Ghuddi Foundation

  • Home
  • Ghuddi Foundation

Ghuddi Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ghuddi Foundation, Nonprofit Organization, B/14 Block E, Zakir Hossain Road, .

এইচএসসি -২৬ ব্যাচের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল আবেদন কারীর  নম্বরে মেসেজ আকারে পাঠানো হবে।  ফলাফল পেয়ে ...
29/12/2025

এইচএসসি -২৬ ব্যাচের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফল আবেদন কারীর নম্বরে মেসেজ আকারে পাঠানো হবে।

ফলাফল পেয়ে না থাকলে হেল্পলাইন কল করে জেনে নেওয়ার পরামর্শ রইলো।

বর্ণ হেল্পলাইন
01706100638
01706100639

ঘুড্ডি ফাউন্ডেশন হেল্পলাইন
01322882400

২০শের পরে ২৫শে তিনবন্ধু (AAA) একসাথে দেখা। ২০ সালে তিন বন্ধু ঘুড্ডি ফাউন্ডেশনের একরুমে পথচলা শুরু করেছিলাম। আমার আর আরাফ...
15/04/2025

২০শের পরে ২৫শে তিনবন্ধু (AAA) একসাথে দেখা।

২০ সালে তিন বন্ধু ঘুড্ডি ফাউন্ডেশনের একরুমে পথচলা শুরু করেছিলাম। আমার আর আরাফাত'র গন্তব্য ছিল ঢাবি আর আতাউরের ছিল মেডিকেল। করোনার মধ্যে একসাথে কত কাঁন্না-হাসি, জীবনের উত্থান- পতনের কাহিনি।

আমাদের কথা ছিল- প্রতিবছর তিনজন এক হয়ে দেখা করব আমরা। কিন্তু আলাদা-আলাদা ভাবে দেখা হলেও বিগত পাঁচ বছরে সবার ব্যস্ততার কারণে আর দেখা হয়ে উঠেনি।

আতাউর এখন রামেকের ফাইনালের স্টুডেন্ট ও রেটিনার শিক্ষক
। আরাফাত ঢাবি'র বাংলা বিভাগের শিক্ষার্থী ও কয়েকটা উদ্ভাস, উৎকর্ষ, বর্ণ কোচিং-সহ বেশ কয়েকটি কোচিং এর দেশব্যাপী জনপ্রিয় শিক্ষক।আর আমি ব্যবসায়ী আসিফ।


-20

মো: আশিক রানাকাউনিয়া কলেজ, রংপুর,,ঘুড্ডি ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়ে বর্ণ এডমিশন কেয়ার থেকে ভর্তি প্রিপারেশন নিয়ে এখন মেড...
04/02/2025

মো: আশিক রানা
কাউনিয়া কলেজ, রংপুর,,
ঘুড্ডি ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়ে বর্ণ এডমিশন কেয়ার থেকে ভর্তি প্রিপারেশন নিয়ে এখন মেডিকেলে চান্স পেয়েছে।
আজকে তার ভর্তির টাকা ব্যবস্থা করে দেওয়া হলো।
ধন্যবাদ সবাইকে, যারা তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করেছেন।

10/11/2024

১.৮৩ কোটি টাকার সমমূল্যের বাৎসরিক শিক্ষা বৃত্তি।

ঘুড্ডি ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিবছর Hsc পরীক্ষার্থীদের মাঝে মেডিকেল, ইন্জিনিয়ারিং, ভার্সিটি ভর্তি প্রস্তুতির জন্য কোচিং শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।

আর্থিকভাবে স্বচ্ছল-অস্বচ্ছল যে কেউ আবেদন করতে পারবে।

নিম্নোক্ত ৭ টি প্রতিষ্ঠান তাদের বৃত্তিপ্রাপ্ত ১১০০ জনকে নির্বাচন করবে বর্ণ এডমিশন কেয়ার আয়োজিত বৃত্তি পরীক্ষার মাধ্যমে।
১। ঘুড্ডি ফাউন্ডেশন
২। মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন
৩। নাটাই ফাউন্ডেশন
৪। October 4 Ltd.
৫। হৃদয়ে বাঘাইছড়ি
৬। গাজী ফাউন্ডেশন
৭। প্রথম আলো ট্রাস্ট

