Bangladesh Weather Update Team- আবহাওয়া বার্তা

  • Home
  • Bangladesh Weather Update Team- আবহাওয়া বার্তা

Bangladesh Weather Update Team- আবহাওয়া বার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Weather Update Team- আবহাওয়া বার্তা, Nonprofit Organization, Mirpur, .
(1)

নিয়মিত আবহাওয়া বার্তা আপডেট পেতে আমাদের পেইজে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।

বিঃদ্রঃ বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডাব্লিউওটি) থেকে সংগ্রহ কৃত তথ্য প্রচার করা হয়। কারণ, বাংলাদেশে "বিডাব্লিউওটি" একমাত্র বিশ্বস্ত আবহাওয়া সংস্থা।

দৈনিক আবহাওয়া বার্তা!!তারিখ : ২৬ শে জুন শুক্রবার ২০২৬ ইং।১২ ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল।১০ ই মহররম ১৪৪৮ হিজরি।আকাশ :...
25/06/2026

দৈনিক আবহাওয়া বার্তা!!
তারিখ : ২৬ শে জুন শুক্রবার ২০২৬ ইং।
১২ ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল।
১০ ই মহররম ১৪৪৮ হিজরি।

আকাশ : এদিন দেশের অনেক এলাকার আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় মেঘের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। তবে দিনের বিভিন্ন সময়ে দেশের অনেক এলাকায় মেঘের ফাঁকে কিছুটা রোদের দেখা মিলতে পারে।

বৃষ্টি : ২৬ শে জুন দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর বিভাগের উত্তর অংশে। এছাড়া দেশের অন্যত্র অল্প কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকার ২/১টি স্থান ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি দেশের মোট ৩০-৩৫% এলাকায় হতে পারে।

বজ্রপাত : মাঝারি বজ্রপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকাগুলোতে। তাই মেঘ দেখলেই দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শিলাবৃষ্টি : সম্ভাবনা নেই।
কালবৈশাখী ঝড় : সম্ভাবনা কম, তবে বৃষ্টি যুক্ত এলাকায় কিছুটা দমকা হাওয়া থাকতে পারে।

তাপমাত্রা : দেশের অধিকাংশ এলাকায় দিনে স্বাভাবিক ভ্যাপসা গরম আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপ প্রবাহ : রাজশাহী ও খুলনা বিভাগের ১/২টি এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

পরবর্তী তাপপ্রবাহ : গুমোট (জুলাইতে, সম্ভাব্য)।
কুয়াশা : নেই।

দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে ০৪ থেকে ০৮ ঘন্টা করে স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যেতে পারে। [দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে কম]

মেঘের গতিপথ : (যদি থাকে) গড়ে দক্ষিণ-পশ্চিম হতে উত্তর-পূর্ব দিকে। বৃষ্টিবাহী মেঘের কিছুটা এলোমেলো গতিবিধি দেখা যেতে পারে।

সাগর : উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে।

সূর্যগ্রহণ : ১২ ই অগাস্ট (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবে না]
চন্দ্রগ্রহণ : ২৮ শে অগাস্ট (আংশিক গ্রহণ) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবে না]

২৬ শে জুন ঢাকায় সূর্য উঠবে সকাল ৫ টা বেজে ১৪ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬ টা বেজে ৪৯ মিনিটে। দিনের দৈর্ঘ্য ১৩ ঘন্টা ৩৫ মিনিট।

২৬ শে জুন সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ০০.১৫° দক্ষিণে, মানে দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক দুপুরে সূর্য প্রায় কতটা দক্ষিণ আকাশে হেলে থাকবে।

ধন্যবাদ,
তথ্যসূত্রঃ বিডাব্লিউওটি।
আপডেট : ২৬ শে জুন ২০২৬ ইং, রাত ১২ টা ৪০ মিনিট।

ছবি : হিমাওয়ারি ৯

25/06/2026

🌡️২৫-০৬-২০২৬ ইং🌡️বিভাগীয় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।

#তাপমাত্রা #বিভাগীয়_শহরের_তাপমাত্রা #সর্বোচ্চ_তাপমাত্রা #সর্বনিম্ন_তাপমাত্রা #বাংলাদেশ_আবহাওয়া #দৈনিক_আবহাওয়া_আপডেট #আঞ্চলিক_তাপমাত্রা ে_জুন_২০২৬_ইং

গুরুত্বপূর্ণ সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস!!তারিখ : ২৬ শে জুন হতে ২ রা জুলাই পর্যন্ত (২০২৬)।আসুন এক নজরে দেখে নেই, এই সপ...
25/06/2026

গুরুত্বপূর্ণ সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস!!

