মিরপুর কলেজ ছাত্রশিবির - BICS Mirpur College

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মিরপুর কলেজ ছাত্রশিবির - BICS Mirpur College
Website Contact the organization

মিরপুর কলেজ ছাত্রশিবির - BICS Mirpur College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মিরপুর কলেজ ছাত্রশিবির - BICS Mirpur College, Youth Organization, Mirpur/2, Dhaka.

আসসালামু আলাইকুম ওয়া রহ‌্মাতুল্লাহ, প্রিয় ভাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থক হতে ভিজিট করুন:-

মিরপুর কলেজের ছাত্রদের জন্য- https://forms.gle/SZeK3BHuaRHd92Ef8

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রশাসন ০৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ...
02/11/2026

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রশাসন ০৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। কিন্তু গতকাল (০১ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর শফিকুল ইসলাম মিল্টনের অনুসারী কয়েকজন রাতের বেলা এসেই রাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখা মুছে ফেলে। পাশাপাশি বহিরাগত নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের আতঙ্কিত করে তুলছে।

21/09/2026

সারাদেশে নি'ষি'দ্ধ আওয়ামী লীগ কর্তৃক নৈ'রা'জ্য সৃষ্টি ও দেশের বিভিন্ন স্থানে অগ্নি'সংযোগের প্রতি'বাদে রাজধানীর মিরপুরে ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে বি'ক্ষো'ভ মি'ছি'ল অনুষ্ঠিত হয়।

AI ছাড়াই দেখুন আশির দশকের ছাত্রশিবির
11/09/2026

AI ছাড়াই দেখুন আশির দশকের ছাত্রশিবির

10/09/2026

আজ থেকে শুরু হচ্ছে ইসলামী বইমেলা!
বায়তুল মোকাররমের পূর্ব গেটে ICS Publication থাকছে ৪৬-৪৭ নম্বর স্টলে।

আপনি আসছেন তো?

বিএনপি সরকারের ইসলামবিরোধী আইন পাসের প্রতিবাদ; বিতর্কিত ধারা বাতিলের দাবি ও আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বানজাতীয় সংসদে ...
07/09/2026

বিএনপি সরকারের ইসলামবিরোধী আইন পাসের প্রতিবাদ; বিতর্কিত ধারা বাতিলের দাবি ও আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান

জাতীয় সংসদে পবিত্র কুরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল–২০২৬’ পাসের মাধ্যমে আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে কুরআন-সুন্নাহবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বিলটির বিতর্কিত ধারা বাতিলের দাবি জানানো হয়েছে।

আজ ৭ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে ইসলাম ও ইসলামী শরিয়াহর মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস করা এদেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাতের শামিল। পবিত্র কুরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ এবং প্রচলিত শরিয়াহ ব্যাখ্যা অনুযায়ী হেবা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ শর্ত। অথচ নতুন আইনে মালিকানা হস্তান্তরের পরও দাতার আজীবন ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে, যা হেবা ও মালিকানা হস্তান্তর বিষয়ে শরিয়াহর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং কুরআন-সুন্নাহর স্পষ্ট লঙ্ঘন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ইসলামের শাশ্বত উত্তরাধিকার আইনের বিষয়ে কোনো স্বীকৃত ফকিহ, মুফতি ও শরিয়াহ বিশেষজ্ঞের মতামত না নিয়ে আইনমন্ত্রী নিজের মনগড়া ব্যাখ্যা উপস্থাপন করে তড়িঘড়ি করে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস করেছেন। এর মাধ্যমে তিনি ইসলামের মৌলিক বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ধৃষ্টতা দেখিয়েছেন। অথচ ক্ষমতায় যাওয়ার আগে পবিত্র কুরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন করা হবে না এবং মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে শাসকগোষ্ঠী গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল। ইতোপূর্বেও আমরা দেখেছি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শরীয়া আইনকে মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করেছেন। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই, এ দেশে ইসলামের মৌলিক বিধানের পরিপন্থী কোনো আইনই মেনে নেওয়া হবে না।"

নেতৃবৃন্দ অবিলম্বে কুরআন-সুন্নাহবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী ‘সম্পত্তি হস্তান্তর বিল–২০২৬’-এর বিতর্কিত ধারা বাতিলের জোর দাবি জানান। একই সঙ্গে ইসলামের মৌলিক বিধান ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ফকিহ, মুফতি ও শরিয়াহ বিশেষজ্ঞসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

05/09/2026

"ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাশেম আলী মৃত্যুকে পরোয়া না করেই দেশে ফিরে এসেছিলেন" - ব্যারিস্টার আল মামুন রাসেল

28/08/2026
২০০৮-০৯ সেশনের হিমেলের মতো এমন অছাত্রের স’ন্ত্রা’সী পরিকল্পনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত কী?এমন স’ন্ত্...
06/08/2026

২০০৮-০৯ সেশনের হিমেলের মতো এমন অছাত্রের স’ন্ত্রা’সী পরিকল্পনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত কী?

এমন স’ন্ত্রা’সী দৌ’রা’ত্ম্যে’র শেষ কোথায়?

05/08/2026

একনজরে ছাত্র গণজমায়েত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণের দাবিতে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

05/08/2026

গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে
ছাত্র গণজমায়েত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

Address

Mirpur/2
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when মিরপুর কলেজ ছাত্রশিবির - BICS Mirpur College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মিরপুর কলেজ ছাত্রশিবির - BICS Mirpur College:

Shortcuts

Share

Nearby non profit organizations