বৃত্তি পাবেঃ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাবি (ক, খ, গ, বিভাগ পরিবর্তন) ইউনিটের জন্য। বৃত্তি প্রাপ্ত সবাইকে কোচিং করানো হবে: বর্ণ এডমিশন কেয়ার, ঢাকা তে।
বৃত্তি পরীক্ষার অন্যান্য তথ্য, বৃত্তি পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলী, রেজিষ্ট্রেশন লিংক, সিলেবাস, মানবন্টন, সময়, পরীক্ষা কেন্দ্র, ফলাফল এবং বৃত্তি পেলে যাবতীয় সুযোগ সুবিধা ভিডিও তে আলোচনা করা হয়েছে। ভিডিও পুরো দেখলে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন।

বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের লিংকঃ
লিংক ১:
https://testmoz.com/13780476
লিংক ২:
https://ghuddi.org/HSC2025_apply.html
SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসঃ
নিচের ফরমেটে SMS পাঠিয়ে দিতে হবে 01322882400 নাম্বারে।
HSC Batch 2025? (Yes/No):
Name:
College Name:
College District:
Student Mobile Number:
SSC Roll:
SSC GPA:
HSC Group (Science/Arts/Commerce):
Family Occupation:

বৃত্তির পরীক্ষার সার্কুলার লিংকঃ
https://www.facebook.com/share/p/pjQHqqh2nZbdJRPg/

এছাড়া নিচের লিংক গুলো তে ক্লিক করে বিস্তারিত তথ্য পেতে পারেন:
চ্যানেল২৪ -এ বৃত্তির ব্যাপারে প্রকাশিত টিভি নিউজের লিংক নিচে দেওয়া হল
https://youtu.be/4AKT4Vir-20
বর্ণে পড়াশুনা কিরকম হয় এবং কিভাবে হয় -- সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও লিংকঃ
https://youtu.be/Vueu_P3xWVsxWVs
বর্ণ সম্মন্ধে ভাল জানতে ভিজিট করতে হবেঃ
১। বর্ণ ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/borno.edu
২। বর্ণ ফেইসবুক গ্রুপঃ
https://www.facebook.com/groups/bornohelpline

বিস্তারিত জানতে হেল্পলাইন;
01322-882400
01706-100638
01706-100639

(প্রতিটি জেলায় অফলাইন পরীক্ষা হবে)                  বর্ণ বৃত্তি ২০২৫(এইচ এস সি ২০২৫ বিজ্ঞান/মানবিক/ব্যাবসা পরীক্ষার্থীদে...
08/11/2024

(প্রতিটি জেলায় অফলাইন পরীক্ষা হবে)
বর্ণ বৃত্তি ২০২৫
(এইচ এস সি ২০২৫ বিজ্ঞান/মানবিক/ব্যাবসা পরীক্ষার্থীদের জন্য)
#বর্ণ_এডমিশন_কোচিং_এবং
#হোস্টেল_বৃত্তি

#বৃত্তি_পাবেঃ ১,১০০ জন
অফলাইন পরীক্ষার তারিখঃ ১৭ ই জানুয়ারি ২০২৫ (শুক্রবার)।
বিজ্ঞান - সকাল ১০ টা
মানবিক এনং ব্যাবসা – দুপুর ২:৩০ টা

অফলাইন বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের লিংকঃ
লিংক ১:
https://testmoz.com/13780476

লিংক ২:
https://ghuddi.org/HSC2025_apply.html

SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসঃ
নিচের ফরমেটে SMS পাঠিয়ে দিতে হবে 01322882400 নাম্বারে।
HSC Batch 2025? (Yes/No): Name: College Name: College District: Student Mobile Number: SSC Roll: SSC GPA: HSC Group (Science/Arts/Commerce): Family Occupation:

#ফলাফলঃ ৩১শে জানুয়ারি ২০২৫
#এক্সাম_সেন্টারঃ প্রতিটি জেলায় এক্সাম সেন্টার থাকবে। পরীক্ষার কেন্দ্র কোন স্কুল/কলেজে পড়বে সেটি পরীক্ষার ৭ দিন আগে SMS করে দেওয়া হবে।
** আর্থিকভাবে স্বচ্ছল-অস্বচ্ছল যে কেউ আবেদন করতে পারবে **

