08/06/2024
- আইন শৃংখলার বিঘ্ন ঘটাবেন না।
- লুটপাট হীন মানসিকতার কাজ।
- আইন নিজের হাতে তুলে নিবেন না।
- অতি উত্তেজনায় অন্যের জানমালের ক্ষতি করবেন না।
- যারা এতোদিন ভিন্ন মতাদর্শে ছিল, কিন্তু কোন ক্ষতি করেনি, তাদের সুযোগ দিন, পাবলিকলি হেয় করাটা কোন কাজের কথা নয়। আপনি তো চিনেই গেছেন কে কোন জামা গায়ে চড়ায়। সাবধানে থাকুন, সতর্ক থাকুন।
- সংখ্যালঘু ধর্মাবলম্বী, নৃগোষ্ঠী কাউকে ট্যাগ দিয়ে দেয়া থেকে বিরত থাকুন। তারাও বাংলাদেশের ই মানুষ।
- যুদ্ধ শেষ হয় নাই। বিজয়ীদের মৌলবাদী তকমা দিতে এখনো আ লী ভূতরা সক্রিয়। তারা মন্দির, গীর্জা সহ সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনা এবং তাদের জানমালের ক্ষতি করে দায় চাপিয়ে দেবে আন্দোলনকারীদের ওপর। ওদের নিরাপত্তা দিন। পাহারা দিন।
- আমাদের মাথাপিছু অনেক ঋণের বোঝা(টাকা সব পাচার হয়ে গেছে)। কর আর নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম বাড়বে। তা বলে সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীদের সুযোগ নিতে দেয়া যাবে না। পরবর্তী লড়াইটা হোক তাদের বিরুদ্ধে।
সবাই মিলে খেয়েপরে শান্তিতে থাকা, সুশিক্ষা নিশ্চিত করা,মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে আমাদের এই স্বাধীনতাকে চিরঞ্জীব করি।