Kanaighat Welfare Association of Michigan

Kanaighat Welfare Association of Michigan To maintain strong ties with motherland and work for the welfare of humanity.

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দীন চৌধুরীর ইন্তেকালে কানাইঘাট ওয়েলফ...
06/13/2026

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দীন চৌধুরীর ইন্তেকালে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান এক যৌথ শোকবার্তায় বলেন, “অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দীন চৌধুরী ছিলেন কানাইঘাটের গর্ব, একজন নিবেদিতপ্রাণ জননেতা, শিক্ষানুরাগী ও মানবদরদী ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে কানাইঘাটবাসী একজন অভিভাবকসুলভ নেতৃত্বকে হারালো, যা এক অপূরণীয় ক্ষতি। সমাজ ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শরিফ উ...
06/08/2026

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বার্ষিক বনভোজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের বনভোজন আনন্দমুখর ও সফল আয়োজন হিসেবে পরিণত হবে।

05/29/2026

🍁ঈদ মুবারক🍁

আলহামদুলিল্লাহ। Kanaighat Welfare Association of Michigan এর পক্ষ থেকে মুফতি আবুল হাসান এমপিকে দেয়া অভিনন্দন পত্রের নিউজ...
05/23/2026

আলহামদুলিল্লাহ। Kanaighat Welfare Association of Michigan এর পক্ষ থেকে মুফতি আবুল হাসান এমপিকে দেয়া অভিনন্দন পত্রের নিউজ দৈনিক জালালাবাদ এবং দৈনিক সিলেটের ডাক পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। এইজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

অসংখ্য ধন্যবাদ ও অগণন কৃতজ্ঞতা Emjanews.com কর্তৃপক্ষের প্রতি। 💘💞💘
05/21/2026

অসংখ্য ধন্যবাদ ও অগণন কৃতজ্ঞতা Emjanews.com কর্তৃপক্ষের প্রতি। 💘💞💘

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা মোহাম্মদ আবুল হাসান, এমপিকে সংবর্ধনা ও অভ....

যুক্তরাষ্ট্রে Kanaighat Welfare Association of Michigan কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান-এর উদ্যোগে ডেট্রয়েট সিটি...
05/20/2026

যুক্তরাষ্ট্রে Kanaighat Welfare Association of Michigan কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান-এর উদ্যোগে ডেট্রয়েট সিটিতে অবস্থিত রিয়াদুল ইলম মাদরাসার সম্মেলন কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুর রহমান।

সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম ছিল মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীকে নিয়ে এবারও বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত।

সভায় আগামী ১৯ জুলাই, রোববার বনভোজন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। এসময় কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি সংগঠনের সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন এবং মতামত প্রদান করেন।

মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদানসিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের নবনির্বাচি...
05/20/2026

মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট
এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা মোহাম্মদ আবুল হাসান এমপিকে সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করেছে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান। বুধবার রাতে এসোসিয়েশনের পক্ষ একটি প্রতিনিধি দল মুফতী আবুল হাসান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সাক্ষাৎকালে কানাইঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দল এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে সাংসদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শরীফ আহমদ, সিলেট নগরীর উপশহর ই-ব্লক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসআদ উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন চৌধুরী ও দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন প্রমুখ।

সংবর্ধনা ও অভিনন্দন বার্তা সাদরে গ্রহণ করে মুফতী আবুল হাসান এমপি মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কানাইঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।

07/29/2025

❤️Usbangla.tv❤️

মিশিগানে কানাইঘাটবাসীর মিলনমেলা যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজন করে নান্দনিক বনভোজনের। রোববার...
07/28/2025

মিশিগানে কানাইঘাটবাসীর মিলনমেলা

যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজন করে নান্দনিক বনভোজনের। রোববার স্থানীয় সময় দুপুরে ম্যাডিসন হাইটস শহরের সিভিক সেন্টার পার্কে মনোমুগ্ধকর এই আয়োজন অনুষ্ঠিত হয়। মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়। এছাড়া আগামীতে আরও বড় পরিসরে বনভোজনের পরিকল্পনা ও কানাইঘাটী খাবারের মেলা করার চিন্তাও রয়েছে এসোসিয়েশনের।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের নিয়ে বনভোজনের উদ্বোধন করেন এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদ।

সিলেটের কানাইঘাট উপজেলার প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন এ আয়োজনে। অনুষ্ঠানমঞ্চে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ।

ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য ছিল ক্রীড়া প্রতিযোগিতার নানা আয়োজন। এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান। কোরআন তেলাওয়াত করেন রাদি আহমেদ। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলায়মান আল মাহমুদ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা খাজা শাহাব উদ্দিন আহমেদ, উপদেষ্টা মায়েন উদ্দিন আহমেদ, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব খাজা ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, অর্থ সম্পাদক শাহরিয়ার রহমান, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী ইমরান, যুব বিষয়ক সম্পাদক খাজা আফজাল হোসেন, নির্বাহী সদস্য ফয়জুর রহমান প্রমুখ।

বনভোজনে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বনভোজন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সবকিছু প্রস্তুতি। সময় মতো চলে আসুন। 360 W 13 Mile Rd, Madison Heights, MI 48071
07/27/2025

সবকিছু প্রস্তুতি। সময় মতো চলে আসুন।

360 W 13 Mile Rd,
Madison Heights, MI 48071

Address

27200 Parkviewtower
Warren, MI
48092

Telephone

+15863546976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanaighat Welfare Association of Michigan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kanaighat Welfare Association of Michigan:

Share