07/28/2026
ক্লাসে নেই মেয়েরা: শান্তিগঞ্জ পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কিন্তু অনুপস্থিতি
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা। হাওর, নদী আর সবুজে ঘেরা এই উপজেলাটির প্রাণকেন্দ্র হলো শান্তিগঞ্জ পৌরসভা। এখানকার রাস্তাঘাট, বাজার, স্কুল-মাদ্রাসা সবকিছুতেই জীবনের ছন্দ। কিন্তু এই ছন্দের মাঝেও একটি বড় ফাঁক রয়ে গেছে। সেই ফাঁকটির নাম মেয়ে শিশু শিক্ষা।
শান্তিগঞ্জ পৌরসভা সহ পুরো উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে অসংখ্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকার প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে বই, উপবৃত্তি, টিফিনের ব্যবস্থা করেছে। আইন করে বলেছে ৬ থেকে ১ বছর বয়সী প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে হবে। তবুও বাস্তব চিত্রটা ভিন্ন।
সবচেয়ে বেশি কষ্টের জায়গাটা হলো মেয়ে শিশুদের নিয়ে। প্রতি বছর ভর্তির সময় জানুয়ারি মাসে স্কুলগুলোতে নাম লেখানো হয়। খাতায় নাম ওঠে। সরকারি হিসেবে দেখা যায় শান্তিগঞ্জ পৌরসভার ৫-৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১২০-১৫০ জন মেয়ে শিশু নতুন করে ভর্তি হয়েছে। কিন্তু ক্লাস শুরু হওয়ার ২ মাসের মধ্যেই অর্ধেক মেয়েকে আর স্কুলে দেখা যায় না।
কেন আসে না? প্রশ্নটা সহজ, উত্তরটা জটিল।
প্রথম কারণ পরিবার। অনেক পরিবারে এখনো ধারণা আছে "মেয়েকে বেশি পড়িয়ে লাভ কি, বিয়েই তো দিতে হবে"। পৌরসভার ভিতরে হলেও কিছু পরিবারে এই পুরনো মানসিকতা রয়ে গেছে। মা-বাবা মনে করে ক্লাস ফাইভ পর্যন্ত পড়লেই যথেষ্ট। এরপর রান্না, ঘরের কাজ শিখতে হবে। ১০-১১ বছর বয়সেই অনেকে মেয়ের বিয়ের কথা ভাবতে শুরু করে।
দ্বিতীয় কারণ দারিদ্র্য। শান্তিগঞ্জ পৌরসভায় অনেক নিম্ন আয়ের পরিবার আছে। বাবা রিকশা চালায়, মা অন্যের বাসায় কাজ করে। সকালে মেয়েকে স্কুলে পাঠালে ঘরের কাজ কে করবে? ছোট ভাই-বোনকে কে দেখবে? তাই মেয়েকেই ঘরে রাখা হয়। স্কুলের ইউনিফর্ম, জুতা, খাতা-কলম কিনতে গেলেও টাকা লাগে। উপবৃত্তির টাকা ৩ মাস পর আসে। ততদিনে অনেক মেয়ে ঝরে পড়ে।
তৃতীয় কারণ স্কুলে যাওয়া-আসার নিরাপত্তা। পৌরসভার কিছু ওয়ার্ডে এখনো পাকা রাস্তা নেই। বর্ষায় রাস্তা কাদা হয়ে যায়। মেয়ে একা স্কুলে যাবে এই ভয়ে অভিভাবকরা যেতে দেয় না। আবার স্কুলে পর্যাপ্ত টয়লেট, পানির ব্যবস্থা না থাকলেও মেয়েরা অস্বস্তিতে ভোগে। বিশেষ করে বড় ক্লাসের মেয়েরা লজ্জায় স্কুল ছেড়ে দেয়।
চতুর্থ কারণ শিক্ষকের মনোযোগ। কিছু স্কুলে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বেশি। এক ক্লাসে ৬০-৭০ জন বাচ্চা। এর মধ্যে যে মেয়েটি পড়ায় দুর্বল, সে পিছিয়ে পড়ে। বাসায় সাহায্য করার কেউ নেই। ধীরে ধীরে তার স্কুলের প্রতি আগ্রহ হারিয়ে যায়। শিক্ষক ডাকলেও সে আসে না। একসময় নাম কাটা যায়।
এই যে ভর্তি হয়ে আসে না, এটাকে বলে "ঝরে পড়া"। শান্তিগঞ্জ পৌরসভার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ২০-২৫% মেয়ে শিশু প্রাথমিক শেষ করার আগেই ঝরে পড়ে। এর ফলে কী হয়?
