10/03/2024
Dear Members/Donors,
Here are updates on our combined charity projects for medical treatment plans and personal financial assistance to victim families.
Updates from Treatment Team ( Personalized Ward For Wounded Freedom Fighters of 2024)
====================================
Finally, a MOU has been signed on behalf of BIN and IHF foundation with Gonoshashtho Kendro to start our treatment project for the wounded Freedom Fighters of 2024!
Part of this MOU we are having a personalized ward for our freedom fighter patients! Please check the picture below.
Our field teams will start enrolling wounded freedom fighters of 2024 and planning for long term treatment. As their treatment program starts, we will keep you posted. But just be aware, with our limited funds, we won’t be able to cover thousands and thousands of wounded freedom fighters. But pairing up with Gonoshastho will wide open ongoing support for them.
Updates from Financial Assistance Team
===============================
This team is traveling across the country and helping financially challenged victim families to provide support. For few families, they are helping to open grocery stores in absence of their martyred son to make them financially independent. They are also purchasing foods for months to get them going.
Few families reported that they never received any help from any agency as of now.
For Abu Sayeed Family, with family’s earnest request, this team would help build a family mosque in their village.
For other families, this team providing cash, foods, cloths, and small business support .
We have a list of families. Following are some pics of first few families who is receiving help
===========================
পরিবার নাম্বার - ১
বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জামাল সাহেবের পরিবারের জন্য ১ মাসের বাজার এবং স্ত্রী অভিজ্ঞতা অনুযায়ী কর্মসংস্থান করে দেয়া হলো কাপড়ের ব্যবসা ।। পরিবারের একমাত্র উপার্জন কারী ছিলেন জামাল সাহেব। ১ ছেলে ১ মেয়ে নিয়ে খুব ভালো ভাবে জীবন যপন করছিলেন ৫ আগষ্ট আন্দোলন মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এমন অবস্থা পরিবারে অবস্থা অনেক সচনিয় হয়ে পড়ে। বিশেষ করে বাচ্চা দুটি। নিজের বাসায় নেই তাদের ভাড়া বাসায় থাকেন। তার স্ত্রী সাথে কথা বলে তিনি জানিয়েছে কাপড় বিক্রি করতে পারবে এবং অভিজ্ঞতা আছে এবং তিনি বাহিরে না ঘরে থেকেই কাজ টি করতে চান।তাই আমরা মোটামুটি পরিসরে কাপড়ের ব্যবসা শুরু করে দেই। এবং যাতে ১ মাসে খাবারের সমস্যা না হয় সেখানে বাজার করে দেই।।৩ জনের এই পরিবারে দেখার মত ছিলো না কেউ।।জামাল সাহেব ছিলো একজন সিএনজি চালক। এটা দিয়ে পরিবার সুন্দর ভাবে জীবন যাপন করতেন।। বর্তমান ঠিকানা: হাটাঝাড়ি চট্টগ্রাম।
পরিবার নং- ২
বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন পক্ষ থেকে চট্টগ্রামে কাঠমিস্তিরি ফাফুর সাহেবের স্ত্রীকে তার চাহিদা অনুযায়ী কাপড়ের ব্যবসা করে দেয়ার চেষ্টা করা হলো এবং সাথে ১ মাসে বাজার করে দেয়া হল। যাতে করে বাচ্ছা ২টি পড়াশুনা চলমান হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আমরা তার পরিবারের কথা জানতে পেরেই এবং তার স্ত্রীর সাথে কথা বলে জানতে পারি ১ ছেলে এবং ১ মেয়ে আছে। ২ জন পড়াশুনা করে অর্থের অভাবে তার স্ত্রী চিন্তা করেছে পড়াশুনা বন্ধ করে দেয়ার কথা।। তিনি বাহিরে কাজ করতে পারবেন না তাই তিনি নিজেই চেয়েছে যেনো ঘর থেকে কাজ করে অর্থ উপার্জন করা যায় আর তাই কাপড় কিনে দেয়া হয়েছে।। পরিবারে দায়িত্ব নেয়ার মত কেউ নেই। ২টো বাচ্চাই ছোট। হঠাৎ এই নিহত হওয়া পরিবারে যেনো অনিশ্চিত জীবন যাপন শুরু হয়ে গিয়েছে। তাই তাদের জীবন যাপনেকে সহজ করে দেয়ার জন্য আমাদের এই উদ্যোগ।। ঠিকানা: চট্টগ্রাম , লালখান বাজার।