10/14/2026
আসসালামু আলাইকুম সবাইকে!
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, BSA (GS) আয়োজন করতে যাচ্ছে আমাদের Annual Picnic!
যারা এ বছর নতুন যোগ দিয়েছেন, তাদের জন্য এটি বাংলাদেশি কমিউনিটির সবার সঙ্গে পরিচিত হওয়ার একটি দারুণ সুযোগ।
গত বছরের বনভোজনে ১৩০ জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করেছিলেন।
আশা করছি, এবারের আয়োজনে আমরা সেই সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারব। আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলবে! ❤
এছাড়াও থাকবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আপনারা চাইলে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন। আর খাবারের ব্যবস্থা তো থাকছেই!
💰 ফি
✅ BSA সদস্যদের জন্য (বর্তমান শিক্ষার্থী – F1): যাঁরা $৩০ বার্ষিক সদস্য ফি প্রদান করেছেন, তাঁদের জন্য বনভোজনে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি।
✅ স্বামী/স্ত্রী (শিক্ষার্থীর Spouse – F2): যাঁরা জনপ্রতি বার্ষিক ফি $১০ প্রদান করেছেন, তাঁদের জন্য বনভোজনে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি।
✅ শিশুদের জন্য (F2 - ১২ বছরের কম): কোনো ফি লাগবে না!
১২ বছর বা তার বেশি বয়সীদের জন্য জনপ্রতি বার্ষিক $১০ ফি প্রযোজ্য।
✅ অ্যালামনাইদের জন্য: সকল অ্যালামনাইকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে BSA-এর বর্তমান সাধারণ সম্পাদক Arif Shuvo র সঙ্গে যোগাযোগ করুন।
📌 যাঁরা এখনও BSA-এর সদস্য নন, কিন্তু পিকনিকে যেতে চান: তাঁদের জন্য জনপ্রতি $১০ ফি (F1/F2 উভয়ের জন্য)।
এই $১০ ফি শুধু এবারের পিকনিকের জন্য। BSA-এর সদস্য না হলে ভবিষ্যতে অন্য অনুষ্ঠানে অংশ নিতে সেই অনুষ্ঠানের নির্ধারিত ফি আবার দিতে হবে।
📌📌
তাই সবাইকে BSA-এর বার্ষিক সদস্য হওয়ার জন্য উৎসাহিত করছি। কারণ, একবার বার্ষিক সদস্য ফি দিলে সারা বছর BSA-এর বিভিন্ন অনুষ্ঠানে আর কোনো অতিরিক্ত ফি ছাড়াই অংশ নিতে পারবেন। পাশাপাশি এই ফি BSA-এর অনুষ্ঠান আয়োজনেও সাহায্য করবে।