Red Crescent Youth, Birol Govt College Team

  • Home
  • Red Crescent Youth, Birol Govt College Team
Call Directions Website Contact the organization

Red Crescent Youth, Birol Govt College Team আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় আমরা, সবার আগে সবার পাশে

যুব সদস্য সংগ্রহ-২০২৬যোগাযোগে-১. মোঃ নাজমুল ইসলাম স্যার তত্ত্বাবধায়ক প্রভাষক(ব্যবস্থাপনা বিভাগ) যুব রেড ক্রিসেন্ট, বিরল...
26/09/2026

যুব সদস্য সংগ্রহ-২০২৬

যোগাযোগে-

১. মোঃ নাজমুল ইসলাম স্যার
তত্ত্বাবধায়ক প্রভাষক(ব্যবস্থাপনা বিভাগ)
যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ।
মোবাঃ ০১৭৮৮-৮৯১৫২

২. অফিস কার্যালয়ঃ রোভার স্কাউট রুমের পাশে , প্রশাসনিক ভবন ।

ফেসবুক পেজঃ Red Crescent Youth, Birol Govt College Team

রেড ক্রিসেন্ট এর কিছু কার্যক্রমঃ

১) ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ।
২) শীত বস্ত্র বিতরণ।
৩) অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম।
৪) জেলা কারাগারে আটক বিদেশী কয়েদীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
৫) মুমূর্ষু রোগীদের মধ্যে বিনামূল্যে স্বোচ্ছায় রক্তদান কর্মসূচী ও রক্তকেন্দ্র পরিচালনা ।
৬) স্বাস্থ্য সেবা কার্যক্রমঃ
ক. আউট ডোর হাসপাতাল ও মাতৃসনদ হাসপাতাল
পরিচালনা।
খ. গ্রাম, পল্লী ও বস্তিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ঔষধ
বিতরণ।

৭) বিদ্যালয় ও মহাবিদ্যালয় পর্যায়ে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনা

ক. রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মৌলিক প্রশিক্ষণ,
খ. প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ,
গ. অনুসন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রশিক্ষণ।

৯) জাতীয় ও আন্তর্জাতীক দিবস গুলিতে প্রয়োজন আনুযায়ী সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ড কাজ বাস্তবায়নে সহযোগিতা প্রদান করা ।
১০) দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়কী কার্যাবলী।

আপনারা যারা যুব রেড ক্রিসেন্ট এর যুব স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বা করতে ইচ্ছুক রয়েছেন তাদের কে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বলা হলো ।

বিঃদ্রঃ সম্পূর্ণ স্বোচ্ছাসেবার ভিত্তিতে কাজ করার মন মানসিকতা থাকতে হবে ।

 #যুব_সদস্য_সংগ্রহ_২০২৬সকলের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইট, যুব রেড ক্রিসেন্ট বিরল সরকারি...
26/09/2026

#যুব_সদস্য_সংগ্রহ_২০২৬

সকলের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইট, যুব রেড ক্রিসেন্ট বিরল সরকারি কলেজ দলের ২০২৬ নতুন শিক্ষার্থী দের আগমনে নতুন যুব সদস্য (RCY) সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নতুন যুব সদস্য সংগ্রহ কার্যক্রম ২৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। কলেজ কার্যালয় বুথ এসে ফরম জমা দিতে হবে।

★ যুব সদস্য(RCY) হিসেবে যোগদানের শর্তাবলীঃ

১. নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান
২. বাংলাদেশের বৈধ্য নাগরিক ও বয়স সীমাঃ ১৬ -২৫ বছরের মধ্যে হতে হবে।
৩. অবশ্যই অত্র কলেজের একাদশ, অনার্স (সম্মান) ১ম ও ২য় বর্ষ, ডিগ্রী (পাস) ১ম বর্ষ শ্রেণীর অধ্যয়নরত ছাত্র-ছাত্রী হতে হবে ।
৪. রাজনৈতিক মুক্ত থাকতে হবে ও ধূমপান করা যাবে না।
৫. পড়াশোনা পাশাপাশি আর্তমানবতার সেবায় জরুরি মূহুর্তে স্বেচ্ছাসেবা প্রদানের মানসিকতা থাকতে হবে।
৬. সর্বোপরি নিরপেক্ষ এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। স্বেচ্ছায় কাজ করার জন্য মন-মানসিকতা থাকতে হবে।

