13/02/2026
অভিনন্দন বাংলাদেশ 🇧🇩
অভিনন্দন আমাদের প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান ❤️
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তুলসী-Tulsi ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা। এই বিজয় কোনো একক ব্যক্তি বা দলের নয়, এই বিজয় বাংলাদেশের আপামর জনতার। এ বিজয় গণতন্ত্রের, বাংলাদেশের পক্ষের শক্তির, মহান মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। এ বিজয় মানুষের অধিকার, ন্যায়, সাম্য ও মর্যাদার পুনরুত্থানের প্রত্যয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুচিন্তিত পরিকল্পনা, দূরদর্শী নেতৃত্ব ও মানবিক রাষ্ট্রচিন্তায় বহুদূর এগিয়ে যাবে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশনেত্রী খালেদা জিয়া এর গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে দেশকে সমৃদ্ধি, সুশাসন ও ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যান, এটাই আমাদের প্রত্যাশা। বিজয়ের পেছনে যাঁরা নিরলস শ্রম, ত্যাগ ও অবদান রেখেছেন, সেই নীরব কারিগরদের ভুলে যাইয়েন না। তৃণমূলের কর্মী, সাধারণ ভোটার, তরুণ প্রজন্ম ও সংখ্যালঘু সম্প্রদায় সমর্থকদের আত্মত্যাগ ও আস্থাই এই অর্জনের ভিত।
বাংলার ষোল কোটি মানুষ আপনার উপর আস্থা রাখে। আপনি বাংলার মানুষের ভরসার মর্যাদা রাখিয়েন। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আমরা প্রত্যাশা করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ মিলে এক অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে উঠুক আপনার হাত ধরে। রাষ্ট্র হোক সকলের জন্য সমান নিরাপদ, সমান মর্যাদাপূর্ণ। দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থানের বিস্তার, কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার, শিক্ষিত তরুণদের সম্ভাবনার দ্বার উন্মোচন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত সুষম উন্নয়ন, এই হোক আগামী দিনের অঙ্গীকার।
ষোল কোটি মানুষের মুক্তির দূত হয়ে আসা এই বিএনপি সুন্দর, আপনি এই সৌন্দর্য্য বজায় রাখিয়েন। দায়িত্ব হোক ক্ষমতার ঊর্ধ্বে, সেবা হোক রাজনীতির মূলমন্ত্র। আবারও অনেক অনেক শুভকামনা রইলো জনাব তারেক রহমান, আমাদের দেশনায়েক।
সবার আগে বাংলাদেশ 🇧🇩