নিম্নোক্ত ৭ টি প্রতিষ্ঠান তাদের বৃত্তিপ্রাপ্ত ১১০০ জনকে নির্বাচন করবে বর্ণ এডমিশন কেয়ার আয়োজীত বৃত্তি পরীক্ষার মাধ্যমে।

১। ঘুড্ডি ফাউন্ডেশন
২। মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন
৩। নাটাই ফাউন্ডেশন
৪। October 4 Ltd.
৫। হৃদয়ে বাঘাইছড়ি
৬। গাজী ফাউন্ডেশন
৭। প্রথম আলো ট্রাস্ট

বৃত্তি পাবেঃ
ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাবি (ক, খ, গ, বিভাগ পরিবর্তন) ইউনিটের জন্য।
বৃত্তি প্রাপ্ত সবাইকে কোচিং করানো হবে: বর্ণ এডমিশন কেয়ার, ঢাকা তে।

বৃত্তি পরীক্ষার অন্যান্য তথ্যঃ

বৃত্তি পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলীঃ
* এইচএসসি/সমমান পরীক্ষার্থী ২০২৫ হতে হবে।
* এসএসসি/সমমান সর্বনিম্ন জিপিএঃ ৩.৫০ (বিজ্ঞান/মানবিক/ব্যবসা)
* বৃত্তি পরীক্ষায় MCQ থাকবে। কোন লিখিত থাকবে না।
* ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
* প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে।
* সকল পরীক্ষার খাতা OMR মেশিন দ্বারা কাটা হবে। তাই OMR-এ কোন ভুল করলে সেটি কারেকশন করার কোন সুযোগ নেই।
** এইচ এস সি ২০২৪ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে না। তবে এইচ এস সি ২০২৪ ব্যাচের কেউ যদি ২০২৫ সালে ইম্প্রুভ দেয়, তাহলে সে বৃত্তি পরীক্ষার জন্যা আবেদন করতে পারবে।

** রেজিস্ট্রেশন করার পরে বৃত্তি পরীক্ষার জন্য আলাদা কোন রোল প্রদান করা হবে না।
ছাত্র/ছাত্রীর নিজ নিজ এস এস সি রোলটাই বৃত্তি পরীক্ষার রোল হিসেবে বিবেচিত হবে। এই এস এস সি রোল OMR- এ লিখতে হবে এবং গোল্লা পুরন করতে হবে।

#আবেদনের_শেষ_তারিখঃ
১৫ই জানুয়ারি ২০২৫।
তবে, ১০,০০০ আবেদন জমা পড়লেই বৃত্তির রেজিস্ট্রেশন অফ করে দিবে বর্ণ।
তাই যে যে যত আগে রেজিস্ট্রেশন করবে, ততো ভাল।

#বৃত্তির_ক্যাটাগরি_এবং_সুবিধাসমূহ
অফলাইন পরীক্ষা এবং মৌখিক পরিক্ষার মাধ্যমে সর্বোমোট বৃত্তি পাবেঃ ১,১০০ জন
৫ টি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবেঃ A, Half A, B1, B+,B2 ক্যাটাগরি

্যাটাগরিঃ (১০০ জন)
** বর্ণ এডমিশন কেয়ারের এডমিশন কোচিং ফী ১০০% বৃত্তি পাবে। (অর্থ্যাৎ ২১০০০ টাকা সমমুল্যের বৃত্তি পাবে।)
শুধুমাত্র বই এর খরচ ২,২০০ টাকা নিজে বহন করবে। এছাড়া কোচিং এবং বই বাবদ আর কোন টাকা দিতে হবে না।
** হোস্টেল বৃত্তি পাবে মাসিক ৪,৫০০ টাকা করে ৪ মাস।
** হোস্টেলে এডশিনের জন্য এককালীন ২৫০০ টাকা বৃত্তি পাবে।
** কোচিং চলাকালীন সময়ে ভাল ভাবে পড়াশুনা করলে বিশ্ববিদ্যালয়/ মেডিকেলের ফর্ম ফিলাপের জন্য এক কালীন ৪০০০-৫০০০ টাকা দেওয়া হবে।

