02/26/2026
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে অপমান জনকভাবে বিদায় করে বিএনপির কি লাভ হলো তা আমার মাথায় ধুকছে না !
আর্থিক খাত একটি দেশের সামরিক খাতের চেয়েও স্পর্শকাতর ! সুতরাং সরকার যদি অতীতের মতো হঠাৎ সেনাপ্রধানকে বরখাস্ত করতো তবুও দেশ হয়তো এতোটা ঝুঁকির মধ্যে পড়তো না !
বিগত ইউনুস সরকারের সবকিছু খারাপ ছিলো না ! তার অর্থ উপদেষ্টা ভালো ছিলেন, গভর্নর ভালো ছিলেন এবং যোগাযোগ উপদেষ্টাও ভালো ছিলেন ! বিশেষ করে গভর্নর যেভাবে দেউলিয়াত্বের কবল থেকে আর্থিক খাতকে রক্ষা করেছিলেন তার জন্য নিশ্চয়ই বিদায় বেলায় তিনি যেভাবে অপমানিত হলেন তা প্রাপ্য ছিলো না !
অকৃতজ্ঞতা একটি কবিরা গুনাহ যার কারনে অতীতে বহু ব্যক্তি,গোষ্ঠী,দেশ ধ্বংস হয়ে গেছে !