International Students Alliance

International Students Alliance We are working with 1700+ Universities and colleges throughout 28+ countries around the world.

Uniasist.com is a sister concern education consultancy firm of Amigo Universal Limited. Our holding company was established on 15 May 2015 with a motto of facilitating the governments and the people and registered with Bangladesh Government’s Joint Stock Companies and Firms. Its’ services range from providing assistance for Skilled and Business Migration, Foreign Company registration in Europe and

America, Offshore Business Solution and Investment and many more. As a sister concern of Amigo Universal Limited, with objectives of providing quality education to improve the quality of life, thereby bringing boundless opportunity to our people Uniasist.com has proposed a strategy for approaching these challenges. We cordially help in this connection because we believe students those who studied abroad can help to build a cultural and social bridge of better understanding between or among the nations.

☑Our Available Partnership around the globe:
☛ ‘Uniasist.com’ offers the highest quality courses from world’s leading universities and institutions. Some of them top the QS World University Rankings.
✔ 800+ Colleges & Universities in Canada
✔ 450+ Colleges & Universities in the USA
✔ 96+ Colleges & Universities in the UK
✔ 74+ Colleges & Universities in Australia
✔ 18+ Colleges & Universities in Netherlands
✔ 17+ Colleges & Universities in New Zealand

We also have recruitment partnerships with a good number of higher educational institutions in the Republic of Ireland, Sweden, France, Singapore, Dubai, Malaysia and many other countries.

🇺🇸 বাংলাদেশি চিকিৎসকদের জন্য যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার পথ:আপনি যদি বাংলাদেশ থেকে MBBS সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে চিকিৎ...
07/07/2026

🇺🇸 বাংলাদেশি চিকিৎসকদের জন্য যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার পথ:

আপনি যদি বাংলাদেশ থেকে MBBS সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কাজ করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে এখন থেকেই সঠিক পরিকল্পনা শুরু করা জরুরি। সঠিক প্রস্তুতি ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে একজন International Medical Graduate (IMG)-এর জন্যও যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।

প্রধান ধাপগুলো সংক্ষেপে:

✅ ১. USMLE Step 1 ও Step 2 CK সম্পন্ন করুন
যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে লাইসেন্স অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো USMLE পরীক্ষা।

✅ ২. ইংরেজি ভাষা দক্ষতার শর্ত পূরণ করুন
প্রয়োজন অনুযায়ী OET (Occupational English Test) সম্পন্ন করতে হতে পারে, যা চিকিৎসকদের পেশাগত যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করে।

✅ ৩. ECFMG Certification অর্জন করুন
এটি যুক্তরাষ্ট্রের Residency Program-এ আবেদন করার জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা।

✅ ৪. Residency Match Program-এ আবেদন করুন
NRMP-এর মাধ্যমে বিভিন্ন হাসপাতালের Residency Program-এ আবেদন করে Match হওয়ার সুযোগ তৈরি হয়।

📌 মনে রাখবেন:
শুধু ভালো USMLE স্কোরই যথেষ্ট নয়। একটি শক্তিশালী CV, US Clinical Experience (USCE), ভালো Recommendation Letter, কার্যকর Interview Performance এবং আত্মবিশ্বাস—সবকিছুই Residency Match-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🤝 Mentorship-এর গুরুত্ব
North America-ভিত্তিক বাংলাদেশি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন নতুন চিকিৎসকদের জন্য মূল্যবান দিকনির্দেশনা দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, BMANA (Bangladesh Medical Association of North America)-এর Young Physician Forum-এর মতো উদ্যোগ থেকে পাওয়া যেতে পারে—

• CV ও Resume Review
• Mock Interview Preparation
• Mentorship ও Career Guidance
• US Clinical Experience (USCE) ও Observership বিষয়ে পরামর্শ

🌟 আপনি যদি বর্তমানে MBBS অধ্যয়নরত হন, ইন্টার্নশিপ করছেন বা ইতোমধ্যে মেডিকেল গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাহলে আজ থেকেই পরিকল্পনা শুরু করুন। সঠিক প্রস্তুতি আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনাকে অনেকটাই এগিয়ে নিতে পারে।

01/08/2026

🚨 Department of Home Affairs (DHA) থেকে গুরুত্বপূর্ণ আপডেট ASSESSMENTS LEVEL 3🚨🇦🇺🇧🇩

অস্ট্রেলিয়ার Department of Home Affairs (DHA) সম্প্রতি Country Evidence Level সংক্রান্ত একটি আপডেট প্রকাশ করেছে।
এই তথ্যটি স্টুডেন্ট, অভিভাবক এবং শিক্ষা-সংক্রান্ত সেবা প্রদানকারীদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



🔹 আপডেটেড Country Evidence Level

🔴 Level 3 (Higher Scrutiny):
🇧🇩 বাংলাদেশ
🇮🇳 India
🇳🇵 Nepal
🇧🇹 Bhutan
🇵🇭 Philippines

🟡 Level 2 (Moderate Scrutiny):
🇱🇰 Sri Lanka
🇻🇳 Viet Nam

🟢 Level 1 (Lower Scrutiny):
🇲🇾 Malaysia
🇮🇩 Indonesia



Country Evidence Level বলতে কী বোঝায়?

