"Hunger Free Society" একটি অলাভজনক সামাজিক সংগঠন।
আমাদের একমাত্র উদ্দেশ্য সমাজের কল্যান-এ কাজ করা। আমরা প্রথমে শিবপুর এ শুরু করেছি এবং আমাদের ইচ্ছা আছে এই সংগঠন এর মাধ্যমে সমগ্র দেশ এ কাজ করবো।
Hunger Free Society' র সদস্য হয়ে দেশ ও সমাজের কল্যান এগিয়ে আসুন।
সদস্যদের জন্য প্রযোজ্য সাধারন নিয়মাবলী:
১। "হাঙ্গার ফ্রি সোসাইটি" একটি জনকল্যান মূলক অলাভজনক সংগঠন।
২। সংগঠনের সকল সদস্যদের জনসাধারনের কল্যানে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
৩। সঙ্গত কারন ছাড়া কার্যনির্বাহী কমিটির কোন সদস্য এক মাস অনুপস্থিত থাকতে পারবে না।
৪। কোন সদস্য তিন মাস মাসিক চাঁদা পরিশোধ না করলে তার সদস্যপদ স্থগিত করা হবে।
৫। সমাজবিরোধী কার্যকলাপের সাথে জড়িত কেউ সংগঠনের সদস্য হতে পারবে না।
৬। কোন রাজনৈতিক দলের সক্রিয়কর্মী সংগঠনের সদস্য হতে পারবে না।
৭। সংগঠনের সাধারন ব্যয় সদস্যদের দেওয়া নূন্যতম মাসিক চাঁদার ভিত্তিতে নির্বাহ করা হবে।
৮। স্কাউট সদস্যদের বিশেষ মর্যাদা দেওয়া হবে।
৯। জনসাধারনের কল্যানে রক্ত দানের জন্য সবসময় মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে।
১০। সংগঠনকে কোন সদস্য ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে পারবে না।
১১। সংগঠনের কার্যনির্বাহী পরিষদ জরুরী প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে।
Be the first to know and let us send you an email when Hunger Free Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.