তারিখ : ২৬ শে জুন হতে ২ রা জুলাই পর্যন্ত (২০২৬)।

আসুন এক নজরে দেখে নেই, এই সপ্তাহে দেশের সকল এলাকার সার্বিক আবহাওয়া কেমন থাকতে পারে।

আকাশে মেঘ ও রোদের অবস্থা : চলতি সপ্তাহে দেশের আকাশে সবচেয়ে বেশি মেঘের আনাগোনা থাকতে পারে সিলেট ও রংপুর বিভাগে, এরপর ময়মনসিংহ বিভাগে ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে।
আগামী ২৭ শে জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত এই সকল এলাকায় মেঘের পরিমাণ বেশ বেশি থাকতে পারে।

এছাড়াও দেশের বাকি এলাকায় স্বাভাবিক আংশিক মেঘলা মূলত মেঘলা আবহাওয়া থাকতে পারে। অধিকাংশ এলাকায় দুপুর থেকে রাতের ভেতরে আকাশে মেঘের পরিমাণ বেশি থাকতে পারে। এছাড়াও দেশের উপকূলীয় এলাকায় মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে।

দিনে আকাশে সূর্যালোক এর পরিমাণ : চলতি সপ্তাহের দিন গুলোতে গড়ে প্রতিদিন..
সিলেট বিভাগে ২ থেকে ৪ ঘন্টা,
রংপুর বিভাগে ২ থেকে ৫ ঘন্টা করে,
ময়মনসিংহ বিভাগে ৩ থেকে ৬ ঘন্টা করে,
ঢাকা বিভাগে ৪ থেকে ৭ ঘন্টা করে,
চট্টগ্রাম বিভাগে ৫ থেকে ৭ ঘন্টা করে,
রাজশাহী বিভাগে ৬ থেকে ৯ ঘন্টা করে,
বরিশাল বিভাগে ৫ থেকে ৮ ঘন্টা করে ও
খুলনা বিভাগে গড়ে ৫ থেকে ৭ ঘন্টা করে স্বাভাবিক সূর্যালোক পাওয়া যেতে পারে।

বৃষ্টি : এই সপ্তাহে দেশের সবচেয়ে বেশি গড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ও রংপুর বিভাগে, ও সবচেয়ে কম গড় বৃষ্টির সম্ভাবনা আছে রাজশাহী বিভাগে।

এই সপ্তাহে সিলেট ও রংপুর বিভাগের প্রায় সকল জেলায় ও ময়মনসিংহ বিভাগের উত্তর অংশে ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা আছে (২৬ শে জুন রাত থেকে পহেলা জুলাই রাতের ভেতরে)।

এছাড়াও দেশের বাকি এলাকায় আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। ও কিছু ছোট ছোট এলাকায় অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনা আছে দুপুর হতে গভীর রাতের ভিতরে।
এখানে সিলেট, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের উত্তর অংশে, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে ও দেশের উপকূলীয় কিছু এলাকায় মাঝে মাঝে লম্বা সময় টানা বৃষ্টিও দেখা যেতে পারে।

তাপপ্রবাহ : চলতি সপ্তাহে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে মাঝেমধ্যে।

ভ্যাপসা গরম : দেশের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ না থাকলেও বৃষ্টি বিরতি সময়ে বেশ ভ্যাপসা গরম পড়তে পারে দেশের অনেক এলাকায়।

বজ্রপাত : এই সপ্তাহ জুড়ে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সময় মাঝারী থেকে তীব্র বজ্রপাত এর সম্ভাবনা আছে। তাই আকাশে মেঘ দেখলে সতর্ক থাকবেন।

ঝড় : চলতি সপ্তাহে দেশে বড় ধরনের কোন ঝড়ের আশঙ্কা কম, তবে বৃষ্টির সময় দমকা হাওয়া থাকতে পারে। ও আকস্মিকভাবে কোথাও কোথাও তীব্র দমকা হওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত সাগরে বা দেশের অভ্যন্তরে লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষ দিকে সাগরে সিস্টেম তৈরি হতে পারে।