Country Evidence Level মূলত বোঝায়—
আপনি কোন দেশ থেকে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করছেন, তার ওপর ভিত্তি করে আপনার ভিসা আবেদন কতটা বিস্তারিতভাবে মূল্যায়ন করা হবে।

এটি—
❌ নতুন কোনো ভিসা নীতিমালা নয়
❌ কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা নয়
❌ অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা বন্ধ হওয়ার ঘোষণা নয়

👉 এটি শুধুমাত্র ডকুমেন্ট যাচাইয়ের মাত্রা নির্দেশ করে।



বাংলাদেশ Level 3 হওয়ায় কী ধরনের পরিবর্তন আসতে পারে?

বাংলাদেশ বর্তমানে Level 3-এ থাকায় ভিসা আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে—

• ডকুমেন্ট আরও বিস্তারিতভাবে যাচাই করা হবে
• আর্থিক সক্ষমতা ও আয়ের উৎস স্পষ্টভাবে প্রমাণ করতে হবে
• ব্যাংক স্টেটমেন্ট ও স্পনসর সংক্রান্ত তথ্য যুক্তিসঙ্গত হতে হবে
• English proficiency test (IELTS / PTE) যথাযথভাবে উপস্থাপন করতে হবে
• SOP বা Study Plan বাস্তবসম্মত হতে হবে এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে

আগে যেসব আবেদন তুলনামূলকভাবে কম প্রস্তুতিতেও বিবেচিত হতো, বর্তমানে সেগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে।



এই আপডেট কেন এসেছে?

DHA এই পরিবর্তন এনেছে মূলত—

• কিছু দেশের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার অপব্যবহার বৃদ্ধি পাওয়ায়
• ভুয়া বা দুর্বল ডকুমেন্ট জমা দেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায়
• স্টুডেন্ট ভিসার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুতি লক্ষ্য করায়
• প্রকৃত (genuine) শিক্ষার্থীদের আলাদা করে চিহ্নিত করার জন্য

এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং একটি screening ও filtering প্রক্রিয়া।



নিচে ভিসা রিফিউজ হলে Case Officer যে সাধারণ কারণগুলো ছোট করে উল্লেখ করে—
• আবেদনকারীকে genuine student হিসেবে সন্তোষজনকভাবে প্রমাণ করা যায়নি
• আর্থিক সক্ষমতা যথেষ্ট বা পরিষ্কারভাবে দেখানো হয়নি
• ফান্ডের উৎস (source of funds) সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি
• নির্বাচিত কোর্সটি আবেদনকারীর আগের পড়াশোনা বা কাজের অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়
• নিজ দেশে ফেরার strong tie বা প্রণোদনা দুর্বল
• জমা দেওয়া ডকুমেন্ট অসম্পূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ বা দুর্বল
• ইংরেজি দক্ষতার প্রমাণ সন্তোষজনক নয়
• Study Plan / SOP পরিষ্কার ও বিশ্বাসযোগ্য হয়নি
• ভিসার শর্ত মানা নাও হতে পারে—এমন ঝুঁকি বিবেচনায় এসেছে

Level 3 বা Level 2 হলে কি ভিসা পাওয়া যাবে না?

একেবারেই না।

আপনি যদি—
✔ সঠিক ও সত্য তথ্য প্রদান করেন
✔ আর্থিক সক্ষমতা পরিষ্কারভাবে দেখাতে পারেন
✔ আপনার শিক্ষাগত পটভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ কোর্স নির্বাচন করেন
✔ একটি বাস্তব ও সুসংগঠিত Study Plan উপস্থাপন করেন, যেখানে country tie স্পষ্টভাবে উল্লেখ থাকে

তাহলে Level 3 বা Level 2 থেকেও ভিসা পাওয়া সম্ভব।

তবে,
অপরিকল্পিত, অসম্পূর্ণ বা কপি করা ডকুমেন্টের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি থাকে।

অস্ট্রেলিয়া এখনও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
শুধু এখন তারা আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট মূল্যায়ন করছে।

সঠিক প্রস্তুতি নিলে—
🇦🇺 অস্ট্রেলিয়ায় পড়াশোনা এখনও সম্পূর্ণ সম্ভব। ✈️

⚠️Don't risk a 7-year ban! ⚠️Submitting fake and fraudulent documents in your NZ visa application could result in a 7 YE...
11/20/2025

