Dost Aid Bangladesh Society

Dost Aid Bangladesh Society Charity organization; Registered with the Prime Minister's Office, Bangladesh. Works for reaching the SDGs.

ঝিনাইদহের মহেশপুর  উপজেলায় ৬০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।  উপজেলার আলহাজ্ব মফিজ উদ্দীন একাডেমি মাঠে আয়োজি...
13/05/2026

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৬০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

উপজেলার আলহাজ্ব মফিজ উদ্দীন একাডেমি মাঠে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো: মতিয়ার রহমান।

উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক আখতারুজ্জামানসহ আরও অনেকে।

উল্লেখ্য প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরী করে দেয়া হবে।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আ...
13/05/2026

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

ধুকুরিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নজাবত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ও ধুকুরিয়া বেড়া ইউপি প্রশাসক ডা: নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বার্ড সেফটি হাউজের প্রধান মামুন বিশ্বাস, এনটিভির রিপোর্টার রফিক মোল্লাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৪৩ কেজি ওজনের প্রতিটি ফুড প্যাকেট পরিবারগুলোর নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করবে।

#দোস্তএইড #বেলকুচি #ফুডপ্যাকেট

07/05/2026

ঈদুল আযহার প্রস্তুতি শুরু!
কোরবানির কেনাকাটা ও আনন্দ আর ব্যস্ততার মিশ্রণ। ❤️
আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন। আমিন। 🤲

Every brick laid, every field harvested, and every dream built starts with the power of labor. We salute the resilience ...
30/04/2026

Every brick laid, every field harvested, and every dream built starts with the power of labor.

We salute the resilience and dedication of the workforce that keeps our world moving forward.
Let’s continue working toward dignity, equity, and a better tomorrow for all.

​ #দোস্তএইড

দেওয়ানগঞ্জ উপজেলায় ৭০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধ...
27/04/2026

দেওয়ানগঞ্জ উপজেলায় ৭০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

সভাপতিত্ব করেন দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।

সংস্থার এসিস্ট্যান্ট ম্যানেজার মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরী করে দেয়া হবে।

#দোস্তএইড #দেওয়ানগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১০০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টিউবওয়...
25/04/2026

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১০০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর।

অনুষ্ঠানে দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরী করে দেয়া হবে।

#দোস্তএইড #বেলকুচি

উপকূলীয় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট ও ৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ...
23/04/2026

উপকূলীয় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট ও ৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর, ডেপুটি ম্যানেজার (একাউটস এন্ড ফিন্যান্স) মাজহারুল ইসলাম, দোস্ত এইডের সাতক্ষীরা ভলেন্টিয়ার প্রতিনিধি সাইদুল ইসলাম ও নাভেদ নওরেশ আকাশ সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকগণ।

প্রতিটি ফুড প্যাকেটে নিত্য প্রয়োজনীয় প্রায় ৫০ কেজি খাদ্য সামগ্রী রয়েছে যা প্রতিটি পরিবারের জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ।

#দোস্তএইড #সাতক্ষীরা

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে যশোরের চৌগাছা উপজেলায় ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। পুরাহুদ...
18/04/2026

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে যশোরের চৌগাছা উপজেলায় ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

পুরাহুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
পুরাহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরী করে দেয়া হবে।

#দোস্তএইড #যশোর #চৌগাছা

দোস্ত এইড সিরাজগঞ্জ টিম।প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।। বৃহত্তর পাবনা, বগুড়া  তথা বরেন্দ্র অঞ্চলে আপনাদের মানবি...
16/04/2026

দোস্ত এইড সিরাজগঞ্জ টিম।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।।
বৃহত্তর পাবনা, বগুড়া তথা বরেন্দ্র অঞ্চলে আপনাদের মানবিক পদচারণা প্রশংসার দাবিদার।।
আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন এবং আরও বেশি সম্মানিত করবেন ইনশাআল্লাহ।।

উত্তরবঙ্গের প্রতিটি উপজেলা আপনাদের মানবিক পদধূলির অপেক্ষায়.......

#দোস্তএইড

নববর্ষ উদযাপন-১৪৩৩প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফ আহম্মেদ, সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব), এনজিও বিষয়ক...
14/04/2026

নববর্ষ উদযাপন-১৪৩৩

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফ আহম্মেদ, সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব), এনজিও বিষয়ক ব্যূরো, প্রধানমন্ত্রীর কার্যালয়।

#দোস্তএইড #নববর্ষ

Address

862/1, Kazir Akh, Jamalpur Sadar, Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Dost Aid Bangladesh Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dost Aid Bangladesh Society:

Share