#হাফ_এ_ক্যাটাগরিঃ (২০০ জন)
** বর্ণ এডমিশন কেয়ারের এডমিশন কোচিং ফী ১০০% বৃত্তি পাবে। (অর্থ্যাৎ ২১০০০ টাকা সমমুল্যের বৃত্তি পাবে।)
শুধুমাত্র বই এর খরচ ২,২০০ টাকা নিজে বহন করবে। এছাড়া কোচিং এবং বই বাবদ আর কোন টাকা দিতে হবে না।
** হোস্টেল বৃত্তি পাবে মাসিক ২৫০০ টাকা করে ৪ মাস।
** হোস্টেলে এডশিনের জন্য এককালীন ২৫০০ টাকা বৃত্তি পাবে।
** কোচিং চলাকালীন সময়ে ভাল ভাবে পড়াশুনা করলে বিশ্ববিদ্যালয়/ মেডিকেলের ফর্ম ফিলাপের জন্য এক কালীন ৪০০০-৫০০০ টাকা দেওয়া হবে।

#বি১_ক্যাটাগরি (৪০০ জন)
** বর্ণ এডমিশন কেয়ারের এডমিশন কোচিং ফী ১০০% বৃত্তি পাবে। (অর্থ্যাৎ ২১০০০ টাকা সমমুল্যের বৃত্তি পাবে।)
শুধুমাত্র বই এর খরচ ২,২০০ টাকা নিজে বহন করবে। এছাড়া কোচিং এবং বই বাবদ আর কোন টাকা দিতে হবে না।
** হোস্টেলে এডশিনের জন্য এককালীন ২৫০০ টাকা বৃত্তি পাবে।
** কোচিং চলাকালীন সময়ে ভাল ভাবে পড়াশুনা করলে বিশ্ববিদ্যালয়/ মেডিকেলের ফর্ম ফিলাপের জন্য এক কালীন ৪০০০-৫০০০ টাকা দেওয়া হবে।

#বি+_ক্যাটাগরিঃ (৩০০ জন)
বি+ ক্যাটাগরিদের বর্ণে অফলাইন কোচিং ফী হবেঃ
ইঞ্জিনিয়ারিং / মেডিকেল / ঢাবি (ক/খ/গ/বিভাগ পরিবর্তন)- ৭০০০ টাকা (বই ছারা)
কোচিং বাবদ ৪ মাসে আর কোনো টাকা লাগবে না।
** হোস্টেল বৃত্তি পাবে মাসিক ১০০০ টাকা করে ৪ মাস।
** হোস্টেলে এডশিনের জন্য এককালীন ১,০০০ টাকা বৃত্তি পাবে।
** কোচিং চলাকালীন সময়ে ভাল ভাবে পড়াশুনা করলে বিশ্ববিদ্যালয়/ মেডিকেলের ফর্ম ফিলাপের জন্য এক কালীন ৪০০০-৫০০০ টাকা দেওয়া হবে।

#বি২_ক্যাটাগরি (১০০ জন)
বি২ ক্যাটাগরির ছাত্র/ছাত্রীদের অফলাইন কোচিং ফী হবেঃ
ইঞ্জিনিয়ারিং / মেডিকেল / ঢাবি (ক/খ/গ/বিভাগ পরিবর্তন) – ৫০০০ টাকা(বই ছাড়া)
কোচিং বাবদ ৪ মাসে আর কোনো টাকা লাগবে না।
** কোচিং চলাকালীন সময়ে ভাল ভাবে পড়াশুনা করলে বিশ্ববিদ্যালয়/ মেডিকেকের ফর্ম ফিলাপের জন্য এক কালীন ৪০০০-৫০০০ টাকা দেওয়া হবে।

#নির্বাচন_পদ্ধতি_সিলেবাস_ও_মানবন্টন
বর্ণ পরীক্ষা – ১০০ নাম্বার
পরীক্ষার হলে তথ্য জমা – ৫০ নাম্বার
------------------------
মোট নাম্বার ১৫০.
এই ১৫০ নাম্বারের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। তবে নিচের ৪ টি পয়েন্টে ছাত্র/ছাত্রীরা ১৫০ নাম্বারের বাইরে আরো কিছু বাড়তি নাম্বার যোগ করার সুযোগ আছে।
১। শারিরীক প্রতিবন্ধী হলে বাড়তি ১০ নাম্বার পাবে।
২। উপজাতীয় হলে বাড়তি ১০ নাম্বার পাবে।
৩। কলেজের অর্ধ-বার্ষিক অথবা বার্ষিক পরীক্ষায় মেধাস্থান ১/২/৩ থাকলে বাড়তি ১০ নাম্বার পাবে।
৪। একই কলেজ থেকে বিজ্ঞান/মানবিক/ব্যাবসা শাখার ১০০ জনের বেশি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিলে প্রত্যেকে বাড়তি ১০ নাম্বার পাবে।

