্ট গুরুত্ব পায় না, ফলে এই অসহায় মানুষদের দুর্দশা আড়ালেই থেকে যায়।

আমরা, ‘ট্রাই’ এর পক্ষ থেকে, এই সংকটময় পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমাদের চলমান বন্যা ইভেন্টকে আমরা সম্প্রসারিত করছি উত্তরবঙ্গের বন্যাক্রান্তদের জন্য, যাতে দ্রুততম সময়ের মধ্যে তাদের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায়।

এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে এবং তাদের বাঁচাতে প্রয়োজন আপনার সাহায্য ও সহমর্মিতা। আমরা সবাই একসাথে মিলে এই অসহায় মানুষগুলোর জীবন কিছুটা হলেও স্বাভাবিক করার চেষ্টা করতে পারি। আপনার সামান্য সহায়তাও হতে পারে কারো জীবনের বড় আশীর্বাদ।

আসুন, মানবতার ডাকে সাড়া দিয়ে উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াই। আপনার সহযোগিতাই পারে এই সংকট থেকে তাদের মুক্তি দিতে।

📌সাহায্য পাঠাবেন যেভাবে:

Bkash: (Send Money)
01886175010 [Mohaimin IEM'19]
Full Name: A H A Mohaimin
01864997573 [ Rahat MSE'19]
Full name: Md. Ibrahim Kholil Rahat
01303175010 [Mohaimin IEM'19]

Rocket: (Send Money)
017507607033 [ Tanvir BME'19]
Full name: Md. Tanvir Hasan
017737150450 [ Apu ChE'19]

Bank:
Bank Account:Dutch Bangla Bank Limited
Account Holder: Sasbir Rahman Sium
Account Number: 3101050005586
Branch: Daulatpur Branch, Khulna
Routing Number: 090470703
Swift Code: DBBLBDDHCTS
Phone Number: 01988027300

Paypal: [email protected] [ Zadid Habib]
Zelle: [email protected] [ Zadid Habib ]

Address

Khulna
9203

Alerts

Be the first to know and let us send you an email when TRY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TRY:

Share