03/13/2024
যে দেশের শতকরা ৯১ জন মুসলিম সেই দেশে মুসলিম রা আজ নির্যাতিত। সেই দেশে মুসলিমদের ইফতার নিয়ে প্রতিবাদ করতে হয়।
কেন জানেন? কারন আমাদের ঈমান আমরা নষ্ট করেছি। আমরা শয়তানের পথে চলছি।
আল্লাহ কোরআনে বলেন
“ তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ তারা আল্লাহ কে এমনভাবে ভয় কর যেভাবে ভয় করা উচিত॥ এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরন করিও না।
অপনি যে বিশ্বাস করেন আল্লাহর উপর তা কিন্তু আপনি নিজে অর্জন করেন নাই। আপনার ভিতর এই বিশ্বাস আল্লাহ নিজ থেকেই দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আসলে নিজে করছেন ? আপনি নিজ থেকে কিছুই করেন নাই। আপনি শুধু জানেন যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহন করেছেন এবং আপনি একজন মুসলিম। আসলে কি আপনি মুসলমান হতে পেরেছেন?
আপনার কথাবার্তা , কাজকর্ম, চলাফেরা, পোষাক আষাক, ব্যবসা বানিজ্য পুরো দ্বীন মানে জীবন ধারন জুড়ে আপনি অমুসলিমদের অনুসরন করছেন। তাহলে বলেন আপনি কি আদো বিশ্বাসী আছেন?
অপনি যদি আসলেই বিশ্বাসী হতেন তাহলে তো আপনার জীবনবিধান মুশরিক কাফেরদের মতন হত না।
আপনি অকপটে জ্বিনা ব্যাবিচার সুদ ঘুষ মিথ্যা অত্যাচার অবিচার হত্যা গীবত অন্যের হক মেরে খাওয়া মদ জুয়ায় লিপ্ত হয়ে আছেন।
আবার সেই আপনি মনে করছেন যে আপনি জান্নাতে যাবেন। হ্যা অবশ্যই আল্লাহর ক্ষমতায় কারো কারো অবিশ্বাস করা ও পাপ কিন্তু আপনি তো মনেই করেন না যে আপনি পাপ করছেন। এবং এটাই কুফর।