* বিজ্ঞান_বিভাগ_পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ১০০ (পদার্থ ২৫, রসায়ন ২৫, জীব ২৫, গণিত ২৫, বাংলা-২৫, ইংরেজী-২৫)
** যাদের গণিত/জীববিজ্ঞান নেই, তারা বাংলা অথবা ইংরেজী হতে যে কোন ১ টি বিষয় উত্তর করবে।
** ৪র্থ বিষয় হিসেবে যাদের গণিত/জীববিজ্ঞানআছে, তারা তাদের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজী হতে যে কোন ১ টি বিষয় উত্তর করবে।
মোট MCQ - ১০০.
পরীক্ষার সময় - ১.৫ ঘন্টা
সিলেবাস - পদার্থ, রসায়ন, গণিত, বায়োলজী শর্ট সিলেবাস এইচ এস সি ২০২৫ অনুসারে হবে। পাঠ্যবই এর ১ম ও ২য় - উভয় পত্র হতেই প্রশ্ন করা হবে।
বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এবং ইংরেজি ১ম পত্র (সাহিত্য) শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ এবং ইংরেজি গ্রামার সম্পূর্ণ সিলেবাস।

* মানবিক_বিভাগ_এবং_বিভাগ_পরিবর্তন_পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ১০০ (বাংলা ২৫, ইংরেজী ২৫, সাধারণজ্ঞান ৫০)
মোট MCQ – ১০০
পরীক্ষার সময় – ১ ঘন্টা
সিলেবাস - বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এবং ইংরেজি ১ম পত্র (সাহিত্য) শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ, ইংরেজি গ্রামার এবং সাধারণজ্ঞান সম্পূর্ণ সিলেবাস।

* ব্যবসায়_শিক্ষা বিভাগ_পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ১০০ (বাংলা ২৫, ইংরেজি ২৫, হিসাববিজ্ঞান ২৫, ব্যবস্থাপনা ২৫)
মোট MCQ – ১০০
পরীক্ষার সময় – ১ ঘন্টা
সিলেবাস - বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এবং ইংরেজি ১ম পত্র (সাহিত্য) শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ এবং ইংরেজি গ্রামার সম্পূর্ণ সিলেবাস।
একাউন্টিং, ম্যানেজমেন্ট -- শর্ট সিলেবাস।
ফিন্যান্স এবং মার্কেটিং থেকে কোন প্রশ্ন করা হবে না।

