Islamic forum of africa

Islamic forum of africa bissmillahir rahmanir rahim...islamic forum of africa

দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামিক ফোরামের নেতৃবৃন্দের সাক্ষাৎদক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ ...
10/10/2025

দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামিক ফোরামের নেতৃবৃন্দের সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফির সঙ্গে ইসলামিক ফোরাম অব আফ্রিকার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোঃ তৌহিদ হোসেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি আলী আকবর, সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মো. ইব্রাহীম আহমেদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিন, লিম্পুফো প্রভিন্স সহকারী তত্ত্বাবধায়ক আমিরুল ইসলাম, ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, মেশিনা শহর দায়িত্বশীল আশরাফ উদ্দিন টিপু এবং ফোডসবার্গ শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ প্রমুখ।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। ইসলামিক ফোরামের নেতৃবৃন্দ প্রবাসীদের নাগরিক সেবা, শ্রম অধিকার ও কল্যাণমূলক উদ্যোগ প্রসারে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় আগত যাত্রীদেরকে ঢাকা বিমানবন্দরে অহেতু হয়রানি বন্ধ করা, সাউদার্ন আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড (ইসোয়াথিনির), লিসুটোর ট্রান্সজিট ভিসা জটিলতা অপসারণ, মোজাম্বিকের হাইকমিশন পর্তুগাল থেকে সরিয়ে এনে, এই সেবা বর্ডারকান্ট্রি হিসেবে দক্ষিণ আফ্রিকায় পুনরায় শুরু করার উদ্যোগ নিতে অনুরোধ জানান।

এছাড়া দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে হাইকমিশনারের উদ্যোগকে অব্যাহত রাখতে এবং প্রবাসীদের লাশ দেশে প্রেরণে হাইকমিশনের সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।

এসময় রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, হাইকমিশন প্রবাসীদের নাগরিক সেবা ও সরকার ঘোষিত বহুল কাঙ্ক্ষিত প্রবাসী ভোটার রেজিষ্ট্রেশন ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কাজ করছেন।

তিনি জানান, আগামী নভেম্বর ভোটার নিবন্ধনের কার্যক্রম শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন,পাশাপাশি তিনি হাইকমিশনে NID (এন,আই,ডি) এর কার্যক্রম শুরু করার ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখছেন।

তিনি আরো বলেন, আমরা হাইকমিশনের অবকাঠামোগত উন্নয়ন, উন্নতমানের হাইকমিশন সেবা প্রদান, সাউদার্ন প্রবাসীদের জীবনমান উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
বৈঠকে নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে মান্যবর হাইকমিশনারের বিভিন্ন কর্মতৎপরতার জন্য ধন্যবাদ জানান।

আসসালামু আলাইকুম  ওরাহমাতুল্লাহ। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা গত ২০১১ সালের ১৯শে জুলাই ...
17/07/2025

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা গত ২০১১ সালের ১৯শে জুলাই ইস্টার্ন কেপের ছোট্ট শহর স্ট্রেকস্প্রীট থেকে পথচলা শুরু করে।
কালের পরিক্রমায় আজ ১৫তম বছরে পদার্পণ করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।।
এই উপলক্ষ্যে আগামী ২০শে জুলাই আলবার্টনের Rietvlei Zoo Farm- এ অনুষ্ঠিত হতে যাচ্ছে-
প্রবাসী মিলনমেলা, ইনশাআল্লাহ।।

উক্ত আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত।।

আলহামদুলিল্লাহ, নর্থ ওয়েস্ট নর্থ প্রভিন্সে কেন্দ্র ঘোষিত দাওয়াতি দশক উপলক্ষে গ্রুপ দাওয়াত। উপস্থিত আছেন কেন্দ্রীয় পরামর্...
17/04/2025

আলহামদুলিল্লাহ, নর্থ ওয়েস্ট নর্থ প্রভিন্সে কেন্দ্র ঘোষিত দাওয়াতি দশক উপলক্ষে গ্রুপ দাওয়াত।
উপস্থিত আছেন কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও প্রভিন্স সভাপতি কাজী আব্দুল হান্নান, প্রভিন্স সেক্রেটারিয়েট সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ, আব্দুর রহীম, সাইফুল ইসলাম সহ দায়িত্বশীল ভাইয়েরা।

