ABTA MALDA

ABTA MALDA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABTA MALDA, Nonprofit Organization, KALITALA, .

আবার পানসির হৈ চৈ ... এবার সুকুমারের সঙ্গে। সুকুমার রায়ের প্রচলিত অপ্রচলিত বিভিন্ন ছড়া, কবিতা, গদ্যকে আশ্রয় করে আবৃত্...
07/10/2025

আবার পানসির হৈ চৈ ... এবার সুকুমারের সঙ্গে।

সুকুমার রায়ের প্রচলিত অপ্রচলিত বিভিন্ন ছড়া, কবিতা, গদ্যকে আশ্রয় করে আবৃত্তি, গান শ্রুতিকথা নিয়ে পানসি-র জমজমাট একটি ননসেন্স সন্ধ্যায় যাপন।

আগামী ৩০ অক্টোবর, ২৫, বৃহস্পতিবার, বিকাল ৬ টা থেকে মালদা টাউন হলে ...

সবার সাদর আমন্ত্রণ।।

৭.১১.২০২৪, সন্ধ্যা ৭.০০টায়। মেরি কুরীর জন্মদিন। সি ভি রমনের জন্মদিন। ঐ দিন বিজ্ঞানের আঙিনায় মেয়েদের দিন। Women in Sci...
02/11/2024

৭.১১.২০২৪, সন্ধ্যা ৭.০০টায়। মেরি কুরীর জন্মদিন। সি ভি রমনের জন্মদিন। ঐ দিন বিজ্ঞানের আঙিনায় মেয়েদের দিন। Women in Science Day । সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের বিজ্ঞান মনস্কতা উপসমিতির আয়োজনে অনলাইন আলোচনায় অংশ নেবেন অধ্যাপিকা ইন্দুমতী ও বিজ্ঞানী চিত্রা মন্ডল। সঞ্চালনা করবেন ডঃ সব্যসাচী চ্যাটার্জি।

কোনো রেজিস্ট্রেশন নেই। জুম লিংক ব্যবহার করে বা ফেসবুক লিংক ব্যবহার করে যে কেউ এই আলোচনা শুনতে পারেন।

বিষয়: আমাদের দেশে বিজ্ঞান শিক্ষা ও কন্যা সন্তান: সমস্যা আর সম্ভাবনা।

22/08/2024

বিজ্ঞানমনস্কতা প্রসারের সংগঠকদের উদ্দেশ্যে –
" বিঞ্জান মনস্কতা দিবসে নিজের যুক্তিবোধ অবস্থান কে যাচাই করে নিতে পারলে ভাল হয়। যুক্তির বিষয়টা শুধু তর্কের সময় হাজির করালে চলে না। আমার নিজের কাজকর্ম, আমার আচার-আচরণ, রুচি, সংস্কৃতি প্রভৃতিতে যুক্তির প্রয়োগ না থাকলে পরিজনরা আমার বিঞ্জানমনস্ক অবস্থানকে সম্মান জানাবেন না। সেক্ষেত্রে আমার প্রচারের প্রভাব মানুষের মধ্যে পড়বে না। এটা কঠিন অনুশীলনের কাজ । ভাল উদ্দেশ্য সামনে থাকলে প্রয়োগের প্রচেষ্টা ব‍্যাহত হয় না। " —অধ্যাপক ভবানী প্রসাদ জোয়ারদার 20/08/2024

১৯৯৩ সাল থেকে দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে প্রসারিত করতে শুরু হয়েছিল ...
16/07/2024

১৯৯৩ সাল থেকে দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে প্রসারিত করতে শুরু হয়েছিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাংস্কৃতিক প্রতিযোগিতা।
বিদ্যালয় ইউনিট,জোন, মহকুমা, জেলাস্তর পেরিয়ে সফল প্রতিযোগীরা ২৯ সেপ্টেম্বর অংশ নেবে রাজ্য সাংস্কৃতিক প্রতিযোগিতায়।
সারা রাজ্য জুড়ে জুলাই মাস থেকে শুরু হয়েছে বিদ্যালয়গুলিতে এই প্রতিযোগিতা

