পাশে আছি ফাউন্ডেশন "Pashe Achhi Foundation

পাশে আছি ফাউন্ডেশন "Pashe Achhi Foundation "অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা আপনার পাশে, মানবতার ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছাআত্মত্যাগ, মানবতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের চেতনা নিয়ে আবারও আমাদের মাঝে সমা...
26/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা

আত্মত্যাগ, মানবতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের চেতনা নিয়ে আবারও আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব আমাদের শিক্ষা দেয় ত্যাগের মহিমা, আত্মশুদ্ধি এবং পরস্পরের প্রতি সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগ এবং মহান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস মানবজাতির জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে। সেই ত্যাগের চেতনাকে ধারণ করেই মুসলিমরা প্রতি বছর উদযাপন করে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়—ত্যাগ ছাড়া প্রকৃত কল্যাণ ও আত্মিক উন্নতি সম্ভব নয়।

বর্তমান বিশ্বে বিভেদ, সংঘাত ও অস্থিরতার সময়ে ঈদুল আজহার শিক্ষা মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে পারে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পরিপূর্ণতা পায়।

এই পবিত্র দিনে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকল ইবাদত ও কোরবানি কবুল করেন। আমাদের দেশ ও জাতির জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুন। একইসঙ্গে সমগ্র বিশ্বে শান্তি, নিরাপত্তা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হোক।

ত্যাগের আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন। পবিত্র ঈদুল আজহা বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও ভালোবাসা।

সবাইকে ঈদ মোবারক।

25/05/2026

অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনেক পরিবার অতি-দরিদ্র অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। কেউ রিকশা চালক, কেউ দিনমজুর, আবার অনেক মা অন্যের বাসায় কাজ করে সন্তানদের নিয়ে টিকে আছেন।
"'পাশে আছি" ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এসব পরিবারের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা ও খাদ্য সহায়তা দিয়ে আসছে।
এই ঈদুল আযহায় আমরা উদ্যোগ নিয়েছি— ৫০টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পরিবারের ঘরে কুরবানীর আনন্দ পৌঁছে দিতে।
মহান আল্লাহ বলেন:
“তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানী কর।” (সূরা কাউসার: ২)
আপনি চাইলে আপনার কুরবানী বা তার অংশ এই পরিবারের জন্য দিতে পারেন।
🤝 অনুদান:
পাশে আছি ফাউন্ডেশন
বিকাশ (মার্চেন্ট): 01303321067
বিকাশ/নগদ (পার্সোনাল): 01737578016

ঈদের আনন্দ সবার জন্য হোক—এই লক্ষ্যেই কাজ করছে “পাশে আছি ফাউন্ডেশন”।মানবতার সেবায় আপনিও পাশে থাকুন।📞 +8801303321067 | 💳 ব...
25/05/2026

ঈদের আনন্দ সবার জন্য হোক—এই লক্ষ্যেই কাজ করছে “পাশে আছি ফাউন্ডেশন”।
মানবতার সেবায় আপনিও পাশে থাকুন।
📞 +8801303321067 | 💳 বিকাশ: 01737578016

🌙 ঈদ আনন্দ ভাগাভাগি করিপ্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশেপাশে আছি ফাউন্ডেশন-এর উদ্যোগেএই ঈদে আমরা পৌঁছে যাচ্ছি প্রত্য...
25/05/2026

🌙 ঈদ আনন্দ ভাগাভাগি করি
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে
পাশে আছি ফাউন্ডেশন-এর উদ্যোগে
এই ঈদে আমরা পৌঁছে যাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে
মানবিক সহায়তা নিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে
📞 বিস্তারিত: +8801303321067
💳 বিকাশ: 01737578016
👉 আপনিও যুক্ত হোন মানবতার সেবায়

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে।“পাশে আছি ফাউন্ডেশ...
25/05/2026

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে।
“পাশে আছি ফাউন্ডেশন” চায়—এই ঈদে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না থাকে।
মানবতার সেবায় আপনিও এগিয়ে আসুন, হাত বাড়ান আমাদের সাথে।
📞 যোগাযোগ: +8801303321067
💳 বিকাশ সহযোগিতা: 01737578016
পাশে আছি ফাউন্ডেশন
“মানবতার জন্য আমরা একসাথে”

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করতে “পাশে আছি ফাউন...
25/05/2026

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করতে “পাশে আছি ফাউন্ডেশন” নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের আনন্দ, মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মানবতার সেবায় আপনিও এগিয়ে আসুন—হাত বাড়ান, যুক্ত হোন আমাদের সাথে।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন: +8801303321067
💳 বিকাশ সহযোগিতার জন্য: 01737578016

পাশে আছি ফাউন্ডেশন
মানবতার পাশে, নিরন্তর…

25/05/2026
“নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়; সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে চলাই প্রকৃত নেতৃত্ব।” #নেতৃত্ব  #প্রেরণা  #উক...
25/05/2026

“নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়; সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে চলাই প্রকৃত নেতৃত্ব।”
#নেতৃত্ব #প্রেরণা #উক্তি

Address

Moddhopara Maining City, Parbatipur
Dinajpur
5260

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাশে আছি ফাউন্ডেশন "Pashe Achhi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share