#পরীক্ষার_হলে_ডকুমেন্টস_জমা_৫০_নাম্বার
বিজ্ঞান/মানবিক/ব্যাবসা বিভাগের সকল ছাত্র/ছাত্রীরা পরীক্ষার হলে নিচের ডকুমেন্টস জমা দিবে। এই ডকুমেন্টসের উপর ৫০ নাম্বারের মার্কিং করা হবে।
** ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
** SSC মার্কশীট অথবা ইন্টারনেট হতে প্রাপ্ত মার্কশীটের ফটোকপি।
** একটি কাগজে নিজ নিজ কলেজের/বিদ্যালয়ের পছন্দের যে কোন ১ জন শিক্ষকের নাম, কোন বিষয়ের শিক্ষক, মোবাইল নাম্বার লিখে আনতে হবে পরীক্ষার হলে আলাদা ভাবে।
** যদি আবেদন কারী নিজ কলেজের ১ম বর্ষের অর্ধবার্ষিক/বার্ষিক পরীক্ষায় ১ হতে ১০ এর মধ্যে মেধাস্থান পায়, তাহলে কলেজের শিক্ষক কর্তৃক একটি A4 সাইজের কাগজে লিখিত নিয়ে আসবে। কাগজের নিচে কলেজের শিক্ষকের নাম, পদবী, মোবাইল নাম্বার এবং সীল থাকতে হবে। এই পেপার জমা দিলে নিঃসন্দেহে বারতি মুল্যায়ন পাবে বৃত্তির জন্য।
** কমের পক্ষে ৪ (চার) পেইজের একটি আবেদন পত্র বাসা হতে নিজ হাতে লিখে এনে পরীক্ষার হলে জমা দিতে দিবে। আবেদন পত্র যত বিস্তারিত হবে, ততো ভাল বুঝা যাবে ছাত্র/ছাত্রীর ব্যাপারে।
৪ পেইজের আবেদনপত্রে যে সব তথ্য অবশ্যই উল্লেখ করতে হবেঃ
পারবারিক সম্পদের সঠিক পরিমান,
পরিবার প্রধান সহ বাকিদের আয়ের সকল উতসের বর্ণনা,
পরিবারের মাসিক আয় ও ব্যায়ের হিসেব,
পরিবারের ভাই-বোন সহ অন্যান্যদের বর্ণনা,
নিজের সফলতা-দুঃক্ষ-কষ্ট-ভবিষ্যত স্বপ্নের বর্ণনা।
ছাত্র/ছাত্রীরা তাদের নিজ হাতে লেখা আবেদন পত্রে আর্থিক অবস্থা বুঝাতে ব্যার্থ হলে বৃত্তি পাওয়ার সম্ভাবনা কমে যাবে।
আবেদনপত্রটি লিখতে হবে প্রতিটি A4 কাগজের এক পাশে নিচের ফরমেটেঃ
বরাবর,
মুহাম্মদ সাইফুর রহমান
পরিচালক,
বর্ণ এডমিশন কেয়ার
ঢাকা।
বিষয়ঃ এইচ এস সি/সমমান ২০২৫ এর "সবার জন্য শিক্ষা" বৃত্তির আবেদন।
উল্লেখ্য, একজনের আবেদনের সাথে অন্য কারো আবেদনের সামান্য মিল খুজে পাওয়া গেলেও, উভয় প্রার্থীকে বাতিল ঘোষনা করা হবে।
চ্যানেল২৪ -এ বৃত্তির ব্যাপারে প্রকাশিত টিভি নিউজের লিংক নিচে দেওয়া হল
https://youtu.be/4AKT4Vir-20
বর্ণে পড়াশুনা কিরকম হয় এবং কিভাবে হয় -- সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও লিংকঃ
https://youtu.be/Vueu_P3xWVsxWVs
বর্ণ সম্মন্ধে ভাল জানতে ভিজিট করতে হবেঃ
১। বর্ণ ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/borno.edu
২। বর্ণ ফেইসবুক গ্রুপঃ
https://www.facebook.com/groups/bornohelpline
জরুরীঃ
১। বর্ণ কৃতপক্ষের যে কোন সময় নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
২। পারিবারিক তথ্য, আয়-ব্যায়ের বিবরণীতে সত্য গোপন করলে কিংবা অসামঞ্জস্য কোন তথ্য দিলে, সাথে সাথে বৃত্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩। পরীক্ষায় ১০০ তে ৮০ পেলেই যেমন বৃত্তির নিশ্চয়তা বহন করে না। তেমনি ১০০ তে ৩০ পেলেও বৃত্তির সম্ভাবনা ঠিকই থাকে। ছাত্র/ছাত্রীদের ৫০ নাম্বারের জন্য জমাকৃত তথ্যের উপর অনেক কিছু নির্ভর করছে।
৪। যাদের পারিবারিক পেশা "কৃষি", তাদের আর্থিক অবস্থা অবশ্যই পুর্ণ ব্যাখ্যা করে লিখতে হবে নিজের হাতে লেখা আবেদনপত্রে। নিজস্ব জমির পরিমান, কি কি চাষ করা হয়, বর্গা নেওয়া জমির পরিমান, বাতসরিক আয়, অন্য কোন পেশা থেকে আয় হয় কিনা – সকল তথ্য বিস্তারিত ভাবে ১০০% উল্লেখ করতে হবে।
৫। পরীক্ষায় ভাল করার জন্য ঢাবি প্রশ্ন ব্যাংক বইটি দেখতে পারো।
৬। বৃত্তি পরীক্ষার পুর্বেই কেউ যদি বর্ণে ভর্তি হয়ে যায়, তাহলেও বিভিন্ন ফাউন্ডেশন এর বৃত্তির জন্য নির্বাচিত হতে কোন বাধা নেই। ফাউন্ডেশন বৃত্তির জন্য নির্বাচিত হয়ে বর্ণে ক্লাস শুরু করলে, তার ভর্তির টাকা বর্ণ হতে নিয়মমত ফেরত দেওয়া হবে।
৭। প্রয়োজনে অফলাইন পরীক্ষার কেন্দ্র চেঞ্জ করা যাবে। পরীক্ষার ৭ দিন আগে যখন এক্সাম সেন্টারের মেসেজ যাবে। তখন এক্সাম সেন্টার চেঞ্জ করতে চাইলে হেল্প লাইনে কল করে জানাতে হবে।
৮। ১ জন ছাত্র/ছাত্রী যেকোন একটি ফাউন্ডেশন থেকে বৃত্তি পাবে এবং পরবর্তীতে সেই ফাউন্ডেশন পরিবর্তন করে অন্য ফাউন্ডেশন থেকে বৃত্তি নিতে পারবে না।
৯। এস এম এস –এ রেজিস্ট্রেশন করলে কোন রিপ্লাই মেসেজ যাবে না। তবে অনলাইনে রেজিস্ট্রেশন সাবমিট করা মাত্রই অনলাইনে রিপ্লাই দেখাবে যে "আপনার আবেদন পত্রটি সঠিক ভাবে জমা হয়েছে"।
১০। একটি ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে যত দিন বিশ্ববিদ্যালয়/ মেডিকেল প্রস্তুতি কোচিং চলবে, ততো দিন সে অন্য ফাউন্ডেশন এর কোনো বৃত্তি নিতে পারবে না।
১১। বৃত্তি ১,১০০ জনকে দেওয়া হবে। তবে বৃত্তির জন্য প্রাথমিক ভাবে সিলেক্ট করা হবে আনুমানিক ২,১০০ জনকে। নির্দিষ্ট দিনে ২,১০০ জন হতে যেই ১১০০ জন তাদের আসন সবার আগে কনফার্ম করবে, তারাই বৃত্তির জন্য ফাইনালি মনোনীত হবে।
#বর্ণ_এডমিশন_কেয়ার
যোগাযোগঃ
বি/১৪, ব্লক - ই,
জাকির হোসেন রোড,
মোহাম্মদপুর,
ঢাকা – ১২০৭।
০১৭০৬ ১০০ ৬৩৮,
০১৭০৬ ১০০ ৬৩৯
(সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা)

