Greater Bairagibazar Society of USA Inc

Directions

Greater Bairagibazar Society of USA Inc Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Greater Bairagibazar Society of USA Inc, Nonprofit Organization, Bronx, The Bronx, NY.

🌙 আলহামদুলিল্লাহ, দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে 🤲গতকাল ১৭ আগস্ট ২০২৬, সোমবার বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ...
08/18/2026

🌙 আলহামদুলিল্লাহ, দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে 🤲

গতকাল ১৭ আগস্ট ২০২৬, সোমবার বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক.-এর উদ্যোগে মরহুম হাজী গিয়াস উদ্দিন, ছফর উদ্দিন ও ইসলাম উদ্দিন সাহেবসহ এলাকার সকল প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

এই মহতী আয়োজনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল অতিথি, মুরব্বি, সুধীজন, সদস্য ও এলাকাবাসীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ❤️

আল্লাহ তায়ালা আমাদের সকলের এই দোয়া ও মোনাজাত কবুল করুন এবং সকল মরহুম-মরহুমার রুহের মাগফিরাত দান করুন। 🤲
আমিন, ইয়া রব্বাল আলামিন।

📸 দোয়া মাহফিলের কিছু মুহূর্তের ছবি—

#দোয়া_মাহফিল #বৃহত্তর_বৈরাগীবাজার_সোসাইটি #দোয়া #মাগফিরাত

দোয়া মাহফিলবৃহত্তর বৈরাগীবাজারবাসীর উদ্যোগে বৈরাগীবাজারের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম হাজী গিয়াস উদ্দিন, সফর উদ্দিন ও ইসল...
08/14/2026

দোয়া মাহফিল

বৃহত্তর বৈরাগীবাজারবাসীর উদ্যোগে বৈরাগীবাজারের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম হাজী গিয়াস উদ্দিন, সফর উদ্দিন ও ইসলাম উদ্দিন সাহেবসহ এলাকার সকল মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

📅 তারিখ: ১৭ আগস্ট ২০২৬, সোমবার
📍সময়: সন্ধ্যা ৮:৩০ ঘটিকা
30-05 36th Ave, Astoria, NY 11106

সকলের উপস্থিতি ও দোয়া কামনা করছি।
আল্লাহ তায়ালা সকল মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

**শোক সংবাদ****ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।**গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের এলাকার **সুনামধ...
08/12/2026

**শোক সংবাদ**

**ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।**

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের এলাকার **সুনামধন্য ব্যক্তিত্ব মরহুম গিয়াস হাজী সাহেব** আর আমাদের মাঝে নেই। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

মরহুম গিয়াস হাজী সাহেব ছিলেন এলাকার একজন সম্মানিত, পরিচিত ও গুণী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ **সমগ্র এলাকাবাসী গভীর শোকে শোকাহত।** তাঁর চলে যাওয়ায় আমাদের সমাজ ও এলাকায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি—**আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন, নেক আমলগুলো কবুল করেন, কবরকে নূরে ভরিয়ে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।**

একই সাথে মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

**আমিন।**

**মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা।**

শোকাহত:
বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনশোক সংবাদগভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ...
08/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

শোক সংবাদ

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক.-এর প্রচার সম্পাদক জনাব সাব্বির আহমদ-এর শ্রদ্ধেয় পিতা, খশিরবন্দ (খেয়ানিবাড়ী) নিবাসী বৈরাগী বাজারের স্বনামধন্য মহরি ও বিশিষ্ট দলিল লেখক জনাব সফর উদ্দিন সাহেব আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ ঘটিকায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মরহুম জনাব সফর উদ্দিন সাহেব ছিলেন বৈরাগী বাজারের একজন সুপরিচিত, সম্মানিত ও গুণী ব্যক্তি। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

মরহুম তাঁর জীবনে চার পুত্র, দুই কন্যা, স্ত্রী এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আমরা বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক.-এর পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে আমাদের প্রচার সম্পাদক জনাব সাব্বির আহমদ ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের বিনীত দোয়া—আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন, তাঁর নেক আমলগুলো কবুল করেন, কবরকে নূরে ভরিয়ে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।

আল্লাহ তায়ালা শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক ও ক্ষতি ধৈর্যের সাথে সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক.

শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা।

স্মৃতির পাতায় যোগ হলো আরও একটি সুন্দর দিন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা
07/31/2026

স্মৃতির পাতায় যোগ হলো আরও একটি সুন্দর দিন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা

07/07/2026

🌿 আলহামদুলিল্লাহ! সুসংবাদ! 🌿

সম্মানিত সদস্যবৃন্দ,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক.-এর আবেদন Internal Revenue Service (IRS) কর্তৃক গৃহীত হয়েছে এবং আমাদের সংগঠন আনুষ্ঠানিকভাবে IRS-এর 501(c)(3) Tax-Exempt Organization হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

এটি আমাদের সংগঠনের জন্য একটি অত্যন্ত গৌরবের ও ঐতিহাসিক অর্জন। এই স্বীকৃতির মাধ্যমে আমাদের কার্যক্রম আরও সুসংগঠিত, স্বচ্ছ এবং কার্যকরভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কমিউনিটির সেবামূলক কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

এই অর্জনের পেছনে যারা আন্তরিকভাবে শ্রম, সময় ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

সকল সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির মানুষের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে আমাদের প্রিয় সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাব।

ধন্যবাদান্তে,
মাওলানা মোহাম্মদ নুর ইসলাম
সভাপতি

ফয়জুল হক ফয়েজ
সাধারণ সম্পাদক
বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক

🌿 আসুন, মিলিত হই আনন্দে—পরিবারসহ! 🎉প্রিয় প্রবাসী ভাই-বোনেরা,একদিনের আনন্দ, আড্ডা, খেলাধুলা, সুস্বাদু খাবার আর আপনজনদের ...
07/05/2026

🌿 আসুন, মিলিত হই আনন্দে—পরিবারসহ! 🎉

প্রিয় প্রবাসী ভাই-বোনেরা,
একদিনের আনন্দ, আড্ডা, খেলাধুলা, সুস্বাদু খাবার আর আপনজনদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চলে আসুন আমাদের পিকনিকে।

আপনার উপস্থিতিই হবে আমাদের আয়োজনের সার্থকতা।
পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অবশ্যই অংশগ্রহণ করুন।

🎊 চলুন, একসাথে গড়ে তুলি স্মরণীয় একটি দিন।

07/05/2026
রাশিয়ার দুই রোমাঞ্চপ্রিয় অভিযাত্রী অ্যাঞ্জেলা নিকোলাউ (৩৩) ও ইভান কুজনেৎসভ (৩২) অবৈধভাবে নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার...
07/02/2026

রাশিয়ার দুই রোমাঞ্চপ্রিয় অভিযাত্রী অ্যাঞ্জেলা নিকোলাউ (৩৩) ও ইভান কুজনেৎসভ (৩২) অবৈধভাবে নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সম্প্রচার চূড়ায় উঠে বাগদান সম্পন্ন করেছেন। তবে নিচে নেমেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১ জুলাই। ওই দিন তারা প্রায় ৪৪৩ মিটার উচ্চতায় পৌঁছান।

চূড়ায় উঠে ইভান অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন, আর অ্যাঞ্জেলা তাতে সম্মতি জানান। এরপর তারা সেখানে একটি শান্তির বার্তাসংবলিত ব্যানারও উন্মোচন করেন।

পরে নিচে নেমে আসার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চুরি, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা এবং অবৈধ অনুপ্রবেশসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

এর আগেও এই যুগল ঝুঁকিপূর্ণ ভবনে আরোহণের জন্য আলোচনায় এসেছিলেন। ২০২৪ সালে মালয়েশিয়ার ২,২২৭ ফুট উঁচু মেরদেকা ১১৮ টাওয়ারে তাদের আরোহণ নিয়ে নির্মিত একটি নেটফ্লিক্স প্রামাণ্যচিত্রে তারা স্থান পেয়েছিলেন।
# — in New York.

Address

Bronx
The Bronx, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greater Bairagibazar Society of USA Inc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share