সমুদ্র উত্তাল : এই সপ্তাহে মৌসুমী বায়ু সক্রিয়তার ফলে গভীর সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

বৃষ্টি বলয় : চলতি সপ্তাহে দেশের উপর নামকরণ করার মতো কোন বৃষ্টি বলয় এর সম্ভাবনা নেই, তবে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির আশঙ্কা আছে।

বন্যা : চলতি সপ্তাহে দেশের অধিকাংশ স্থানে বন্যার আশঙ্কা কম। তবে দেশের উজানে ভারি বৃষ্টির আশঙ্কা থাকায় সিলেট ও রংপুর বিভাগের নদনদীর পানি বেশ বৃদ্ধি পেতে পারে এবং এখানকার নদ-নদী অববাহিকার নিকটবর্তী অতি বন্যা প্রবণ কিছু নীচু এলাকা প্লাবিত হতে পারে৷

শিলাবৃষ্টি : নেই।
টর্নেডো : সম্ভাবনা কম।
খরা : একটানা খরা নেই। তবে মধ্য ও দক্ষিণাঞ্চলে মোটামুটি রোদের সম্ভাবনা আছে।
গ্রহন : এই সপ্তাহে কোন গ্রহন নেই।

বায়ু প্রবাহ : এই সপ্তাহ জুড়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে দক্ষিণ পশ্চিম হতে উত্তর পুর্ব দিকে বায়ু প্রবাহ থাকতে পারে।

বৃষ্টিবাহী মেঘের গতিপথ : এই সপ্তাহের অধিকাংশ সময় দেশের উপর বৃষ্টিবাহী মেঘের গতিপথ থাকতে পারে গড়ে পশ্চিম হতে পুর্ব দিকে ও মাঝেমধ্যে কিছুটা এলোমেলো।

নোট : এটি একটি সাপ্তাহিক আবহাওয়ার একটা ধারনা মাত্র, যেটা পরিবর্তন হওয়া স্বাভাবিক।
তাই আপনারা সবচেয়ে ভালো আবহাওয়ার পূর্বাভাস পেতে নিয়মিত আমাদের সাথে থাকুন।

ধন্যবাদ,
তথ্যসূত্রঃ বিডাব্লিউওটি।
আপডেট : ২৫ শে জুন ২০২৬ ইং, রাত ১১ টা ৩৮ মিনিট।

25/06/2026

🌧️ ২৫ শে জুন, সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ‌বৃষ্টিপাত রেকর্ড করা হয় ডিমলা ৮৯ মিলিমিটার! ©BMD

#ডিমলা #রংপুর_বিভাগ #সর্বোচ্চ_বৃষ্টিপাত #রেকর্ড #বাংলাদেশ #আবহাওয়া

🌧️ আজ ২৫ শে জুন, সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ‌বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলা ৮৯ মিলিমিটার! ©BMD
25/06/2026

🌧️ আজ ২৫ শে জুন, সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ‌বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলা ৮৯ মিলিমিটার! ©BMD

25/06/2026

🌡️২৫ শে জুন, ২০২৬ ইং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ৩৭.৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট ২১.৫° সেলসিয়াস। ©BMD

🌡️আজ বৃহস্পতিবার (২৫ শে জুন) দেশের সবোর্চ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছেঃ
25/06/2026

🌡️আজ বৃহস্পতিবার (২৫ শে জুন) দেশের সবোর্চ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছেঃ

25/06/2026

আজকেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৪° সেলসিয়াস! ©BMD

25/06/2026

আজকে রাতেও রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলায় বজ্রবৃষ্টি হতেপারে দমকা হাওয়া সহ। বিস্তারিত আপডেট দেওয়া হবে।
তথ্যসূত্রঃ বিডাব্লিউওটি।

আজকেও খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত হচ্ছে। তাই বৃষ্টির সময়ে সতর্ক থাকবেন। এসময় ...
25/06/2026

আজকেও খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত হচ্ছে। তাই বৃষ্টির সময়ে সতর্ক থাকবেন। এসময় ঘরের বাইরে যাবেন না।
নোট:

বৃষ্টির মধ্যে ফুটবল নিয়ে বের হইয়েন না কেউ।

ধন্যবাদ, বিডাব্লিউওটি।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Weather Update Team- আবহাওয়া বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share