★ যুব সদস্য(RCY) হতে-ইচ্ছুক তাদের যা যা প্রয়োজনঃ

১. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২ কপি।
২. জন্ম সনদ / জাতীয় পরিচয় পত্র (NID) ফোটকপি ১ কপি
৩. সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপি, কলেজ স্টুডেন্ট আইডি কার্ড বা ভর্তি রশিদ এর ফটোকপি - ১ কপি
৪. ভর্তি ফিঃ বিনামূল্যে (ফরম বাবদ কোন টাকা লাগবে না)।

ফর্ম সংগ্রহঃ অফিসে উপস্থিত হয়ে ফর্ম সংগ্রহ করতে হবে।
ভর্তি ফরম সংগ্রহের সময়ঃ সকাল ১০.০০ হতে দুপুর ০১:০০ পর্যন্ত।

> ১০ অক্টোবর তারিখের পর আর কোন সুযোগ থাকবে না।
> ডকুমেন্টস ছাড়া ফরম জমা দিলে ফরম বাতিল হতে পারে।

বিঃদ্রঃ আবেদনকারীর প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে সরাসরি কলেজ কার্যালয়ে অর্থাৎ যুব রেড ক্রিসেন্ট কলেজ কার্যালয়ে ঠিকানায় ভর্তি ফরম সহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এর নিকট জমা দিতে হবে।

আপনারা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বা করতে চান, ভর্তি আগ্রহী‌ শিক্ষার্থীদের অতি শীঘ্রই যোগাযোগ করার জন্য বলা হলো।

👉 বিস্তারিত জানতে চাইলে ফোনের মাধ্যমে বা সরাসরি যোগাযোগ করতে পারেন।

যোগাযোগে-
মোঃ নাজমুল ইসলাম স্যার
প্রভাষক (ব্যবস্থাপনা বিভাগ) ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক
যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ দল।
মোবাঃ 01723996293, 01788089152

ফেইসবুক পেজঃ Red Crescent Youth, Birol Govt College Team
অফিসঃ বিরল সরকারি কলেজ (যুব রেড ক্রিসেন্ট, কলেজ কার্যালয়)।

⚽🏆 প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ 🏆⚽কলেজ আন্তঃবিভাগ ফুটবল বাছাই প্রতিযোগিতাআজ বিরল সরকারি কলেজ মাঠে...
25/08/2026

⚽🏆 প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ 🏆⚽
কলেজ আন্তঃবিভাগ ফুটবল বাছাই প্রতিযোগিতা

আজ বিরল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর চূড়ান্ত ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় উচ্চ মাধ্যমিক বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ। দুর্দান্ত নৈপুণ্যে ০৪ গোল করে জয়লাভ করে উচ্চ মাধ্যমিক বিভাগ এবং বিজয়ের মালা পরে মাঠ ছাড়ে তারা।

আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বাবুল হোসেন, সভাপতি, বিরল উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ, বিরল সরকারি কলেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ, ক্রীড়া উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

খেলায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে বিরল সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট দল, রোভার স্কাউট ও বিএনসিসি-এর স্বেচ্ছাসেবকবৃন্দ। ❤️

খেলা ও কর্মসূচি শেষে যুব রেড ক্রিসেন্ট দল, বিরল সরকারি কলেজ-এর মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নিয়মিত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

🌹 তারুণ্যের শক্তি, মানবতার সেবায়—বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
যুব রেড ক্রিসেন্ট দল , Biral Government College ❤️

World Environment Day 2026 highlights the theme “Inspired by Nature. For Climate. For Our Future,” calling for urgent en...
05/06/2026

World Environment Day 2026 highlights the theme “Inspired by Nature. For Climate. For Our Future,” calling for urgent environmental action. Based on this theme, Bangladesh Red Crescent Society(BDRCS) has planned month-long campaign focusing on climate action, sustainability, and community awareness.

As a leading humanitarian organization, BDRCS promotes environmentally responsible practices through its operations and humanitarian service delivery across the country. BDRCS’ Green Response initiatives integrate environmental considerations into preparedness, response, and recovery efforts. The month-long observance will focus on:

🌱 Promoting nature-based solutions and environmental sustainability
🌍 Online discussions on climate, environment, and disasters
⚡ Energy conservation and environmental awareness initiatives
👥 Youth-focused climate awareness campaigns and competitions

BDRCS believes that collective action, environmental responsibility, and community engagement are essential to building a greener, safer, and more climate-resilient future.

Let us work together, inspired by nature, to protect our environment and create a sustainable future for the next generation.