একটি মেয়ে যখন ৫ম শ্রেণির আগেই স্কুল ছাড়ে, সে শুধু অক্ষরই শিখতে পারে না। সে শিখতে পারে না নিজের অধিকার সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, হিসাব-নিকাশ সম্পর্কে। বড় হয়ে সে সহজেই প্রতারণার শিকার হয়। কম বয়সে বিয়ে হয়। অপুষ্টিতে ভোগে। তার সন্তানও শিক্ষা থেকে বঞ্চিত হয়। এভাবে একটি চক্র তৈরি হয়।
সরকার এবং স্থানীয় প্রশাসন বসে নেই। শান্তিগঞ্জ উপজেলা শিক্ষা অফিস, পৌরসভা, এনজিও সবাই কাজ করছে। উঠান বৈঠক হচ্ছে। মা-সমাবেশ হচ্ছে। উপবৃত্তি দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হলো মনিটরিং এর অভাব। ভর্তি করানো হয়, কিন্তু ৩ মাস পর কে আসছে কে আসছে না তার খোঁজ কেউ রাখে না।
সমাধান কী? সমাধান একদিনে হবে না। তবে কয়েকটি কাজ এখনই শুরু করা যায়।
১. *ঘরে ঘরে কাউন্সেলিং*: পৌরসভার কাউন্সিলর, শিক্ষক, ইমাম, মেম্বার মিলে প্রতিটি বাড়িতে যেতে হবে। বোঝাতে হবে মেয়ে শিক্ষার গুরুত্ব।
২. *স্কুলকে আকর্ষণীয় করা*: শুধু পড়া না। খেলাধুলা, ড্রয়িং, গানের ব্যবস্থা। মেয়েরা যেন স্কুলে আসতে মজা পায়।
৩. *নিরাপদ পরিবহন*: যেসব এলাকায় রাস্তা খারাপ, সেখানে ভ্যান বা অটোর ব্যবস্থা। বা অভিভাবকদের নিয়ে রোটেশন করে আনা।
৪. *ঝরে পড়া রোধ টিম*: প্রতি স্কুলে ২ জন শিক্ষককে দায়িত্ব দিতে হবে। প্রতি সপ্তাহে যে মেয়ে আসবে না তার বাড়িতে ফোন বা ভিজিট।
৫. *উপবৃত্তি দ্রুত প্রদান*: ৩ মাস পর না দিয়ে প্রতি মাসে অল্প অল্প করে দিলে পরিবারের উপকার হয়।
শান্তিগঞ্জ পৌরসভার মেয়েরা মেধাবী। আমি দেখেছি অনেক মেয়ে অভাবে থেকেও ফার্স্ট হয়। শুধু সুযোগটা দরকার। একটি মেয়ে শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়। একটি পৌরসভা এগিয়ে যায়।
আমাদের সবার দায়িত্ব। মা-বাবার, শিক্ষকের, জনপ্রতিনিধির, সমাজের। আসুন শান্তিগঞ্জ পৌরসভার একটি মেয়ে শিশুও যেন স্কুলের বাইরে না থাকে সেটা নিশ্চিত করি। খাতায় নাম না, বেঞ্চে উপস্থিতি চাই।
শিক্ষাই পারে শান্তিগঞ্জকে সত্যিকারের "শান্তির গঞ্জ" বানাতে।
---
#শান্তিগঞ্জ #শান্তিগঞ্জপৌরসভা #মেয়েশিক্ষা #প্রাথমিকশিক্ষা #ঝরেপড়া #সুনামগঞ্জ #শিক্ষাইশক্তি
---
Girls Missing from Class: Enrollment Without Attendance in Shantiganj Pourashava Primary Schools
Shantiganj Upazila is one of the most vibrant areas of Sunamganj District in the Sylhet Division of Bangladesh. At its heart lies Shantiganj Pourashava, the municipal center where daily life, trade, and education intersect. The town has roads, markets, mosques, and several government and private primary schools. On paper, education for all children is guaranteed. In reality, there is a silent crisis that continues to affect the future of the community: the non-enrollment, irregular attendance, and dropout of girl children from primary school in Shantiganj Pourashava.
