শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ

শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ সেবায় - শৃঙ্খলায় - ভ্রাতৃত্বে - আত্মউন্নয়নে
Shariatpur Mukto Scout Group

স্থাপিত : ২০সেপ্টেম্বর, ২০১৯খ্রিঃ

রক্ত দিন জীবন বাচান ৩য় বারের মতো (B+) রক্তদান০৭ জুন, ২০২৬শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ, রোভার স্কাউট ইউনিট -এর রোভার মেট, ...
08/06/2026

রক্ত দিন জীবন বাচান
৩য় বারের মতো (B+) রক্তদান
০৭ জুন, ২০২৬
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ, রোভার স্কাউট ইউনিট -এর রোভার মেট, ছাব্বির হোসেন
BS id : ZF2346
01626787065


donate blood save life

©️ technical & media support team, ShariatpurMukto

শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপের পরিবেশ দিবস উদযাপন  পরিবেশ দিবসে একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধ...
05/06/2026

শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপের পরিবেশ দিবস উদযাপন
পরিবেশ দিবসে একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন | শরীয়তপুর জেল বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মিশন গ্রিন বাংলাদেশ-এর উদ্যোগে দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন ও পরিবেশ রক্ষার দাবিতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলায় শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ -এর সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
স্থান: দীঘিরপাড়, স্বর্নঘোষ, সদর, শরীয়তপুর
সময়: ৪:০০মিনিট
বৃক্ষরোপণের স্থানসমূহ: দীঘিরপাড়, দীঘিরপাড়ের সামনের দিকের নতুন রাস্তার ২দিক, দীঘিরপাড়ের আশেপাশের কিছু বাড়িতে।
অতিথি হিসাবে যুক্ত ছিলেন - কামরুল হাসান মোল্লা, কমিশনার - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার মশিউর রহমান, সহযোজিত সদস্য - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা; মোঃ হানিফ বেপারী, সম্পাদক - জাজিরা মুক্ত স্কাউট গ্রুপ।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা পরিচালনা করা হয়। এতে স্বেচ্ছাসেবক, রোভার, স্কাউট, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
"গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অংশগ্রহণকারী সকলে পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায়।



©️ technical & media support team, ShariatpurMukto

পরিবেশ দিবসে একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ॥ ৫ জুন, ২০২৬বাংলাদেশের প্রতিটি জেলায় সবুজের ছোঁয়া ও বার্তা পৌঁছে দিতে আসছে তরুণদে...
04/06/2026

পরিবেশ দিবসে একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ॥ ৫ জুন, ২০২৬

বাংলাদেশের প্রতিটি জেলায় সবুজের ছোঁয়া ও বার্তা পৌঁছে দিতে আসছে তরুণদের আয়োজনে দেশের সবচেয়ে বড় পরিবেশ উদ্যোগ! আমাদের লক্ষ্য-১০ লক্ষাধিক গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ। বিশ্ব পরিবেশ দিবসে একই দিনে দেশের ৬৪টি জেলায় একযোগে হবে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক ক্যাম্পেইন। এই বছরের থিম: “গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”। আমরা বিশ্বাস করি-গাছ লাগানো মানেই ভবিষ্যৎকে রক্ষা করা, আর সবুজ বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র সঠিক পথ।

🗓 তারিখ: ৫ জুন ২০২৬
📍স্থান: দীঘিরপাড়, স্বর্নঘোষ, সদর, শরীয়তপুর

আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ
সহযোগিতায়: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলা, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র- ক্যাপস, সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট - পিএমআই
ট্র্যাকিং এন্ড মনিটরিং পার্টনার: সাসটেইনএবল রিসার্চ এন্ড কনসালটেন্সী লিমিটেড- এসআরসিএল
শরীয়তপুর জেলা পার্টনার: শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ
সার্বিক সহায়তায় যুক্ত হতে: https://forms.gle/fpEEshC7813oDjdZA

