09/06/2024
আসসালাআমু আলাইকুম
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
আপনারা সবাই অবগত আছেন যে গত আগষ্ট মাসে আমাদের দেশের কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম সহ ১১ টি জেলায় ভয়াবাহ বন্যার মধ্য দিয়ে
অতিক্রম করেছে ত্রিপুরার গেট খুলে দেবার কারনে দেশের অনেক মানুষ পানির নিচে তলিয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ অসহায় এছাড়াও বন্যায় অনেক মানুষের ঘর বাড়ি আবাসস্থল ব্যাপক পরিমান ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আপনারা জানেন যে আপনাদের দোয়া ও ভালোবাসায় এ.আর.এস ফাউন্ডেশনের এই অসহায় বানভাসি মানুষদের কথা চিন্তা করে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্গত মানুষদের পাশে দাড়ানোর জন্য বন্য এলাকায় ত্রান সামগ্রী বিতরন করা হয়েছিলো।বর্তমানে বন্যার পানি কমতে শুরু করেছে।
আপনারা জেনে আনন্দিত হবেন যে এআর এস ফাউন্ডেশন তাদের সামর্থ অনুযায়ী বন্যা পরবর্তী ত্রান নিয়ে ২য় ধাপে আজ নোয়াখালীর বন্য দুর্গত স্থানে (৫-৯-২৪) যথাসাধ্য শুকনা খাবার, স্যলাইন প্রয়োজনীয় ঔষধ ও ত্রান সামগ্রী নৌকা,স্প্রীড বোর্ড এবং অনান্য নৌযানের সহযোগিতায় প্রতন্ত,দুর্গম, চরান্চল এলাকায় অনেকে দুয়ারে পৌছে দিয়েছে। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া যিনি আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। আমাদের ফাউন্ডেশন সহ সকল স্বেচ্ছাসেবী ভাই বোন যারা সেচ্ছায় নিরলশ পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ তায়লা তাদের কে উওম প্রতিদান দিক।
এ.আর.এস ফাউন্ডেশনের কার্যক্রমকে বিনা স্বার্থে যারা অর্থ,মেধা,শ্রম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতিশীল করতে আপনারা আপনাদের যে কোন পরামর্শ,সহোযোগিতা করে পাশে থাকবেন।
এ.আর.এস ফাউন্ডেশনের ধর্ম
মানব সেবাই আমাদের কর্ম।