08/11/2026
নিউজার্সিতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
নিউজার্সির ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি ইন্ক.-এর উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক বনভোজন ও মিলনমেলা বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ এবং প্রবাসী মৌলভীবাজারবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ আগস্ট রোববার নিউজার্সির প্যারামাস সিটির ভ্যান সাউন কাউন্টি পার্কে অনুষ্ঠিত এ বনভোজন ও মিলনমেলায় শত শত প্রবাসী মৌলভীবাজারবাসী পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ খেলাধুলা, প্রাণবন্ত আড্ডা, সুস্বাদু সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং আকর্ষণীয় র্যাফেল ড্র।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিদের স্বাগত জানান সংগঠনের বোর্ড অব ট্রাস্টির সদস্য সৈয়দ জুবায়ের আলী। তিনি প্রবাসে বসবাসরত মৌলভীবাজারবাসীর মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের সভাপতি মইনুল ইসলাম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান, কমলগঞ্জ এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি এম রহমান ফরিদ, প্যাটারসন সিটি কাউন্সিলম্যান শাহিন খলিক, সাবেক কাউন্সিল-অ্যাট-লার্জ ফরিদ উদ্দিন, এসোসিয়েশনের সাবেক সভাপতি সেলিম চৌধুরী, আব্দুল মুক্তাদির তোফায়েল, নুমান খান ও শাহ গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্পেক্ট পার্ক সিটি কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান এবং সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী পারভেজ।
বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের সামাজিক ও পারিবারিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যাপক করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যার পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রফেসর মাহমুদ এবং সংগঠনের সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী। এছাড়াও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘটে। বিদায়ী বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ মহসিন ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত বনভোজনকে সফল ও স্মরণীয় করে তুলতে সহযোগিতাকারী সকল অতিথি, শুভানুধ্যায়ী, স্পন্সর, র্যাফেল ড্র-এর পুরস্কারদাতা, কার্যনির্বাহী কমিটির সদস্য, বোর্ড অব ট্রাস্টি, উপদেষ্টা পরিষদ, সাবেক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তারা আশা প্রকাশ করেন, প্রবাসে মৌলভীবাজারবাসীর ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে সংগঠনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।