আমরাই আগামীর চোখ

  • Home
  • আমরাই আগামীর চোখ
Directions

আমরাই আগামীর চোখ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমরাই আগামীর চোখ, Nonprofit Organization, brahmanbaria, .

🩸 ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস 🩸রক্তদান শুধু একটি দান নয়, এটি একজন মানুষের জীবনের নতুন আশার আলো। আপনার স্বেচ্ছায় দেওয়া ...
14/06/2026

🩸 ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস 🩸
রক্তদান শুধু একটি দান নয়, এটি একজন মানুষের জীবনের নতুন আশার আলো। আপনার স্বেচ্ছায় দেওয়া এক ব্যাগ রক্ত হতে পারে কারও বেঁচে থাকার শেষ ভরসা।
আজ বিশ্ব রক্তদাতা দিবসে সকল স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনার মানবিকতা এবং নিঃস্বার্থ অবদান অসংখ্য মানুষের মুখে ফিরিয়ে আনছে হাসি, বাঁচিয়ে রাখছে জীবন।
আসুন, নিয়মিত রক্তদান করি, মানবতার পাশে দাঁড়াই।
❤️ রক্ত দিন, জীবন বাঁচান ❤️
শুভেচ্ছান্তে, আমরাই আগামীর চোখ
#বিশ্ব_রক্তদাতা_দিবস #রক্তদান #রক্তদাতা #মানবতা #আমরাই_আগামীর_চোখ

আলহামদুলিল্লাহ আজ শুক্রবার Jakia Sultana Ruma আপুর ভাই এর পক্ষ থেকে আমরাই আগামীর চোখ সংগঠনের সহযোগিতাায় অসহায় পথশিশুদের ...
12/06/2026

আলহামদুলিল্লাহ আজ শুক্রবার Jakia Sultana Ruma আপুর ভাই এর পক্ষ থেকে আমরাই আগামীর চোখ সংগঠনের সহযোগিতাায় অসহায় পথশিশুদের মাজে খাবার বিতরণ করা হয়, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন

দেশ ও বিদেশে অবস্থানরত সকল ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক আমরাই আগামীর চোখ
27/05/2026

দেশ ও বিদেশে অবস্থানরত সকল ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক
আমরাই আগামীর চোখ

26/05/2026

ঢাকা টু চাঁদপুর রুটে লঞ্চ ডুবে যাওয়ার দৃশ্য
হে আল্লাহ সবাইকে হেফাজত করুন।🥺😢
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

26/05/2026

গরুর হাট

Save our children,We want Justice
25/05/2026

Save our children,
We want Justice

"চুপ থাকলে অপরাধ বাড়ে" এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে আজ ২৫ মে, সোমবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে...
25/05/2026

"চুপ থাকলে অপরাধ বাড়ে" এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে আজ ২৫ মে, সোমবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে ধর্ষণ, নারী নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে এক বিশাল ও শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের এই কর্মসূচিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে—অন্যায়ের বিরুদ্ধে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আর চুপ থাকবে না।
​সমাবেশে উপস্থিত বক্তারা অত্যন্ত জোরালো ভাষায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আছিয়া, রামিসা এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নিশাতের ওপর পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সাথে বিগত কয়েকদিনে সরাইলে ঘটে যাওয়া দুটি লোমহর্ষক ধর্ষণের ঘটনার উল্লেখ করে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, "যখন একের পর এক এমন জঘন্য ঘটনা ঘটে, তখন বুঝতে হবে অপরাধীদের মনে আইনের কোনো ভয় নেই। এই বিচারহীনতার সংস্কৃতি আমরা আর চলতে দেব না।"
​আমাদের মূল দাবিগুলো:
১. আছিয়া, রামিসা, নিশাত এবং সরাইলের দুটি ধর্ষণের ঘটনায় জড়িত প্রতিটি অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতাভুক্ত করতে হবে।
২. সকল প্রকার নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. সমাজ থেকে সব ধরনের বিচারহীনতা ও ক্ষমতার অপব্যবহার দূর করে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে।
​আজকের এই সফল কর্মসূচিতে সংহতি প্রকাশ করে মূল্যবান বক্তব্য রেখেছেন স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্রসমাজ এবং সাধারণ নাগরিকবৃন্দ। সকলের একটাই আওয়াজ—আমরা একটি ধর্ষণমুক্ত, নিরাপদ এবং মানবিক সমাজ চাই, যেখানে আমাদের মা-বোনেরা শান্তিতে ও নিরাপদে বাঁচতে পারবে।
​ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়ার সচেতন সর্বস্তরের জনগণকে, যাঁরা আজকের এই তপ্ত রোদেও অন্যায়ের বিরুদ্ধে নিজেদের বিবেককে জাগ্রত রেখে রাজপথে এসে দাঁড়িয়েছেন। আপনাদের এই ঐক্যই আমাদের আগামী দিনের শক্তি।
​চলুন, অন্যায়ের বিরুদ্ধে এই সামাজিক প্রতিরোধ ঘরে ঘরে গড়ে তুলি।

​প্রতিবাদে ও আয়োজনে:
সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া
(সম্মিলিত সামাজিক সংগঠন ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া)
"চুপ থাকলে অপরাধ বাড়ে" এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে আজ ২৫ মে, সোমবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে ধর্ষণ, নারী নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে এক বিশাল ও শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।


**e
#ফাসি

25/05/2026

johorul Islam Medical College and hospital

@

ওওওওওওওওওও ভাই কত?
25/05/2026

ওওওওওওওওওও ভাই কত?

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরাই আগামীর চোখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share