23/05/2024

সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিবৃতি।

বামফ্রন্ট সরকার রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে গোটা দেশে একমাত্র ও সর্ব প্রথম ওবিসি সংরক্ষণকে ১৭ শতাংশ করে সংখ্যালঘু মূলত মুসলমান সমাজের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে যাঁরা পিছিয়ে পড়া তাঁদের শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের অধিকার নিশ্চিত করেছিল। রঙ্গনাথ মিশ্র কমিশনের নির্দেশিত পথেই এই কাজ করেছিল বামফ্রন্ট সরকার।
আগে থেকেই এই সংরক্ষণের প্রস্তুতি শুরু হয়েছিল। প্রয়াত সিপিআই(এম) সাংসদ মাসুদাল হাসান ও তৎকালীন ওবিসি কমিশনের উদ্যোগে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ভাগ করে তালিকা করা হয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চের রায়ে ২০১০ সাল পর্যন্ত ওবিসি সংরক্ষণের যে তালিকা করা হয়েছিল বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে।
ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি ওবিসি সংরক্ষণকে তছনছ করে দিয়েছে। প্রতিটি সরকারি নিয়োগে, শিক্ষায়, বিজ্ঞাপন থেকে নিয়োগ কোথাও মমতা ব্যানার্জির সরকার সংরক্ষণের এই আইনকে মানেনি। সবচেয়ে পিছিয়ে পড়া অংশকে সামনে আনতে যে উদ্দেশ্যে বামফ্রন্ট সরকার ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করেছিল ‘জনপ্রিয়’ হওয়ার মোহে সেটাকে ভেঙে ফেলার উদ্দেশ্যে একদিকে খোলামকুচির মতো শংসাপত্র বিলি করে যেমন দুর্নীতি করেছে, তেমনই কমিশন ও সংবিধানের নির্দেশকে তোয়াক্কা না করে রাজনৈতিক স্বার্থে যা করেছেন তার ফলশ্রুতিতেই হাইকোর্টের এই রায়।
হাইকোর্ট ইতিমধ্যে কয়েকবার রাজ্য সরকারকে সর্তক করে মমতা ব্যানার্জির সরকারের আমলের আইনকে পর্যালোচনা করতে বলেছিল। কিন্তু রাজ্য সরকার তা করেনি। প্রতিদিন মমতা ব্যানার্জি ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কুৎসা করে গেছেন। আর তাঁর ১২ বছরের আমলে নিয়োগ, নির্মান, প্রকল্প, আইন ও তার প্রয়োগ সবটাই ত্রুটিপূর্ণ।
সিপিআই(এম) রাজ্য সরকারের কাছে দাবি করছে, দ্রুত আদালতের নির্দেশ ও ওবিসি মানুষের চাহিদাকে মান্যতা দিয়ে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করে ভুল সিদ্ধান্ত শুধরে নেওয়ার। কিছুতেই পিছিয়ে পড়া মানুষের স্বার্থহানি আমরা মানবো না। তাদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। দরকার পড়লে পিছিয়ে পড়া মানুষ রাস্তায় নেমে এই সরকারকে উচিত শিক্ষা দেবে।
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কেউই সংবিধানের নির্দেশিত আইন অনুযায়ী সংরক্ষণ পাওয়ার যোগ্য তাঁদের দিকে ফিরেও তাকাচ্ছে না। লক্ষ, লক্ষ পদ তফসিলি জাতি, আদিবাসী ও ওবিসিদের জন্য সংরক্ষিত তা পূরণ করা হচ্ছে না। দুই সরকার মিলে সংরক্ষিত পদকে সামনে রেখে একদিকে মেরুকরণের রাজনীতি করছে। অন্যদিকে সংরক্ষণ যাঁদের অধিকার তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে চলেছে। আরএসএস সব সময় তফসিলি জাতি, আদিবাসী ও OBCদের সংরক্ষণের বিরোধিতা করে এসেছে।
২২ মে ২০২৪

মালদা জেলার শিক্ষা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, মালদা উমেশ চন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, নিখিল ব...
23/05/2024

মালদা জেলার শিক্ষা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, মালদা উমেশ চন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, নিখিল বঙ্গ শিক্ষাক সমিতি, মালদা জেলা শাখার প্রাক্তন সম্পাদক ও প্রাক্তন সভাপতি , পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য মাননীয় কাজল কৃষ্ণ সরকারের স্মৃতির প্রতি অন্তরের গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি .......

শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, প্রবাদপ্রতিম শিক্ষক নেতার ১১৮ তম জন্মদিনে  শ্রদ্ধার্ঘ্য .....
01/03/2024

শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, প্রবাদপ্রতিম শিক্ষক নেতার ১১৮ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য .....

07/02/2024

Dear students grab your copy as soon as possible......

ABTA এর 104 তম প্রতিষ্ঠা দিবস(06.02.2024) পালন করা হয় উত্তর মালদা মহকুমা অফিসে পতাকা উত্তোলনের মাধ্যমে .পতাকা উত্তোলন কর...
06/02/2024

ABTA এর 104 তম প্রতিষ্ঠা দিবস(06.02.2024) পালন করা হয় উত্তর মালদা মহকুমা অফিসে পতাকা উত্তোলনের মাধ্যমে .পতাকা উত্তোলন করেন মহকুমা সভাপতি দীপক কর্মকার মহাশয়...শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মহকুমা সম্পাদক রাব্বানি হক,জেলা সভাপতি সৈয়দ কাজিম আলি,প্রাক্তন মহকুমা সম্পাদক মাননীয় ভূবন চন্দ্র কুমার ,প্রাক্তন মহকুমার অফিস সম্পাদক হরেন্দ্র নাথ মন্ডল ,চাঁচল -1 জোন সম্পাদক রফিকুল আলম ,মহকুমা কমিটির কর্মকর্তা ও কেন্দ্রীয় পরিষদের সদস্য মেসবাহুল আলম,রতুয়া-2 জোনের সভাপতি আব্দুর রাকিব ,মহকুমা কমিটির সদস্য আজিজুর রহমান ,তালেব মিঞা,সাদিরুল ইসলাম ,গৌতম দাস -HCP-2 জোন সভাপতি,চাঁচল-1 জোন কমিটি সদস্য প্রনব চক্রবর্তী,অশোক কর্মকার ,মহবুল হক,আশরাফুল হক ,আলমগীর হোসেন.সাধারনের বিদ্যালয় রক্ষার স্বার্থে সমিতি ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ভূবন চন্দ্র কুমার মহাশয় .

সমিতির ১০৪ তম প্রতিষ্ঠা দিবসে(৬.২.২০২৪) মালদা জেলা শাখার উদ্যোগ্যে জেলা অফিসে সমিতির পতাকা উত্তোলন করা হয় ।পতাকা উত্তোলন...
06/02/2024

সমিতির ১০৪ তম প্রতিষ্ঠা দিবসে(৬.২.২০২৪) মালদা জেলা শাখার উদ্যোগ্যে জেলা অফিসে সমিতির পতাকা উত্তোলন করা হয় ।পতাকা উত্তোলন করেন সমিতির জেলা সহ সভাপতি শঙ্কর সেনগুপ্ত ...শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ , প্রাক্তন কেন্দ্রীয় পরিষদ সদস্য স্বপন পাল ,জেলা কোষাধ্যক্ষ তুষার সান্যাল ও কেন্দ্রীয় পরিষদ সদস্য মিসবাহুল আলম ...

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, মালদা জেলা শাখার অবিস্মরনীয় ব্যক্তিত্ব  ; গনআম্দোলনের অন্যতম নেতৃত্ব .......              কমরেড...
06/02/2024

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, মালদা জেলা শাখার অবিস্মরনীয় ব্যক্তিত্ব ; গনআম্দোলনের অন্যতম নেতৃত্ব .......
কমরেড সুনীল সেন লাল সেলাম।।
‌ কমরেড সুনীল সেন অমর রহে।।

Address

KALITALA

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABTA MALDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share