11/10/2022
ICPC হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রোগ্রামিং কন্টেস্ট। ধরতে পারেন ICC ওয়ার্ল্ড কাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপের মত।
ফুটবল ও ক্রিকেট প্লেয়াররা পৃথিবীর উন্নয়নে কতটুকু সাপোর্ট দেয় জানা নেই, তবে এই যে ICPC কনটেস্টট্যান্ট, এরা সবাই কোন না কোন ভাবে পৃথিবী গঠনে সাহায্য করবে। দারুণ কিছু অবদান রাখবে যে গুলো সাধারণ মানুষের কোন না কোন ভাবে কাজে লাগবে।
এই ICPC কন্সটেটের এবারের ভেনু কোথায় জানেন? বাংলাদেশে। ৬ তারিখে শুরু হয়েছে এই কন্টেস্ট। ১১ তারিখে শেষ হবে। বাসার কাছে, পূর্বাচলের ICCB কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে এবারের কনটেস্ট। ৬০টা দেশ থেকে ১৪০টা দল এসেছে এই দেশে। খুবি গ্লোরিয়াস একটা ব্যাপার আমাদের জন্য।