⚠️Don't risk a 7-year ban! ⚠️
Submitting fake and fraudulent documents in your NZ visa application could result in a 7 YEAR NZ visa ban, and/or fined up to NZD $100,000.
Always provide genuine documentation. It's not worth the consequences.
Read the guidance: https://www.immigration.govt.nz/.../stopping-immigration.../

সমস্যা: বিদেশে পড়াশোনা বা কাজের জন্য শিক্ষাগত সার্টিফিকেট যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া ছিল। এতে...
08/24/2025

সমস্যা:

বিদেশে পড়াশোনা বা কাজের জন্য শিক্ষাগত সার্টিফিকেট যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া ছিল। এতে দূতাবাস ও বিদেশি কর্তৃপক্ষের কাছে একাধিকবার যেতে হতো, যা অনেকের জন্য চাপ, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হতো। যদি বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির জন্য সব সার্টিফিকেট অনলাইনে যাচাই করা যায়, তাহলে বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।

পরিবর্তন:

বাংলাদেশ এখন সম্পূর্ণ অনলাইন সনদ যাচাই এবং অ্যাপোস্টিল (Apostille) সিস্টেম চালু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সনদ দেবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকরা অনলাইনে নিজেদের শিক্ষাগত সনদ ডিজিটালি যাচাই করাতে পারবে। এতে শিক্ষার্থী এবং নাগরিকরা তাদের শিক্ষাগত কাগজপত্র ডিজিটালি যাচাই করতে পারবেন, যার ফলে দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে যাওয়ার দরকার হবে না, সময় বাঁচবে, খরচ কমবে, জালিয়াতি রোধ হবে এবং এসব সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

• দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে শারীরিকভাবে যাওয়ার প্রয়োজন হবে না, ফলে
সময় ও শ্রম বাঁচবে।
• ম্যানুয়াল সত্যায়ন ও যাচাই প্রক্রিয়ার সাথে যুক্ত ফি কমে যাবে।
• ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে জাল সনদ ও প্রতারণা কমবে।
• সামগ্রিকভাবে, বিদেশে পড়াশোনা, চাকরি ও অভিবাসনের জন্য যাচাই প্রক্রিয়া সহজ হবে।

কেন এটি গুরুত্বপূর্ণ:

এই ডিজিটাল সিস্টেম ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ কাগজপত্রের প্রক্রিয়া দূর করে শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত ও সাশ্রয়ীভাবে তাদের ডকুমেন্ট যাচাই করাতে সাহায্য করবে, যা বৈশ্বিক সুযোগ পেতে সহায়ক হবে। এতে জাল সনদ রোধ হবে, এবং পুরো প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়বে, তরুণদের স্বপ্নপূরণের পথে এটি সহায়ক হবে।

Romania and Bulgaria have become full members of the Schengen zone, expanding the borderless area to 29 members and endi...
01/01/2025

Romania and Bulgaria have become full members of the Schengen zone, expanding the borderless area to 29 members and ending a 13-year wait for the two Eastern European countries.

The expansion, made possible when Austria and other members dropped their objections to the former communist countries joining, officially took place at midnight (22:00 GMT) on Wednesday, marked by ceremonies at various border posts.

Read more: https://www.aljazeera.com/news/2025/1/1/romania-bulgaria-join-borderless-schengen-zone-after-13-year-wait

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত ফটো এক্সিবিশন ও কনটেস্ট।-PUSAB
12/01/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত ফটো এক্সিবিশন ও কনটেস্ট।
-PUSAB

🇧🇩 🇬🇧 UK তে জানুয়ারি সেশনে এপ্লাই করার এখনই উপযুক্ত সময়। এখন ভিসা ডিসিশন দেরীতে আসে,তাই এখনই সবকিছু রেডি করে এপ্লাই না ...
10/08/2024

🇧🇩 🇬🇧 UK তে জানুয়ারি সেশনে এপ্লাই করার এখনই উপযুক্ত সময়। এখন ভিসা ডিসিশন দেরীতে আসে,তাই এখনই সবকিছু রেডি করে এপ্লাই না করলে জানুয়ারি সেশন ধরা রীতিমত অসম্ভব। তাই নিচে UK 'র বেশিরভাগ ইউনিভার্সিটির Undergraduate এবং Post-Graduate স্টুডেন্টদের জন্য IELTS রিকোয়ারমেন্টসগুলো আলাদভাবে তুলে ধরা হলো🔥🔥🔥।

08/03/2024

Address

1443 Overing Street
The Bronx, NY
10461

Alerts

Be the first to know and let us send you an email when International Students Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share