Dhaka University Students' Association of Matlab—DUSAM

  • Home
  • Dhaka University Students' Association of Matlab—DUSAM

Dhaka University Students' Association of Matlab—DUSAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka University Students' Association of Matlab—DUSAM, Nonprofit Organization, .

ডুসাম পরিবারের ইদ পরবর্তী গেট টুগেদার। স্থান: এখলাছপুর।
25/03/2026

ডুসাম পরিবারের ইদ পরবর্তী গেট টুগেদার।

স্থান: এখলাছপুর।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অফ মতলব (ডুসাম) থেকে বিদায়…প্রিয় ডুসাম পরিবার,আজ অনেকটা আবেগ নিয়ে লিখছি। ঢাকা ইউ...
28/02/2026

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অফ মতলব (ডুসাম) থেকে বিদায়…

প্রিয় ডুসাম পরিবার,

আজ অনেকটা আবেগ নিয়ে লিখছি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ মতলব (ডুসাম) আমার কাছে শুধু একটি সংগঠন ছিল না— এটা ছিল একটি আপন ঠিকানা, একদল স্বপ্নবাজ মানুষের পরিবার।

এই সংগঠনের সাথে পথচলা আমাকে শিখিয়েছে দায়িত্ব, নেতৃত্ব, সহমর্মিতা আর একসাথে কাজ করার সৌন্দর্য। মতলবের শিক্ষার্থীদের জন্য কিছু করার যে স্বপ্ন নিয়ে আমরা এক হয়েছিলাম, সেই স্মৃতিগুলো আজীবন হৃদয়ে রয়ে যাবে।

প্রতিটি আয়োজন, প্রতিটি মিটিং, প্রতিটি হাসি-আনন্দ, এমনকি মতবিরোধ— সবই ছিল শেখার অংশ। সিনিয়রদের দিকনির্দেশনা, জুনিয়রদের ভালোবাসা আর সহকর্মীদের অকৃত্রিম সহযোগিতা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

আজ বিদায় নিচ্ছি, তবে সম্পর্কের ইতি টানছি না। ডুসামের প্রতি আমার ভালোবাসা ও সমর্থন সবসময় থাকবে।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।
ডুসাম এগিয়ে যাক, আরও সমৃদ্ধ হোক—এই কামনা করি।

ভালোবাসা ও কৃতজ্ঞতায়,

শাকিল আস-সাদ
সদ্য সাবেক প্রেসিডেন্ট
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অফ মতলব (ডুসাম)

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মতলব (ডুসাম) আয়োজিত ইফতার মাহফিল – ২০২৬সম্মানিত উপদেষ্টা, সিনিয়র এবং জুনিয়রদের...
28/02/2026

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মতলব (ডুসাম) আয়োজিত ইফতার মাহফিল – ২০২৬

সম্মানিত উপদেষ্টা, সিনিয়র এবং জুনিয়রদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতার জন্য।

আলোকিত মতলব গড়ার দীপ্ত প্রত্যয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইন শা আল্লাহ।

আসসালামু আলাইকুম,আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন।আগামী ২৭ ফেব্রুয়ারী, রোজ শুক্রবার ডুসামের ইফতার প্রোগ্রা...
23/02/2026

আসসালামু আলাইকুম,
আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আগামী ২৭ ফেব্রুয়ারী, রোজ শুক্রবার ডুসামের ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

ইফতার প্রোগ্রামে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
ইন শা আল্লাহ দেখা হচ্ছে ২৭ তারিখ।

৪৬ তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় Ashraful Jabber ভাইকে ডুসাম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন 🌸
08/02/2026

৪৬ তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় Ashraful Jabber ভাইকে ডুসাম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন 🌸