আলহামদুলিল্লাহ, নর্থ ওয়েস্ট সাউথ প্রভিন্স কেন্দ্র ঘোষিত দাওয়াতি দশক পালন করছে।প্রভিন্সের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিনে...
17/04/2025

আলহামদুলিল্লাহ, নর্থ ওয়েস্ট সাউথ প্রভিন্স কেন্দ্র ঘোষিত দাওয়াতি দশক পালন করছে।
প্রভিন্সের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিনে পরিচালনায় উপস্থিত ছিলেন ডেলারিভিল সভাপতি আলী আকবর ও ডেলারিভিল ইউনিট দায়িত্বশীল ভাইয়েরা।

সূরা আশ-শামস (৯১), আয়াত ৭-১০:আরবি:> وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (٧)فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (٨)قَدْ أَفْلَحَ م...
17/04/2025

সূরা আশ-শামস (৯১), আয়াত ৭-১০:

আরবি:

> وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (٧)
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (٨)
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا (٩)
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا (١٠)

---

বাংলা অনুবাদ:

> ৭. এবং শপথ সেই আত্মার, আর যিনি তাকে সুবিন্যস্ত করেছেন।
৮. তারপর তাকে তার গোনাহ ও তাকওয়া (ভালো-মন্দ) বুঝিয়ে দিয়েছেন।
৯. নিশ্চয়ই সে সফল হয়েছে, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে।
১০. আর সে ব্যর্থ হয়েছে, যে আত্মাকে কলুষিত করেছে।

---

সংক্ষিপ্ত তাফসির ও দারস:

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا —

আল্লাহ আত্মার (নফস) শপথ করেছেন এবং তিনি যেভাবে তাকে সামঞ্জস্যপূর্ণ (সঠিকভাবে গঠিত) করেছেন, সেটাও উল্লেখ করেছেন। এ আয়াতটি মানুষের অভ্যন্তরীণ জগতের জটিলতা ও সূক্ষ্মতা বুঝিয়ে দেয়। আত্মা বা নফস মানুষের চরিত্র গঠনে মুখ্য ভূমিকা রাখে।

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا —

আল্লাহ সেই আত্মাকে ফুজূর (পাপ/দুষ্টতা) এবং তাকওয়া (পরহেযগারি/নেকি) দুটো পথই চিনিয়ে দিয়েছেন। এর মানে, প্রতিটি মানুষ জানে সে কখন পাপ করছে এবং কখন সঠিক পথে চলছে। এই আয়াতে মানুষের উপর দায়ভার স্থির করা হয়েছে — সে নিজের কর্মের জন্য দায়ী।

قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا —

যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে — পাপ থেকে মুক্ত করে, নেক আমল দিয়ে আত্মাকে গড়তে থাকে — সে সফল। "তাজকিয়াহ" মানে হচ্ছে আত্মা শুদ্ধ করা, যা আত্মসমালোচনা, তওবা, আত্মবিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে হয়।

وَقَدْ خَابَ مَن دَسَّاهَا —

আর যে ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে, পাপের মধ্যে ডুবিয়ে রাখে, নিজের ভুলগুলো ঢাকতে চায় বা অবহেলা করে — সে ব্যর্থ হয়। "দাস্সাহা" শব্দের অর্থ হচ্ছে নফসকে মাটি চাপা দেওয়া বা লুকিয়ে রাখা।

---

দারসের শিক্ষাঃ

১. আত্মশুদ্ধি মানুষের সাফল্যের চাবিকাঠি।
২. আত্মসমালোচনা ও আত্মজিজ্ঞাসা ছাড়া আত্মশুদ্ধি সম্ভব নয়।
3. মানুষ নিজেই জানে সে সৎ না অসৎ — তাই তাকে নিজের আত্মার দায়িত্ব নিতে হবে।
৪. আল্লাহ নফসকে ভালো-মন্দ চিনিয়ে দিয়েছেন — এখন সিদ্ধান্ত মানুষের।
৫. এ আয়াতগুলো আত্মপর্যালোচনা ও উন্নতির অনুপ্রেরণা দেয়।

