পরিধি

পরিধি জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রত্যয়ে পরিধি

কান্ট যেখানে মানব বুদ্ধির সীমা নির্ধারণ করে প্রচলিত অধিবিদ্যা বা মেটাফিজিক্স নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, অন্যদিকে ইকবাল ক...
08/21/2026

কান্ট যেখানে মানব বুদ্ধির সীমা নির্ধারণ করে প্রচলিত অধিবিদ্যা বা মেটাফিজিক্স নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, অন্যদিকে ইকবাল কুরআন ও স্বজ্ঞার (Intuition) সাহায্যে পরম সত্যে পৌঁছানোর চেষ্টা করেছেন

কাঠ পুড়ছে বলে, যে শুধু কাঠের ধ্বংসই দেখল, আগুনের সৃষ্টি দেখল না, তার দৃষ্টি পরিচ্ছন্ন নয়। এর এক চোখে দৃষ্টি আছে আর বাক...
08/18/2026

কাঠ পুড়ছে বলে, যে শুধু কাঠের ধ্বংসই দেখল, আগুনের সৃষ্টি দেখল না, তার দৃষ্টি পরিচ্ছন্ন নয়। এর এক চোখে দৃষ্টি আছে আর বাকি যারা তারা একেবারে দৃষ্টিহীন অন্ধ।

এরা হাতে বড় বড় মশাল জ্বেলে চলেছেন- কিন্তু অন্ধের হাতে মশাল যত না আলো দেয় তার চেয়ে ঘর পোড়ায় বেশি।

— কাজী নজরুল ইসলাম 🤍

বিংশ শতাব্দীর অন্যতম সেরা মুসলিম দার্শনিক, চিন্তাবিদ এবং কবি হলেন আল্লামা ইকবাল। তাঁর প্রতিটি কবিতা, দর্শন এবং বাণী ঘুমন...
08/17/2026

বিংশ শতাব্দীর অন্যতম সেরা মুসলিম দার্শনিক, চিন্তাবিদ এবং কবি হলেন আল্লামা ইকবাল।

তাঁর প্রতিটি কবিতা, দর্শন এবং বাণী ঘুমন্ত মানবতাকে জাগিয়ে তোলার এক একটি শক্তিশালী হাতিয়ার।

তাঁর 'খুদি (The Self)' বা আত্মদর্শনের তত্ত্ব বিশ্বজুড়ে সমাদৃত।

#আল্লামা #ইকবাল #খুদি #আত্মদর্শন

আজ ৫ আগস্ট, সেই গৌরবময় দিনের দুই বছর পূর্ণ হলো, যেদিন জাতি জেগে উঠেছিল নিপীড়নের শৃঙ্খল ভেঙে। এই অভ্যুত্থান ছিল শুধু রাজন...
08/05/2026

আজ ৫ আগস্ট, সেই গৌরবময় দিনের দুই বছর পূর্ণ হলো, যেদিন জাতি জেগে উঠেছিল নিপীড়নের শৃঙ্খল ভেঙে। এই অভ্যুত্থান ছিল শুধু রাজনৈতিক নয় - ছিল এক আদর্শিক জাগরণ, আত্মমর্যাদা ও ন্যায়ের পথে জাতির নতুন যাত্রা।

গত দুই বছরে হয়তো সব কিছু অর্জিত হয়নি, কিন্তু জাতি ফিরে পেয়েছে সবচেয়ে বড় শক্তি - আত্মবিশ্বাস। বিশেষ করে তরুণরা আজ বিশ্বাস করছে: ঐক্য, আদর্শ ও আখলাকে অটল থাকলে, কোনো শক্তিই তাদের থামাতে পারবে না।

আমাদের দায়িত্ব এখন-
🔹 নৈতিক নেতৃত্ব গড়া
🔹 উপনিবেশিক শিক্ষার বদলে মানবিক শিক্ষা
🔹 ন্যায়ভিত্তিক অর্থনীতি গঠন
🔹 সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনার পুনর্জাগরণ
🔹 প্রযুক্তি ও প্রতিরক্ষায় আত্মনির্ভরতা
🔹 এবং একটি সমন্বিত জাতীয় ভিশনের পথে এগিয়ে যাওয়া

পরিশেষে প্রার্থনা
হে আমাদের রব, আমাদেরকে একটি ন্যায্য, মর্যাদাপূর্ণ ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার তাওফিক দান করো। আমিন।

