19/04/2026
প্রিয় গ্রামবাসী,
আসসালামু আলাইকুম।
গ্রাম উৎসব ফাউন্ডেশনের উদ্যোগে কর্জে হাসানা সুবিধার আওতায় চিকিৎসা, শিক্ষা ও বিবাহ সংক্রান্ত সহায়তার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
সহায়তার ক্ষেত্রসমূহ:
• চিকিৎসা: চোখের অপারেশনসহ ছোটখাটো অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা।
• শিক্ষা: ভর্তি ফি, পরীক্ষার ফি, বই-খাতা, কোচিং ও অন্যান্য জরুরি শিক্ষা ব্যয়।
• বিবাহ: অসচ্ছল পরিবারের মেয়ের বিবাহে মৌলিক প্রয়োজন পূরণে আর্থিক সহায়তা।
যোগ্যতার শর্ত:
◇ আর্থিকভাবে অসচ্ছল ও প্রকৃত সহায়তাপ্রার্থী হতে হবে।
◇ অন্য কোনো উৎস থেকে সুদযুক্ত ঋণ গ্রহণ করা যাবে না।
◇ প্রয়োজনীয় তথ্য প্রদান ও যাচাই প্রক্রিয়ায় সম্মত থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
• জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের অনুলিপি
• অভিভাবক/পরিবারের আয়ের তথ্য
• প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় নেতৃত্বের সুপারিশপত্র
• প্রয়োজনে আবেদনকারীর পরিচয় গ্রুপে প্রকাশ করা হতে পারে
আবেদন করার স্থান ও সময়:
গ্রাম উৎসব অফিস
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়:
এটি সম্পূর্ণ সুদমুক্ত সহায়তা, যা নির্ধারিত সময়ে কিস্তির মাধ্যমে পরিশোধযোগ্য। এর উদ্দেশ্য হলো আর্থিক চাপ ছাড়াই প্রয়োজনে সহায়তা প্রদান করা।
রোকেয়া আক্তার
পরিচালক
গ্রাম উৎসব ফাউন্ডেশন
ফোন: 018-6995 8668