জনপ্রিয় ইসলামিক স্কলার প্রফেসর খুরশিদ আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। প্রফেসর খুরশিদ আহমেদে...
13/04/2025

জনপ্রিয় ইসলামিক স্কলার প্রফেসর খুরশিদ আহমেদ ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

প্রফেসর খুরশিদ আহমেদের লেখনি শতসহস্র পথ হারা যুবকের পথের সন্ধানে কাজে এসেছে। আল্লামা মওদুদী র. স্নেহধন্য এই প্রথিতযশা লেখকের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিক।

12/04/2025

আলহামদুলিল্লাহ! কেন্দ্র ঘোষিত "দাওয়াতি দশকে" ফ্রি স্টেট প্রভিন্স।
গ্রুপ দাওয়াতে উপস্থিত আছেন ফোরামের ফ্রি স্টেট প্রভিন্স সভাপতি হাফেজ হাসান ইমাম অপু, সহকারী সেক্রেটারী রহমত উল্যাহ, প্রভিন্স সেক্রেটারিয়েট সদস্য কামাল উদ্দিন, আলা উদ্দিন সহ প্রমুখ।

12/04/2025

আলহামদুলিল্লাহ! কেন্দ্র ঘোষিত 'দাওয়াতি পক্ষে' ঘাউটেং প্রভিন্সের -গ্রুপ দাওয়াতে- উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী আবুল কাশেম, দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব, কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য ও প্রভিন্স সভাপতি শরীফ উদ্দিন, প্রভিন্স সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতন, অফিস সম্পাদক আবু নাইম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

12/04/2025

আলহামদুলিল্লাহ! কেন্দ্র ঘোষিত "দাওয়াতি পক্ষে"
নর্থ ওয়েস্ট সাউথ প্রভিন্সের গ্রুপ দাওয়াতে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ইব্রাহিম, মাফেকিং সভাপতি আব্দুর রহিম, প্রভিন্স দায়িত্বশীল জামান মন্ডল, আব্দুল মুবিন প্রমুখ।

12/04/2025

আলহামদুলিল্লাহ। কেন্দ্র ঘোষিত "দাওয়াতি দশক"।।
পোর্ট এলিজাবেথ অঞ্চলের গ্রুপ দাওয়াতে উপস্থিত আছেন, ফোরামের সভাপতি আলী আকবর, পোর্ট এলিজাবেথ অঞ্চলের সভাপতি মোহাম্মদ আব্দুল্যাহ, সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ ফয়সাল, নাসির উদ্দিন।

আলহামদুলিল্লাহ!  আজকের মানবন্ধনে আমাদের সাথে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবা...
07/04/2025

আলহামদুলিল্লাহ! আজকের মানবন্ধনে আমাদের সাথে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ইয়াসমিন শোখা, ইখওয়ান নেতা আহমেদ জামাল, ইকসা সভাপতি ড. হাফিজ নাদিম আহমেদ সহ গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

ফোরামের সভাপতি আলী আকবর এর সভাপতিত্বে, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী আবুল কাশেমের সঞ্চালনায়, কেন্দ্রীয় দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব খোকনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফোরামের কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য কাজী আব্দুল হান্নান, শাপলা টিভির সিইও নোমান মাহমুদ, যমুনা টিভি দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, ফোরামের ঘাউটেং সেক্রেটারী মোয়ারেফ হোসেন রতন, সহকারী সেক্রেটারী হাফেজ শেখ মাসিদ, অফিস সম্পাদক আবু নাইম মোহাম্মদ বরকতব উল্যাহ, মিডিয়া সম্পাদক নাসির উদ্দিন সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও জনশক্তি ভাইয়েরা।
ফোর্ডবার্গের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার জন্য ফোরাম সভাপতি অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানিয়েছেন।।

Address

51 Cenford House, Central Road
Fordsburg
2033

Alerts

Be the first to know and let us send you an email when Islamic forum of africa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Islamic forum of africa:

Share