🌡️ তীব্র তাপপ্রবাহ শুধু অস্বস্তিই নয়, এটি হতে পারে প্রাণঘাতীও।✅ পর্যাপ্ত পানি পান করুন✅ দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন...
05/06/2026

🌡️ তীব্র তাপপ্রবাহ শুধু অস্বস্তিই নয়, এটি হতে পারে প্রাণঘাতীও।

✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলুন
✅ হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক পরুন
✅ শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ খেয়াল রাখুন
✅ মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি বা অসুস্থ বোধ করলে দ্রুত বিশ্রাম এবং চিকিৎসা নিন

তাপপ্রবাহের ঝুঁকি কমাতে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।





"শুভ জন্মদিন" প্রিয় মোঃ নাজমুল ইসলাম স্যার প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ও  ভারপ্রাপ্ত প্রভাষকযুব রেড ক্রিসেন্ট, বিরল সরকার...
15/05/2026

"শুভ জন্মদিন" প্রিয় মোঃ নাজমুল ইসলাম স্যার
প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ও ভারপ্রাপ্ত প্রভাষক
যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ, বিরল,দিনাজপুর।

এই শুভ দিনে আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ৷ সুন্দর, মসৃণ, ও সার্থক হোক আপনার আগামী দিনের পথচলা ৷ আল্লাহ্‌ আপনাকে দীর্ঘায়ু ও আনন্দময় জীবন দান করুক । সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা দিয়ে বেঁচে থাকুন সারা জীবন সবার অন্তরে।

যুব রেড ক্রিসেন্ট দলের সকল সদস্যদের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো স্যার। আপনার মেধা, যোগ্যতা আর নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ দল সুসংগঠিত, সৎ , বলিষ্ঠ হয়ে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা, শুভ হোক আপনার আগামীর পথচলা।

United In Humanity World Red Cross & Red Cresent Day-2026
08/05/2026

United In Humanity
World Red Cross & Red Cresent Day-2026

আজ ১৩ এপ্রিল ২০২৬ ইং, রোজঃ সোমবার ।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিরল সরকারি কলেজ রেড ক্রিসেন্ট টিমের সাবেক যুব সদস্য ম...
13/04/2026

আজ ১৩ এপ্রিল ২০২৬ ইং, রোজঃ সোমবার ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিরল সরকারি কলেজ রেড ক্রিসেন্ট টিমের সাবেক যুব সদস্য মোঃ সোহেল রানা এর শুভ জন্মদিন 🎂🎈🎉

বিরল সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।

আপনার সুস্বাস্থ্য , সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং আপনার আগামীর জীবন সুন্দর ও উজ্জলময় হোক।

শুভেচ্ছাবার্তায়ঃ
Red Crescent Youth, Birol Govt College Team

আজ ১০ শে এপ্রিল ২০২৬, রোজঃ শ্রুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান-১ এবং যুব রেড ক্রিস...
10/04/2026

আজ ১০ শে এপ্রিল ২০২৬, রোজঃ শ্রুক্রবার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান-১ এবং যুব রেড ক্রিসেন্ট দল বিরল সরকারি কলেজের সাবেক সফল দলনেতা মোঃ মেহেদী হাসান ভাইয়ের এর জন্মদিন - "শুভ জন্মদিন" ভাই 🌸❤️

মানবতার সেবায় তাঁর নিরলস প্রচেষ্টা, নেতৃত্বের দক্ষতা এবং দায়িত্ববোধ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

যুব রেড ক্রিসেন্ট,বিরল সরকারি কলেজ এর পক্ষ থেকে রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।

আপনার সুস্বাস্থ্য , সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং আগামীর জীবন সুন্দর ও উজ্জলময় হোক। 💐

শুভেচ্ছাবার্তায়ঃ
Red Crescent Youth, Birol Govt College Team

বজ্রপাত হঠাৎ করেই ঘটে, কিন্তু সচেতন থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।Bangladesh Red Crescent Society(BDRCS) সকলকে অনুরোধ ...
06/04/2026

বজ্রপাত হঠাৎ করেই ঘটে, কিন্তু সচেতন থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Bangladesh Red Crescent Society(BDRCS) সকলকে অনুরোধ করছে, আগামী দিনের সম্ভাব্য বজ্রপাতের সময় নিজের এবং পরিবারের সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় জেনে রাখুন।

📌 মনে রাখুন:
একটি ছোট ভুল সিদ্ধান্তও বড় বিপদের কারণ হতে পারে।

👉 এই পোস্টের সঙ্গে দেওয়া লিফলেটে দেখুন:
✔️ বজ্রপাতের সময় কী করবেন
❌ কী করা থেকে বিরত থাকবেন

👨‍👩‍👧‍👦 আপনার সচেতনতা হতে পারে আপনার পরিবারের সুরক্ষা।
প্রচারে:Red Cresent youth, Birol Govt College team

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801846524910

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth, Birol Govt College Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Red Crescent Youth, Birol Govt College Team:

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share