"চারা লাগাই, প্রাণ জাগাই "আসুন, বৃক্ষরোপণে অংশ নিই - প্রাণের জন্য, প্রকৃতির জন্য ||
07/08/2026

"চারা লাগাই, প্রাণ জাগাই "
আসুন, বৃক্ষরোপণে অংশ নিই - প্রাণের জন্য, প্রকৃতির জন্য ||

আজ ঠিক বিকেল  ৬টা চলে আসুন পরিধির কেন্দ্রে।
07/02/2026

আজ ঠিক বিকেল ৬টা চলে আসুন পরিধির কেন্দ্রে।

ফল উৎসব এবং সাপ্তাহিক আড্ডার স্থিরচিত্র।
07/01/2026

ফল উৎসব এবং সাপ্তাহিক আড্ডার স্থিরচিত্র।

সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনেফল উৎসব এবং সাপ্তাহিক আড্ডায় আন্তরিক আমন্ত্রণ।
06/30/2026

সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে
ফল উৎসব এবং সাপ্তাহিক আড্ডায় আন্তরিক আমন্ত্রণ।

হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের কথা মনে রেখে এই কোরবানির ঈদে আমাদের মনকে পরিশুদ্ধ করার তাওফিক দিন।
05/27/2026

হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের কথা মনে রেখে এই কোরবানির ঈদে আমাদের মনকে পরিশুদ্ধ করার তাওফিক দিন।

মালেক বিন নবী বলেন, সভ্যতা ছাড়া মানুষের পূর্ণ বিকাশ সম্ভব নয়। সভ্যতা না থাকলে মানুষ শুধু “বেঁচে থাকে”, কিন্তু সত্যিকার অ...
05/20/2026

মালেক বিন নবী বলেন, সভ্যতা ছাড়া মানুষের পূর্ণ বিকাশ সম্ভব নয়। সভ্যতা না থাকলে মানুষ শুধু “বেঁচে থাকে”, কিন্তু সত্যিকার অর্থে জীবন যাপন করতে পারে না।

সভ্যতা কেন অপরিহার্য?

--মানুষের সম্ভাবনা বিকশিত করার জন্য
প্রত্যেক মানুষের ভিতরে অসাধারণ সম্ভাবনা আছে। সভ্যতা হলো সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পরিবেশ। সভ্যতা না থাকলে মানুষের প্রতিভা, সৃজনশীলতা ও দক্ষতা নষ্ট হয়ে যায়। সে শুধু টিকে থাকার লড়াই করে।

সভ্যতাকে সক্রিয় করার জন্য বিন নবীর সমীকরণ :
সভ্যতা = (মানুষ + মাটি + সময়) × জীবন্ত আইডিয়া

মানুষ আছে, মাটি (প্রকৃতি ও সম্পদ) আছে, সময়ও চলছে।
কিন্তু সভ্যতা না থাকলে এই তিনটি উপাদান নিষ্ক্রিয় থেকে যায়। মানুষ তার প্রতিভা মাটি ও সময়ের সাথে যুক্ত করতে পারে না।

--জাতিকে ইতিহাসের নির্মাতা বানানোর জন্য
সভ্যতা ছাড়া জাতি শুধু দর্শক হয়ে থাকে। সভ্যতা থাকলে জাতি নির্মাতা হয় ,ইতিহাস তৈরি করে। বিন নবী বলেন, যে জাতির সভ্যতা নেই, সে জাতি ধীরে ধীরে কলোনাইজেবল (পরনির্ভরশীল) হয়ে যায়। অন্যরা তাকে শাসন করে, সে নিজেকে শাসন করতে পারে না।

--ইনসাফ ও নৈতিকতা টিকিয়ে রাখার জন্য
সভ্যতা ছাড়া জুলুম, শোষণ ও অন্যায় সহজ হয়ে যায়। সভ্যতা ইনসাফের পরিবেশ তৈরি করে, যাতে দুর্বল মানুষ নির্যাতিত না হয়। জুলুম বাড়লে সভ্যতা ধ্বংস হয়, আবার সভ্যতা না থাকলে জুলুম আরও বাড়ে এটা একটা চক্র।

সভ্যতা না থাকলে আমরা শুধু বেঁচে থাকব, কিন্তু জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারব না।

Address

Islamic University
State College, PA
7003

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরিধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পরিধি:

Shortcuts

Share