আগামী ০১ বছরের জন্য ডুসামের নতুন কমিটি ঘোষণা করা হলো।
08/02/2026

আগামী ০১ বছরের জন্য ডুসামের নতুন কমিটি ঘোষণা করা হলো।

আলহামদুলিল্লাহ আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট & বারবিকিউ নাইট প্রোগ্রাম খুব সুন্দরভাবে শেষ হয়েছে। সবাই কে স্বতঃস্ফূর্তভা...
17/01/2026

আলহামদুলিল্লাহ আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট & বারবিকিউ নাইট প্রোগ্রাম খুব সুন্দরভাবে শেষ হয়েছে।

সবাই কে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

যারা পরিশ্রম দিয়েছেন, সংগঠন কে আপন করে নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কে অসংখ্য ধন্যবাদ। 💙🌸

ডুসাম পরিবার ভালো থাকুক। সবাই আনন্দে থাকুক।❤️

আগামীকাল রোজ শুক্রবার ডুসামের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও বারবিকিউ নাইট। স্থান: সূর্যসেন হল ব্যাডমিন্টন কোর্টসময়: বিকাল ৩ ...
15/01/2026

আগামীকাল রোজ শুক্রবার ডুসামের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও বারবিকিউ নাইট।

স্থান: সূর্যসেন হল ব্যাডমিন্টন কোর্ট
সময়: বিকাল ৩ টা

আপনারা সবাই আমন্ত্রিত।

অভিনন্দন রোমানা পাপড়ি আপুকে 💐🥀রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অদম্য নারী (শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল...
10/12/2025

অভিনন্দন রোমানা পাপড়ি আপুকে 💐🥀

রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অদম্য নারী (শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী) হিসেবে সম্মানিত হয়েছেন আমাদের ডুসামের উপদেষ্টা রোমানা পাপড়ি আপু।

আপুর আগামীর অনাগত ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

রোমানা পাপড়ি
সহকারী অধ্যাপক
পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অফ মতলব (ডুসাম) এর পক্ষ থেকে মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার ইউএনও স্যারদের সাথে স...
09/12/2025

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অফ মতলব (ডুসাম) এর পক্ষ থেকে মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার ইউএনও স্যারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ।

স্যার আমাদের ডুসামের বিভিন্ন পরিকল্পনা শুনেছেন। পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। ইউএনও স্যাররা অনেক আন্তরিক ছিলেন। ডুসামের বিভিন্ন কাজ নিয়ে আমাদের কে উৎসাহ দিয়েছেন, পাশে থাকবেন বলেছেন।

ডাকাতিয়া ক্রীড়া উৎসব-২০২৫Delighted Dusam🌸
22/11/2025

ডাকাতিয়া ক্রীড়া উৎসব-২০২৫

Delighted Dusam🌸

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অফ মতলব (ডুসাম) কর্তৃক প্রকাশিত "স্বপ্নফেরি" পূর্ণাঙ্গ ম্যাগাজিন। 💙আমাদের ম্যাগা...
09/11/2025

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অফ মতলব (ডুসাম) কর্তৃক প্রকাশিত "স্বপ্নফেরি" পূর্ণাঙ্গ ম্যাগাজিন। 💙

আমাদের ম্যাগাজিনে যে আর্টিকেলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে:

১. মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার ইতিহাস, ঐতিহ্যবাহী স্থান নিয়ে।
২. বিভিন্ন বিষয়ে প্রবন্ধ।
৩. জুলাই নিয়ে লিখা।
৪. কবিতা।
৫. ইউনিভার্সিটি প্রিপারেশন।
৬. বুয়েটের প্রিপারেশন।
৭. ঢাকা মেডিকেল এর প্রিপারেশন।
৮. বিদেশে উচ্চ শিক্ষা।
৯. বিশ্ববিদ্যালয় জীবন কেমন কাটে।
১০. ছোট গল্প।

যারা এডমিশন টেষ্ট দিবেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার পরিচিত কেউ থাকলে তাদের সাথে শেয়ার করবেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Students' Association of Matlab—DUSAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka University Students' Association of Matlab—DUSAM:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share