সবাই একে অপরকে সম্মান করা একটা বেইসিক মানবিক গুন। যা লিখতে চেয়েছিলাম, উনি খুব সুন্দর করে তা বুঝিয়ে বলেছেন।আশা করবো Ghudd...
30/08/2024

সবাই একে অপরকে সম্মান করা একটা বেইসিক মানবিক গুন। যা লিখতে চেয়েছিলাম, উনি খুব সুন্দর করে তা বুঝিয়ে বলেছেন।

আশা করবো Ghuddi Foundation এর সকল শিক্ষার্থী এই ভিডিও দেখবেন এবং আপনারা সহ আপনাদের সকল বন্ধু-বান্ধব ও সহ-শিক্ষার্থীদের মাঝে এই বার্তা ছড়িয়ে দিবেন।

কেবল তাই নয়, নিজেদের স্কুল ও কলেজের ছোট ভাই-বোনদের ও এই বার্তার অন্তর নিহিত মানে, এর সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি এফেক্ট বুঝিয়ে বলবেন এই আশা রাখি।

মনে রাখবেন, বাবা-মা এর পরেই একজব শিক্ষকের স্থান

ধন্যবাদ,
নূর খান

শিক্ষক পদত্যাগের নামে সারাদেশে যা হচ্ছে; কড়া বার্তা সারজিসের | Sarjis Alam | Teacher | Jamuna TVFair Use Notice:This channel may utilize certain copyrighted ...

22/08/2024

ঘুড্ডি ফাউন্ডেশন থেকে বন্যার্তদের জন্য ২ লাখ টাকা পাঠানো হয়েছে।

ধন্যবাদ।

Address

B/14 Block E, Zakir Hossain Road

1207

Alerts

Be the first to know and let us send you an email when Ghuddi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ghuddi Foundation:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share