Every January, during the national enrollment campaign, primary schools in Shantiganj Pourashava register hundreds of new students. According to official records, 120 to 150 girls are admitted into Class One across the 5 to 6 government primary schools in the municipal area. The government provides free textbooks, stipends, and mid-day meals. The Compulsory Primary Education Act makes it mandatory for every child aged 6 to 11 to attend school. Yet, within the first two to three months of the academic year, a large number of these girls stop coming to school.
This is not just absenteeism. This is the beginning of dropping out.
Why are girls not coming to school after enrollment? The reasons are social, economic, and institutional.
1. Family Mindset and Early Marriage Pressur
Even within the municipality, some families still hold the traditional belief that educating girls beyond a basic level is unnecessary. The common statement heard is, "What is the benefit of educating a daughter? She will get married anyway." In many households in Shantiganj Pourashava, discussions about a girl’s marriage begin when she is 10 or 11 years old. Parents prioritize household work over schoolwork. A girl is expected to learn cooking, cleaning, and childcare instead of mathematics and science.
2. Poverty and Economic Pressure
A significant portion of families in Shantiganj municipality belong to low-income groups. Fathers work as rickshaw pullers, day laborers, or small vendors. Mothers work as domestic helpers. In such families, a girl child is often seen as extra helping hands. If she goes to school, who will take care of younger siblings? Who will do household chores? Additionally, even though tuition is free, the cost of uniforms, shoes, notebooks, and pens becomes a burden. The government stipend arrives every three months, which is too late for families living hand-to-mouth. As a result, many girls are kept at home.
3. Safety and Infrastructure Problems
Some wards within Shantiganj Pourashava still lack proper paved roads. During the monsoon, roads become muddy and unsafe. Parents are afraid to send their daughters alone. Furthermore, many schools lack adequate sanitation facilities for girls. The absence of separate, clean toilets and safe drinking water creates discomfort, especially for older girls in Class 4 and 5. Embarrassment and lack of privacy force them to stay home, and eventually, they quit.
4. Quality of Education and Lack of Support
In several schools, the student-to-teacher ratio is very high. One teacher may handle 60 to 70 students in a single classroom. Girls who are slow learners do not receive individual attention. If a child falls behind, there is no one at home to help with homework. Slowly, she loses interest. When teachers do not follow up, the child stops attending. After 30 consecutive days of absence, her name is removed from the register. This is how "enrolled but not attending" turns into "dropout."
The Consequence of Dropou
When a girl drops out before completing primary education, the impact is lifelong. She may learn to sign her name, but she does not gain functional literacy. She cannot understand her rights, manage finances, or make informed health decisions. She becomes vulnerable to child marriage, malnutrition, and exploitation. Her own children are more likely to be out of school, creating an intergenerational cycle of poverty and illiteracy.
According to local education office data, approximately 20 to 25 percent of girls enrolled in Shantiganj Pourashava primary schools drop out before completing Grade 5. This is a huge loss for the community.
What is Being Done
The Upazila Education Office, Shantiganj Pourashava authority, and several NGOs are working on this issue. They organize courtyard meetings, mothers’ gatherings, and awareness campaigns. Stipends are distributed. However, the biggest gap is in monitoring and follow-up. Enrollment is celebrated, but attendance is not tracked properly.
The Way Forward: Practical Solutions
To ensure that every girl child in Shantiganj Pourashava not only enrolls but also completes primary school, we need a multi-layered approach.
First, door-to-door counselin. Local government representatives, teachers, religious leaders, and community members must visit every household and explain the long-term benefits of girls’ education. Religious leaders can play a key role in changing mindsets.
Second, make schools child-friendl. Schools should not be only about textbooks. Sports, art, music, and extracurricular activities will make girls want to come to school. A joyful environment reduces dropout rates.
Third, ensure safe transportation. For wards with poor road conditions, the municipality can arrange shared vans or coordinate parent groups to es**rt children.
Fourth, establish a dropout prevention team in every school. Two teachers should be assigned to call or visit the home of any girl who is absent for three consecutive days.
Fifth,speed up stipend distribution. Instead of a lump sum every three months, smaller monthly payments would help poor families more effectively.
Girls in Shantiganj Pourashava are talented and resilient. I have met many who, despite poverty, top their classes. They only need the opportunity and support. When one girl is educated, one family is educated. When all girls are educated, the entire municipality progresses.
Education is the key to making Shantiganj truly a "place of peace." We, as parents, teachers, local leaders, and citizens, must ensure that no girl child in Shantiganj Pourashava is left behind. We do not need names on a register. We need girls on the school benches, every single day.
Oxfam UNFPA CARE Bangladesh Frix USA Network Canada Proud UK in Bangladesh