🔰 ইভেন্টের মূল অংশসমূহ:
🌳 বৃক্ষরোপণ:
-প্রতিটি জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হবে
-স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান বা যে স্থানে গাছ দেখাশোনা করা হবে বা বেঁচে থাকবে সে স্থানে লাগানো হবে
-১০টি স্থানীয় দরিদ্র পরিবারকে উপহার হিসেবে গাছ দেওয়া হবে

🚫 পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন:
-বাজার বা গুরুত্বপূর্ণ স্থানে প্ল্যাকার্ডসহ মানববন্ধন
-স্থানীয় অতিথিদের বক্তব্য ও সচেতনতা

📣 সচেতনতামূলক ক্যাম্পেইন:
-দোকানদার ও সাধারণ মানুষকে গাছ লাগানোর উপকারিতা এবং দূষণের ক্ষতি সম্পর্কে অবহিত করা
-সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া পোস্টার, লিফলেট, এবং প্ল্যাকার্ডের মাধ্যমে

👥 কারা অংশ নিতে পারবে?
-পরিবেশপ্রেমী যে কেউ
-স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী
-যুব সংগঠন, এনজিও, সামাজিক সংগঠন
-শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এবং সচেতন নাগরিক।

Any guess??
03/06/2026

Any guess??

ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা  -ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন ©️ technical & media support team,...
27/05/2026

ঈদ মোবারক
সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা
-ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন

©️ technical & media support team, ShariatpurMukto

সম্পন্ন হল ৩য় প্রাথমিক প্রতিবিধান কোর্সশরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ -এর আয়োজনে ২১-২৩মে,২০২৬ সরকারি গোলাম হায়দার খান মহিলা...
24/05/2026

সম্পন্ন হল ৩য় প্রাথমিক প্রতিবিধান কোর্স
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ -এর আয়োজনে ২১-২৩মে,২০২৬ সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, শরীয়তপুরে সম্পন্ন হল বেসিক লেভেলে ৩য় প্রাথমিক প্রতিবিধান কোর্স।
বাংলাদেশ স্কাউটস হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত বিভিন্ন জেলা ও উপজেলা হতে ১১টি দলের ৫০জন প্রশিক্ষণার্থী ও ৪জন লিডার/প্রশিক্ষক এবং ২জন অভিজ্ঞ ডাক্তার-টেকনিশিয়ান অংশগ্রহণ করেন।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউটার ইমরান সরদার, কোষাধ্যক্ষ - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার;
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার;
স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউটার খায়রুল বাসার মোঃ ইব্রাহীম আজাহার (এএলটি), জেলা কাব স্কাউট লিডার - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা;
এবং সমাপনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, স্কাউটার কামরুল হাসান মোল্লা (উডব্যাজার) কমিশনার - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার ও সম্পাদক শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ।

এছাড়াও সম্পূর্ণ কোর্সটি প্রাথমিক প্রতিবিধানকারীর গুণাবলি, সিপিআর, সর্পদংশন, স্নায়বিক আঘাত সহ সকল প্রাথমিক লেভেলের বিভিন্ন বিষয় নিয়ে মোট ১০টি সেশনে ভাগ করে সম্মানিত কোর্স লিডার স্কাউটার সঞ্জীব চন্দ্র কর্মকার (এলটি ও রৌপ্য ইলিশ), কমিশনার - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা স্যার ডাক্তার-টেকনিশিয়ান সহ অভিজ্ঞ লিডারদের সমম্বয়ে সম্পন্ন করে ৩য় তম প্রাথমিক প্রতিবিধান কোর্স।

©️ technical & media support team, ShariatpurMukto

24/05/2026

3rd First Aid Course (প্রাথমিক প্রতিবিধান)

©️ প্রচারিত হচ্ছে : Bangladesh Betar

let's make ourselves more efficient Are You Ready!3rd First Aid Course (প্রাথমিক প্রতিবিধান)course location on map : htt...
20/05/2026

let's make ourselves more efficient
Are You Ready!

3rd First Aid Course (প্রাথমিক প্রতিবিধান)

course location on map : https://maps.app.goo.gl/DcdWXMK5T6c6M6LPA

Address

8001
Dhaka
8001

Alerts

Be the first to know and let us send you an email when শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ:

Share